আপনারা হয়ত অনেকেই জানেন সাকিবকে সম্ভবত অধিনায়ক থেকে বাদ দেওয়া হচ্ছে ।
বিভিন্ন মিডিয়াতে হালকা পাতলা কানাঘোসা শোনা যাচ্ছে ।
কিন্ত আমার প্রশ্ন আমরা কি কখনই বাস্তবতা বুঝব না সব কিছু ইমোসনাল হয়ে সিদ্ধান্ত নিব ?
আমাকে কেউ কি বলতে পারেন সাকিব ছাড়া অধিনায়কত্ব করার মত খেলোয়ার কি আমাদের দলে এখন আর কেউ আছে ?
কেউ কি নিয়মিত ভাল খেলতে পারছে যাকে অধিনায়ক করা যায় ?
হ্যা এটা মানছি সাকিবের আনেক দোষ আছে । আমরা ওর আচরনে অনেকে অসন্তুষ্ট । সাকিবকে আগে যেভাবে পাগলের মত ভালবাসতাম এখন তার জায়গা অনেকের মনে তেমন অবস্থানে নাই । কিন্তু আসলে আমরা অসহায় । আমরা যেভাবে ক্রিকেট প্রেমে পাগল সে অনুসারে আমাদের দেশে ক্রিকেটার নাই । তাই মন্দর ভাল সাকিব ছাড়া আমাদের আর কোন বিকল্পও নেই । আপনারা মতামত দিতে পারেন সাকিবের বিকল্প আর কে অধিনায়ক হতে পারে ।
১। তামিম
২। মুসফিক
৩। সাহরিয়ার নাফিজ
৪। ইমরুল কায়েস
৫। আব্দুর রাজ্জাক
৬। মাহ্মুদুল্লাহ
এখানে মাসরাফিকে অধিনায়ক করার কোন মানে নাই এত ইন্জুরি নিয়ে আর যাই করা যাক কাউকে অধিনায়ক করা যায় না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



