somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমাম মেহেদীর অপেক্ষায়.........মুলঃ হারুন ইয়াহিয়া (পর্বঃ৪)

১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ববর্তী পর্বসমূহ

ধর্মীয় আলামতসমূহ
1. আল্লাহ্ কে প্রকাশ্যে অস্বীকার করা।
2. মসজিদের ধ্বংসসাধন।
3. মুসলিমদের উপর ক্রমবর্ধমান অত্যাচার।
4. ধর্মীয়ভাবে নিষিদ্ধ বিষয়গুলোর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পাওয়া।
5. পবিত্র কাবা শরীফে রক্তপাত।
6. ব্যক্তি স্বার্থে ধর্মের ব্যবহার।
7. ভণ্ড নবীদের উদ্ভব।


ইমাম মেহেদীর অপেক্ষায়ঃপবিত্র কাবা শরীফে রক্তপাত

যে বছর ইমাম মেহেদী আবির্ভূত হবেন, লোকজন সবাই মিলে হজ্জ করবে এবং ইমাম(নেতা) বিহীন ভাবে একত্রিত হবে। হাজীরা লুটতরাজের শিকার হবেন এবং মিনাতে সংঘর্ষ সংগঠিত হবে যেখানে অনেকে মৃত্যুবরণ করবেন এবং জামর-আল-আকাবা পর্যন্ত রক্তস্নাত হবে। [জামরঃ একটি মিনার যাতে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। ] (আমর ইবন শু’ইয়াব, আল হাকিম এবং নুয়া’ইয়ম ইবন হাম্মাদ কতৃক বর্ণিত, রাসুল বারযানজি, আল – ইশাআহ লি আসরাত আস সা’আহ, পৃঃ ১৬৯)
মানুষ ইমাম ছাড়া হজ্জ যাত্রা করবে। যখন তারা মিনাতে আসবে তখন বড় যুদ্ধ সংঘটিত হবে এবং কুকুর বেঁধে রাখার মত করে তাদেরকে বেঁধে রাখা হবে এবং এক গোত্র আরেক গোত্রের উপর আক্রমণ করবে। দ্বন্দ্ব এতটাই প্রকট হবে যে পা রক্তের নদীর মধ্যে গেঁথে যাবে। (আল-মুত্তাকী আল হিন্দি, আল বুরহান ফি আলামাত আল মেহদী আখির আল জামানা, পৃঃ৩৫)

প্রথম বর্ণনাতে উল্লেখিত “যে বছর ইমাম মেহদী আবির্ভূত হবেন” কথাটি একটি ধ্বংসযজ্ঞের ঘটনার দিকে ইঙ্গিত প্রদান করে যা ইমাম মেহদীর আবির্ভাবের বছর সংঘটিত হবে। ২০শে নভেম্বর ১৯৭৯ সাল যেটি ঘটনাক্রমে ১৪০০ হিজরির হজ্জ মৌসুমের প্রথম দিন, সেদিন হাদিসের বর্ণনা মত একটি রক্তাত্ত ধ্বংসযজ্ঞ সূচিত হয় কাবা শরীফের ভেতর। মিলিশিয়া এবং সৌদি বাহিনীর মধ্যে সংঘর্ষে ৩০ জনের মত মানুষের প্রানহানী হয় এবং হাদিসের বর্ণনা মত রক্তের নদী প্রবাহিত হয়।এই আক্রমনের ৭ বছর পরে আরও রক্তক্ষয়ী ঘটনা ঘটে কাবা শরীফের পার্শ্ববর্তী এলাকায়। ১৪০৭ হিজরি সনে প্রায় ৪০২ জনের মত মানুষের প্রানহানী ঘটে। যা হাদিসের বর্ণনার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
কাবা শরীফে রক্তপাত ১
কাবা শরীফে রক্তপাত ২
কাবা শরীফে রক্তপাত ৩

ইমাম মেহেদীর অপেক্ষায়ঃব্যক্তি স্বার্থে ধর্মের ব্যবহার।

যখন জ্ঞানী ব্যক্তিরা তাদের জ্ঞান ধনসম্পদের সাথে বিনিময় করবে......... যখন তারা ধর্মকে পার্থিব লাভের জন্য বিক্রয় করবে ............ যখন তারা আইন কানুন বিক্রয় করে............ তখন শেষ দিবস আসন্ন হবে (আশ-শারানি, মুখতাসার তাযকিরাহ আল কুরতুবি পৃঃ ৪৮০)

শেষ সময়ে এমন ব্যক্তিদের উদ্ভব ঘটবে যারা পার্থিব মুনাফার জন্য ধর্মকে পণ্য বানাবে। (তিরমিযি, যুধ,পৃঃ৬০)


এর উদাহরণের জন্য আমাদের খুব বেশি দূর যেতে হবে না। আমাদের প্রিয় বাংলাদেশে এই শ্রেণীর মানুষের কোন কমতি নেই যারা সাধারণ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় আবেগকে পূঁজি করে সম্পদের পাহাড় গড়ছে।



ইমাম মেহেদীর অপেক্ষায়ঃভণ্ড নবীদের উদ্ভব

ইমাম মেহেদীর আত্মপ্রকাশের পূর্বে নবী দাবীকারী ভণ্ডদের প্রকোপ বৃদ্ধি পাবে। কিন্তু পবিত্র কোরআনের সুরা আযহাবের ৪০ নম্বর আয়াতে হযরত মুহাম্মাদ (সঃ) শেষ নবী এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা রয়েছে।

শেষ দিবস ততক্ষণ আসবেনা যতক্ষণ না পর্যন্ত ত্রিশজনের মত মিথ্যুকের আবির্ভাব হবে যারা সকলেই নিজেদেরকে আল্লাহ্‌র বার্তাবাহক হিসাবে দাবী করবে (মুসলিম, কিতাবুল ফিতনা পৃঃ ৪৩; সুনান আবু দাউদ)

নিচের লিংকে এর উদাহরণ আছে। এছাড়া আমাদের উপমহাদেশে একজন বিখ্যাত নবী দাবীকারী ব্যক্তি আমাদের সবার পরিচিত গোলাম আহমাদ কাদিয়ানী।
ভণ্ড নবী
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইব্রাহীম (আ.) ও রাসূলের (সা.) আহলে বাইত, হযরত আব্বাস (রা.) ও তাঁর আহলে বাইত/ হযরত আলী (রা.) ও তাঁর আহলে বাইত, কোন আহলে বাইতের অনুসারি হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৩



সূরাঃ ১১ হুদ, ৬৯ নং থেকে ৭৩ নং আয়াতের অনুবাদ-
৬৯। আমার ফিরিশতাগণ তো সুসংবাদ নিয়ে ইব্রাহীমের নিকট এসেছিল। তারা বলল, সালাম, সেও বলল, সালাম।সে অবিলমন্বে এক কাবাবকৃত গো-বৎস... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধতার ভেতরেও রাজনীতির স্পন্দন।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:১৪



ফের রাজনীতির মঞ্চে ফিরে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ। আর বাংলাদেশের রাজনীতি যাদের চেনা, তারা জানেন- এখানে কোনো অধ্যায় সহজে শেষ হয় না। এখানে পতন মানেই প্রস্থান নয়,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

×