আমাকেই অনেকেই প্রশ্ন করতাছে ভাই আপনি যা লেখেন তাই সবাই এতো পরে কেন ?? আমাদের লেখা তো কেউ দেখতেও আসে না । যারা একেবারে নতুন ব্লগার কিংবা যাদের লেখা কেউ পরে না তাদের জন্য শুধু এ জ্ঞানধর্মী পোষ্ট । বি : দ্র : জ্ঞানী ও চালাক লেখকদের প্রবেশ নিষেধ ।
১। আপনার লেখা যাই হোক শিরোনামটা হতে হবে জোস নইলে যতই ভাল লেখেন না কেন মার খেয়ে যাবেন । তাই আপনাকে এমন একটা শিরোনাম দিতে হবে যাতে লেখাটা দেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয় । যেমন উদাহরন স্বরুপ বলা যেতে পারে ১৮+ দেখলেই পোলাপান হামলে পড়ে ।
২। আপনার লেখাটা যদি সমসাময়িক বিষয় নিয়ে হয় তবে খুব ভাল হয় । উদাহরন :
ক্লিক দেন
৩। আওয়ামীলীগ এবং বি ন পি নিয়ে যদি লেখেন তবে হয় ২ পক্ষকে গালাগালি করুন নয়তো যে কোন ১ পক্ষকে কঠোরভাবে ব্যাঙ্গ করুন ।
৪। সস্তাভাবে লিখে সবাইকে বিভ্রান্ত করে লেখাটা পরাতে চান তার ও উপায় আছে । উদাহরন : লিংকে ক্লিকান ক্লিক দিয়ে দেখেন
৫। সুন্দর লিখে সবাইকে পরাইতে চান ! হোক নো সমস্যা । এক্ষেএে শিরোনামটা দিবেন এমনভাবে যাতে বিভ্রান্ত কিংবা প্রবল আগ্রহ হতেই হয় । যে বিষয়ই লেখায় প্রাধন্য দেন না কেন লেখার সাথে সামান্য সঙ্গতিপূর্ন কিন্তু শিরোনামটা জোস যেটা হয় সেটাই দেন । উদাহরন : ক্লিক দেন
৬। অনেক ব্লগারের লেখা পরে অভিজ্ঞতা নিন ।
৭। মন্তব্য করুন যা পড়বেন তাতেই এবং পরে আপনার প্রতিক্রিয়ায় লেখক কি বললো তা দেখতে ভুলবেন না যেন ।
৮। যে লেখা পড়বেন সেখানে অন্য ব্লগাররা কি মন্তব্য করছে তাও দেখুন ।
৯। এখানে ৬,৭,৮ কাজগুলো করার উদ্দেশ্য হল আপনার লেখায় হাত আনতে অনেক সাহায্য করবে ।
১০। প্রথম অংশে কখনই লেখার আসল কোন তথ্য প্রকাশ করবেন না । প্রথমে কিছু ভূমিকা দিন যাতে বাকিটুকুতে ক্লিক না দিয়ে উপায় না থাকে ।
১১। তথ্যমূলক জ্ঞান কিন্তু খুব আগ্রহ আছে সবার এমন বিষয়টিকে লেখার জন্য বাছুন । উদাহরন : লিংকে ক্লিকান ক্লিক দেন
১২। পরিসংখ্যান কিংবা জরিপসহ তথ্য পেশ করা যায় এমন বিষয়কেও লেখার জন্য বাছুন ।উদাহরন :
ক্লিক দেন
আরও কিছু খুব গুরুত্বপূর্ন টিপস যুক্ত হবে কাল কিংবা পরশুর মধ্যে । আমার ব্লগে চোখ রাখুন ।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


