somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের কি করে সন্তুষ্ট করবেন ?

২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[[যারা পোস্ট পড়ে সিরিয়াস হয়ে যাবেন , তাদের বলবো ...."ফান হিসেবে নিন না" । আর যারা শুধুই ফান খুঁজে পাচ্ছেন , তাদের বলি ......"সময় থাকতে সিরিয়াস হয়ে যান"]]


নারী-পুরুষের ভালোবাসার জগতে আজ আপনাদের পুরুষদের খেলার নিয়মটা শেখাবো ।

খেলার নিয়ম:
সব পুরুষের জন্য তিনটি সাধারণ নিয়ম প্রযোজ্য
১। এমন কিছু করুন , যাতে মেয়েটি আপনার উপর ভীষণ সন্তুষ্ট হয় , সেক্ষেত্রে আপনার পয়েন্ট বাড়বে(+)
২। আপনার কোন কাজে মেয়েটি সামান্য অসন্তুষ্ট হলে আপনার পয়েন্ট কেটে নেয়া হবে (-)
৩ । মেয়েটি আপনার কাছে সাধারণভাবে প্রত্যাশা করে , এমন কিছু করলে শূন্য পয়েন্ট (বাড়া/কমা কোনটাই না)

খেলার নিয়ম নিয়ে আপনার কোন আপত্তি থাকলে জানাতে পারেন(বিশেষ করে ৩য় নিয়মটি) , তবে তা হবে অরণ্য রোদন । নিয়মগুলো যুগ যুগ ধরে অপরিবর্তনীয় , এবং এমন নিয়ম মেনেই আপনাকে খেলতে হবে।

এবার চলুন কি করলে কত স্কোর করা যাবে , সেটা জেনে নেয়া যাক

দৈনন্দিন কাজসমূহ :
#মশারি টানিয়ে দেয়া , ঘুমানোর আগে বিছানা পেতে দেয়া (+১)
*বিছানা ঠিকঠাক করে দেয়া সত্ত্বেও ভালো বালিশ দিতে ভুলে যাওয়া (০)
*তোশক ঠিকমত টানটান না করেই , তার উপর নতুন চাদর পেতে দেয়া (-১)

#তার জন্য কিছু কিনতে ঘর থেকে বের হওয়া(৫)
*বৃষ্টির মাঝে বের হলে (+৮)
*কিন্তু নিজের জন্য কিছু কিনে ফিরে আসলে(-৫)

#রাতে শব্দ শুনে চোর মনে করে
*জীবনের ঝুকি নিয়ে একা একা দেখতে যাওয়া (০)
*চোর ধরতে পারলে (৫)
*বাঁশ দিয়ে পেটাতে পারলে (১০)
*অন্ধকারে পেটানোর পর যদি দেখেন সেটা আপনার বউয়ের পোষা
বেড়াল (-১০)

সামাজিক দায়িত্ব:
#কোন পার্টিতে গিয়ে তার পাশে ঠায় দাড়িয়ে থাকা (০)
* ৩ ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কোন কলেজ সহপাঠিকে দেখে কথা বলার জন্য এগিয়ে যাওয়া (-২)
* সহপাঠির নাম যদি হয় মিতু বা সুপ্তি (-৪)
* সুপ্তি আবার খুব ভালো নাচতে বা গাইতে জানে (-৬)
*সুপ্তি কেবল অসাধারণ সুন্দরীই না , অবিবাহিতও বটে(-৮০)

প্রিয়তমার জন্মদিনে :
#তার জন্মদিনের কথা ভুলে বসে আছেন (-৫০০০০)
#জন্মদিন উপলক্ষে কোথাও ডিনার করতে নিয়ে গেলেন (০)
*যেখানে ডিনার করতে গেলেন সেটা কেবল একটা রেস্টুরেন্ট (+১)
*রেস্টুরেন্টের পাশাপাশি সেটি একটি স্পোর্টস বার(-১)
*স্পোর্টস বারে আপনার প্রিয় ফুটবল দলের বিজয়ের খবরে একটু নেচে ফেলা ভংগিতে বলে ফেললেন ........সাব্বাশ(-৫)

রাতে যখন তাঁকে নিয়ে ঘুরতে বের হবেন :
#তাকে কোন ভালো সিনেপ্লেক্সে মুভি দেখাতে নিয়ে গেলেন (+২)
*মুভিটা যদি তার প্রিয় কোন মুভি হয় (+৪)
* যদি এমন হয় যে মুভিটা আপনার ভীষণ অপছন্দের (+৬)
* মুভিটা যদি আপনার ভীষণ পছন্দের হয় (-২)
*তার কাছে মুভিটা যদি অপ্রিয় হয় (-৬)

সেই চিরন্তন প্রশ্নের মুখোমুখি :
#হঠাৎ যদি আপনার প্রিয়তমা জিজ্ঞেস করে বসে "আমি কি সামান্য মুটিয়ে গেছি?" (-৫)[অসহায় আপনি , উত্তর দেবার আগে কেবল প্রশ্নের জন্য ৫ পয়েন্ট খোয়াবেন]
*যদি উত্তর দিতে ইতস্তত করতে থাকেন(-১০)
*উত্তর দিয়ে বসলেন ........"কিভাবে?" (-৩৫)
*অন্য যে কোন উত্তরের জন্য (-২০)

তার সাথে কথাবার্তা চালানো :
#হয়তো সে আপনাকে গুরুত্বপূর্ন কোন সমস্যা (যেমন:ফ্যাশনে অন্য ভাবী এগিয়ে গিয়েছে , তমুকে প্রিংগলস ছাড়া অন্য কোন চিপস খায় না) নিয়ে বলে যাচ্ছে :
*তার সমস্যার কথা শুনে আপনি যদি সহমর্মী এবং চিন্তিত হয়ে পড়েন(০)
*একটানা ৩০ মিনিট তাঁর কথা যদি শুনে যেতে পারেন(+৫০)
*৩০ মিনিটে যদি একবারও টিভির দিকে না তাকান (+৫০০)
*সে যদি লক্ষ্য করে কথা শুনতে শুনতে আপনি ঘুমিয়ে গেছেন (-১০০০০) ।

পয়েন্ট তো জানা হলো , সবাই প্রস্তুত , তো শুরু হোক খেলা
ready , steady , go

[একটি ই-মেইল অবলম্বনে লেখা]

সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৯
৭৬টি মন্তব্য ৬৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×