ইংল্যান্ড ভারত ম্যাচ টাই হওয়ায় ক্ষতি হল বাংলাদেশের ।
কারন যদি কোন দূর্ঘটনায় বাংলাদেশ ওয়েষ্ট ইন্ডিজের কাছে হেরে যায় তবে নেদারল্যান্ডকে তো হারাতে হবেই হবে সেই সাথে বড় ব্যবধানে জিততে হবে । আর ইংল্যান্ড দ. আফ্রিকার মধ্যে যে কোন ১ দলকেও বড় ব্যাবধানে হারাতে হবে । কিন্তু কাল যদি ভারত জিততো তবে শুধু ইংল্যান্ডকে হারিয়েই বাংলাদেশ কোয়াটার ফাইনালে যেতে পারত ওয়েষ্ট ইন্ডিজের সাথে হেরেও । তবে সব কিছুর সমস্যা সমাধান হবে এখন মাত্র একটা উপায়ে । ওয়েষ্ট ইন্ডিজকে এখন আমাদের হারাতেই হবে ।
কারন ইংল্যান্ড দ. আফ্রিকা ও ভারতের কোয়াটার ফাইনালে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কোন বড় দলকে হারালে বিপদে পরবে বাংলাদেশ ।
ইন্ডিয়া ও সাউথ আফ্রিকার মধ্যে টাই হলেও ক্ষতি কিছু ছিলনা! আবার আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের মধ্যে টাই হলেও কোন অসুবিধা নাই। কিন্তু ইংল্যান্ড টাই করায় প্রবলেম হয়ে গেছে... কারণ, ইংল্যান্ডকেও আমরা পিছে ফেলে দেবার মত দল ভেবে রেখেছিলাম। হয়তো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দুটি দলের কোন একটির সাথে রান এ্যভারেজে আমাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ইংল্যান্ড ইন্ডিয়ার কাছ থেকে এক পয়েছে ছিনিয়ে নিয়েছে। এখন বড় দলগুলোর মধ্যে একমাত্র ভরসা ওয়েস্ট ইন্ডিজ যাদের পিছে ফেলে ২য় রাউন্ডে যাবার স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ।
দেখা যাক কি হয়! হয়তো ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের সাথেও হেরে বসতে পারে! সবই ভবিতব্য! আমি আপনি উছিলা মাত্র
বি.দ্র. দ্বিমত পোষন করলে দয়া করে ব্যাখ্যা দিন ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



