ভালোবাসার পোস্টমর্টেম
১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কষ্ট নিও কষ্ট নিও
একটুখানি দুঃখ নিও
সুনীল আকাশ তন্বী নদী
আর কিছুটা বিষাদ নিও।
আবেগ নিও আবেগ নিও
একটুখানি বোকামিও
সাদা কাশবন অগোছালো মেঘ
এলোমেলো কিছু ভাবনা নিও।
অভিমান নিও অভিমান নিও
জাগ্রত সব প্রহর নিও
মনের কিছু লুকনো কথা
অবাক কিছু প্রশ্ন নিও।
বৃষ্টি নিও বৃষ্টি নিও
শুভ্র মেঘের বৃষ্টি নিও
শিশির ভেজা রক্ত গোলাপ
উদ্ভাসিত পদ্ম নিও।
স্বপ্ন নিও স্বপ্ন নিও
সব কবিতার ছন্দ নিও
বিনিদ্র রাত কুয়াশা প্রহর
কষ্ট পাওয়ার কষ্ট নিও।
হৃদয় নিও হৃদয় নিও
আর কিছুটা সোহাগ নিও
স্নিগ্ধ ছোঁয়ায় ভরিয়ে দিও
অভিমানী এক হৃদয় নিও।
দৈনিক জনকন্ঠ
৩ ডিসেম্বর, '৯৯ইং
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন