ভার্সিটি খুলে দেয়ার পর প্রথম দিনটা মহা কষ্টে আছি। গত ১৮ দিন মহা আলস্যে কাটিয়ে দেবার পর খারাপ কিছুর আলামত পেলাম সকালেই । একে তো রাতে তেমন ঘুম হয়নি , আবার দেহঘড়ি সকাল সাড়ে ৬ টা কে এত দিন ৩/৪ ঘন্টা পিছিয়ে দিয়েছিল .............. আম্মুর ঝাড়ি শুনে দেখি ৭ টা বাজতে ১০ মিনিট বাকি , ভার্সিটি বাস নির্ঘাত মিস .......
আসাফা স্টাইলে( ৯.৭৪ সেকেন্ডে ১০০ মিটার) রেডি হয়ে গেলাম । ৫ মিনিট পরেই আমি রিক্সায় , বাস স্টপেজে পৌছে দেখি বাস লেট ....... তারমানে এ যাত্রা বেচে গেছি।
এতদিন পর সবার সাথে দেখা , বাসের মধ্যে একটা গেট টুগেদার ভাব , কিন্তু বাসের ভাবগতিক মোটেও সুবিধার মনে হচ্ছে না , একটু পর পর হেচকি জাতীয় কিছু একটা তুলছে , এমন করতে করতে শেরাটনের সামনে গিয়ে নির্বাকই হয়ে পড়ল, কোনমতে টেনেটুনে বুয়েটের কাছে এসে বকশীবাজার মোড়ে এসে একদম বাকশক্তি হারিয়ে ফেললো , উদভ্রান্তের মত হাটতে শুরু করলাম সবাই , ক্লাশরুমের দরজা ফু্ড়ে ভিতরে ঢুকতেই আমার রোল শুনলাম , অর্ধেকটা দেহ দরজা দিয়ে গলিয়ে তারস্বরে চিতকার করে বললাম ......." ইয়েস স্যার "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



