আমার প্রিয় পোস্ট

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

ঢাকা শহরে বাস , বাসযাত্রা এবং বাসযাত্রীর দু'দশক ব্যাপী বিবর্তন :একজন প্রত্যক্ষদর্শীর (অ)রম্য জবানী

১৯ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৩

শেয়ারঃ
0 1 0

৯০ এর দশকের শুরু থেকে ঢাকার রাস্তায় প্রথম প্রজন্মের বাস "মুড়ির টিন" এর চূড়ান্ত বিদায়ঘন্টা বাজতে শুরু করে । রাজপথে জায়গা করে নেয় দ্বিতীয় প্রজন্মের মিনিবাস । এগুলোর ইণ্জিন টাটা , হিন্দুস্তান বা অশোকের হলেও বহির্কাঠামো তৈরি করা হতো স্থানীয়ভাবে ।




দ্বিতীয় প্রজন্মের বাস এবং বাসযাত্রীদের কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়:


যাত্রী ছাউনির ১৫০-২০০ গজ সামনে সব বাস থামতে শুরু করে।


বাসে উঠার প্রক্রিয়াটি হয়ে উঠে খুব জটিল ।

(ক)বাস থামার সাথে সাথে বাসের যাত্রীদের নামার সুযোগ না দিয়ে একদল জোর করে বাসে উঠতে শুরু করে।

(খ)বাসে উঠবার সময় বাসের গেটে সাময়িক দাঙ্গা পরিস্থিতির উদ্ভব হতে থাকে ।ছোট গেট দিয়ে একযোগে২০-২৫ জন প্রবেশের চেষ্টা করার কারণে সৃষ্টি হয় সাময়িক ডেডলকের


পেছনে পুরুষদের সিট খালি থাকা সত্ত্বেও নারীদের সিট দখল করে বসে পড়ার অভ্যাসে দুষ্ট হয়ে পড়ে একদল যাত্রী । পরবর্তীতে নারীরা বাসে উঠলেও এ শ্রেণীটি নির্বিকার থাকার কৌশল গ্রহন করে ।


বাসে উঠে গেটের কাছে ভীড় করে দাঁড়িয়ে পড়ে অধিকাংশ যাত্রী , পেছনে যাবার জন্য কন্ডাক্টরের শত কাকুতি মিনতি জওয়াবে তারা "আমি সামনেই নেমে যাবো" , "এত ইচ্ছা হলে তুই পেছনে যা" .....টাইপের কমন ডায়ালগ আওড়াতে থাকে।


ভাড়া না দিয়েই চুপিচুপি কেটে পড়া সুযোগ নিতে থাকে আরেকটি দল।প্রথমবার ভাড়া চাইলে তারা সাধারণত বলে "পরে নিও" ।একবার
ভাড়া দেবার পর কন্ডাক্টর কারও কাছে আরেকবার ভাড়া চেয়ে ফেললে কন্ডাক্টরকে শাসানো হতে থাকে মৌখিক বা শারিরীক ভাবে


দুই বা তিন টাকার জন্য এসব বাসে কখনো বড় ধরণের সংঘর্ষের কথা ইতিহাসে পাওয়া না গেলেও, একটাকার জন্য তর্ক বারংবার শারিরীক আক্রমণের পর্যায়ে যেতে থাকে।


বাসের গেট ধরে বিপুল সংখ্যক যাত্রীর ঝুলে থাকার ফলশ্রুতিতে যাত্রীর ভারে বাসের কাঠামো স্থায়ীভাবে একদিকে কাত হয়ে পড়ে


ভাড়া বাড়ানোর প্রক্রিয়াটিকে বলা হয় সিটিং বা গেটলক ।

(ক) সিটিং ট্যাগ লাগিয়ে ভাড়া বাড়িয়ে দেয়ার পর , প্রথম দিনে কঠোরভাবে দাঁড়ানো যাত্রী নেয়া থেকে বাসগুলো বিরত থাকে।

(খ)দৃশ্যপট বদলায় দ্বিতীয় দিন থেকে ।বাসের সিট পূরণ হয়ে যাবার পর হেলপার রা অন্য যাত্রীদের উঠতে দিতে মৃদু আপত্তি করেন , তবে তাদের আপত্তি "এই দুষ্ট , সিটিং দেখোনা ? দাঁড়িয়ে যেতে তোমার কষ্ট হবে না ?" এর চাইতে বেশি কঠোর ঠেকে না। যাত্রীরা অফিস টাইমের দোহাই দিয়ে সিটিংয়ের বেড়াজাল ভেঙ্গে বাসে উঠে পড়েন ।

(গ)তবে ভাড়া সংগ্রহের সময় গোলযোগের সূত্রপাত হয় ।বাসে কেন দাঁড়িয়ে লোক নেয়া হয়েছে এ বিষয়ে যাত্রীরা ড্রাইভার এবং কন্ডাক্টরের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবী করতে থাকে। যেসব যাত্রীরা জোর করে বাসে দাঁড়িয়ে উঠেছেন তারা এ ঘটনায় অগ্রণী ভূমিকা পালন করেন।বাদানুবাদের এক পর্যায়ে তারা ভাড়া না দেবার কথা ঘোষণা দেন।


রাস্তার যে কোন জায়গা থেকে বাসে উঠার সুযোগ থাকলেও নামার সময় জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত বাস থেকে নামতে হয় ।


তৃতীয় প্রজন্ম:



এ শতাব্দীর প্রারম্ভে ঢাকার রাস্তায় মূলত চীনা এবং সুইডেনে নির্মিত সিএনজি চালিত সুদৃশ্য বাসের আগমন ঘটে । ত্বতীয় প্রজন্মের বাসগুলো চালু হওয়ায় ঢাকার সব রুটে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।

তৃতীয় প্রজন্মের বাস এবং বাসযাত্রীদের বৈশিষ্ট্যগত বিবর্তন লক্ষণীয়:


যাত্রী ছাউনি কনসেপ্টটির সংস্কার করা হয় , তার বদলে খোলা আকাশের নিচে টিকেট কাউন্টার ধারার সূচনা হয় ।ঢাকার সব রুটে বাস চালু হয়, ফলে যে কোন জায়গা থেকে অন্য জায়গায় সরাসরি যাবার সুযোগ সৃষ্টি হয়।


বাসে উঠবার সময় দাঙ্গা হাঙ্গামা পদ্ধতির বিলোপ ঘটে ।তার পরিবর্তে সবাই লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে শুরু করে ।


বাস টিকেট কাউন্টারের ১৫০-২০০ গজ সামনে না থেমে , জায়গামত থামতে শুরু করে । তবে যাত্রীদের লাইন অনেক সময় টিকেট কাউন্টার ছাড়িয়ে ১৫০-২০০ গজ পেছনে চলে যেতে থাকে ।


প্রচুর বাস থাকা সত্ত্বেও জনসংখ্যা আধিক্যে স্থান সঙ্কুলান না হওয়ায় দাঁড়িয়ে যাত্রীরা যেতে শুরু করে ।


দাঁড়ানো ভদ্র টাই পরিহিত যাত্রীদের মাঝেও দ্বিতীয় প্রজন্মের স্বভাবের উপস্থিতি প্রকটভাবে পরিলক্ষিত হতে থাকে । বাসে উঠে পেছনের দিকের দাঁড়ানোর জায়গাগুলো খালি রেখেই সবাই সামনে সুস্থির হয়ে দাঁড়িয়ে পড়ে । বাসের বাইরে দাঁড়ানো ক্লান্ত লাইনের দিকে চেয়েও এরা নির্বিকার ভূমিকা পালন করতে থাকে।


লাইনে দাঁড়ানো যাত্রীরা ,ভেতরে দাঁড়ানো যাত্রীদের পেছন দিকে সরে দাঁড়াবার জন্য অনুরোধ করলেও , বাসে উঠার সুযোগ পেয়েই তারা নিজেরাও গেট জ্যাম করে দাঁড়িয়ে পড়তে থাকে।


টিকেট কেনার সিস্টেম চালু হওয়ায় ভাড়া ফাঁকি দেয়ার ব্যাপারটি নতুন ডাইমেনশনে আবির্ভূত হয় । এ ব্যবস্থায় স্বল্প টাকায় স্বল্প দূরত্বের টিকেট কেটে অধিক দূরত্ব পাড়ি দেয়া হয় ।


চৌর্যবৃত্তি রোধ করতে বিভিন্ন স্থানে টিকেট চেকার নিয়োগ করা হয়।স্বল্প দূরত্বের যাত্রীরা টিকেট লুকিয়ে ফেলে , "টিকেট হারিয়ে ফেলেছি" , এমন খোঁড়া যুক্তির আশ্রয় নিতে থাকে । বাসে দাঁড়িয়ে কেন যাত্রী নেয়া হয়েছে , এটার ব্যাখ্যা চেয়ে তীব্র বাদানুবাদের মাধ্যমে অনেক অপরাধী যাত্রী পার পাবার চেষ্টা করতে থাকে ।


বাসে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বিপুল আনাগোনার ফলে , ভীড়ের মাঝে দামী জুতায় পাড়া দেবার ঘটনা নিয়ে যাত্রীদের মধ্যে বিচ্ছিন্নভাবে বসচা হয়

১০
আলাদা ভাবে নারী এবং পুরুষ আসন বন্টন ব্যবস্থার বিলোপ ঘটে ।

 

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৪:৫০
মাহবুব সুমন বলেছেন: ১) গ্রীনলাইন টাইপের বিশাল বাসগুলোর পেটমোটা হবার কারনটা কি?
২) এ পেট মোটা বাসগুলোর বডি কি দেশেই হয় ?
৩) স্কানিয়া বাস এখানেই চলে (অস্ট্রেলিয়া ) কিন্তু এতপ পেট মোটা না, ভেতরে জায়গাও বাংলাদেশের গ্রীন লাইনের স্কানিয়াগুলোরে চাইতে কম হয়। এর কারনটা জানতে ইচ্ছে করে।
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: মাহবুব ভাই , আমার মনে হয় এইগুলো এই দেশের জন্য স্পেশালি বানানো ।
বাংলা সিনেমায় দেখেছেন না , ভুড়িওয়ালা নায়িকা সবার বেশি বেশি পছন্দ । ভুড়িওয়ালা কিছু দেখলে মনে হয় বাঙালীর সমীহ করার ইচ্ছা জাগে বেশি ;)

কি বলেন ? :)

১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: পেট মোটাগুলো সম্ভবত সরাসরি বাইরে থেকেই আমাদানি হয়

২. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৪:৫০
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: এ তো দেখি পুরা থিসিস লিখে ফেলেছেন!!
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: লিখা শুরু করলাম একটু আগে , হঠাৎ করেই , একের পর এক পয়েন্ট মাথায় আসতে লাগলো , এই হাল হয়েছে এখন :)

যাই হোক , পড়েছো তো ?

১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: হম , রাশেদ ভাই , একদম সত্যি কথা লিখেছি সব

৪. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:০৩
মিসকল বলেছেন: জটিল কাহিনী

পুরা ভাল লাগল
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ মিসকল দেবার জন্য

৫. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:০৪
মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস :) +
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: :) , থ্যাংকস মদন

৬. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:০৭
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: নিশীথ রাতের বাদলধারা না পড়ে মন্তব্য করবে? মাথা খারাপ?:)
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:২১

লেখক বলেছেন: আমি যাই লিখিনা কেন , কয়েকজন পড়বেই , এর মধ্যে নিশীথ রাত একজন , এই ভরসাতেই লেখা দেয়ার সাহস করি :)

বড় একটা ধন্যবাদ দিলাম

৭. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:১৮
রাশেদ বলেছেন: একটা জিনিস দেখেছিলাম একবার। ১০০ টাকার নোট দিছে বলে কন্ডাকটরের সাথে চিল্লাচিল্লি। পরে দেখা গেলো সে মিছা কথা কইছে। পরে আবছে বাস থেকে নেমে গেলো।
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: কিছুদিন আগে আরেকটা দেখলাম । ৫ টাকা ভাড়া দিবেনা দেখে ৫০০ টাকার নোট বের করসে :( , জানেই যে কন্ডাক্টর ঐটার ভাংতি দিতে পারবে না

৮. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:১৯
রাশেদ বলেছেন: আরেকটা হলো ৩-৪ টাকা ধরাইয়া দেয়া। জিজ্ঞাসা করলেও বলবে না কই যাবে!
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: আমাদের স্বভাব যা , কি আর করা

৯. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:২৩
মিসকল বলেছেন: তৃতীয় প্রজম্মের গাড়ীগুলো দ্বিগুণ- কিছু কিছু জায়গায় তিনগুণ-চারগুণ ভাড়াও নিয়া থাকে।

আমাদের কিছু করণীয় থাকে না।
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: হম , ঠিক । সিএনজি গাড়িগুলো ৩ বছর ডাবল/ট্রিপল ভাড়া রেখেছে , আমাদের কিছুই করার ছিল না ।

নতুন বাজার থেকে অনেক বাসের টিকেট ডিরেক্ট মালিবাগ পর্যন্ত , রামপুরা যেতে হলে অর্ধেকেরও কম পথের জন্য পুরো মালিবাগ পর্যন্ত ভাড়া গুনতে হবে ।

এমন অনেক স্বেচ্ছাচারিতা আছে

১০. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:২৮
রাশেদ বলেছেন: তয় আমি খুশি এখনকার সার্ভিস নিয়ে। আমি মিরপুরে থাকি। আগে কি কষ্ট করতাম আমি জানি। এখন লাইনে দাড়াও টিকেট কেনো, বাসে চড়ো। আর রুটও বাড়ছে অনেক।
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: হম , আমিও স্যাটেসফায়েড ।
আগে গুলশান যেতে ট্যাক্সি ছাড়া গতি ছিল না ।

নিউমার্কেট , নীলক্ষেত গেলে সারাদিনটা মাটি হয়ে যেত , ইন্টারে ঐ এলাকার কোন বিখ্যাত স্যারের কাছেও প্রাইভেট পড়তে পারিনি

এখন সব ডিরেক্ট বাস।

মিরপুর যাওয়ার কথা শুনলে আগে গায়ে জ্বর এসে যেত , ৪ বার বাস বদলের কথা ভেবে । এখন মিরপুরের কথা শুনলেই শান্তি শান্তি লাগে । একুশে পরিবহনের বাসে চড়ে কম সময়ে , ডাইরেক্ট

১১. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:৩৮
রাশেদ বলেছেন: যেমন মেট্রো নামে মিরপুর ১ থেকে আজিম্পুর একটা সার্ভিস চালু ছিল বেশ কিছু দিন। বিশেষ করে নীলক্ষেত এলাকার ছাত্রীদের অনেক উপকারে এসেছিলো ঐটা।
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: এখন ঐ রুটে অনেকগুলো বাস

মিরপুর , গুলিস্তান আর আজিমপুর , এই তিন জায়গায় যাওয়ার জন্য ঢাকার সব জায়গা থেকে ব্যবস্থা আছে

১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: থ্যাংকস মাহবুব ভাই !

১৩. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:০১
সাইফুর বলেছেন: অসম্ভব ..দারুন একটা পোষ্ট....
ভালো লাগলো..মজা পেলাম...
১৯ শে মে, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: আমি তো শুধু আপনার ডিসপ্লের দিকে তাকিয়ে থাকি , এত আইডিয়া পান কি করে ???

১৪. ১৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
মুকুল বলেছেন: পরিশ্রমী ও ব্যতিক্রমী পোস্ট। :)
১৯ শে মে, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: :) , লিখতে বসলাম , পটাপট মনে পড়লো , বেশি পরিশ্রম হয়নাই

শুভেচ্ছা

১৫. ২০ শে মে, ২০০৮ রাত ১:০৭
ফারহান দাউদ বলেছেন: নতুন বাস সার্ভিসগুলা চালু না করলে আমার চাকরি ছাড়া লাগত ম্যালা আগেই। তবে কিনা,জোচ্চুরি ব্যাপক হয়,কাউন্টার দেয়া ১০ পা পরে পরে,এইদিকে বাস কম,যাত্রীদের দাঁড়ায়া যাইতে বাধ্য করার জটিল কৌশল।
২০ শে মে, ২০০৮ রাত ২:০১

লেখক বলেছেন: হেহে , কথা সত্যি । অপশনও বেড়ে গেছে অবশ্য । সকালে রাস্তায় গিয়ে ডিসিশান নিই , কিভাবে যাবো :)

আগে ভাবাই যেত না

২০ শে মে, ২০০৮ রাত ২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ

১৭. ২০ শে মে, ২০০৮ রাত ২:০৪
মৃদুল মাহবুব বলেছেন: ভালো পর্যবেক্ষণ, তার থেকেও ভালো উপস্থাপন।
২০ শে মে, ২০০৮ রাত ২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ মৃদুল মাহবুব।
হঠাৎ করেই কি মনে করে লিখে ফেললাম , অগোছালো লাগছিল , নিশ্চিত ছিলাম না, তাও দিলাম , বাস্তব থেকে যেসব ভাবনা আসে , সেগুলো ছাড়া লিখতে পারিনা কিছুই :)

আপনার কমেন্টে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম ।

২০ শে মে, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন: হুমমমমমমমমম..........

নাজিরুল ভাই , কি খবর

১৯. ২০ শে মে, ২০০৮ রাত ৩:৫৫
মাহবুবা আখতার বলেছেন:
ভাই মাইন্ড না করলে একটা কথা বলি। একটা জিনিস একেবারে ছেড়ে গেছেন। মেয়ে বলে 'বাস' শব্দটা শুনলেই যা মনে হয় তা হল- মানুষের গাদাগাদি এবং ভিড়ের মধ্যে গায়ে হাত।
শুনতে বোধহয় খারাপ শোনাল, এজন্য আমি সহজে বাসে উঠতে চাই না। আমার ব্যক্তিগত ধারণা, বাংলাদেশের সবচেয়ে sick পুরুষগুলোর সন্ধান বাসে উঠলে মেলে। চোর, বাটপার, শার্ট-টাই পরা কু** (ডোন্ট মাইন্ড)... এককেবারে ঝাঁড় বেঁধে বাসে ওঠে।
বোধহয় অফ টপিক কথা হয়ে গেল, ডোন্ট মাইন্ড। ইদানিং যা মনে আসে বলে ফেলি।
লেখা ভালো লেগেছে। +দিয়েছি।
২১ শে মে, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: খুবই দুঃখজনক আর নির্মম হলেও আপনার কথাটি সত্যি ।লেখায় ওটা লিখতে চেয়েও হঠাৎ বাদ পড়ে যায় । আমাদের স্বভাগত দৈন্যতার কিছু ছবি ফুটিয়ে তুলতে চেয়েছিলাম , সবচেয়ে বড় উদাহরণ হয়তো বাসে নারীদের সাথে অশালীন আচরণ ।

শিক্ষিত , মধ্যবয়সী অনেক লোক পর্যন্ত এ দোষে দোষী । গুলিস্তান থেকে একবার লাইনে দাঁড়িয়ে বাসে উঠার সময় আমার সামনের মেয়েকে পেছন থেকে একজন কিছু একটা করে বসে । মেয়েটি ঝাঁকি দিয়ে পেছন ফিরলে ভয়ে আর লজ্জায় সিঁটিয়ে যাই । অবশ্য ঠিক ঠিক বুঝতে পারে যে পেছন থেকে কেউ এমনটি করেছে , কিন্তু সন্দেহভাজন ভদ্র পোষাক পড়া ছেলেটি তীব্রভাবে অস্বীকার করে ।

এর চাইতে বড় লজ্জা আর কি হতে পারে ?




অনেক ধন্যবাদ বিষয়টিকে আরেকবার সামনে আনার জন্য

২১ শে মে, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ

২১. ২০ শে মে, ২০০৮ রাত ১১:৪৫
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন: লোকাল বাস এ উঠতে গেলে জান বাহির হয়ে যায়:(!

দাড়ানোর পর দেখা যায় মাথা রাখার জায়গা খুঁজে পাইনা.....
২২ শে মে, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: চ্যাপ্টা হয়ে যাওয়া , নামার সময় কয়েকজনের মাঝে আটকে যাওয়া , তারপর হঠাৎ বাইরে ছিটকে যাওয়া
শরীরটা বাসের বাইরে চলে আসলেও কাঁধে ঝোলানো ব্যাগটা বাসের ভীড়ে আটকে থাকা ।
বাম দিয়ে দৌড়ে দৌড়ে নামা ,

এগুলো হলো অঘোষিত রুলস :)

২২. ২১ শে মে, ২০০৮ রাত ৩:০৩
ফেরারী ফেরদৌস বলেছেন: তোমার লিখতে বসে পটাপট এই বিষয়ের বিভিন্ন দিক মনে পড়ার অজুহাত মেনেও বলছি, এই লেখার বিশ্ল্বষণধর্মী দিকটা প্রকটভাবে লক্ষ্যণীয়। তোমার versatility টের পেলাম।

চালিয়ে যাও! + তো দিতেই হয়।
২২ শে মে, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: গুড আইডিয়া ।
এরপর এমন জিনিস নিয়েই লিখতে হবে , এমনিতে একে তো লিখতে ইচ্ছা করে না , তার উপর আইডিয়া খুঁজে পাইনা । দেখি রাস্তা ঘাটে কিছু চোখে পড়লেই লিখে ফেলবো ।

তোমার লেখা অসাধারণ হচ্ছে । সামহোয়্যারে একটা রত্ন পেয়ে গেলো , চালিয়ে যাও :)

২৩. ২১ শে মে, ২০০৮ সকাল ৯:৩২
কৌশিক বলেছেন: মাহবুব মোর্শেদ বলেছেন: দারুণস!
২১ শে মে, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ টা কাকে দিই ?
ঠিক আছে , আপনাকেই

২৪. ২১ শে মে, ২০০৮ দুপুর ১:২০
যূঁথী বলেছেন: মেহরাব শুনতে হয়ত খারাপ লাগবে কিন্তু আমি আরেকটা পয়েন্ট বলতে চাই দ্বিতীয় প্রজন্মের বাসের ব্যাপারে। আপনি চাইলে এই কমেন্টটা মুছে দিতে পারেন আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পয়েন্টটা বলছি কেননা আমি একদম সত্যি কথা লিখেছেন দাবি করাতে।

- দ্বিতীয় প্রজন্মের বাসগুলোতে নারী যাত্রীদের উঠার সময় কন্ডাক্টরদের যাত্রীসেবার চেতনা হঠাৎ করেই যেন বৃদ্ধি পেয়ে যায়। তাই স্বাভাবিক, সুস্থ অবস্থায় বাসে উঠার সময়ও তারা নারীযাত্রীদের কাধে, পিঠে হাত রাখতে ভুলেন না পাছে অবলা নারী পড়ে গিয়ে ব্যথা পায়। গরররররররররররররররররর।
২১ শে মে, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: সত্য কথাটা বলার জন্য ধন্যবাদ , মুছবো কেন ??
এসব তো নিজের চোখেই দেখা ,

বাসে তোলার সময় হাত ধরে টেনে তোলা ,
নামিয়ে দেবার সময় সাহায্য করার ভঙ্গিতে পিঠে , চুলে হাত দেয়া ।

মুখোশ পড়া নোংরা মনের মানুষগুলোর জন্য আমাদের সবার ঘৃণা রইলো ।

কমেন্টের জন্য ধন্যবাদ ।

অফটপিক: কৃত্রিম বুদ্ধিমত্তার চর্চা এবং বিকাশ কেমন হলো ?

২৬. ২১ শে মে, ২০০৮ দুপুর ১:২৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: কি বলব?সব জানা কথা, তবু নতুন ভাবে একসাথে দেখতে পেয়ে ভালো লাগছে...
২১ শে মে, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: :) , প্রতিদিনকার দৃশ্যগুলোই , একসাথে করে সাজালাম

ধন্যবাদ আপনাকে

২৭. ২১ শে মে, ২০০৮ বিকাল ৩:৫১
মুনিয়া বলেছেন: অনেক কিছু জানলাম!
রাস্তায় প্রতিদিন চলি কিন্তু এইসব লক্ষ করি না, আকাশ-পাতাল(কুসুম)
ভাবতে ভাবতে যাই, চারপাশের কিছু দেখা হয় না।
২১ শে মে, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: :) , সাবধান হতে পারবেন ।

একটা ঘটনা বলি , একবার টিকেট কেটেছি মালিবাগ থেকে আজিমপুর । এলিফ্যান্ট রোডে গিয়ে টিকেট চেকিং শুরু হলো । দেখি , আমার টিকেট ফেলে দিয়েছি । আর জানি যে আমি ঝগড়া ঝাটিতে জুইতের না । আল্লাহ আল্লাহ করতে লাগলাম । কপালটা এমন অসম্ভব ভালো যে আমার রো টা বাদ দিয়ে পেছনের রো তে গিয়ে চেকিং শুরু করলো ..........

আহ ........প্রচন্ড স্বস্তি ।

পড়াশোনা চলছে ?
শুভকামনা

২৮. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:১২
মুনিয়া বলেছেন: এই কাজ আমিও করেছি। এবং ঐদিনই চেক করতে এসেছে। বললাম যে হারিয়ে ফেলেছি। কেন যেন বিশ্বাস করল।
তারপর গম্ভীর গলায় বলল- এরপর থেকে সাবধানে রাখবেন। আপনে ভদ্র মানুষ। বুজছি ভুইলা গেসেন।

তারপর থেকে সাবধান থাকি।
পড়াশোনা ভাল চলছে...
শুভকামনার জন্য ধন্যবাদ।
২১ শে মে, ২০০৮ বিকাল ৫:১১

লেখক বলেছেন: আপনার চেহারায় তাহলে ভালো মানুষের চিহ্ন আছে :)
আমিও বেঁচে যেতাম হয়তো , স্কুলে তো দুষ্টামি করে কমই ধরা খেয়েছি , আমার শান্ত , কাঁচুমাচু মুখ দেখে হয়তো ভাবতে পারতো না যে আমার দ্বারাও দুষ্টামি সম্ভব

২৯. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:১৪
চিকনমিয়া বলেছেন: জেডা, ভালা আচো নিকি?
বাস নিয়া কষ্টে আচিরে:(
২১ শে মে, ২০০৮ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: চিকনা মিয়ার তো সুবিধা হওয়ার কথা , চিপা চুপা দিয়ে বাসে উঠে যাবে , চ্যাপ্টা হওয়ার কোনই চান্স নাই ।

আর আপনার মাইনাচ কই ?

মাইনাচ না দিয়েই চলে গেলেন কেন ? :(

৩০. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:১৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: দ্বিতীয় প্রজন্মে সিটিং তো চিটিং ছিল... তখন আরো একটা সার্ভিস ছিল "সময় নিয়ন্ত্রন"

এখন কাউন্টার সিসটেম এ বাস এ ওঠানামায় কিছুটা শৃঙ্খলা ফিরে আসছে... আশাকরছি ভবিষ্যতে আরো ইমপ্রুভ করবে...

ধন্যবাদ মেহরাব
২১ শে মে, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: সময় নিয়ন্ত্রণ ............. যোচ্চুরির আরেকটা রাস্তা ।

ঢাকা শহরে অনেক যানজট বাড়লেও চলাচলের অপশন বেড়েছে অনেক , এটা পজিটিভ ব্যাপার । খিলগাঁও রেলগেটের মত কয়েকটা কার্যকর ফ্লাইওভার করতে পারলে আরো অনেক উন্নতি হতো।

অনেক ধন্যবাদ মোহামেডান প্রত্যুদা কে

৩১. ২১ শে মে, ২০০৮ বিকাল ৫:০৮
চিকনমিয়া বলেছেন: লেকাডা ভালা লাগচিলো:)
২১ শে মে, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: হেহে , :)
ঠিকাচে

৩২. ২১ শে মে, ২০০৮ বিকাল ৫:৫১
পুষ্প বলেছেন: অনেক ভাল লিখেছেন।
++++++++++

আমাকে সবসময় নীলক্ষেতে যেতে হয়;এ রুটে লক্ষ্য করেছি সিটিং সার্ভিসে কখনও সিট খালি থাকেনা বরং লোকাল বাসে সিট পাওয়া যায়।

যূঁথীর কমেন্টের সাথে একমত পোষণ করছি।

সমসাময়িক এমন লেখা আরও চাই।
২১ শে মে, ২০০৮ রাত ৮:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ

সাথে জানিয়ে রাখি , আপনার ব্লগে কলেজ বাসের পোস্টটা দেখে হঠাৎ বাস নিয়ে লেখার কথা মাথায় এসেছিল।

সেজন্য আরেকবার ধন্যবাদ

৩৩. ২১ শে মে, ২০০৮ রাত ৯:১৯
যূঁথী বলেছেন: অফটপিকের উত্তর - আল্লাহর রহমতে পরীক্ষা ভালই হয়েছে। দোয়া করবেন। নেক্সট কম্পাইলার।
২২ শে মে, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: দোয়া থাকবে ।
কম্পাইল করতে থাকুন বেশি বেশি করে ।
রেড ড্রাগনের ভয় কেটে যাক .........এই কামনায় :)

৩৪. ২২ শে মে, ২০০৮ ভোর ৫:৩৩
শফিউল আলম ইমন বলেছেন: বাসে খুব বেশী যাতায়াত করতাম না। খুবই বিরক্তিকর।
তবে এখন চট্টগ্রাম - ঢাকা যাতায়াতের জন্য সোহাগ এক্সক্লিসভটা আমার কাছে জোস লাগে।
সামনের ছয়টা সিট আছে বিজনেস ক্লাস:)
বিশাল সাইজের সিট ছয়শ টাকা নেয়...আমার কাছে ভালোই লাগে।

লেখা ভালো লাগছে বলার আগেই অনেকে বলে ফেলছে...নতুন করে কিছু বলতে হলো না।
২৩ শে মে, ২০০৮ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: হম , আমিও এড়ানোর চেষ্টা করি ।

কিন্তু এমন সব জায়গায় প্রতিদিন যেতে হয় যে , বাসে না চড়লে পুরো টাকাটা ভাড়া দিতেই চলে যেত :)

হেহে , বস , বিলাসী পাবলিক মনে হচ্ছে :)
সিংগেল সিটে করে চিটাগাং যাওয়া , আমার হায়েস্ট দৌড়

৩৫. ২২ শে মে, ২০০৮ ভোর ৬:৫১
বিহংগ বলেছেন: সুন্দর রম্য + সমকালীন দারুন গদ্য+ সুন্দর উপস্থাপন।
২৩ শে মে, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: বিহংগ ,

আপনার অপেক্ষাতেই ছিলাম । খুব ব্যস্ত ইদানিং ?

অনেক ধন্যবাদ

ভালো থাকবেন

৩৬. ২৩ শে মে, ২০০৮ দুপুর ১২:৫৩
জ্বিনের বাদশা বলেছেন: থিসিস সেইরকম হইছে ;)

২য় প্রজন্মে আমরা ঢাকা কলেজে যেতাম মতিঝিল থেকে ... ছাত্রদের ভাড়া ছিলো অর্ধেক, মানে বারো আনা ... আইডি কার্ড ভুলে যাওয়া আর ভাংতি না থাকা নিয়ে ধুন্দুমার লেগে যেতো যাত্রী আর কন্ডাকটরদের মধ্যে
২৪ শে মে, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: হমম বস , হাফ ভাড়ার ব্যাপারটা বাদ পড়ে গেছে ।

ঐটা মনে হয় দ্বিতীয় প্রজন্মের প্রথমভাগের ঘটনা ।
আমি দেখেছি এর যবনিকা । হাফ ভাড়ার অস্তিত্ব আছে কি নেই এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে । বাস মালিকেরা এটার সুবিধা না দেয়ার ডিসিশন নিয়ে নিয়েছিলেন , কিন্তু যাত্রীদের সেটা মেনে নিতে অনেক সময় লেগেছে ।

ধন্যবাদ কমেন্টের জন্য

৩৭. ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৫০
শাশ্বত শুভ্র বলেছেন: ওয়াও....
দোস্ত, আয় একটা বাস সার্ভিস চালু করে ফেলি.. তুই তও দেখা যাচ্ছে এই লাইনে এক্সপার্ট.....:P
২৫ শে মে, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
আপনার সমস্যার কোন সমাধান হয়েছে ?

৩৯. ২৬ শে মে, ২০০৮ রাত ১:৫১
ভাঙা চাঁদ বলেছেন: জটিল বিশ্লেষণ, বস, কয়দিন খাইটা এইডা বানাইছেন?
যত যাই হউক, সবই সত্য কতা বলছেন।
২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:০১

লেখক বলেছেন: কি খবর ?
মন ভালো হয়েছে ?

কতদিন খাটলাম ??
খাটাখাটি ১৫ মিনিটের , জাস্ট লেখার সময়টা । আর অভিজ্ঞতা ১৪ বছরের :)

৪০. ২৬ শে মে, ২০০৮ সকাল ৯:৩১
রন্টি চৌধুরী বলেছেন: অসাধারন বিশ্লেষন, তবে যাত্রীদের প্রতি একটু ক্ষেপা মনে হচ্ছে, বাস মালিক নাকি ;)?

