এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বাণিজ্য মন্ত্রী ফারুক খানকে স্বাধীনতার পর এ পর্যন্ত সবচেয়ে সফল মন্ত্রী হিসেবে আখ্যায়িত করে বলেছেন, তিনি একজন সফল বাণিজ্য মন্ত্রী। ভারতের বাজারে বিনাশুল্কে ৪৬টি পণ্য প্রবেশের সুযোগ আদায় করে বাণিজ্য মন্ত্রী হিসেবে তিনি যে সফলতা এনেছেন স্বাধীনতার পর আর কেউ তা পারেননি। আজ ঢাকা রিজেন্সী হোটেলে কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এফবিসিসিআই সভাপতি যখন বক্তব্য রাখছিলেন তখন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। এ কে আজাদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দিন দিন বেড়েই চলেছে। এই ঘাটতি কমানোর জন্য কাজ করেও আমরা সফল হয়নি। কিন্তু বিগত এক বছরে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়েছে ৬৮ শতাংশ। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সফলতা নিয়ে বিরোধীতাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বলছেন এই সফরে আমরা কিছুই পেলাম না- তা সঠিক নয়। দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশীদের জন্য ২৪ ঘন্টা খুলে দেওয়া হয়েছে, বিনাশুল্কে ৪৬টি ভারতে বাজারে প্রবেশের অনুমোদন আমাদের প্রাপ্তি। এফবিসিসিআই সভাপতি এ সময় সরকারি দলের কাছে বিরোধী দলে গেলে হরতাল না করার ঘোষণা দেওয়ার আহবান জানিয়ে বলেন, ব্যবসায়ী বান্ধব পরিবেশ পেলে আগামী দুই বছর পর দেশে ৩ লাখ হাজার কোটি টাকার যে বাজেট দেওয়া হবে তার ৬০ শতাংশ অর্থ রাজস্ব প্রদানের মাধ্যমে যোগান দেবে ব্যবসায়ীরা। এর পরপরই প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী নিজেও বিনাশুল্কে ৪৬টি ভারতের বাজারে প্রবেশের অনুমোদনকে একটি বিশাল অর্জন হিসেবে উল্লেখ করেন। কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী যাতে নাম সর্বস্ব সংগঠন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়ার আহবান জানিয়ে বলেন, পকেট সংগঠন নয়, একটি কার্যকর সংগঠন হিসেবে আপনাদের কাজ করতে হবে। কুয়েতের সঙ্গে ব্যবসা বাড়ানোর চেষ্টা করতে হবে। আগামীতে যাতে কুয়েতে রপ্তানি কয়েকগুন বাড়ে সেই লক্ষ্যে কাজ করতে হবে। কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস এমপি, কুয়েত আওয়ামী লীগের সভাপতি সাদেক হোসেন।
স্বাধীনতার পর সবচেয়ে সফল বাণিজ্য মন্ত্রী ফারুক খান ! 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।