মনে পড়ে দিঘির পাড়ে জ্যোৎস্না রাতে
আমি ছিলাম তোমার বুকের পাশে
ঝড়া পাতার সরসর শব্দে
জেগে ওঠা যৌবনে
দু’জন ছিলাম আলিঙ্গনে,
তোমার রূপের প্লাবনে ঝাপটা মেরে
আমি হয়েছিলাম স্বস্তিময়
তখন তোমার নরম মুখের চারপাশে ছিল এলোমেলো চুল
গোধুলিমাখা ঠোঁটে চুম্বনে চু্ম্বনে
দিঘির জলে ফুটেছিল ভোর।
আজ মন খারাপ তাই গেলাম জলের কিনারে,
জানিনা তোমার মনে আছে কিনা
সেই পূর্নিমা রাত, রূপের পিঠে এই আঙুলের ছাপ।
সব-
সবই আছে এই মনে,
আজো তুমি বিঁধে আছো আমার সমস্ত অরণ্যে
স্মৃতির নিজস্ব নিয়মে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