এদেশে ভলবো , স্কেনিয়া গুলো বিদেশের গুলোর চেয়ে আরামদায়ক বেশী বলে আমার মনে হয়।

দ্বিতীয় প্রজন্মের বাসেদের দেখে যে ভীতি জন্মেছিল, তৃতীয় প্রজন্ম দেখে কিছুটা স্বস্তি এসেছে বলেই ঢাকায় থাকার কথা চিন্তা করতে পেরেছি।
২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: হাহাহা , ঠিক ধরেছেন,তবে ভাই বাস টাস কিছু নাই ।যাত্রীদের উপর একটু ক্ষ্যাপা , কারণটা বলি :

বাসের হেল্পারদের আচরণ তো সবারই জানা ,ওদের টা তাই আর উল্লেখ করলাম না। ওদের দোষের কথা বাদ দিলেও আমাদের আরেকটা প্রবণতা আছে,সেটা হলো তাদের মানুষ মনে না করা । অথচ ভদ্রতার মুখোশ পড়ে আমাদের নির্বোধ আচরণ , সেটা আমাদের অনেকেরই চোখে পড়ে না । আমরা কত যে স্বার্থপর , তার উদাহরণটা আমি বাস যাত্রীদের চেহারায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ।

হম , ঠিক বলেছেন এটাও । বাইরের বাসগুলো এত প্রশস্থ না । কনভিভিয়াল জাতি :)

একটা সময় বাসে যাতায়াতের কথা কল্পনাও করতে পারতো না অনেকে । সেটার পরিবর্তন হয়েছে এখন , ঢাকার বদলে যাওয়ার একটা বড় ছবি এখানে পাবেন

৪১. ২৬ শে মে, ২০০৮ সকাল ৯:৪৫
দূরন্ত বলেছেন: অসাধারণ হয়েছে। পোস্ট পড়ে খুব ভালো লাগলো।
২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ দুরন্ত

৪২. ২৬ শে মে, ২০০৮ সকাল ৯:৪৯
মু্ক্ত মানব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও :)

৪৩. ২৬ শে মে, ২০০৮ রাত ১১:২৭
যূঁথী বলেছেন: কেমন আছেন? আজকে রেড ড্রাগন তো তেমন খেল দেখাইসে। পাস নিয়ে টানাটানি হয়ে যাবে। শোনেন আপনি আমার জন্যে জব টব রাইখেন তো। শেষ ভরসা তো আপনারাই। না হইলে ফেল্টুসদের যে দে জব দিবে কে জানে।
২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: আজ কেন যেন খুব টেনশনে আছি , জীবন নিয়ে চিন্তা ভাবনা করছি :)
কুঁড়েমি করে লাইফটা বরবাদ করে দিলাম ।

রেড ড্রাগনের অগ্নিমূর্তির কথা জেনেছি । স্মৃতি বলে , ড্রাগন আমাকেও বেশ ভালো দাবড়ে বেড়িয়েছে । অবশ্য সেটা তার আত্মসম্মানবোধ থেকেই :) । যথারীতি কুঁড়েমি করে পাত্তা দিতাম না ড্রাগনকে।

ওহ , শেষ কথা হলো , বেশি বিনয় কইরেন না । এইসব বললে প্রয়োজনে আপনাদের কাছে যাওয়ার দ্বার রুদ্ধ হয়ে যাবে

৪৪. ২৭ শে মে, ২০০৮ রাত ২:৫০
ত্রিভুজ বলেছেন: যথারীতি স্টার প্লাস! তুমি তো দেখি সব স্টার মার্কা পোস্ট দিয়ে ব্লগ ভরিয়ে ফেলছো। গুডিশ!
২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: :) , থ্যাংকস
হেহে , স্টার পাইলেন কই ? আমি তো আমার লেখা পছন্দ করি না একদম (সত্যি কথা বললাম)

৪৫. ২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:১৬
রন্টি চৌধুরী বলেছেন: হুম। একটা সময় ঢাকার বাসের যারা অথরিটি আর বাসে যারা ওঠে সবাইকে আমার মানসিকভাবে অসুস্থ মনে হত। কি আশ্চর্য, রাস্তার মাঝে চলন্ত বাস থেকে নামতে হবে কেন? আর হেলপারেন ভয়াবহ সেই সাবধান বানী, বামপা আগে নামাইয়েন..মামা..কি ভীতিকর!! একেকটা বাসযাত্রা যেন একেকটা মৃত্যুপথ পাড়ি দেয়া।

ট্যক্সি ক্যাব আসার আগে, যারা বাস চড়তে চাইত না তারা কিভাবে চলাফেরা করত ভাবলে আমার মাথাব্যাথা ধরে।

তাই যতই পরিবেশের কথা বলা হোক, গাড়ী ছাড়া ঢাকায় চলার চিন্তাও করতে পারি না।
২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: বাম পা , বাম পা , ভয়াবহ দু'টো শব্দ ।

এর পরও ডান পা দিতে রাস্তার মাঝে পড়ে গেছে , এমন ঘটনা মনে আছে ।আমার এক বন্ধু বাম পা দেয়া সত্ত্বেও পড়ে গিয়ে হাত পায় মারাত্মক জখম করে ফেলেছিল ।

ইদানিং ট্যাক্সিগুলোতে চড়েছেন ? ২০০২ এর পর মনে হয় নতুন আর ট্যাক্সি আসেনি । এতটাই লক্কর ঝক্কর হয়ে গেছে , চড়লে মনে হয় এই বুঝি পুরো বডি খুলে আসলো । বাসই এখন সবচেয়ে ভালো ।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
একমত , একটা গাড়ি ছাড়া ঢাকা শহরটাই অনিশ্চিত হয়ে পড়ে

৪৬. ২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:৩৭
রন্টি চৌধুরী বলেছেন: এবার দেশে এসে।
একদিন বিপদে পড়ছিলাম। চাচাকে সকালে গাড়িটা পাঠায়ে দিতে হয়েছিল ভৈরব থেকে এগিয়ে নিয়ে আসতে, অথচ দিনব্যাপি আমার কিছু ঘুরা ঘুরি আছে, এরপর যা ভোগান্তি! টিএসসি থেকে গুলশানে যাব, একটা ক্যাবও পাই না। দেড়ঘন্টা পড়ে কালো মুড়ির টিন একটা পেলাম(কালো গুলাতে চড়া আর ঠেলাগাড়িতে চড়া একই জিনিস) ওইটাতে আমরা পাচজন!!!! গুলশান থেকে সন্ধায় এক বন্ধূকে বাসায় দিয়ে আসতে হবে সুত্রাপুর, দেরী হয়ে গেছে তাই...কিন্তু কিচ্ছু পেলাম না। না বাস, না ক্যাব। তারপর....হেটে হেটে মহাখালী...!!!! তারপর বাসে শাহবাগ, রিক্সায় সুত্রাপুর...কয়ঘন্টা লাগছে চিন্তা করেন। তাই গাড়ীছাড়া ঢাকা একদিনও না।
২৮ শে মে, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: ট্যাক্সির দেখা যদি মিলেও , ড্রাইভারের মন জয় করা রীতিমত অসম্ভব কাজ । যাবেন ? ..........এটা বলে করুণ দৃষ্টিতে দয়া ভিক্ষা করি । যদিও খুব কম জনই দয়া করে ।

