আমার প্রিয় পোস্ট
- চলুন দেখে নেই সিগারেটের কিছু প্রাচীন বিজ্ঞাপন , যেখানে আপনার চিকিৎসক আপনাকে ধূমপান করতে উৎসাহী করছে - কল্পবিলাসী স্বপ্ন
- ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - নোবেলবিজয়ী_টিপু
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- [ফিরে দেখা] স্বর্নযুগের ঢাকা ফুটবল লীগকে নিয়ে আসুন কুইজ খেলি - আপনি খেলোয়াড়, আপনিই কুইজ মাস্টার - রাইসুল জুহালা
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- একটি অতীব কার্যকর ওয়েবসাইট । বুকমার্ক করে রাখেন । সারাজীবন কামে দিবে - আসিফ মুভি পাগলা
- পুরো ২০১০ জুড়ে যে গানগুলো শুনলাম (ডাউনলোড লিংক সহ)। (একটি মাথার ঘাম গলায় ঝরানো পোস্ট) - আলিম আল রাজি
- আরো এক গাদা বাংলিশে আলাপন - সাঈফ শেরিফ
- মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় : অবশেষে ভুল স্বীকার এবং কিছু কথা - ফিউশন ফাইভ
- স্বপ্নরাজ্যে ~স্বপ্নজয়~ (পর্ব - ১) - ~স্বপ্নজয়~
- অনিগিরির ‘আবালীয়’ ৬০ টি প্রশ্নের উত্তর - বাবুকস
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- বিশ্বকাপের ৩২ দলের পোস্টার (সংগ্রহে রাখার মতন) - কার্টুন
- ফুটবল আর মুভি :ফুটবলের মুভি------[পর্ব - ১] - স্নিগ
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- ইতিহাসের সেইসব খাদ্য আবিস্কারক যারা পৃথিবীর খাদ্যরুচি পরিবর্তন করেছিল (ছবি ব্লগ) - সাপ্নিক
- ছবিতে মুসলমানদের সবচেয়ে পবিত্র তিন মসজিদ এবং ইসলামি শিল্পকলার শ্রেষ্ঠ ১০ টি নিদর্শন - তালহা তিতুমির
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি - নুভান
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- অতঃপর, মানুষের রক্তে দিনলিপি সই হয় ? ঘামে ভেজা জীবন ...... রক্তেই শেষ হয় ! - সোহায়লা রিদওয়ান
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- অপার্থিব কাঠমুণ্ডু - আকাশ অম্বর
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- পেরুই যখন তোর বাড়ীটা - বরুণা
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা......... - সুলতানা শিরীন সাজি
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- ৩০ রোযার দোয়া - ইবনে সালাম
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- সবাই কি আর লিখতে পারে! জলে? - শিমুল সালাহ্উদ্দিন
- ছায়া ছায়া মায়া আপা - হাসান মাহবুব
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- প্রিয় ব্লগার মেহরাব শাহরিয়ার এর জন্মদিন
হেপি বাড্ডে মেহরাব ভাই! - শামছু
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ও যুগের আমি - রুখসানা তাজীন
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- তুমি কি ভাল আছ অলোক , সত্যি করে বলতো আজ কতদূর তোমার ভাল থাকা - সহেলী
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- ছাত্রলীগের গান
- বিবেক সত্যি
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- জগার্স পার্ক - রোডায়া
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন? - হাসান
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- ২০০৮ এর সেরা কিছু একশান + থ্রিলার মুভি ও ডাউনলোড লিংক (১) - আমড়া কাঠের ঢেকি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- মুভি ডাটাবেজ - মেহরাব শাহরিয়ার
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগার সীমান্ত আহমেদের আম্মা... - তানিম হুমায়ুন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- 'মেহরাব শাহরিয়ার' এর শুভজন্মদিন - মিলটন
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- চলচ্চিত্র ও ইহুদীবাদ - জাগারণ
- বারবণিতার জবানবন্দী - মানব মানিক
- মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- নিজে কানা পথ চিনেনা, পরকে ডাকে বারংবার..!!! - মানবী
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নবীনদের জন্য - নাদান
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- দ্যা এ টিম - কালপুরুষ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- গল্পঃ একজন অতিমানবের গল্প - মোস্তাফিজ রিপন
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- কানাডিয়ান আদিবাসী এবং আমেরিকা আবিষ্কারের অজানা কাহিনী - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমাদের মুক্তির নিরীহ, অসামরিক অসীম সাহসী যোদ্ধারাঃ কি করেছিলেন আর কি পেয়েছেন? ঝুলন্ত প্রশ্নটি থেকে আমি অশ্রু পতনের শব্দ শুনতে পাই । - সিহাব চৌধুরী
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'! - এই আমি মীরা
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- টুকুনের জন্য । - নরাধম
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো - হযবরল
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- সেই আত্মসমর্পনের দলিল... 16 ডিসেম্বর, 1971 - অমি রহমান পিয়াল
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ৩ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৯ - মিরাজ
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- বৃষ্টির জলে হাত ভিজাই ( দ্বিতীয় পর্ব ) - ইরতেজা
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- রুশদেশের সত্যিকথা ১৩ - তিমুর
- নতুন জাতীয় কি-বোর্ড লে-আউট - তারিফএজাজ
- এক সানকির ইয়ার - শিলা
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ?
