আমার প্রিয় পোস্ট
- চলুন দেখে নেই সিগারেটের কিছু প্রাচীন বিজ্ঞাপন , যেখানে আপনার চিকিৎসক আপনাকে ধূমপান করতে উৎসাহী করছে - কল্পবিলাসী স্বপ্ন
- ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - নোবেলবিজয়ী_টিপু
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- [ফিরে দেখা] স্বর্নযুগের ঢাকা ফুটবল লীগকে নিয়ে আসুন কুইজ খেলি - আপনি খেলোয়াড়, আপনিই কুইজ মাস্টার - রাইসুল জুহালা
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- একটি অতীব কার্যকর ওয়েবসাইট । বুকমার্ক করে রাখেন । সারাজীবন কামে দিবে - আসিফ মুভি পাগলা
- পুরো ২০১০ জুড়ে যে গানগুলো শুনলাম (ডাউনলোড লিংক সহ)। (একটি মাথার ঘাম গলায় ঝরানো পোস্ট) - আলিম আল রাজি
- আরো এক গাদা বাংলিশে আলাপন - সাঈফ শেরিফ
- মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় : অবশেষে ভুল স্বীকার এবং কিছু কথা - ফিউশন ফাইভ
- স্বপ্নরাজ্যে ~স্বপ্নজয়~ (পর্ব - ১) - ~স্বপ্নজয়~
- অনিগিরির ‘আবালীয়’ ৬০ টি প্রশ্নের উত্তর - বাবুকস
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- বিশ্বকাপের ৩২ দলের পোস্টার (সংগ্রহে রাখার মতন) - কার্টুন
- ফুটবল আর মুভি :ফুটবলের মুভি------[পর্ব - ১] - স্নিগ
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- ইতিহাসের সেইসব খাদ্য আবিস্কারক যারা পৃথিবীর খাদ্যরুচি পরিবর্তন করেছিল (ছবি ব্লগ) - সাপ্নিক
- ছবিতে মুসলমানদের সবচেয়ে পবিত্র তিন মসজিদ এবং ইসলামি শিল্পকলার শ্রেষ্ঠ ১০ টি নিদর্শন - তালহা তিতুমির
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি - নুভান
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- অতঃপর, মানুষের রক্তে দিনলিপি সই হয় ? ঘামে ভেজা জীবন ...... রক্তেই শেষ হয় ! - সোহায়লা রিদওয়ান
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- অপার্থিব কাঠমুণ্ডু - আকাশ অম্বর
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- পেরুই যখন তোর বাড়ীটা - বরুণা
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা......... - সুলতানা শিরীন সাজি
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- ৩০ রোযার দোয়া - ইবনে সালাম
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- সবাই কি আর লিখতে পারে! জলে? - শিমুল সালাহ্উদ্দিন
- ছায়া ছায়া মায়া আপা - হাসান মাহবুব
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- প্রিয় ব্লগার মেহরাব শাহরিয়ার এর জন্মদিন
হেপি বাড্ডে মেহরাব ভাই! - শামছু
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ও যুগের আমি - রুখসানা তাজীন
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- তুমি কি ভাল আছ অলোক , সত্যি করে বলতো আজ কতদূর তোমার ভাল থাকা - সহেলী
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- ছাত্রলীগের গান
- বিবেক সত্যি
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- জগার্স পার্ক - রোডায়া
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন? - হাসান
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- ২০০৮ এর সেরা কিছু একশান + থ্রিলার মুভি ও ডাউনলোড লিংক (১) - আমড়া কাঠের ঢেকি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- মুভি ডাটাবেজ - মেহরাব শাহরিয়ার
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগার সীমান্ত আহমেদের আম্মা... - তানিম হুমায়ুন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- 'মেহরাব শাহরিয়ার' এর শুভজন্মদিন - মিলটন
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- চলচ্চিত্র ও ইহুদীবাদ - জাগারণ
- বারবণিতার জবানবন্দী - মানব মানিক
- মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- নিজে কানা পথ চিনেনা, পরকে ডাকে বারংবার..!!! - মানবী
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নবীনদের জন্য - নাদান
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- দ্যা এ টিম - কালপুরুষ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- গল্পঃ একজন অতিমানবের গল্প - মোস্তাফিজ রিপন
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- কানাডিয়ান আদিবাসী এবং আমেরিকা আবিষ্কারের অজানা কাহিনী - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমাদের মুক্তির নিরীহ, অসামরিক অসীম সাহসী যোদ্ধারাঃ কি করেছিলেন আর কি পেয়েছেন? ঝুলন্ত প্রশ্নটি থেকে আমি অশ্রু পতনের শব্দ শুনতে পাই । - সিহাব চৌধুরী
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'! - এই আমি মীরা
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- টুকুনের জন্য । - নরাধম
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো - হযবরল
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- সেই আত্মসমর্পনের দলিল... 16 ডিসেম্বর, 1971 - অমি রহমান পিয়াল
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ৩ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৯ - মিরাজ
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- বৃষ্টির জলে হাত ভিজাই ( দ্বিতীয় পর্ব ) - ইরতেজা
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- রুশদেশের সত্যিকথা ১৩ - তিমুর
- নতুন জাতীয় কি-বোর্ড লে-আউট - তারিফএজাজ
- এক সানকির ইয়ার - শিলা
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
সুপ্রভাত বাংলাদেশ : দিনবদলের বাঁকে শিশুদের শৈশব ফিরে পাবার গল্প
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৯
১..............
সিনা ইফতেখার - নাজনীন ইফতেখার দম্পতির দু'ছেলে মেয়ে । আইডিয়াল স্কুলে ৮ম শ্রেণী পড়ুয়া আদনান , আর বর্ণমালা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্রী নিম্মি ।ছেলে মেয়ের মেধা নিয়ে সিনা সাহেব ভীষণ গর্ব অনুভব করেন ।পেছনের ঘটনা জানতে আমাদের ৭ বছর আগে ফিরে যেতে হবে ।
মেধাবী আদনান সে বছর ভর্তি পরীক্ষায় কোথাও টেকেনি । নিজের ছোটবেলার অপরিসীম কষ্ট ছেলে মেয়ের মাঝে আবছাভাবেও ছড়িয়ে দিতে চাননি সিনা সাহেব। টাকার ব্যাগ নিয়ে ছুটে গেছেন ক্লিন সাংসদ কুবের হোসেন চৌধুরীর কাছে । কুবের সাহেবের শিক্ষানুরাগ সেসময় সর্বজন বিদিত , টাকার বিনিময়ে তিনি রঙিন ভবিষ্যতের সন্ধান দিতে তিনি কখনও কার্পণ্য করেননি। আদনানের অভিজ্ঞতা থেকে নিম্মিকে দু'বছর ক্লাস ওয়ানে রাখা হয় ।তৃতীয়বার প্রথম শ্রেণীতে পড়ার প্রবল ইচ্ছায় যখন সে ভর্তি পরীক্ষা দেয় , ফলাফলে কোন স্কুলেই নিম্মি টেকে না । আদনান সাহেব শক্ত মানুষ , টাকার ব্যাগ প্রস্তুত রাখেন । ২২ জানুয়ারী নির্বাচনের পর কুবের বা গাব্বাস সাহেবের কাছে যেতে হবে তার । ১১ জানুয়ারির পটপরিবর্তন সব এলোমেলো করে দেয় । স্কুলে ঘুরে ঘুরে টাকা সাধেন সিনা সাহেব , কেউ নিতে রাজি হয় না । নিম্মির মত ছোট্ট শিশুটির মৌলিক অধিকার শিক্ষার পথকে যারা রুদ্ধ করতে চায় সিনা সাহেব তাদের ক্ষমা করতে পারেন না ।
২..........
সৌম্যের শৈশবের দিনগুলো শেষ হতে আর বছর দুয়েক বাকি।বাবাকে নিয়ে সৌম্যের অনেক গর্ব।আশপাশ থেকে অনেক অদ্ভূত কথাবার্তা কানে আসে তার ।সুমন কাকার কাছে শুনেছে , সারা দেশের মাঝে একমাত্র তাদের গাঁও গেরামেই নাকি স্পোর্টস সামগ্রীর দোকান হয়েছে , সেখানে দেদারসে হকি স্টিক বিক্রি হচ্ছে ।কামার পাড়ায় কামাররা রামদা তৈরিতে ব্যস্ত থাকার কথাও সে শুনেছে।সৌম্য জানে তার বাবা কেবল পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মনে মনে সে বলে "মাই ফাদার ইজ দ্যা বেস্ট"।কামারদের জন্য বাবার ভালোবাসা , হকি খেলা ছড়িয়ে অক্লান্ত প্রয়াসকে সৌম্য শ্রদ্ধা করে ।১২ জানুয়ারি,২০০৭ সকালের পর সৌম্য বাবার দেখা পায় না ।লোকে বলে তার বাবা থাইল্যান্ডে পালিয়ে গেছে , সৌম্য জানে তার বাবা এমনি সেখানে গেছেন।ফোনে বাবার সাথে যখন সৌম্য কথা বলেন তখন বাবা দেশের মাটির গন্ধ শুকতে চান , জনগণ জনগণ জিগির তোলেন, জনগণের সেবার কথা বলে ডুকরে কেঁদে উঠেন ।এত কিছু বুঝে না সৌম্য ।শৈশবের দু'টি বছর বাবাকে ছাড়া কাটিয়েছে সৌম্য , চিৎকার করে তাঁর শৈশব ফিরে পেতে ইচ্ছে হয় তার।
৩.........
সায়হামকে বড় মামা ডাকেন পন্ডিত , ছোটমামা বলেন সুলতান । সত্যি সত্যিই সায়হাম সম্ভবত এসএম সুলতানের মত বড় চিত্রশিল্পী হবে ।বাসার একটা ঘরের দেয়াল জুড়ে তার হরেক আঁকিবুকি । এসব অবশ্য সায়হাম টিভি দেখে শিখেছে । সার্ফ এক্সেলের অ্যাড দেখে প্রথম এমন আইডিয়া তার মাথায় আসে । সবাই যখন বাহবা দেয়, ৬ বছরের সায়হাম তখন উপুর্যুপুরি হাই রাইজ বিল্ডিংয়ের ছবি এঁকে ট্রাম্প কার্ড ছুঁড়ে দেয়। ধানমন্ডির অ্যাপার্টমেন্ট টা তার পছন্দ না , বাবার কাছে উত্তরায় ছবির মত একটা অ্যাপার্টমেন্ট আব্দার করে বসে সায়হাম । বাবা আব্দার ফেলতে পারেন না , সবকিছু ঠিকঠাক হয়ে যায় । জানুয়ারি ২০০৭ এর শুরুটা লাগাতার অবরোধ চলায় বাবার বুকিংয়ের টাকা দিতে দেরি হয় । ১২ তারিখ হঠাৎ করেই বাবা বুকিং ক্যান্সেল করে বসেন । সপ্তাহখানেকের জন্য ঘরের মাঝে সেঁটিয়ে যান । সায়হামের ছোট্ট মনের স্বপ্নকে যারা গলা টিপে হত্যা করেছে , তাদেরকে সায়হাম কোনদিন ভুলতে পারে না ।
রিয়াদের সাধটাও সায়হামের মতই । ফ্রেন্ডদের কথা দিয়েছিল বাবার বিএমডব্লিউ তে চড়ে স্কুলে যাতায়াত শুরু করবে । ১১ তারিখ রাতে বাবার গাড়িটা হাওয়ায় মিলিয়ে যায় , বাবাকে জিজ্ঞেস করে একটা রামধমক খেতে হয় ।মান সম্মানের মাথা খেয়ে লক্কর ঝক্কর ২০০৩ মডেলের জি-করোলা তে চড়ে তাকে রোজ স্কুলে যেতে হয় । জানুয়ারি ১১ এর জিনিদের পেলে রিয়াদওও ছেড়ে কথা বলবে না ।
৪.............
দস্যিপনায় সামান্থা ছিল সবার সেরা । পড়াশোনা তখন তার দু'চোখের বিষ । দিন বদলের দিন আসে ২০০৪ এর আগস্টে । বুয়েট পড়ুয়া নির্ঝরের ছোঁয়ায় , পড়ানোর স্টাইল , ইনোভেশন , অভিনবত্ব সামান্থাকে বদলে দেয় । ডানপিটে সামান্থার প্রিয় সাবজেক্ট হয়ে উঠে ম্যাথ , ডিবেটে/কুইজে সামান্থা হয়ে উঠে সবার অগ্রপথিক । নির্ঝরের আন্ডার গ্র্যাড শেষ হওয়ার ডেটলাইন ২০০৬ এর সেপ্টেম্বর । একে একে আইইউটি,কুয়েট,চুয়েটের বন্ধুরা পাশ করে যায় , নির্ঝরের বুয়েট তখনও পড়ে থাকে থার্ড ইয়ারে । খেলা দেখা , জ্বর , পানিতে ক্লোরিনের গন্ধসহ জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্ঝরের সিনিয়র ছাত্রদলীয় আর লিগীয় ভাইয়ারা ভীষণ ব্যস্ত হয়ে পড়ায় পরীক্ষার সিডিউল দেয়ার জন্য স্যারদের রীতিমত গলদঘর্ম হতে হয় । তৃতীয় সেমিস্টার শেষ করতে সময় লাগে ৯ মাস , ষষ্ঠ সেমিস্টার শেষ করতে সময় লাগে ১১ মাস ।
সামান্থা নির্ঝরের এমন পিছিয়ে যাওয়া উপভোগ করে , সে জানে ভাইয়া যতদিন আছেন পড়াশোনা নিয়ে তাকে টেনশন করতে হবে না । ৭ম আর ৮ম এই দুই সেমিস্টার শেষ করতে আরও ১৬/১৭ লাগবে একরকম নিশ্চিন্তই থাকে সে, নির্ঝরেরও ধারণাটা খুব একটা ভিন্ন হয় না । হরতাল অবরোধ দিয়ে ৭ম সেমিস্টারে সূচনাটা দারুণ হয় , কিন্তু বিনা মেঘে বর্জ্রপাত হয়ে আসে ওয়ান ইলেভেন । ৭ম আর অষ্টম দু'টো সেমিস্টার শেষ হতে সময় লাগে মাত্র ১০ মাস । পরীক্ষার রেজাল্ট বেরুনোর আগেই চাকরি পেয়ে যায় নির্ঝর , টিউশনি ছেড়ে চলে যায় , সাথে ছেড়ে যেতে হয় পরিপাটি ক্যাম্পাস। আকস্মিক ছেদ পড়ে সামান্থার পড়াশোনায়, বছরান্তে সেটি পুরোপুরি গতি হারায় ।
ঠিক এভাবেই ........
২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ এভাবেই রুদ্ধ করেছে সাংঘাতিক মেধাবী নিম্মির মেধাবিকাশ , সৌম্য হারিয়েছে তার শৈশব।সায়হাম রিয়াদ তাদের শখের বিনিময়ে পেয়েছে , সাধের নির্মম মৃত্যু যন্ত্রণা । সামান্থার গতিশীলতাকে করেছে স্থবির , নির্ঝরকে করেছে আকস্মিক ক্যাম্পাস ছাড়া । "শিশুদের জন্য হ্যাঁ বলুন" স্লোগানের বিপরীতে ওয়ান ইলেভেন কেবল দিয়ে গেছে "না" এর প্রতিধ্বনি ।
অতঃপর............
দিন বদলের পালা শেষে নতুন দিনের আলো এসেছে । সিনা সাহবে টাকার ব্যাগ রেডি করছেন , সৌম্যের বাবা মাটির গন্ধ শুঁকে, সংসদে যাবেন কথা বলে দৌড়ে আসছেন । সায়হামদের পছন্দের নতুন জায়গাটা এখনও জলের নিচে , তবে খুব শিগগিরই সেটা ভরাটের কাজ শুরু হবে । রিয়াদদের বিএমডব্লিউটা পাওয়া গেছে , সেটার ধুলো ঝাড়াঝাড়ির কাজ চলছে পুরোদমে । সামান্থা তার শিক্ষককে খুঁজে পাবে না আর , কিন্তু ভবিষ্যতের সামান্থারা আর শিক্ষক হারাবে না , নির্ঝররা পাবে অনন্তকাল ভার্সিটিতে পড়াশোনার সুযোগ ।
১৯ ডিসেম্বর সকালে জানালা খুলে গভীর ভাবে শ্বাস নেবে এই সব শিশুরা , সমস্বরে বলে উঠবে ..................."সুপ্রভাত বাংলাদেশ"
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আহসান হাবিব শিমুল বলেছেন:
সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ পোষ্ট।++++++++লেখক বলেছেন: শিমুল ভাই , বাংলাদেশের পুরনো ফর্ম ফিরে পাবার সময় এসে গেছে । সবাই বেশ খুশি খুশি , কারণ ...................
কেউ কেউ বলে যে পরশু ঈদ , বাকিরা শুনে হাসতে হাসতে বলতে থাকে ............."ঈদ মোবারক , ঈদ মোবারক"
লেখক বলেছেন: মেমেন্টো ছবিটা দেখে নিও ।
ওটার নায়কটার সাথে বাংলাদেশের জনতার মিল খুঁজে পাই ।
যাই হোক , চলো শিশুদের জন্য হ্যাঁ বলি ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
জটিল হৈছে মেহবার
লেখক বলেছেন: কি বলব , লেখাটা লিখে বড়ই কষ্ট পেয়েছি । হতাশ লাগে ![]()
আপ্নাকে একটা অন্জন দত্তীয় থ্যাংকস(তার গান শুনি এখন)
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অতঃপর টুকু আশা.....এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে.......।খুব গভীর বোধ সম্পন্ন লেখা।
ভালো লাগলো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ৯০/৯৫ লাইনের লেখাটার মাঝে কেবল একটা লাইনে আশার ছাপ পাই , চাইলে সেটাও নৈরাশ্য ভেবে নিতে পারে অনেকে ।
সেই ১ টা লাইনই সত্যি হোক
সিহাব চৌধুরী বলেছেন:
ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ! আল্টিমেট বস অফ এভিল হিউমার । এইরকম লেখা, হাজারটা দুর্নীতি গবেষনাকর্মের চেয়ে তাৎপর্য্যপূর্ণ । আপনার চিন্তার সূক্ষতায় বিমুগ্ধ হলাম ।
লেখক বলেছেন: সিহাব , খুশি হলাম । তোমার কমেন্টগুলো খুব শার্প হয় ।
সলিউশন নাই , বুঝতেই পারছো
একরামুল হক শামীম বলেছেন:
দারুন একটা লেখা পড়লাম।অসাধারণ লেখাটা পড়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মেহরাব ভাই।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শামীম ভাই ।
বিজি থাকার কারণে আপনার সিরিজটা পড়া হচ্ছে না , যে কোন একটা সিটিংয়ে পড়ে ফেলবো
লেখক বলেছেন: ইটস ওকে ![]()
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
জোস্ ....আপনি কি পত্রিকায় লেখা লেখি করেন? লেখাটা কোন পত্রিকায় পাঠিয়ে দেন।
দেখি এবার সোনার বাংলায় সত্যিই সোনা ফলে কিনা।...
লেখক বলেছেন: অনেক ভাল লাগলো কমেন্ট আর কমপ্লিমেন্টস পেয়ে ।
নাহ , কোথাও লিখি না , ব্লগেও লিখি খুবই কম । কি করে কোথায় পাঠাতে হয় সেটাও তো জানা নেই । আর ভাল চান্স আছে তেনারা এমন লেখা পড়ে নাখোশ হবেন । তার উপর কুবের আর গাব্বাসের লোকেরা দেখলে ...........
দেখা যাক , প্রত্যাশাটা তো সবসময় সুন্দর হয় , হোঁচট খেতে হয় প্রাপ্তি নিতে গিয়েই ।
ভাল থাকবেন
লেখক বলেছেন: শিপন ভাই , ওয়েলকাম টু সোনার বাংলাদেশ
অনেক থ্যাংকস
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
মিছে মন্ডল বলেছেন:
শিশুদের জন্য হ্যা; তাই +সুন্দর লেখা। ভালো লাগলো অনেক। এরকম আরও লেখার অপেক্ষায় রইলাম।
লেখক বলেছেন: শুভেচ্ছা জানবেন
নুশেরা বলেছেন:
ফাটাফাটি লেখা! হ্যাটস অফ টু মেহরাব।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নুশেরা আপু ।
আপনার প্রশংসায়, বিনয় দেখিয়ে মিস করবো না , প্রথমবার সাধিলেই খাইবো ![]()
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ চিটি আপু ।
সবাইকে আমার চাইতে বেশি আশাবাদী লাগছে , ব্যাপারটা বেশ স্বস্তি দিচ্ছে । গোটা বাংলাদেশ যদি সামহোয়ারের মত ভাবতে শিখতো !!
