বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বর্তমানে বাংলাদেশের সব জায়গায় মাতামাতি চলছে । বিশেষ করে টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে । যারা টিকিট পাইছেন তারা তো বিশ্বকাপ জিতেই ফেলছেন
১।বিশ্বকাপে কেমন খেলবে বাংলাদেশের টাইগাররা ?
বিশ্বকাপে বাংলাদেশ যথেষ্ট ভাল খেলবে । বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরন করতে সমর্থ হবে তারা । ( যদিও আমাদের দূর্নাম আছে যে আমরা নাকি কোনো কিছুতেই সন্তুষ্ট হই না, যত পাই তত চাই )
২। প্রথম খেলায় কি জয় পাবে ?
প্রথম খেলাটা হবে খুব ই জমজমাট । উওেজনা হবে টান টান । যদি কারও হার্ট এ সমস্যা থাকে তার খেলা না দেখাই ভাল
৩। বাংলাদেশ অন্য দলগুলোর সাথে কেমন খেলবে ?
ইংল্যান্ডের সাথে যুদ্ধ করে বাংলাদেশ হেরে যাবে । কিন্তু আয়ারল্যান্ড ও নেদাল্যান্ডের সাথে সহজেই জয় পাবে । তবে দঃ আফ্রিকার সাথে শোচনীয় হার লজ্জায় ফেলবে আমাদের । কিন্তু ওয়েষ্ট ইন্ডিজের সাথে সাথে বড় জয় পাবে টাইগাররা । যেমন ব্যবধান হতে পারে ৫০ কিংবা তার অধিক ।
৪। কোয়াটার ফাইনালে কে কে খেলবে ?
এবার বড় কোন দূর্ঘটনা ঘটার সম্ভবনা নাই । কোয়াটার ফাইনালে বড় শক্তির সব দলগুলোই খেলবে শুধু ওয়েষ্ট ইন্ডিজ ছারা ।
৫। কোয়াটার ফাইনালে বাংলাদেশ
কোয়াটার ফাইনালে বাংলাদেশ খেলবে অষ্টেলিয়ার সাথে এবং কোন রকম প্রতিদ্বন্দিতা ছাড়াই টাইগাররা হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ।
৬। সেমিফাইনালের সমীকরন
অষ্টেলিয়া, শ্রীলংকা, দঃ আফ্রিকার, ভারত উঠবে সেমিফাইনালে । এখানে বলে রাখি কোয়াটার ফাইনালে ভারতের কাছে খুব অল্প ব্যবধানে হেরে যাবে পাকিস্তান ।
৭। ফাইনালে কে কে খেলবে ?
ফাইনাল হবে এবার এশিয়ার দুই দলের মধ্যে ।
ভারত ও শ্রীলংকা খেলবে ফাইনাল ।
৮। বিশ্বচ্যাম্পিয়ান কে হবে ?
এ প্রশ্নের উওর বিখ্যাত জ্যেতিষি ম-হাসান আমাকে দেন নি । বলেছেন ফাইনালের আগের রাতে বলবেন । সুতরাং ..............।
সব ই জানা গেলো কিন্তু বিশ্বচ্যাম্পিয়ান কে হচ্ছে তা জানা গেল না
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