০৩ রা জুন, ২০০৯ দুপুর ১:৩৫
১৯৮৯ এর বসন্তে কম্যুনিস্ট চীন প্রথমবারের মত গণতন্ত্রের দাবীতে প্রবল গণবিক্ষোভের মুখোমুখি হয় । ১০ লক্ষাধিক ছাত্র এবং কর্মী বেইজিংয়ের প্রাণকেন্দ্র তিয়ানমেন স্কোয়ারে অবস্থান নেয় । ৬ সপ্তাহব্যাপী বিক্ষোভ আন্দোলন চলার পর ৩রা এবং ৪ঠা জুন সামরিক বাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীদের বিপুল রক্তক্ষয় এবং গণহত্যার মাধ্যমে বিক্ষোভ দমন করা হয় ।
যেভাবে শুরু (১৫ এপ্রিল,১৯৮৯):
![]()
(কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান হু ইয়াওবেং এর মৃত্যুতে যেন সংস্কারের শেষ আশারও মৃত্যু ঘটল)
অসন্তোষ প্রথম দানা বাঁধে ১৫ এপ্রিল , ১৯৮৯ এ । কমুনিস্ট পার্টির সাবেক সংস্কারপন্থী প্রধান হু ইয়াওবেং সেদিনই মৃত্যুবরণ করেন । সংস্কারপন্থীদের কাছে এই মৃত্যু ছিল বিরাট এক ধাক্কা । হাজার হাজার শোকার্ত সংস্কারপন্থী বেইজিংয়ের তিয়ানমেন স্কোয়ারে সমবেত হয় ।
নীরবতা ভেঙে স্লোগান :
১৮-২১ এপ্রিলের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে চীনের অন্যান্য শহর এবং বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীরা দ্রুত সংস্কার , বেতন বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তার দাবীতে স্লোগান দিতে শুরু করে ।
২২ এপ্রিল , দাবী দাওয়া উথাপন :
![]()
(২০০৪ সালে তোলা তিয়ানমেন স্কোয়ার)
২২ এপ্রিল তিয়ানমেন স্কোয়ারে অবস্থিত গ্রেট হল অব দ্যা পিপলে অনুষ্ঠিত হয় হু ইয়াওবেং এর শেষকৃত্য । তিয়ানমেনে শোকার্ত মানুষের ঢল নামে । নগর পরিষদের পক্ষ থেকে জনসাধারণকে শাস্তির সম্মুখিন হওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়। সতর্কতা অগ্রাহ্য করে বিক্ষোভকারীরা তাদের দাবীর তালিকা প্রকাশ করে এবং চীনা প্রধানমন্ত্রী লি পেং এর সাথে দেখা করার অনুমতি চায় । চীনা কর্তৃপক্ষ এ দাবী নাকচ করে দেয় ।
২৬ এপ্রিল , রাষ্ট্রের হস্তক্ষেপ , উত্তেজনা বৃদ্ধি :
![]()
(পিপলস ডেইলির সম্পাদকীয়র প্রতিবাদ করল ছাত্ররা,২৭ শে এপ্রিল)
২৬ এপ্রিল রাষ্ট্রনিয়ন্ত্রিত দ্যা পিপলস ডেইলি , বিক্ষোভকারীদেরকে বিশৃংখলা সৃষ্টি এবং কমিউনিস্টি চায়নার পতনের ব্যাপারে অভিযুক্ত করে সম্পাদকীয় প্রকাশ করে , যাকে মনে করা হয় চীনের তৎকালীন অঘোষিত রাষ্ট্রপ্রধান দেং জিয়াও পেং এর পরোক্ষ মতামত। এ ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায় ।
মে , ১৯৮৯ : সারা চীনে ছড়িয়ে পড়া অসন্তোষ
![]()
(৪ঠা মে,১৯৮৯ এর ছবি)
৪ঠা মে চীনের পাঁচটি বড় শহরে একযোগে শুরু হয় ৪০ বছরের মাঝে বৃহত্তম ছাত্র বিক্ষোভ। একইদিনে কমুনিস্ট পার্টি প্রধান জাও ঝিয়াং আশাবাদ ব্যক্ত করেন যে বিক্ষোভ কয়েকদিনের মাঝেই প্রশমিত হয়ে যাবে ।
গর্বাচেভের সফর : বিব্রত চীন সরকার
সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের চীন সফরের প্রাক্কালে ১৩ই মে তিয়ানমেনে শুরু হয় গণঅনশন । গণঅনশন জনসাধারণের মাঝে ব্যাপক সারা ফেলে দেয়।
