দেশের সংবাদ পত্রে চোখ রাখলেই যে খবরটি নিয়মিত আমাদের সকলের চোখে পড়ে, তা হলো, সীমান্তে বিএসএফের হাতে বাঙালি হত্যা। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই হত্যাকাণ্ড চলে আসছে। একটি স্বাধীন দেশের মানুষকে এভাবে পাখির মতো নিয়মিত হত্যা করা, পৃথিবীর আর কোনো দেশে চলছে কিনা আমার জানা নেই। প্রতিটি হত্যাকাণ্ড শেষে আমরা যা দেখি, তা-হলো দুই দেশের সীমান্ত রক্ষিদের মধ্যে পতাকা বৈঠক। এরপর কি হয় ? মাঝে একটি রাত্র যায় মাত্র। ভোর হলেই আবার সেই পুরাতন চিত্র। এভাবে আর কতো ?
গত বৃহস্পতিবার সাতক্ষীরার কুশখালী সীমান্তে খলিলুর রহমান নামে একজন বাঙালিকে গুলি করে হত্যা করে বিএসএফ।
শুক্রবার লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সীমান্তবর্তী দৈ খাওয়া ইউনিয়নের ভুতিয়া গ্রামে রাশেদুল ইসলাম নামের এক বাঙালিকে গুলি করে হত্যা করে বিএসএফ।
শনিবার চাপাইনবাবগঞের গোমস্তাপুর উপজেলার রাধানগর এর বিভিশন সীমান্তে জামিরুল ইসলাম নামে আরেক বাঙালিকে গুলি করে হত্যা করে বিএসএফ।
এখন আমার প্রশ্ন হলো,যদি কেউ সীমান্ত আইন অমান্য করে তাহলে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ি ওই ব্যাক্তিকে হাটুর নিচে গুলি করা যেতে পারে যদি না ওই ব্যাক্তি সারেন্ডার না করে। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্তে এই নিয়ম কার্যকরি নয় কেনো ?
কেনো এভাবে প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?
দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যেমে এই সমস্যার সমাধান জরুরি।
বৃহস্পতিবারে একজন, শুক্রবারে একজন, শনিবারে একজন, । ‘৩দিনে ৩জন এভাবে আর কতজন’ ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।