আমার প্রিয় পোস্ট
- চলুন দেখে নেই সিগারেটের কিছু প্রাচীন বিজ্ঞাপন , যেখানে আপনার চিকিৎসক আপনাকে ধূমপান করতে উৎসাহী করছে - কল্পবিলাসী স্বপ্ন
- ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - নোবেলবিজয়ী_টিপু
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- [ফিরে দেখা] স্বর্নযুগের ঢাকা ফুটবল লীগকে নিয়ে আসুন কুইজ খেলি - আপনি খেলোয়াড়, আপনিই কুইজ মাস্টার - রাইসুল জুহালা
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- একটি অতীব কার্যকর ওয়েবসাইট । বুকমার্ক করে রাখেন । সারাজীবন কামে দিবে - আসিফ মুভি পাগলা
- পুরো ২০১০ জুড়ে যে গানগুলো শুনলাম (ডাউনলোড লিংক সহ)। (একটি মাথার ঘাম গলায় ঝরানো পোস্ট) - আলিম আল রাজি
- আরো এক গাদা বাংলিশে আলাপন - সাঈফ শেরিফ
- মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় : অবশেষে ভুল স্বীকার এবং কিছু কথা - ফিউশন ফাইভ
- স্বপ্নরাজ্যে ~স্বপ্নজয়~ (পর্ব - ১) - ~স্বপ্নজয়~
- অনিগিরির ‘আবালীয়’ ৬০ টি প্রশ্নের উত্তর - বাবুকস
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- বিশ্বকাপের ৩২ দলের পোস্টার (সংগ্রহে রাখার মতন) - কার্টুন
- ফুটবল আর মুভি :ফুটবলের মুভি------[পর্ব - ১] - স্নিগ
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- ইতিহাসের সেইসব খাদ্য আবিস্কারক যারা পৃথিবীর খাদ্যরুচি পরিবর্তন করেছিল (ছবি ব্লগ) - সাপ্নিক
- ছবিতে মুসলমানদের সবচেয়ে পবিত্র তিন মসজিদ এবং ইসলামি শিল্পকলার শ্রেষ্ঠ ১০ টি নিদর্শন - তালহা তিতুমির
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি - নুভান
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- অতঃপর, মানুষের রক্তে দিনলিপি সই হয় ? ঘামে ভেজা জীবন ...... রক্তেই শেষ হয় ! - সোহায়লা রিদওয়ান
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- অপার্থিব কাঠমুণ্ডু - আকাশ অম্বর
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- পেরুই যখন তোর বাড়ীটা - বরুণা
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা......... - সুলতানা শিরীন সাজি
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- ৩০ রোযার দোয়া - ইবনে সালাম
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- সবাই কি আর লিখতে পারে! জলে? - শিমুল সালাহ্উদ্দিন
- ছায়া ছায়া মায়া আপা - হাসান মাহবুব
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- প্রিয় ব্লগার মেহরাব শাহরিয়ার এর জন্মদিন
হেপি বাড্ডে মেহরাব ভাই! - শামছু
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ও যুগের আমি - রুখসানা তাজীন
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- তুমি কি ভাল আছ অলোক , সত্যি করে বলতো আজ কতদূর তোমার ভাল থাকা - সহেলী
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- ছাত্রলীগের গান
- বিবেক সত্যি
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- জগার্স পার্ক - রোডায়া
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন? - হাসান
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- ২০০৮ এর সেরা কিছু একশান + থ্রিলার মুভি ও ডাউনলোড লিংক (১) - আমড়া কাঠের ঢেকি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- মুভি ডাটাবেজ - মেহরাব শাহরিয়ার
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগার সীমান্ত আহমেদের আম্মা... - তানিম হুমায়ুন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- 'মেহরাব শাহরিয়ার' এর শুভজন্মদিন - মিলটন
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- চলচ্চিত্র ও ইহুদীবাদ - জাগারণ
- বারবণিতার জবানবন্দী - মানব মানিক
- মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- নিজে কানা পথ চিনেনা, পরকে ডাকে বারংবার..!!! - মানবী
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নবীনদের জন্য - নাদান
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- দ্যা এ টিম - কালপুরুষ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- গল্পঃ একজন অতিমানবের গল্প - মোস্তাফিজ রিপন
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- কানাডিয়ান আদিবাসী এবং আমেরিকা আবিষ্কারের অজানা কাহিনী - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমাদের মুক্তির নিরীহ, অসামরিক অসীম সাহসী যোদ্ধারাঃ কি করেছিলেন আর কি পেয়েছেন? ঝুলন্ত প্রশ্নটি থেকে আমি অশ্রু পতনের শব্দ শুনতে পাই । - সিহাব চৌধুরী
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'! - এই আমি মীরা
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- টুকুনের জন্য । - নরাধম
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো - হযবরল
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- সেই আত্মসমর্পনের দলিল... 16 ডিসেম্বর, 1971 - অমি রহমান পিয়াল
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ৩ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৯ - মিরাজ
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- বৃষ্টির জলে হাত ভিজাই ( দ্বিতীয় পর্ব ) - ইরতেজা
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- রুশদেশের সত্যিকথা ১৩ - তিমুর
- নতুন জাতীয় কি-বোর্ড লে-আউট - তারিফএজাজ
- এক সানকির ইয়ার - শিলা
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত)
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০৭
ব্যালাড অফ অ্যা সোলজার(Ballad of a Soldier)
দেশ: সোভিয়েত ইউনিয়ন/ রাশিয়া
![]()
ইউরোপের পূর্ব রণাঙ্গনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের অগ্রাভিযান
রুখে দেয়ার জন্য লড়ছে সোভিয়েত যোদ্ধারা । এদেরই একজন ১৯ বছরের সোভিয়েত তরুণ আলিয়োশা । যুদ্ধের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে তার হাতে ধ্বংস হয় দু'টি জার্মান ট্যাংক । আলিয়োশার বীরত্বে সন্তুষ্ট হয়ে
কমান্ডিং অফিসার তাকে পদোন্নতি দিতে চান । কিশোর আলিয়োশা
অনেক দূরে একা ফেলে আসা তার মায়ের সাথে একটি রাত কাটানোর
ইচ্ছার কথা কথা জানায় , পদোন্নতি বিনিময়ে চায় দু'দিনের ছুটি । যুদ্ধে
বীরত্বের প্রতি শ্রদ্ধাস্বরুপ কমান্ডিং অফিসারের নির্দেশে ছয়দিনের বিরল ছু'টি মেলে আলিওশার । মায়ের মুখ দেখার বাড়ির উদ্দেশ্যে ফ্রন্ট ছেড়ে
যায় কিশোরটি , এখনও সে জানেনা সামনের দিনগুলোতে কি অপেক্ষা
করছে তার জন্য .......
ছবিটি দেখে আবেগকে সামলাত পারিনি , কেঁদে ফেলতে বাধ্য হয়েছি । কেউ একটি ছবি দেখতে চাইলে নির্দ্বিধায় এ সিনেমাটি দেখতে বলব ।
লেটারস ফ্রম আইয়ো জিমা(Letters from Iwo Jima)
দেশ: যুক্তরাষ্ট্র(জাপানিজ ভাষা)
![]()
জাপানের দক্ষিণে প্রশান্ত মহাসাগরের বুকে শান্ত সমাহিত দ্বীপটির নাম "আয়ো জিমা" । ১৯৪৫ সালের শুরুর দিকে অশান্ত হয়ে ওঠা প্রশান্ত মহাসাগরীয় রণাঙ্গনে "ব্যাটল অব আয়ো জিমা" হয়ে উঠে দ্বিতীয়
বিশ্বযুদ্ধের জাপান-মার্কিন যুদ্ধাপখ্যানের শেষ পাঠ । ১৯৪৪ এর শুরুর দিক থেকেই একের পর এক যুদ্ধে তুমুলভাবে পর্যদুস্ত জাপানের মূল-খন্ডের বাইরের শেষ ঘাঁটি আয়ো-জিমা । আর মার্কিনীদের লক্ষ্য আয়ো জিমা দখলের পর দ্বীপটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে জাপানের মূল-খন্ডে চূড়ান্ত মরণ ছোবল হানা । মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমরবিদ্যায় প্রশিক্ষিত লেফটেন্যান্ট জেনারেল কুরবায়াশির দিকে চেয়ে আছে পুরো
জাপান ।দ্বীপের কমান্ডে থাকা জেনারেল কুরবায়াশি নৌ, বিমান আর স্থল বাহিনীর সাহায্য চেয়ে পাঠান । একের পর এক যুদ্ধে পর্যদুস্ত ইমপেরিয়াল জাপান আর্মড ফোর্সেস আয়ো জিমার জন্য কোন সাহায্য পাঠাতে
অপারাগতার কথা জানায় ।মাত্র ২২০০০ সৈন্য , ভারী মর্টার আর মেশিন গানের সম্বল নিয়ে জেনারেল কুরবায়াশির চোখে প্রবল প্রতাপশালী মার্কিন বাহিনীর কাছে নিশ্চিত পরাজয়ের ছবিটা স্পষ্ট হয়ে যায়। বদলে ফেললেন যুদ্ধের চিরাচরিত রীতিনীতি , সিদ্ধান্ত নিলেন আয়ো জিমাতে প্রতিটি
জাপানী সৈন্যের মৃত্যুর আগে বিলম্বিত করতে হবে মার্কিনী চূড়ান্ত বিজয় , সুযোগ করে দিতে হবে জাপানের মূল-ভূখন্ডের সৈন্যদের সংগঠিত হয়ে ওঠার ।
ফেব্রুয়ারী , ১৯৪৫ আয়ো জিমার পথে রওনা হয়ে যায় শতাধিক মার্কিন ব্যাটলশীপ , আর লক্ষাধিক সেনা । মৃত্যুর প্রহর গুনতে থাকা কুরবায়াশির সম্বল কেবল দেশের মাটির প্রতি অপরিসীম মমতা আর প্রতিজ্ঞা ।
জাপানি দৃষ্টিকোণ থেকে নির্মিত সিনেমাটির পরিচালক ক্লিন্ট ইস্টউড । একঘেঁয়ে মার্কিন সমর দৃষ্টিভঙ্গির বাইরে নির্মিত সিনেমাটি বহু বহুদিন আমার মনে দাগ কেটে থাকবে ।
জোয়াইউ নোয়েল/হ্যাপি ক্রিসমাস(Joyeux Noël)
দেশ: ফ্রান্স (ফ্রেঞ্চ/ইংলিশ/জার্মান ভাষা)
![]()
১৯১৪ সাল , ইউরোপ জুড়ে প্রথম বিশ্বযুদ্ধের দামামা । ফ্রান্সের অভ্যন্তরভাগে ঢুকে পড়ে জার্মান বাহিনী । উত্তর পশ্চিম ফ্রান্সের এমন একটি রণাঙ্গনে তিনটি ভিন্ন ভিন্ন পরিখায় ত্রিমুখী অবস্থানে তিন দেশের তিনটি বাহিনী । পূর্ব দিকের পরিখায় অবস্থানরত জার্মান বাহিনীকে অন্য দুই ট্রেন্চ থেকে প্রতিহত করছে যথাক্রমে ফ্রেঞ্চ আর স্কটিশ বাহিনী ।
২৪ ডিসেম্বরের দিনব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে তিন পরিখার মাঝের নো ম্যান্স ল্যান্ডে প্রাণ ঝরে যায় অনেকগুলো স্কটিশ আর ফরাসী সৈন্যের ।
সন্ধ্যা নেমে আসার পর বিগ্রহ বিষাদ ভুলে ক্রিসমাসের আগমনী সংগীত বাজে স্কটিশ ঘাঁটিতে ।বিমুগ্ধ জার্মানরা প্রত্যুত্তরে গেয়ে উঠে অপেরা
সংগীত ।ক্রিসমাস ট্রি হাতে গাইতে গাইতে নোম্যান্স ল্যান্ড উঠে আসে
এক জার্মান সৈন্য । গুলি করার বদলে স্কটিশ শিবির থেকে কয়েকজন সৈন্য উঠে আসে বাদ্যযন্ত্র হাতে । দুই শিবিরের ঐকতানে স্কটিশদের
মিত্র ফরাসীরা খানিক হতচকিয়ে যায় , খুব শিঘ্রই পানীয়ের বোতল হাতের নোম্যান্স ল্যান্ডে দেখা যায় ফরাসী বাহিনীকেও । ক্রিসমাসের রাতের জন্য ঘোষিত হয় যুদ্ধবিরতি । সাময়িক বিরতি শেষে যুদ্ধাবস্থায় ফিরে যায় তিন বাহিনী , কিন্তু পরের দিনগুলোতে অপেক্ষা করছে আরও বড় বিস্ময় .........
একদমই অন্যরকম সিনেমা , হৃদয়ছোঁয়া ।যুদ্ধের বিভীষিকায় এমন হৃদয়ের ছোঁয়া কিছুতেই কিছুতেই মিস করবেন না ।
ডাস বুত/ দ্যা বোট(Das Boot)
দেশ: জার্মানি
![]()
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান নৌবাহিনীর শক্তিশালী আর অত্যাধুনিক ইউ-বোট (ডুবোজাহাজ) গুলোর সাফল্য আটলান্টিক মহাসাগরকে পরিণত করে ব্রিটিশ আর মার্কিন জাহাজগুলোর জন্য মৃত্যুপুরীতে । অক্টোবর , ১৯৪১ সালে ৪২ জন ক্রু নিয়ে ফ্রান্সে অবস্থিত জার্মান নৌঘাঁটি থেকে
লেঃ ক্যাপ্টেন লেহম্যানের নেতৃত্বে ইউ-৯৬ রওনা হয় আটলান্টিক মিশনে । যুদ্ধাবস্থা পর্যবেক্ষণের জন্য তাদের সাথে যোগ দেন সামরিক সংবাদদাতা লেফটেন্যান্ট ওয়ার্নার । বিপদসংকুল এক অভিযানে
মিত্রবাহিনীর ডেস্ট্রয়ারগুলোর কবল থেকে অসংখ্যবার রক্ষা পাওয়া
ইউ-৯৬ বেশ কয়েকটি জাহাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা
করে।ক্রিসমাস উপলক্ষে ফ্রান্সের লা রোশেলে নৌঘাটিতে ফেরার পথে সদর দপ্তরের গুপ্ত তারবার্তার ঘুরিয়ে দেয়া হয় জাহাজের গতিপথ ।ব্রিটেন নিয়ন্ত্রিত সংকীর্ণ জিব্রালটার প্রণালী পার হয়ে এবার তাদের যেতে হবে ইতালী ।ক্যাপ্টেনের জিব্রালটারে বিপর্যয়ের আশংকা সত্য পরিণত করে ব্রিটিশ বিমানের আক্রমণে বিকল হয়ে পড়া ইউ=-৯৬ আটকে যায় সাগের তলদেশে ,নিশ্চিত মৃত্যুর প্রহর গুনতে থাকে ৪২ জন নাবিক ..
জার্মানির ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমার পুরোটাই চিত্রায়িত হয়েছে একটি সাবমেরিনের অভ্যন্তরের । নাজিদের কে এড়িয়ে সাধারণ জার্মানদের দেশপ্রেমের দৃষ্টিভঙ্গিতে জার্মানদের উপস্থাপন করা হয়েছে । নৌযুদ্ধের অভিনব একটি দিক তুলে ধরায় অসাধারণ লেগেছে মুভিটি ।
ইন্ডিজিনেস/ডে'জ অব গ্লোরি(Indigènes)
দেশ: আলজেরিয়া(ফ্রেঞ্চ ভাষা)
![]()
ফরাসী কলোনীভুক্ত আলজেরিয়া , মরক্কো আর তিউনিসিয়ার আরবদের নিয়ে গড়ে তোলা বাহিনী ফ্রান্সের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যের শপথ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করে ।এদেরই চারজন
...আবদাল কাদির , মেসাউদ , সাঈদ , ইয়াসির । ইতালীর যুদ্ধ আর ফ্রান্সকে দখলদারিত্ব থেকে মুক্ত করার অভিযানে আফ্রিকান আরব রেজিমেন্টের অন্যযোদ্ধাদের সাথে এই চার অকুতোভয় যোদ্ধাও জীবন বাজি রেখে লড়াই করে । এক সময় মুক্ত হয় ফ্রান্স , পরাজিত হয়ে বিতাড়িত হয় নাজি জার্মানি । যুদ্ধ শেষ হয় , কিন্তু আরবদের কথা কেউ মনে রাখে না । বীরত্বের স্বীকৃতি মেলে না ফ্রান্সের কাছে মেলে কেবল একরাশ গ্লানি আর বঞ্চনা ।
আলজেরিয়ান এই মুভিটিকে তুলনা করা হয় , সেভিং প্রাইভেট রায়ানের সাথে । হলিউডের বাইরে আফ্রিকার কোন দেশের জন্য মাইলফলক হয়ে থাকার মত মুভি
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যুদ্ধবিষয়ক সিনেমা, মুভি রিভিউ ;
প্রকাশ করা হয়েছে: মুভি রিভিউ বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিডি আইডল বলেছেন:
ভালো পোষ্ট...বেশ কয়েকটা দেখা হয়নি
লেখক বলেছেন: কৃতজ্ঞতা ,রিভিউটা কাজে লাগলে খুশি হব
লেখক বলেছেন: অ্যামাটার , এই মুহুর্তে একটা মুভি দেখা শেষ করলাম । আপনাকে সাজেস্ট করব , মুভিটার নাম "দ্যা লাইভস অফ আদার্স"
জার্মান মুভি
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
কিছুই দেখা হইলো না...মার্কিন ছিনেমা দেখতে দেখতেই বিরক্ত হইয়া গেলাম
লেখক বলেছেন: হাহাহা
ভিয়েতনাম যুদ্ধ নিয়ে ৪ টা মুভি দেখে রীতিমত ক্লান্ত
ট্র্যাক চেইনজ করলাম তাই ।
বুয়েটের ল্যানে যেই কালেকশন দেখে আসলাম, আফসোস ১ বছর আগেও ছিল না এইসব । পরীক্ষার পর গবেষণা করে দেখা শুরু কর
হাসান মাহবুব বলেছেন:
স্ট্যানলি কুবরিকের পাথস অফ গ্লোরি এবং ফুল মেটাল জ্যাকেট অসাধারণ দুটো ওয়ার মুভি।
লেখক বলেছেন: পাথস অব গ্লোরি হাতে আছে । আপনার সাজেশন অনুযায়ী ফুল মেটাল জ্যাকেটও তাহলে দেখবো
আপোক্যালিপস নাউ কি দেখেছেন ? এই মুভি নিয়ে বিরাট হাইপের কারণ খুব আগ্রহ নিয়ে দেখতে বসেছিলাম , কিন্তু প্রত্যাশা হোঁচট খেয়েছে । হয়ত আমার ভাল লাগেনি
। ভিয়েতনাম যুদ্ধের মুভিগুলোর উপর থেকে মন উঠে যাচ্ছে ।
শফিউল আলম ইমন বলেছেন:
যুদ্ধ নিয়ে অনেক ছবি দেখেছি তবে, বেশিরভাগই আমেরিকান। তোমার ছবি প্রীতি দেখি ভালোই। তোমার ম্যুভি চয়েস বেশ ভালো। আমার সাথে মিল আছে।লেখক বলেছেন: কেমন আছ ইমন ,আমার চয়েসটা ধরতে পারছো তাহলে । অবশ্য আমি সবধরণেরই দেখি , তবে এগুলো একটু বেশি ফেভারিট ।
চেলসির খবরাখবর কি ? ![]()
লেখক বলেছেন: আচ্ছা দিব , দেইখো
লেখক বলেছেন: দেখার চেষ্টা করবেন
রাগিব বলেছেন:
১নম্বরটা বিটিভিতে বহুবার দেখিয়েছে, মুভি অফ দ্য উইকে।
লেখক বলেছেন: রাগিব ভাই , মুভি অফ দ্যা উইক রেগুলার পেয়েছি সম্ভবত ক্লাশ টেন পর্যন্ত । একটু অল্প বয়স ছিল , তারপরও সে সময় টেনে টেনে বলা ইংরেজি শুনে বিরক্ত লাগত , হাবি জাবি মুভি দেখাচ্ছে বলে ভাবতাম । এখন বুঝতে পারি , বিটিভির মুভি অব দ্যা উইকে টপ রেটিংয়ের মুভিগুলোই দেখানো হত , অনেক খোজাখুঁজি করে এখন সেসব মুভি সংগ্রহ করতে হয় ![]()
লেখক বলেছেন: প্রোবলেম নাই , এখন দেখেন ![]()
লেখক বলেছেন: কৃতজ্ঞতা
বিষাক্ত মানুষ বলেছেন:
গুড পোস্ট
লেখক বলেছেন: থ্যাংকস বিমা ভাই
মোস্তাফিজ রিপন বলেছেন:
শুধু প্রথম ছবিটিই দেখেছি। বিটিভিতে। ম্যালাদিন আগে। আপনার ছবির প্রেসক্রিপশনগুলো নিঃসন্দেহে ভালো। দেখতে হবে।
লেখক বলেছেন: রিপন ভাই , মুভি বিষয়ক আগের পোস্টে একটা সমস্যার কথা বলেছিলেন , সেটার সমাধান কি হয়েছে ?
টরেন্ট লিংক দিয়ে দিচ্ছি সবগুলোর । প্রয়োজনে নামিয়ে নিতে পারবেন । নিচের কমেন্টগুলো দ্রষ্টব্য
অনেক ধন্যবাদ আপনাকে
এই ছবিটার গল্প পড়েছি অনেক আগে
খুব ভালো লাগলো রিভিউ
লেখক বলেছেন: Joyeux Noël দেখে আমি অভিভূত । ফরাসীদের চিন্তা ভাবনার নতুনত্বে মুগ্ধ হচ্ছি দিন দিন । বাকিগুলো কি দেখেছেন ?
আপনাকে অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: শুরু করে দিন । ব্যালাড অফ অ্যা সোলজার দেখেন , এরপর বাকিগুলো দেখার উৎসাহ এসে যাবে আপনা-আপনি ![]()
বিষাক্ত আলো বলেছেন:
একটাও দেখেছি কিনা মনে করতে পারছি না...