বিদঘুটে বলেছেন:
প্রথমবার পড়ে কিছু বুঝিনি, দ্বিতীয়বার পড়ে বুঝলাম।তৃতীয়বার পড়লাম ভালো লেগেছে বলে।
শেষে লগ ইন করে কমেন্ট দিচ্ছি।
একটা কথাই বলবো: It worths the effort.....
লেখক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
মু্ক্ত মানব বলেছেন:
ভালো লাগলো, মনে হচ্ছিলো 'আয়না' কিম্বা 'গালিভরের সফরনামা'র লেখক একালের নয়-এগারোর ব্যবচ্ছেদ করলেন, নট উইথ সার্জিক্যাল প্রিসিশন, বাট উইথ ন্যানো প্রিসিশন!এ অন্তর্দৃষ্টির অবিরাম প্রকাশ এবং সাফল্য কামনা করি।
লেখক বলেছেন: সবসময় একই কথা বলি , আজও আবার বলি । ব্লগে আপনার করা কমেন্টগুলো পারলে সংকলন করে রাখতাম ।
কেমন আছেন ? শুভেচ্ছা নিরন্তর
চিটি (হামিদা রহমান) বলেছেন:
গোটা বাংলাদেশ যদি সামহোয়ারের মত ভাবতে শিখতো ..........তাহলে তো আমাদের আর কোন ভাবনাই থাকতো না; বিশেষ করে রাজনীতিবিদরা যদি এসব নিয়ে এ-ক-টু ভাবতো!!! তাহলে "সকালে জানালা খুলে গভীর ভাবে শ্বাস নেবে এই সব শিশুরা , সমস্বরে বলে উঠবে ..................."সুপ্রভাত বাংলাদেশ"
লেখক বলেছেন: আগামী দিনের শিশুরাই নিজে নিজে পথ খুঁজে নিতে শিখুক , যে দায়ভার আমাদের কাঁধে বর্তানোর কথা , তারাই তা সন্ধান করে খুঁজে পাক ।
মনির হাসান বলেছেন:
খালি হাসি মুখে বলব ...ঈদ মোবারক মেহরাব ...
লেখক বলেছেন: দেরি করা যাবে না মনির ভাই , কালই ঈদ, পরশু থেকেই চাবুক পেটানোর শুরু, তাড়াতাড়ি সবাই বলি "ঈদ মোবারক"
লেখক বলেছেন: থ্যাংকস আলী আরাফাত শান্ত ![]()
ফেরারী পাখি বলেছেন:
হ্যাটস অফ টু মেহরাব। অনেক দিন পর একটা অসাধারণ অন্যরকম লেখা পড়লাম।লেখার ভেতরের যন্ত্রনা টুকু উপলব্ধি করার মত। সত্যি দেশ আবার তার পুরোনো ফর্মে ফিরে যাচ্ছে।
ভাবতেই ভেতরে যন্ত্রনাটা মাথা চাড়া দিয়ে ওঠে।
সত্যি আপনি চমৎকার লিখেছেন ।
লেখক বলেছেন: সত্যিই ভাই , অসম্ভব যন্ত্রণার ফসল এই লেখাটা ।
মাথার মধ্যে সারাক্ষণ ঘুরছে , হঠাৎ মনে হল সবাই কি ভাবছে জানার চেষ্টা করি ।
শুভকামনা
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
আরেকটা প্লাস দেওয়ার জন্য আসলাম। কিন্তু Option টা নেই। ;( সোজা প্রিয়তে....
লেখক বলেছেন: আপনার কমেন্ট পড়ে আমার এক বন্ধু(সারাক্ষণ যে অফলাইন হয়ে থাকে) আপনার হয়ে প্লাসটা দিল
শফিউল আলম ইমন বলেছেন:
চমৎকার লেখা। অনেকদিন পরে সা.ইনে এসে এই লেখা মিস করিনাই। জোসসসসসসসসসসস।আর্সেনাল আজকে যে খেলাটা দেখাইলো, ম্যান ইউ এর প্লেয়ারদের হাইকোর্ট দেখাই দিছে। আমি তো মহাখুশি। আজকে মনে প্রানে চেয়েছিলাম আর্সেনাল জিতুক। কেন সেটা তো জানোই।
তো এই খুশিতেই কি চমৎকার লিখে ফেললা বস?
আছো কেমন??
আচ্ছা তুমি আমার এসএমএস পাইছিলা?
লেখক বলেছেন: দেখলা তো ? আমার কথায় সোনা ফলছে , বলেছিলাম আর্সেনালই জিতবে যাই হোক না কেন
, তোমার আনন্দ কোথায় সেটা তো বুঝতে পারছি
। ২-০ তে চেলসি জিতলো আজ ।
আর্সেনাল জিতায় বেশ খুশি হয়েছি ঠিকই , সাপোর্টার বলে কথা । টাইটেল চেজিংয়ে আর্সেনাল থাকতে পারবে না , ম্যান ইউ কে চিপায় ফেললো এটাই সবচেয়ে ভাল লাগলো ।
তোমার এসএমএস পেয়েছি । বিশাল মজা পেয়েছ , বুঝেছি
লেখক বলেছেন: থ্যাংকস অ্যা লট
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
হ, তাইতো... সুপ্রভাত বাংলাদেশ... ।কিন্তু কে জানে আমরাই হয়তো ( পরের প্রজন্মের কথা কয়া তাদের উপর দায় চাপাইতাছি না.। নো টেনশন .। খিক খিক খিক) একদিন বদলে দেব বাংলাদেশ.... আল্লাহ যেন খালি সেই সাহস টা টিকিয়ে রাখে আরো দশ -পনেরো বছর.... প্রব্লেম একটাই... সংসারের মায়া মানুষ দ্বায়িত্ব / চেতনা সব ভুইলা যায়... আফসুস
লেখক বলেছেন: ঘুম ভাঙলো তবে
, গুড মর্নিং
হমম , আমি দেখি , অন্যেরা করুক ...................
প্রত্যেকটা লোকই এটা ভাবলে বিপদ , কি বলেন ?
আরে হ্যা--ল্লো এসো নাচন-কুদন করি,
দুই দিনেরই দুনিয়াতে হাইসা খেইলা মরি
(বগুড়া ইয়ুথ কয়ার)
গুল্লি লেখা ... এইটা সিরিজ হইলে খারাপ হয়না ...
লেখক বলেছেন: আরে হ্যা--ল্লো এসো নাচন-কুদন করি,
দুই দিনেরই দুনিয়াতে হাইসা খেইলা মরি
হাহাহাহাহা (মনের ভেতর চাপা পাথর নিয়ে হাসি)
হু বস , সিরিজ করতে পারলে ভাল হয় , আরও অনেকগুলো কথা লিখতে চেয়েছিলাম । পোস্ট বড় হয়ে যাচ্ছে দেখে ছেঁটে দিলাম
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
বগুড়া ইয়ুথ কয়ারের মর্তবা টা বুঝলাম না জিন্টুচ্চা?!!! (জ্বিনের বাদশা রে চাচা কওয়া প্যাকটিস করতাছি.. খিক খিক খিক)
লেখক বলেছেন: হমম , আমিও বুঝলাম না । আচ্ছা আপনাকে কি চেনা চেনা লাগে বস?
রাশেদ বলেছেন:
পরে পড়বো।
লেখক বলেছেন: হু , সময় করে পড়ে যাবেন । আপনার গুঁতার ফসল এই পোস্ট ![]()
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
ভালো লেখকরা নাকি কম কম লেখেন! তাই মেহরাব শাহরিয়ারও কম কম লেখেন! প্রতি সপ্তাহে অন্তত দুটো লেখা চাই! নইলে...
[আমি এতটা নৈরাশ্যে ভুগতে চাই না। অনেক নেতিবাচকাতার মধ্যে, অনেক বিপর্যের মধ্যেও বাংলাদেশের মানুষ বেঁচে থাকার সংগ্রামে টিকে থাকে। একটু আনন্দে অনাবিল হাসিতে মুখ ভরিয়ে তোলে। আমি সেইসব 'সাধারণ মানুষ' নামক অসাধারণ মানুষগুলোর দিকে তাকিয়ে আশায় বুক বাঁধতে চাই।]
লেখক বলেছেন: লজ্জায় ফেলে দিলেন
, পারলে মনে প্রাণে অস্বীকার করতাম । কিন্তু সেটা না করে কৃতজ্ঞচিত্তে গ্রহন করলাম , ভবিষ্যতে যেন অন্তত কথাগুলো সত্যি করার সুযোগ পাই ।
অনেক ভাবলাম , মনে হল আমিও যথেষ্ট আশাবাদী । মাঝে মাঝে শুধু একটু অধৈর্য হয়ে পড়ি । বাংলাদেশের সাধারণ মানুষগুলোর অসাধারণ রুপটা দেখে যেমন মুগ্ধ হই , তাদের সর্বংসহা ছবিটাই মাঝে মাঝে কষ্ট দেয় । কেন আমরা পরিবর্তন আনতে উৎসাহী না , সে প্রশ্নের উত্তর খুঁজে পাই না । তারপরও বটমলাইনে এসে আশায় বুক বাঁধি , এ লেখাটায় যেমনটা ভেবেছি ।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
শিশিরবিন্দু বলেছেন:
কুবের হোসেন চৌধুরী! উফ, নিজের চোখে দেখা। একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে কি না করেনি সে?!বরাবরের মতই চমৎকার লেখা।
লেখক বলেছেন: সাবের চৌধুরীর ভন্ডামি নিয়ে লিখতে গেলে একটা বই হয়ে যাবে , পরে এসে বিস্তারিত বলব
অপ্সরা বলেছেন:
সুন্দর পোস্ট!!
