somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাড়ির ক্যাটালগ (গবেষণা পরবর্তী পোস্ট)

১২ ই জুন, ২০০৯ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আগের পোস্টে Click This Link ব্লগার গণের অভূতপূর্ব সারা পাইয়া আমি অভিভূত।

সকলের জ্ঞানবৃদ্ধির নিমিত্তে আমি আপানদের সামনে হাজির করিতেছি এক অভিনব ক্যাটালগ। ইহা হইতে আপনারা বিবিধ প্রকার দাড়ির নাম ও তাদের চেহারা সম্পর্কে জানিতে পারিবেন।

আসলে জন ডায়ারের ব্গ আমকে উদ্বুদ্ধ করিয়াছে এই পোস্টখানা দিতে। প্রথমে জন ডায়ারের সাথে পরিচয় করাইয়া দেই আপনদের।
উনি একজন দাড়ি বিশেষজ্ঞ। তিনি শুধু দাড়ির সম্পর্কে গবেষনাই করেন নাই, বিবিধ রকম দাড়ি নিজের মুখে বাস্তবায়িত করে নজির সৃষ্টি করিয়াছেন।
চলুন তাহায় ছবিগুলি দেখি এবং তাহার সংক্ষিপ্ত বর্ণনা জানিয়া লই।

১. ইহার নাম A La Souvarov (বাংলায় কি হইবে বুঝিতেছি না)।
এক্ষেত্রে সাইডবার্ন (মানে আমরা যেইটারে চিপ বলি) নিচে আসিয়া পুনরায় ঊর্ধগামী হইয়া গোঁফের সহিত সম্মিলিত হয়।

ইহা ২০০৮ সালে অর্জিত।

২. ইহার নাম নোঙর (The Anchor) সম্মুখ হইতে দেখিতে ইহা নোঙরের ন্যায়।

ইহা ২০০৭ সালে অর্জিত।

৩. ইহার নাম Balbo ইহাতে গোঁফের সাথে দাড়ির সংযোগ থাকে না।

ইহাও ২০০৭ সালের অর্জন।

৪. ইহার নাম Chin Puf. ইহা কেবল থুতনির গোল অংশটুকু ঢাকিয়া রাখে /:)


৫. ইহা Copstash Standar, পুলিশ মিলিটারির :-/মাঝে এটি জনপ্রিয়। ইহা ঠোঁটের অধিক বর্ধিত হয় না।


৬. ইহা Ducktail মানে হাঁসের লেজ। দুই পাশের দাঁড়ি শেষমেশ একটা বিন্দুতে গিয়া শেষ হয়:

এইটা ২০০৮ সালের অর্জন।

৭. মাকড়ি(EL Insecto ): নামেই বুঝতে পারছেন কি হতে পারে। তেলাপোকার 'দাঁড়া' মতো থুতনির দুইপাশ হতে এই দাড়ির সরু বিকাশB-)
(এইটা রাখলে নিজেকে পুকা পুকা লাগতে পারে ;))


৮।Federation Standard: এইটা নকি স্টার ওয়ার্সে দেখা গেছিল। কেউ না বললে বুঝবেনই না এইটা দাড়ি। খিয়াল কৈরা!

কানের পাশে ৪৫ ডিগ্রিতে সামান্য একটা ছাঁট দেয়া হইছে

৯. ফারসী কাঁটাচামুচ: দাড়ি আইসা থুতনির কাছে দুইভাগে ভাগ হয়। (হয়ত গান গায় : আজ দুজনার, দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে:(()

১০. Friendly Mutton Chops(মানে কি বন্ধুত্বপূর্ণ খাসির চাপ /:)) দুইপাশ দিয়া দাড়ি গোঁফের সাথে মিলিত হয়, কিন্তু থুতনি থাকে অনাবৃত। (মাইকেলের মত, থুতনি টুক বাদে )
২০০৩ সালের অর্জন :)

১১. ফু মাঞ্চু: নামেই বুঝতে পারছেন 'চাইনিজ জিনিস' :| দুইপাশ থেকে ঝুলিয়া থাকে , থুতনি খালি

১২.Goatee: (বাংলা করিলাম না, মাইর খাইতে পারি।:|)

১৩. Handlebar: পাকনো গোঁফ সমেত:
গোঁফ ঘুরিয়া উপরের দিকে রওয়ানা হইয়া যায়: /:)


১৪. হলিউডি(Hollywoodian): কি আর বলব, বিখ্যাত জায়গার নামে এর নাম১৫

১৫. Hulihee: দুইপাশের দাঁড়ি বিকশিত হয়:


১৬. The Klingon: গোঁফ থাকে না, গোঁফের সাংযেগ থাকে দুই পাশে।
Star Trek series থেকে এইটা জনপ্রিয়।


১৭.Old Dutch: এইটা আমিশ হইতে জনপ্রিয়।


১৮. পেন্সিল: উপরের ঠোঁট বরাবর চিকন গোঁফ:


১৯. Petit Goatee: এইবারও বর্ণনা দিলাম না।


২০. র‌্যাপ ইন্ডস্ট্রি স্টান্ডার্ড: চিকন...


২১. Soul Patch: ঠোঁটেরর নিচে, থুতনির আগে।( আমাদের দেশে বেশ চলছিল একসময়। আমার এক কাজিন বলছিল তার নাকি এইরকম দাড়ি(!) দেখলে মনে হয় শাক দিয়া ভাত খাবার পর মুখ ভাল করে ধোয়া হয় নাই, তাই খানিকটা শাক ঠোঁটের নিচে লেগে আছে)


২২. Toothbrush: এইটারে চার্লি চ্যাপলিন বিখ্যাত ও হিটলার কুখ্যাত করেছেন:


২৩. Van Dyke : এইটা বেশ পপুলার

২৪. The Zappa: ঠোঁটের উপরে নিচা আছে, বাকি জায়গায় নাই:

আর শেষে দিলাম, আলটিমেট ক্যাটালগ:


উফফ , বিরাট পোস্ট লিখতে লিখতে হাপায়া গেছি, আমারে মাইনাস ;)

অ.ট. আমার কোনটাই নাই। :(
পোস্টানোর পুরা অনুপ্রেরণা আমি জন ডায়ারের থেকে পাইছি। (লোকটার ধৈর্যও আছেরে ভাই)
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৯ রাত ১০:০৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×