লেখক বলেছেন: আপনি তাহলে মুভি দেখেন , আপনার পছন্দের গুলোর নাম দিয়ে যান
মাহবুব সুমন বলেছেন:
সবগুলো মুভিই দেখা হয়েছে।
লেখক বলেছেন: সুমন ভাই , ফাটায়া দিসেন তো । কারও কমন পড়ে নাই একটাও , আর আপনি সব দেখে ফেলেছেন । শিগগির আপনার ঝুলি খালি করেন , নতুন সাজেশন দিন
ব্যালাড অফ অ্যা সোলজার
টরেন্ট ডাউনলোডের লিংক :
টরেন্ট লিংক
স্ট্যালিনের শাসনামলে সোভিয়েত মুভি ইন্ডাস্ট্রিতে বিরাট সংকটের সৃষ্টি হয় । প্রেম , নর-নারীর সম্পর্কের মত জিনিসগুলো মুভিতে একরকম নিষিদ্ধ হয়ে যায় । দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনাদের বীরত্ব নিয়ে সিনেমা বানানোও অসম্ভব ছিল । বীরের সমস্ত বন্দনা কেবল স্ট্যালিনের জন্য বরাদ্দ ছিল । স্ট্যালিনের পতন সোভিয়েত মুভি ইন্ডাস্ট্রির জন্য ছিল একার্থে পুনর্জাগরণ , যার অগ্রপথিক মুভি দু'টির নাম "Ballad of a soldier" এবং "The Cranes are Flying" নামের দু'টি মুভি । ব্যালাড অফ অ্যা সোলজারে প্রথমবারের মত সোভিয়েত রাশিয়ার মানুষকে সাধারণ কোন সৈন্যের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ এনে দেয় ।
টিপস :
মুভিটির মাত্র ৮৫/৮৬ মিনিটের । অনুগ্রহ করে পুরো মুভিটি এক বসায় দেখবেন । ভেঙে ভেঙে মুভিটি দেখলে মুভির টোনটি হারিয়ে যাবার বড়
ধরণের সম্ভাবনা থাকবে ।
লেটারস ফ্রম আইও জিমা
"লেটারস ফ্রম আইও জিমা" হলিউড কিংবদন্তী ক্লিন্ট ইস্টউডের তৈরি করা একটি মুভি । জাপানিদের দৃষ্টিকোণ থেকে মুভিটি তৈরি করেছেন বলে হলিউডের এই মুভিটি জাপানিজ ভাষায় তৈরি হয়েছে । একই সাথে মার্কিনিদের দৃষ্টিকোণ থেকে ব্যাটল অব আইও জিমার উপর কাউন্টার আরেকটি মুভিও তিনি তৈরি করেন যার নাম Flags of Our Fathers.
টরেন্ট ডাউনলোড লিংক :
http://www.mininova.org/tor/671448
ত্রিশোনকু বলেছেন:
ধন্যবাদ। স্বাধীনতার পর পর এধরনের সুন্দর সুন্দর ছবি হলে আসতো।আমার আরেকটি সিনেমার নাম মনে পরে-Liberation.
যুদ্ধ ভিত্তিক আমেরিকান ছবি "Platoon"
লেখক বলেছেন: সুযোগ সুবিধা মিললে আমাদের স্বাধীনতা নিয়েও বিশ্বজয় করার মত সিনেমা বানানো সম্ভব ছিল , সারা বিশ্ব আমাদের ঘটনাগুলো জানতে পার্ত ।
ত্রিশোনকু বলেছেন:
দু:খিত কি বোর্ড সমস্যা করছে.......। যুদ্ধ ভিত্তিক আমেরিকান ছবি "Platoon..এ আমেরিকান বীরত্বগাঁথা তেমন চোখে পড়েনি।যদিও অপ্রসংগিক, তবুও উল্লেখ করার লোভ সামলাতে পারছিনা-- অপুর্ব যুদ্ধবিরোধী একটা ছবির কথা: All Quiet In The Western Front.
মেহরাব,
সুন্দর রিভিউএর জন্য আবারও ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
দাম বলেছেন:
বস আপনারা Life is beautiful, Captains Carolain's Mandolin, Life is Beautiful, The Longest Day, The Great Escape, Tora! Tora! Tora! এই গুলির কথাতো বলেন নাই। চান্স পাইলে দেইখেন।
লেখক বলেছেন: Life is beautiful, The Longest Day, The Great Escape, Tora! Tora! Tora! দেখেছি ।
এগুলো বেশ পরিচিত আর হলিউডের বলে ইচ্ছা করেই এগুলোর নাম দিইনি , চেষ্টা করেছি নন-হলিউড নিয়ে লিখতে । পরে অবশ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মুভির উপর আলাদা পোস্ট দিলে এগুলো উল্লেখ করব
শওকত হোসেন মাসুম বলেছেন:
জোয়াক্স নোয়েল/হ্যাপি ক্রিসমাস দেখা হয় নাই। আগ্রহ বোঢ় করছি। ডিভিডি পাওয়া যায় কিনা দেখতে হবে।
লেখক বলেছেন: এটি দেখার পরই অল্টারনেটিভ মুভিগুলো নিয়ে পোস্টটি দিতে ইচ্ছা করল , খুব ভাল লেগেছে আমার ।
৩ বছর আগে অ্যাকাডেমী অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পাওয়া সিনেমা , হয়ত পেয়ে যাবেন
আহসান হাবিব শিমুল বলেছেন:
@ত্রিশোংকু All Quiet In The Western Front মুভিটা বইয়ের মতো ভালো লাগেনি।আমি আরো কিছু মুভি নাম দিই:
১)ব্যাটল অফ আলজিয়ার্স
আলজিরিয়ার স্বাধীনতা সংগ্রামের উপর অসাধারন সিনেমা।ফ্রেন্চ মুভি, পরিচালক:কার্লো পন্টি (ইতালিয়ান)
২)ইভানস চাইল্ডহুড
রাশান।তারকোভস্কির সিনেমা।যু্দ্ধে মা-কে হারানো কিশোরের মনস্তত্ব নিয়ে শৈলিক ধাচের সিনেমা।
৩)লায়ন অফ দ্যা ডেজার্ট
ভাষা:ইংরেজি।সিরিয়ান পরিচালক মুস্তাফা আক্কাদের লিবিয়ান স্বাধীনতারকামী বীর ওমর মুখতারের সংগ্রাম জীবন নিয়ে সিনেমা।ওমর মুখতারের চরিত্রে অ্যান্থনী কুইনের অভিনয় সারাজীবন মনে রাখার মতো।
৪)এই ড্রাই হোয়াইট সিজন
দক্ষিন আফ্রিকার কালোদের সংগ্রামে এক সাদা শিক্ষকের ঘটনাক্রমে একাত্ম হয়ে পড়ার কাহিনী নিয়ে অসাধারণ এক চলচিত্র।
৫)দ্যা ইনোসেন্ট ভয়েসেস
সালভাদরের এক শিশুর দেখায় তার দেশের গৃহযুদ্ধ।স্পেনিশ ফিল্ম।মাস্ট সি।
লেখক বলেছেন: লায়ন অফ দ্যা ডেজার্ট দেখেছি , খুব ভাল লেগেছে সিনেমাটি ।
অন্য গুলো দেখার চেষ্টা করব , আপনার কাছে মুভি বিষয়ক একটা পোস্টও চাই
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিটি আপু ।
কেমন লেগেছে জানাবেন
লেখক বলেছেন: কৃতজ্ঞতা
লেখক বলেছেন: আপনাকেও
লেখক বলেছেন: Judgment at Nuremberg আমার খুবই ফেভারিট সিনেমা
Mc Arthur দেখতে হবে
আবারও থ্যাংকস
একরামুল হক শামীম বলেছেন:
ইদানিং খুব মুভি দেখছেন নাকি মেহরাব ভাই ?
লেখক বলেছেন: একটু বেশি বেশিই ![]()
শিট সুজি বলেছেন:
গত পরশুদিন একটা কমেন্ট করছিলাম, গেল কৈ?
লেখক বলেছেন: গত পরশুদিনের ঐটা ছিল ড্রাফট কপি , আমি বারবার ডিসি খাওয়ার ভয়ে সেভ করে রাখসিলাম , দেখি যে তুমি সেইটা পড়ে কমেন্টও দিয়ে গেছ ![]()
শিট সুজি বলেছেন:
সিনেমাগুলা দেখার চেষ্টা করব পরীক্ষা শেষ হওয়ার পর । /*অফটপিক : খুব ব্যস্ত নাকি? অনেকদিন পর একটা পোস্ট দিলেন। হাফিজ ভাইয়ের কোন খবর জানেন ? তিনি কৈ? দুবাই যাওয়ার টিকিট পাইসে ?
লেখক বলেছেন: ব্যস্ত না , আসলে ব্লগে এখন সাড়াশব্দ করি খুব কম । লিখতে তো একদমই ইচ্ছা করে না , ব্লগ প্রতি ৬ মাস পরপর জেনারেশন চেন্জ হয় , নতুন জেনারেশনের সাথে পরিচয়টা খানিক কম ।
হাফিজ এখনও ঢাকায় , ভাল একটা জবে ঢুকেছে
রুবাইয়াৎ রহমান বলেছেন:
The Red Baron; The Blue Max ছবি গুেলা েদখবেন। ভালো লাগবে। দুিটই প্রথম িবশ্বযুেদ্ধর ওপর নির্মিত।
লেখক বলেছেন: ধন্যবাদ মুভিগুলো সাজেস্ট করার জন্য
সময় করে দেখব
হাসান মাহবুব বলেছেন:
আপোক্যালিপস নাউ দেখিনাই।ইরাক প্রেক্ষাপট নিয়ে নির্মিত "জারহেড' দেখতে পারেন।
ফুল মেটাল জ্যাকেট একমাত্র যুদ্ধের ছবি,যেটা আমি তিনবার দেখেছি।
"প্যারাডাইস নাউ" দেখা আছে?ওটাকে অবশ্য ঠিক ওয়ার মুভি বলা যায়না..
লেখক বলেছেন: হ্যাঁ , জারহেড দেখেছি । আরেকটা দেখেছিলাম , থ্রি কিংস । ভিয়েতনাম যুদ্ধ নিয়ে আরেকটা দেখেছিলাম ক্যাজুয়ালটিজ অব ওয়ার
। এরপর ভেবেছিলাম , নো মোর ভিয়েতনাম ।
ফুল মেটাল জ্যাকট তাহলে দেখতে হবে । প্যারাডাইস নাউ আমার খুব প্রিয় একটা মুভি ।
লর্ড অফ ওয়ার , দ্যা হান্টিং পার্টি দেখেছেন ? সাজেস্ট করব এই দু'টো
হাসান মাহবুব বলেছেন:
ইদানিং ছবি দেখা হয় কম।সুযোগ পেলে দেখব।
লেখক বলেছেন: মুভি দেখা আমারও কমাতে হবে
ত্রিশোনকু বলেছেন:
শিমুল,"@ত্রিশোংকু All Quiet In The Western Front মুভিটা বইয়ের মতো ভালো লাগেনি।"
-সহমত, বইটা পড়ি ক্লাস সেভেনে। সিনেমাটা দেখি ক্লাস টুয়েলভে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: দাঙ্কেন ![]()
একটা জার্মান থ্যাংকস
লেখক বলেছেন: Captains
Carolain's Mandolin দেখতে হবে ।
ধন্যবাদ আপনাকেও
কোলাহল বলেছেন:
প্রথমটা দেখার ইচ্ছা পোষন করলাম।
লেখক বলেছেন: অনেকদিন পর .........