আজ গুলশান থেকে বুয়েট যাওয়ার জন্য ৩০ মিনিট ট্যাক্সি ড্রাইভারদের কাছে কাকুতি মিনতি করতে হয়েছে ।সেই লক্কর ঝক্কর কালো ক্যাব

৪৭. ২৭ শে মে, ২০০৮ দুপুর ২:৫৬
কোলাহল বলেছেন: রিয়েল অবজার্ভেশন। +

তৃতীয় প্রজন্মে সবচেয়ে বড় সংস্কার ছিলো লাইনে দাড়িয়ে গাড়িতে ওঠার ব্যাপারটা। ঢাকা শহরের মানুষ ঠেলাঠেলি, ফালাফালি ছাড়াই লাইনে দাড়িয়ে গাড়িতে উঠবে এটা মনে মনে চাইলেও একসময় বিশ্বাস করতে কস্ট হতো। এখন বাস্তব। প্রথম প্রথম কেউ কেউ গায়ের জোরে লাইন ভাংতে চাইলেও এখন সিস্টেম দাড়িয়ে গেছে। আস্তে আস্তে ভাল ভাল সিস্টেম দাড়িয়ে যাবে হয়তো।
২৮ শে মে, ২০০৮ রাত ১:৩৪

লেখক বলেছেন: কোলাহল , গুরুত্বপূর্ণ কথা বলেছেন ।

বিনা বাক্য ব্যয়ে বাঙালি এমনটা মেনে নিবে , এটা আগে ভাবা যায়নি ।আসলে আমাদের দেশে নতুন কিছু গ্রহন করানোর ব্যাপারটাই সবচেয়ে কঠিন । একবার শুরু করতে পারলে আমাদের রেকর্ড খারাপ হয় না

৪৮. ২৭ শে মে, ২০০৮ বিকাল ৩:০৫
ঘনাদা বলেছেন: হুমমম... জটিল অপসার্ভেসান!
২৮ শে মে, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: হুমম

২৮ শে মে, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: থ্যাংকসসসসস ,
বাদুড় হওয়ার অভিজ্ঞতা আছে ?

৫০. ২৮ শে মে, ২০০৮ সকাল ১০:০২
নিশাচর পাখি বলেছেন: আপনার পর্যবেক্ষন ক্ষমতা ভালো। বাসের বিবর্তন অনুযায়ী ছবি দিতে পারলে আরো ভালো হতো।
২৮ শে মে, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: ধন্যবাদ ।

আমারও তাই মনে হয়েছিল । মোবাইল ফোনে দু'টো ছবি তুললেই কাজ হয়ে যেত

৫১. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৯
শিশিরবিন্দু বলেছেন: সবাই তো সব বলেই দিল। নতুন কি আর বলব? ধরে নিন সবার মন্তব্যের সারাংশটাই আমার মন্তব্য।

সবকিছুতেই কেন জানি শুধু দেরী হয়ে যায়!
২৯ শে মে, ২০০৮ সকাল ১০:১৩

লেখক বলেছেন: দেরীতে হলেও এসেছেন , সেজন্য ধন্যবাদ ।

আমার আগের লেখায় কমেন্ট নাই কেন ?

৫২. ২৮ শে মে, ২০০৮ রাত ১০:০০
শিট সুজি বলেছেন: মেহরাব ভাই

কড়া পোষ্ট । তবে আগের (অ)রম্য গল্পটা বেশি joss.. ছিল।
২৯ শে মে, ২০০৮ সকাল ১০:১৪

লেখক বলেছেন: কথা ঠিক , এটার মাঝে রম্য টম্য কিছু নাই
আসলেই অরম্য :)

আমারও আগেরটা ভালো লেগেছিল

৫৩. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:৫৫
যূঁথী বলেছেন: কেমন আছেন মাহী? নতুন লেখা কোথায় বলুন তো? সুশীল সমাজে খবর পেলাম সবাই নাকি আপনার শ্যালিকাদের হাতে মিষ্টান্নজাতীয় খাদ্যগ্রহণে ব্যাপক উৎসাহী এবং এই ব্যাপারে আপনিও নাকি সহমত পোষণ করেছেন। এত্ত বড় ঘটনাটা আমার কাছে না লুকালেই কি নয় ছিল না? দুঃখ দিলেন আপনি মাহী। যাই হোক শুভ কামনা রইল। হে হে হে।
২৯ শে মে, ২০০৮ সকাল ১০:২৩

লেখক বলেছেন: আজকের একটা ঘটনা শোনেন । অফিসের দরজায় পাঞ্চকার্ড দিয়েও কাজ করলো না , কি বিপদ । পরে জানা গেলো বল্টু নাকি খুলে গেছে । দিনের শুরুতেই বল্টু বিষয়ক গ্যাঞ্জাম ।

ডেস্কে এসে আবার বল্টু , এবার মনটা ভালো হয়ে গেলো ।কিন্তু বল্টুর মনের কথা জেনে ডুকরে কেঁদে উঠলাম। বিয়ে শাদীর ব্যাপারে সব স্বাদ আহলাদ বিসর্জন দিলাম । আগে বল্টু , ঢিলকা তারপর অন্য কেউ , বিয়ের টেনশনে খাওয়া নাওয়া বন্ধ হয়ে গেছে আপনাদের। ওদের টা আগে না হলে আমিও সমব্যাথি , আমারও আমরণ অনশন । হোটেল বয়ের চাও বন্ধ ।

মাহীটা কে ? মাহি = মাছ । এমন আঁশটে নাম কেন যে রাখে । তবে মাহি উচ্চারণ করে বিপদে জড়িয়ে পড়লেন । ঝটপট মাহি বি চৌধুরির মত সুন্দর বউ জোগাড় করে দেন , এত যখন শখ । নাট-বল্টুর বিয়ের পরপরই সেই মডেলকে আমার চাই ই চাই

নতুন লেখার আইডিয়া পাই না :( । আইডিয়া সাপ্লাই দিন , কথা দিচ্ছি নাট খুঁজে দেবো ;)

৫৪. ৩০ শে মে, ২০০৮ রাত ১২:৩৪
একরামুল হক শামীম বলেছেন: লেখক বলেছেন: থ্যাংকসসসসস ,
বাদুড় হওয়ার অভিজ্ঞতা আছে ?