লেখক বলেছেন: ধন্যবাদ অপ্সরা
মাহবুব সুমন বলেছেন:
দেশটা একটা লুপের মধ্যে পড়ে গেছে।এতো সুন্দর লেখায় হিংসায় মাইনাস দিতে গিয়ে প্লাসের টিপ পড়ে গেলো
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ । কেমন আছে ছোট্ট টি ?
......................................
অফটপিক :
চিন্তা করবেন না মাহবুব ভাই , আমাকে মাইনাচ প্রদানের জন্য স্পেশাল প্যানেল আছে , চোরের মত ঠিকই মাইনাস দিয়ে যাবে । আজ নাকি সামহোয়ারে মাইনাচ দেয়া যাচ্ছে না , তাই তাদেরকে ভীষণ মিস করছি ।
মাইনাস জিনিসটা আমি উপভোগ করি , কিন্তু আমার বন্ধুর মায়ের মৃত্যু সংবাদ জানানোর পোস্টে যে জন্মপরিচয়হীন ডাস্টবিনের জারজটা মাইনাস দিয়ে গেছে (ব্লগের এক অতি দেশপ্রেমিক) তাকে সামনে পেলে হারামীর থোতা মুখ ভোঁতা বানিয়ে দেব ।
মাফ করবেন , এত রুডভাবে কথা কখনও বলি না , কিন্তু যার ব্যাপারে বললাম , তার ব্যাপারে আমি এটাই মিন করি ।
লেখক বলেছেন: গল্পগুলো আসলে বাস্তব জীবনের অভিজ্ঞতা , শুধু একটু গুছিয়ে খাতায় তুলে নিলাম ![]()
থ্যাংকস রাশেদ ভাই
শাশ্বত শুভ্র বলেছেন:
onek din por blog a dhuklam... prothomei tor lekha porlam.... akhane banglate likhte partesi ajonno onek dukkhito..tor lekha pore onek oenk valo laglo..
kemon jeno akta khocha ase..
jejonno aro valo laglo..
keep this thing up...........
jodi akjoner o manoshikota poriborton hoy.. taholei tor lekha ta sharthok hobe
লেখক বলেছেন:
, লিখিস রেগুলার ।
হু , ঠিক ধরেছিস লেখাটা
শাশ্বত শুভ্র বলেছেন:
আর আজকে দেখলাম নতুন অনেক কিছু যুক্ত হয়েছে, একটু বুঝিয়ে দিস।
লেখক বলেছেন: কি কি বুঝিস নাই , আগে সেটা বল
আকাশনীল বলেছেন:
সোজা প্রিয় তেলেখার এত সুন্দর থিম কিভাবে পান ভাইয়া!!!
ভাবতেসি এরপর লেখালেখি শুরুর আগে আপনার লেখাগুলো একবার করে পরে নিব
লেখক বলেছেন: চিন্তাটা আসলে মাথায় ছিল , কিন্তু লিখবো এমনটা ভাবিনি ।
আরেকটা ব্যাপার হল , মুভি নিয়ে একটু প্যাচানোর জন্য শুরু করেছিলাম , প্রথম প্যারাটা সেভাবেই লেখা , তারপর ডাইভার্ট হয়ে গেল । গত বছর এ সময়টায় যখন পিএল চলছে , তখন লেখালেখির জোশ ছিল সবচেয়ে বেশি , এখন অনেক কমে যাচ্ছে ।
অনেক ধন্যবাদ , পুরনো লেখায় নতুন করে ছোঁয়া পড়লে ভালোই লাগবে
নিহন বলেছেন:
২৩+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নিহন ,
আপনাকে ২৮+
লেখক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা । আছেন কেমন ?
১৯ ডিসেম্বর কাছিমের মাথায় কি টুপি থাকবে ? নতুন কোন চমক ?
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
লেখার টেকনিকটা খুব ব্যাতিক্রম, চমৎকার লাগলো, কন্টেন্টের চাইতেও।
আমরা আগাছার মতই মনোটোনে লিখে যাই, দূর ছাই।
লেখক বলেছেন: প্রতিবাদ করলাম ।
সারা জীবন চেষ্টা করলেও কি আপনার মত একটা ডেটিং বৃত্তান্ত লিখতে পারব ?
লেখাটা এখনো মাঝে মাঝে পড়ি ![]()
লেখক বলেছেন: শুভ রাত্রি (১:৩৪)
আশরাফ মাহমুদ বলেছেন:
বাংলাদেশকে যেন বাংলাদেশ হিসেবে দেখতে পাই।
লেখক বলেছেন: শুভেচ্ছা আশরাফ ,
বাংলাদেশ যেন নতুন বাংলাদেশ হয় , পুরনো তে ফিরে যেতে হবে বলেই মনে হচ্ছে , তবুও ক্ষীণ আশাটুকু যেন রয়ে যায়
মানবী বলেছেন:
ভয়ংকর স্যাট্যায়ার!!!!তার চেয়েও ভয়ংকর সত্য হয়তো!!!
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ মেহরাব শাহরিয়ার।
লেখক বলেছেন: অনেক ভয় , সত্যটাকে ভয় !!!
অনেক ভাল থাকবেন মানবী আপু , আপনাকে ব্লগে পেয়ে খুবই খুশি হলাম
লেখক বলেছেন: এত নিষ্ঠার সাথে আমাকে মাইনাস দেয়ার দায়িত্ব পালন করে গেছেন , অবাকই হতাম । ব্যাপার না , আপনাকে মাইনাস ফিরিয়ে দেব না
লেখক বলেছেন: ল্যাগ খাওয়া ?? কিভাবে ?
এক্সাম তো দিলে ডিলে করে ![]()
সীমান্ত আহমেদ বলেছেন:
অসাধারণ একটি লেখা।যে কোন বানিজ্যিক বুদ্ধিজীবি এই লেখা লেখতে পারলে গর্বিত হবে।সত্যিকারের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি।তবে বর্তমান সরকারকে একটু ভালো বলা হয়ে গেলো না?
কিছু ব্যাপারে দ্বিমত থাকলেও মূল জায়গায় একমত।
আমরা যারা সাধারণ মানুষ তাদের কোন ভাগ্যের পরিবর্তন নেই।শুধু নতুন দিনের অপেক্ষায় থাকাই আমাদের নিয়তি।
অনেক সাধুবাদ মেহরাব এই পোস্টের জন্য।(বেশি ফরম্যাল হয়ে গেলো নাকি মন্তব্য?)
লেখক বলেছেন: বাণিজ্যিক বুদ্ধিজীবি !!! (নাউজুবিল্লাহ, হে আল্লাহ পানাহ দাও এমন যেন না হয়) ।
হুম , খানিকটা ভাল বলা হয়ে গেছে মেনে নিচ্ছি । আসলে সবগুলো কথা বললে খানিকটা ব্যালান্স হয়ে যেত , তাতে আমার টার্গেট শ্রেণীটা মুক্তি পেয়ে যেত , তাই ইচ্ছাকৃতভাবেই অমিট করেছি । দ্বিমতগুলো নিয়ে একটা পোস্ট দাও , সেটা সবচেয়ে ভাল হবে ।
আজ দেখা হবে রশীদ হলে
শিট সুজি বলেছেন:
লেখাটা দ্বিতীয়বার পড়লাম । খুব চমৎকার হয়েছে। আমাদের সবার উপলব্ধি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।একটু আগে পরিক্ষা পেছানোর মিছিল গেল হলের সামনে দিয়ে। মানুষ কম ছিল । নিশ্চিতভাবে কালকে আরো বড় মিছিল হবে ।
যাক সামান্থাকে আরো বেশি কিছুদিন পড়ানো যাবে
লেখক বলেছেন: তাই হল , মিছিল হবে , অথচ দাবী আদায় হবে না , এমন ক্ষয়িষ্ঞু ঐতিহ্য আমাদের নেই ![]()
শাশ্বত শুভ্র বলেছেন:
অনেক নতুন মেনু যুক্ত হয়েছে.... সেগুলি বুঝতে পারছিনা.....
লেখক বলেছেন: ধন্যবাদ কোলাহল ।
কেমন আছেন ? আমার মত ডুমুরের ফুল হয়ে গেলেন আপনিও
সবুজ সাথী বলেছেন:
সত্যিই দুর্দান্ত! অসাধারণ লেখা। ধন্যবাদ মেহরাব ভাই।
লেখক বলেছেন: সবুজ সাথী , অশেষ কৃতজ্ঞতা ।
সেই সাথে কামনা , আমরা যেন স্রোতের সাথে মিশে না যাই
লেখক বলেছেন: আমি তুমির মাঝে বেঁচে থাকা নির্ঝরগুলোই তো নিজের ধ্বংস কামনা করে চলেছি প্রতিনিয়ত । ইলেকশন আসলেই রক্ত টগবগ করতে থাকে ।
ব্রাভো সচেতন দেশবাসী !!
লেখক বলেছেন: ভাল লাগল । শুভেচ্ছা নেবেন
অ্যামাটার বলেছেন:
দারুন!!তবে আসল মাইরটা কাকে দিলান? আদতে সব দোষ তো গিয়ে পড়ল দু'বছরের ডিক্টেটরের উপরেই
লেখক বলেছেন: বুঝে নিন ব্রাদার !!
ডিক্টেটর এমনই ডিক্টেটর যে ইচ্ছামত গালাগাল করা যায় । আর পবিত্র দুই প্রতিমার চরণে কোনদিনও ধুলিও স্পর্শ করে না । তাদেরকে নিয়েই স্বপ্ন দেখি ........................ দেখেই চলব আজীবন !!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
বেশ কিছুদিন আগে লেখা , কিন্তু কথাগুলো আজকের দিনে আবার সত্যই হল
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
মুক্তি হোক গৃহবন্দী শিশুদের। যারা চার দেওয়ালে মাঝে একান্ত অপারগ হয়েই কাটাচ্ছে শৈশব ভিডিও গেমস, টেলিভিশন অথবা কম্পিউটার নামক যন্ত্রটাকে সাথে করে।
উন্নয়ন-পরিকল্পনা যদি হয় শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায়, তাহলে তা এই শহর ও শহরের প্রতিটি মানুষকে পণ্য বানাবে।
আমার শিশু, আমার ঘরের জীবন্ত এক আসবাব।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























