আমার পরীক্ষার ফল বের হল গত সপ্তায় ।পরীক্ষার ফল দেখে আমি তো পুরা থ ।
কারন আমি সব গুলাতে পাস করে ফেলছি ।লন্ডনে এটাই আমার প্রথম পরীক্ষা ছিল ।আমি পরীক্ষা দেই ৪টা ,ভাবছিলাম ১টায় ফেল করব কিন্তু আল্লাহর রহমতে পাস করে ফেলি ।
আমার পরীক্ষা ছিল জুনে ,আর আমি ঐ জুনেই সবচেয়ে বেশী সামু ব্যাভার করি ।কাজ থেকে পরীক্ষার ছুটি নিয়া সারা দিন সামুতে বইসা ছিলাম ।
পাস করে আমি তো পুরাই শরীরে বাতাস লাগাইয়া ঘুরতাছি ।
এদিকে আমি আবার নতুন চাকরি পাইছি । তো আমার বসকে বললাম আমার রেজাল্ট এর কথা ,বস সাথে সাথে আমাকে অভিনন্দন জানায় ।
আমি আমার আগের লেখাতে লিখছিলামবস আমার টাংকি মারে মাইয়া কলিগের লগে ,View this link
তো মাইয়া কলিগ যখন আসে তখন বস তারে চুমু খায় ।তো ঐ মাইয়া একটু
রাগ নিয়া ই বলে ঘটনা কী ?
বস কয় মোহাম্মদ পাস করছে তাই সেলিব্রেট করতাছি ।
মনে মনে আমি কই পাস করলাম আমি ,মজা লও তুমি
আমার পরীক্ষার ফল বের হওয়ার পর আমার আংকেল মিষ্টি আনে ,তো মিষ্টি আনার পর আংকেল বেচারা পরল বিপদে কারন আন্টি যে রকম মিস্টি আনতে বলছে সে তা আনে নাই ,ফলাফল রাতে খাওয়া বন্ধ ।
আমি মনে মনে ভাবি হায়রে ফল ..............
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


