somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইন্ডোজ ওয়ার্কস মানে কিন্তু রিকভারি ডিস্ক নয় :-/:-*:-/ (ডেল ক্রেতাদের জেনে রাখা ভাল)

০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ল্যাপটপ মেলায় গিয়েছিলাম ল্যাপটপের সহকারি কনসালট্যান্ট হিসেবে। যিনি কিনছেন তিনি একটা ডেল পছন্দ করলেন। একই কনফিগারেশনে অরিজিনাল উইন্ডোজ ৭ সহ নিলে পাইরেটেড উইন্ডোজের চাইতে ৬ হাজার টাকার মত বেশি পড়ে। যাই হোক ঠিক হল জেনুইনটাই তিনি কিনবেন। B-)



আমার চিন্তা হল যদি পরে ক্রাশ করে রিকাভারি কিভাবে হবে? বললাম ভাই, পড়ে কিভাবে আবার সেটাপ দেয়া যাবে? (আবার ৬ হাজার টাকা দিয়ে উইন্ডোজ ৭ কিনলে তো খবর আছে :(() বিক্রেতা জানালেন যে এর সাথে উইন্ডোজ ৭ এর সিডি দেয়া হবে। ঠিক আছে। সব গুছিয়ে বের হবার পরে দেখা গেল যে ভেতরে সব সিডিগুলো ড্রাইভার আর একটা সিডিতে উইন্ডোজের ছোট স্টিকার দেয়া যেটাকে উইন্ডোজ ৭ বা রিকভারি ডিস্ক বলে মনে হল না। আবার ফিরে গেলাম, একজনকে বললাম, "ভাই যদি ওএস নষ্ট হয় তাহলে কোনটা দিয়ে ঠিক করা যাবে?" উনি ডেলের সিডিগুলোর কথা বললেন। আমরা বললাম এর উপরে লেখা দেখে এটাকে রিকভারি ডিস্ক বলে ধরার কোন কারণ নাই। উনি অনেকক্ষণ কনফিউজড থাকার পর আমরা যিনি উইন্ডোজ ৭ এর সিডি দেয়া আছে বলেছিলেন তাকে ধরলাম। তিনি সিডিগুলো দেখে উইন্ডোজের ছোট স্টিকার দেয়া সিডিটাকে উইন্ডোজ ৭ বললেন। আমি বললাম ভাই এরগায়ে লেখা উইন্ডোজ ওয়ার্কস ৯, এটা উইন্ডোজ ৭ কিভাবে হবে? উনি খুব কনফিডেন্সের সাথে বলার চেষ্টা করলেন যে এটা ঢুকিয়ে বুট করা সম্ভব :-/ আমি খুব একটা কনভিন্সড হলাম না।

যাই হোক শেষে তিনি বললেন, আমরা তো আইডিবিতে আছিই যদি এটা না হয় তাহলে পরে আসেন।আগত্যা, কি আর করা ?

পরে ডেল সাপোর্টে একটু আগে চ্যাট করে যা জানলাম তা হল:
১. ডেল সবসময় প্যাকেজের সাথে উইন্ডোজের সিডি এখন আর দেয় না।
২. কম্পি্উটার ক্রাশ করার আগেই ডেলের সাইট থেকে অরিজিনাল জিনিসপত্রের একটা ফাইল নামিয়ে রাখা দরকার।
৩. ফাইলগুলো এখান থেকে পাবেন: (লগিন টগিন করতে হয়)
Click This Link

আশা করি আপনাদের কাউকে আর উইন্ডোজ ওয়ার্কস মানে কিন্তু রিকভারি ডিস্ক বলে কেউ ভুংভাং দেবে না ;)

সবাই ভাল থাকবেন।

অ.ট. ডেল এর এজেন্ট চ্যাট এর শেষে এসে বলল, আমাদের একটা সার্ভে আছে মাত্র ৫টা প্রশ্ন। উত্তর দিলে ভাল হয়, আমার ম্যানেজার এগুলো খুব কেয়ারফুলি পড়ে। আমি বললাম, ওকে B-)

খুশি হইছিলাম, তাই ভাল রেটিং দিয়েছি সবগুলোতেই।

সবাই ভাল থাকুন:)

উইন্ডোজ ওয়ার্কস সম্পর্কে জানতে:
বিলু ভাইয়ের (মাইক্রসফটের) সাইট: Click This Link
উইকি: http://en.wikipedia.org/wiki/Microsoft_Works

আর, রিকভারি ডিস্ক নিয়ে উইকির লিংক:
http://en.wikipedia.org/wiki/Recovery_disc

আর কিভাবে বানাবেন সেটা নিয় সামুতেও একটা সার্চ দেন।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×