ভাল্লাগবে , গ্যারান্টেড
আপনার একটা জিজ্ঞাসার জওয়াব আপনার ব্লগে দিয়ে আসব
লেখক বলেছেন: স্বপন ভাইকে অনেক ধন্যবাদ
আপনার জন্যও কি রিভিউ হল নাকি প্রিভিউ ?
নামহীনা বলেছেন:
A+
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ভাল্লাগলো শুনে ![]()
নির্বাসন বলেছেন:
পিয়ানিস্ট এর নাম নাই ক্যান?
লেখক বলেছেন: ইচ্ছা করেই দেই নাই । চেষ্টা করেছি পরিচিত আর মূলধারার ছবির বাইরের ছবির কথা বলতে । পিয়ানিস্ট , লাইফ ইজ বিউটিফুল , শিন্ডলার্স লিস্ট অনেকেরই দেখা , তাই আর উল্লেখ করিনি ।
শিন্ডলার্স লিস্ট আর লাইফ ইজ বিউটিফুলের পরে দেখেছি বলেই হয়ত পিয়ানিস্ট আমার সামান্য একটু কম ভাল লাগসে । তারপরও সাজেস্ট করব
তানজু রাহমান বলেছেন:
দারুন পোস্ট মেহরাব ভাই। আমার যুদ্ধের ছবির মাঝে শুধু gallipoli-র কথা মনে পড়ে বারবার। প্রথম ছবিটার কথা পড়ে মনে হচ্ছহে খুব সাংঘাতিক!
লেখক বলেছেন: gallipoli কিসের পটভূমিতে ? মুভির লিস্টে যোগ করে নিলাম , এত লম্বা হচ্ছে লিস্ট , মিনিমাম ২ বছরের শিডিওল বুক করতে হবে ![]()
হু , সাংঘাতিক । মিস করবেন না
অনেক ধন্যবাদ তানজু রাহমান আপনাকে
সামুরাই বলেছেন:
ধন্যবাদ।দেখি নাই একটাও তবে দেখব সবগুলাই। লেটারস ফ্রম আয়োজিমা ডাউনলোড হচ্ছে।
ডাস বুট এর লিংকটা আছে আপনার কাছে।
ডাস বুটের লিংক :
Click This Link
তানজু রাহমান বলেছেন:
WW1 নিয়ে ঘটনা। Aussie ছবি।কমেন্টেও অনেকগুলো নাম দেয়া, তবে আপনার নন-হলিউড এ্যাপ্রোচটা ফলো করতে চাই আলাদা করে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
চেষ্টা করব অন্যগুলো নিয়ে আইডিয়া আপনাদের কাছ থেকে জানার আর শেয়ার করার
সুমন আজাদ বলেছেন:
'নো ম্যানস ল্যান্ড' কিন্তু চমৎকার একটা ফিল্ম।
লেখক বলেছেন: আমি আগের মুভি পোস্ট নো ম্যানস ল্যান্ডের কথা উল্লেখ করেছি , চমৎকার সিনেমা
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
পারভেজ বলেছেন:
ধন্যবাদ। দেখার ইচ্ছা থাকলো। প্রথমটাই কেবল দেখেছিলাম।
লেখক বলেছেন: দেখেছেন তারপর ?
লেখক বলেছেন: কোন টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করছেন ?
তার ছিড়া 74 বলেছেন:
জানিনা এতোদিন পর কেউ আমার মন্তব্য পরবেন কি না.. যুদ্ধ নিয়া আরেকটা যুদ্ধ বিরোধী মুভি আসে। আসলে একটা মিনি সিরিজ অনেক বছর আগে ভিডিওতে দেকসিলাম। প্রায় ৯ ঘণ্টার একটি মুভি নাম 'ফর দোজ আই লাভড'। এক কথায় আসাধারন। প্রতি মুহূর্তে মন খারাপ হয়। আবার ভালোও হয়। ... কোথাও যদি কেউ পান জানাইবেন ... আমারে কিনতে হবে।
লেখক বলেছেন: আপনি কমেন্ট করার ৮ মাস পর রিপ্লাই দিচ্ছি ।
আপনাকে আমি একজন মুভি বোদ্ধা হিসেবে জানি । সিরিজটা দেখার ইচ্ছা হচ্ছে খুব , জানিনা কোথাও পাওয়া যাবে কিনা
লেখক বলেছেন: রাইফেলস স্কয়ার / বসুন্ধরা সিটি
মাসুম ভাই আরও ভাল সাজেশন দিতে পারবেন
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
মোহাম্মদ জিয়াউল হক বলেছেন:
ধন্যবাদ! Valkyrie http://www.imdb.com/title/tt0985699/ না দেখে থাকলে অবশ্যই ট্রাই করা উচিত।
লেখক বলেছেন: আপনি বলার পর দেখেছি ।
একটু অতি নাটকীয় মনে হল , খুব বেশি ভাল লেগেছে , তা বলব না
লেখক বলেছেন: না রুবেল ভাই,
ইচ্ছা করেই ইংরেজি সিনেমাগুলো বাদ দিয়েছিলাম
ওগুলো নিয়ে আলাদা করে লেখার ইচ্ছা ছিল (জানিনা কবে পূরণ হবে)
কার্ল মার্কস বলেছেন:
ভালো লাগলো, ২ টা আমারও দেখা হয় নাই।যুদ্ধ বিষয়ক টার্কি সিনেমা "ভ্যালী অব দ্য উলভস ইরাক" ও খাররাপ না। বিশেষ কইরা টার্কি জাতীয়তাবাদ আর মার্কিনীগো হলিউডি শয়তানীর মত কাম হইছে, কিছুটা বাস্তব আর নাটকীয় ...