আবার জিগায়! ;)

লেখক বলেছেন: ঝটপট মাহি বি চৌধুরির মত সুন্দর বউ জোগাড় করে দেন

>>> এই ছিল মনে মনে......
৩০ শে মে, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: হায়রে , শামীমের শয়নে স্বপনে বিয়ে বিয়ে বিয়ে ।
খালি কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে ঘুরাঘুরি ।

বিয়ে পাগল এই ছেলেটার কিছু একটা করা হোক , বিয়ের অভাবে এমন একটা ছেলে বরবাদ হয়ে যাক , সেটা কিছুতেই মেনে নেয়া যায় না

৫৫. ৩০ শে মে, ২০০৮ রাত ২:৫০
মহাকাল বলেছেন:
ঢাকা টু কক্সবাজার গ্রীন লাইনের মজাই আলাদা
৩০ শে মে, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: আমার ভাই আবার পেটে ঘি সয়না :)
চিটাগাং পর্যন্ত পারি , কিন্তু কক্সবাজার পর্যন্ত এসি মনে হয় সহ্য হবে না । স্পেশালি বাসের মধ্যে যে এয়ার ফ্রেশনার দেয়া হয় , ঐটা আমার দফারফা করে দেয়

৩১ শে মে, ২০০৮ সকাল ১০:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ

৫৭. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৫:৫৪
অ্যামাটার বলেছেন: হা হা ...দারুন মজার তো!
এইরকম একটা থিসিস পেপার সামিট করলে 'ঢাকা শহরের বাসযাত্রা'-র উপর পি.এইচ.ডি. টা তো কনফার্ম!

প্রথম আর দ্বিতীয় প্রজন্মের বাসে যাত্রী হওয়ার সৌভাগ্য হয় নি,
সর্বশেয সম্ভবত ২০০৫-এ ঢাকায় বাসযাত্রা করেছিলাম, কিন্তু তৃতীয় প্রজন্মের যেই নতূন সৃষ্ট সমস্যাগুলোর কথা বললেন, সেগুলা ছিলো না, ভালই লেগেছিল।
৩১ শে মে, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: হাহাহা :)

আপনি যখন ভ্রমণ করেন , তখন সম্ভবত ভীড় থাকে না । সন্ধ্যায় অফিস ছুটি হওয়ার পর এমনটা দেখা যায় বেশি, বিশেষ করে যেসব বাসে একটা মাত্র দরজা সেসব বাসে

৩১ শে মে, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ ।
কিন্তু ফল কিভাবে দিলো বললেন না তো

৫৯. ৩১ শে মে, ২০০৮ সকাল ১১:৫০
বৃত্তবন্দী বলেছেন: সবাই এত কিসু কইলো খালি কইলোনা যে ইদানীং আমরা আবার আগের সিস্টেমে ফিরত গেসি?
লাইনে তো দাঁড়ায়া থাকি কিন্তু বাস আইলেই সবতে ভাইঙ্গা চুইড়া দরজার দিকে ছোটে?
৩১ শে মে, ২০০৮ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: ভালো কথা মনে করিয়ে দিলেন ।

হুম , আসলেই ইদানিং এটা খুব কমন ব্যাপার হয়ে যাচ্ছে ।
বেশির ভাগ সময় এটা হয় , যখন বাস আগে থেকেই ভর্তি হয়ে আসে । এমতাবস্থায় কিছু যাত্রী ঐ বাসে আর উঠতে চায় না । সাথে সাথে পেছন থেকে সবাই লাইন ভেঙ্গে সামনে চলে আসে বাসে উঠার জন্য ।

যেসব বাসে দুই দরজা সেখানেও এমন হয় , অনেক যাত্রী লাইন ভেঙ্গে পেছনের দরজার দিকে ছুটে যায়

৬০. ০১ লা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
পুষ্প বলেছেন: নতুন লেখা কোথায়?
০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: খুব ব্যস্ত সময় কাটছে । তবে , সত্যি কথা হলো ব্যস্ততা কোন অজুহাতই না ।

আমাকে ভালো কিছু লেখার আইডিয়া দিন , আইডিয়া নেই মাথায়

৬১. ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:৩৩
রন্টি চৌধুরী বলেছেন: মেহরাব, ঢাকার যেকোন একটা রুটের বাসভ্রমন নিয়ে একটা অভিগ্গতা মুলক লেখা লিখে ফেল। অভিগ্গতা আছে, তাই না? দরকার হলে আবু সুফিয়ানের স্টাইলে পৌনে একঘন্টা জাতীয় লেখাও দিতে পার। কেননা তোমার অবজার্বেশন অসাধারন।
০৫ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: রন্টি ভাই , বিশাল কম্প্লিমেন্টস দিয়ে দিলেন । চেষ্টা করে দেখি , পৌনে এক ঘন্টা তো অবিশ্বাস্য রকম অসাধারণ , সেরকম করে লিখতে পারবো কিনা জানিনা

৬২. ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:৫২
পুষ্প বলেছেন: প্রোফাইল আপডেট নিয়ে বলেছিলন না একটা পোষ্ট দেবেন,সেটা দিয়ে দিন।
০৫ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: ৫০ তম পোস্টটার জন্য আপনার আইডিয়াটা নিয়ে নিলাম :)
থ্যাংকস

৬৩. ০৫ ই জুন, ২০০৮ সকাল ১০:০২
রন্টি চৌধুরী বলেছেন: এই লেখাটা পড়ে আমি মুগ্ধ! পৌনে এক ঘন্টার চেয়েও এটা ভাল সেটা কি জান?
গতকালকের লেখাটাও অনন্য। আমি কোন কমেন্ট করিনি, কষ্ট হয়েছে ব্যাপারটা দেখে, তাই। এমন একটা প্রতারনা।
আর একটু বেশী করে লেখ না, বাবা। তোমাকে লিংকে ঢুকাবো ভাবছি, কিন্তু তুমি তো মাসে ১/২ টা লিখো, কোন মানে হয়?


যা হোক। ভাল থাক।
০৫ ই জুন, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: রন্টি ভাই , আমি যে কি পরিমাণ অলস
আপনার কথাটা অবশ্য মনে ধরেছে , বেশি করে লেখার চেষ্টা করে যাবো

৬৪. ০৫ ই জুন, ২০০৮ দুপুর ২:৫৮
রঙীন বলেছেন: পুরা ভাল লাগল /বিশ্লেষণ করেছেন ভালোই।+++
০৫ ই জুন, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৬৫. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ১:১৯
বিবেক সত্যি বলেছেন:

একবার ঝামেলা বাধাইছিলাম । ব্যাপক ঝাড়ি টারি দিয়ে বাস থেকে নামার কিছুক্ষণ পড়েই মনে পড়সিলো, আসলেই ভাড়া দেইনাই :P একদম মনে ছিলোনা ... ;)

১৩ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: হাহাহা , চরম

আমার বেলায় বেশ কয়েকবার উল্টা ঘটনা ঘটেছে । কি খেয়ালে ছিলাম আল্লাহই জানে , সেকেন্ড টাইম চাওয়া মাত্র আবার দিয়েছি :)

 

মোট সময় লেগেছে ১.১৪৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