দখিনো হাওয়ায় দোলছিল ইরি ধান
তোমার নগ্ন পিঠে পড়েছিল জ্যোৎস্নার ঢেউ
ওষ্ঠে ওষ্ঠ রেখে করেছিলে চুম্বন
বুকের ভেতরে জাগিয়েছিলে ঝড়।
সে রাতে চাঁদ ছিল সাঁকোর অনেক নিচে
তোমার কানের লতিতে ছিল কাঙ্গালের হাত,
কানে কানে বলেছিলে-
নিভিয়ে দাও সব আলো।
সে রাতে চাঁদ ছিল সাঁকোর অনেক নিচে
তুমি ছিলে আমার উরুতে
অস্থির দু’হাত আঁকড়ে ধরেছিল তোমায়।
সে রাতে চাঁদ ছিল সাঁকোর অনেক নিচে
সে রাতে তুমি-আমি পেয়েছিলাম যা পাবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