তবে সুফী নৃত্য সহ কিছু বিষয় দারুন...
লেখক বলেছেন: খুব উৎসাহ পাচ্ছি , টরেন্ট লিংক দেয়া যাবে ?
টার্কির কিছু ভাল সিনেমা খুঁজছিলাম
ফয়সাল রকি বলেছেন:
ভাই The Pianist পছন্দ হয়নি?
লেখক বলেছেন: পছন্দ তো অবশ্যই হয়েছে , ইংরেজি ভাষার বাইরের মুভিগুলো নিয়ে বলতে গিয়ে বাদ পড়ে গেছে
নুভান বলেছেন:
City of Life and Death (Nanjing Nanjing) এই ছবিটাও ভালো, আজ দেখলাম। চায়নার নানজিং(নানকিং) শহরের ম্যাসাকার নিয়ে।
লেখক বলেছেন: লিস্টে ফেলে দিলাম , দেখব অবশ্যই ।
লিংক দেয়া যাবে ?
লেখক বলেছেন: একটাও মনে হয় দেখেননাই এতদিন পরেও ![]()
যাই হোক , সময় আছে দেখার
মুভি পাগল বলেছেন:
সবগুলো সিনেমাই জোশ সিনেমা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
রুদ্রাক্ষ বলেছেন:
বসেরা, দি বয় ইন দি স্ট্রাইপ্ট পাজামা দেইখেন। আমার ভালো লাগসে। এক নাৎসি জেনারেলের ছেলের সাথে এক ইহুদি বন্দি বালকের বন্ধুত্ত্ব এবং তার পরিণতির অসাধারণ এক ছবি। দেইখেন....
লেখক বলেছেন: হু , রেকমেন্ড করার মত সিনেমা , নিঃসন্দেহে
অনেক ধন্যবাদ আপনাকে
রুদমী বলেছেন:
একটাও দেখি নাই। প্রতিটা মুভির সাথে ডাউনলোড লিংকটা দিয়ে দিলে ভালো হতো।
লেখক বলেছেন: টরেন্ট লিংকস :
ব্যালাড অফ অ্যা সোলজার :
Click This Link).html
লেটারস ফ্রম আইও জিমা :
http://www.mininova.org/tor/671448
দাস বুত :
Click This Link)_[DVDRip_-_AVC].3621613.TPB.torrent
ইন্ডিজিনিস:
Click This Link
জোয়াইউ নোয়ে :
Click This Link
নির্বাসন বলেছেন:
ঠিক যুদ্ধের নয় তবে গনহত্যা নিয়ে ছবি "হোটেল রুয়ান্ডা" অসাধারণ লেগেছে। আমার দুলাভাই সম্প্রতি কঙ্গো থেকে ফিরেছে ইউ এন মিশন শেষে...উনি বললেন ওখানে ভিডিও ফুটেজ দেখেছেন মূল ঘটনার যা ঐ সিনেমা থেকে অনেক অনেক বেশি নৃশংস
লেখক বলেছেন: হোটেল রুয়ান্ডা দেখেই অনেকে সহ্য করতে পারে না ।
বাস্তবতার কথা ভাবলে তো কল্পনাই করতে পারি না ........
Neelpoddo বলেছেন:
সবগুলোই দেখা।কিন্তু গানস অফ নাভারুন্স আর লরেন্স অফ এরাবিয়া থাকা উচিত ছিল মনে করি।ইন্ডিজিনেস মাঝে একটু বোরিং লেগেছে মধ্যখানে এসে। গানস অফ নাভারুন্স এ বৃটিশদের স্তুতি রয়েছে যদিও তারপরো অসাধারন একটা ছবি।
কাঊসার রুশো বলেছেন:
ব্যালাড অফ এ সোলজার আমার খুবই প্রিয় সিনেমা। আমার রিভিউটা সময় পেলে দেখবেন আমার প্রিয় সিনেমা: ব্যালাড অফ এ সোলজার পোস্টটা প্রিয়তে রাখলাম। বাকিগুলো দেখতে হবে যে
+++
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
পোস্টটা প্রিয়তে রাখলাম।
আসিফ মুভি পাগলা বলেছেন:
যদি এখনো ব্যাটল অফ আলজিয়ার্স না দেখে থাকেন তবে দেখে ফেলুন মেহরাব ভাই । সত্যিই অসাধারণ ছবি ।
লেখক বলেছেন: দেখেছি ---- অসামান্য সৃষ্টি
ভাবসাধক বলেছেন:
গুড পোস্ট । অনেক ধন্যবাদ ।
এসএস বলেছেন:
Ballad of a Soldier,Letters from Iwo Jima দেখেছি। এই মূভি দুটি নিয়ে কমেন্ট করার যোগ্যতা মনে হয় আমার নেই। Indigènes ও বেশ ভালো। বাকি দুটি দেখা হয় নাই। বেশিরভাগ মুভির ই ডিভিডি পাওয়া যায়না। আর ডাউনলোড করা বেশ ঝামেলা। BTV এর movie of the week আসলেই বস একটা জিনিস ছিল। অনেক জটিল মুভি দেখাইছে যেগুলি এখন দেখার সময় বিটিভির কথা মনে পরে। ছুটো ছিলাম তাই সুযোগটি নিতে পারি নাই। বিছচে।আরও দিন দিন খারাপ হচ্ছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



























.gif)
