শুনি সাঁঝবেলার সে গান, মন বায় একা উজান
২০ শে জুন, ২০০৮ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুনি সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান
সরে সরে যায় তটভূমি ........
হবে স্বপ্নেরই উপাদান
সময়ের স্রোত বয়ে যায়
লক্ষ্য মন খুঁজে পায়
সোজা আঁকাবাকা জীবনের গতিপথে তাই ....
হাসি কান্না অভিমান
সবই মৃত্যুর অনুদান
সরে সরে যায় তটভূমি ........
হবে স্বপ্নেরই উপাদান
শুনি সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান
মন মাঝি খেয়া বায়
অকূলের স্রোতে ভেসে যায়
পড়ে থাকে স্মৃতির অতলে ..........সংশয়
রাত শেষে ভোরের আজান
সবই সমাপন , কলতান
সরে সরে যায় তটভূমি ........
হবে স্বপ্নেরই উপাদান
শুনি সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান
গানের লিংক :
ইস্নিপস লিংক
ইউটিউব লিংক
(রাতের শেষ প্রহরে আকাশভাঙা অশ্রুধারা
যখন আমার বিষন্নতার কাছে ম্লান ,
সঙ্গ দেয় আমায় শুধু সাঁঝবেলার সে গান)
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৮ ভোর ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন