সন্ধ্যা
১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিন কিশোরী
একটি মাঠে
সন্ধ্যা তখন,
চড়ুই পাখির
ডাক শোনা যায়
যখন-তখন।
দূরের আকাশ
শুভ্র মেঘের
নীলচে শাড়ি,
রঙীন আঁচল।
কাছের নদী
ভাটার টানে
উদাস ভীষণ।
মন ভালো হয়
এমন বাতাস,
যাচ্ছে ছুঁয়ে
এপাশ-ওপাশ।
পাশেই মাঠে
বাদাম চারা,
ধান-পেঁয়াজের
দোলনা ক্ষেতে
সবুজ মায়া।
কাজ ফুরালে
ক্লান্ত কৃষক
ফিরছে বাড়ি
মেঠো পথে।
ফিরছে পাখি
উড়ছে ব্যাকুল,
যাচ্ছে চলে
গৃহের টানে।
নিচ্ছেনা কেউ
এসব হিসাব,
দেখছেনা কেউ
ঘটছে কিসব।
তিন কিশোরী
মগ্ন তখন
তাদের মাঝে,
গল্পে বিভোর।
এমনি করেই
রাত নেমে যায়
দিনের তরে,
তিন কিশোরীর
দীপ্ত হাসি
মিলায় তখন অন্ধকারে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন