লেখাটা অসাধারণ লেগেছিল... শেয়ার করতে ইচ্ছে হল সবার সাথে।
"আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোন
পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে
আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে
বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকড়া সে তো আগেই শুনেছো।
সে দিন ছিল পাহাড়টার জন্মদিন।
পাহাড় মেঘকে বলছে; “আজ তুমি লাল শাড়ি পরে আসবে”।
মেঘ পাহাড়কে বলল; “আজ তোমাকে স্নান করিয়ে দিব চন্দন জলে”।
ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষরা জলন্ত কাঠ।
সেই ভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে।
হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প
ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এল এক ঝাঁক হাওয়া
মেঘের আঁচলে টান মেরে বললে; ওঠ ছুড়ি-! তোর বিয়ে।
এখন শেষ হয় নি গল্পটা!
বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা ঠিকই হয়ে গেল ঠিকই
কিন্তু মেঘকে সে কোন দিনই ভুলতে পারলো না।
বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর,
ভিতরে থৈ থৈ করছে শত ঝর্ণার দল। "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