১৫ মে গর্বাচেভ চীন সফরে আসেন। এ সফরের মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং চীনের মাঝে ৩০ বছরব্যাপী শীতল সম্পর্কের অবসান ঘটানো । বিক্ষোভকারীরা তিয়ানমেন স্কোয়ারে অবস্থান নেয়ার প্রেক্ষিতে গর্বাচেভের ঐতিহাসিক তিয়ানমেন স্কোয়ার এবং ফরবিডেন সিটি পরিদর্শন বাতিল হয়ে যায় । প্রচন্ড বিব্রতকর এই ঘটনা চীনা সরকারকে প্রবলভাবে ক্ষুদ্ধ করে তোলে ।
১৯ মে , ১৯৮৯ : জাও ঝিয়াংয়ের প্রথম এবং শেষ
![]()
(এসেছিলেন বিক্ষোভকারীদের শান্ত করতে,কিন্তু এই বক্তব্যের পরই হারিয়ে গেলেন কমিউনিস্ট পার্টি প্রধান জাও ঝিয়াংয়)
১৯ মে তিয়ানমেন স্কোয়ারে উপস্থিত হন কমুনিস্ট পার্টির প্রধান জাও ঝিয়াং, যিনি সংস্কারের ব্যাপারে আগ্রহী ছিলেন।তার সাথে ছিলেন প্রধানমন্ত্রী লি পেং , যিনি শক্তি প্রয়োগে সমূলে বিক্ষোভ উৎপাটনের পক্ষপাতী ছিলেন । বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জাও ঝিয়াং বলেন "আমাদের এখানে আসতে অনেক দেরি হয়ে গেছে"। এ কথাটিই সম্ভবত তার রাজনৈতিক জীবন শেষ করে দেয়। ১৯ মে , ১৯৮৯ এর পর জাও ঝিয়াং গৃহবন্দী হন , ২০০৫ সালের মৃত্যুর আগে পর্যন্ত তাকে আর কখনও দেখা যায়নি।
মার্শাল ল' : হার্ডলাইনে চীনা সরকার
২০ মে জারি করা হয় মার্শাল ল' । সেনাবাহিনী বেইজিংয়ের নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হয় , কিন্তু বিভিন্ন স্থানে জনসাধারণ ব্যারিকেড সৃষ্টি করে সেনা কনভয়ের চলাচল আটকে দেয়।
![]()
(ফাইন আর্টসের ছাত্ররা স্কোয়ারে স্থাপন করে গডেস অব ডেমোক্রেসি)
২৪ মে থেকে শুরু করে ১লা জুন পর্যন্ত সেনাদের উপস্থিতিতেই বিক্ষোভ প্রবল আকার ধারণ করে । লক্ষ লক্ষ উৎসাহী ছাত্র রাস্তায় নেমে আসে। কম্যুনিস্ট পার্টি পলিটব্যুরো বিক্ষোভ দমনের জন্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌছায়।
![]()
(সমাবেশে নিজেদের দাবী ঘোষণা করছেন একজন ছাত্র )
গণহত্যা: বিক্ষোভ দমন
![]()
(সেনা চলাচলে জনগণ ব্যারিকেড সৃষ্টি করে)
![]()
(ট্যাংকের সামনে ব্যারিকেড)
![]()
(সেনাদের পথরোধ করে আছে বিক্ষোভকারীরা)
![]()
(সেনাদেরকে বিক্ষোভে যোগ দেয়ার আহবান)
৩রা জুন চীনা গণমুক্তি ফৌজ , তিয়ানমেনের নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হয় । ব্যারিকেড ভাঙতে তারা সাঁজোয়া যান ব্যবহার করে ।জনসাধারণের বাধার মুখে সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার গুলিবর্ষণ করে , বিপুলসংখ্যক হতাহত হয়।
![]()
(এমন অসংখ্য লাশ পড়ে থাকে তিয়ানমেনে , যার খুব কম ছবিই প্রকাশিত হয়েছে)
![]()
(আহতদের সরিয়ে নেবার দৃশ্য)
৪ঠা জুন শুরু হওয়ার পর রাতের মাঝেই তিয়ানমেন স্কোয়ার থেকে মৃতদেহ এবং আহতদের সরিয়ে নেয়া হয় । ভোরের আলোতে শুন্য তিয়ানমেনে মৃত্যুপুরীর নীরবতা নেমে আসে । চীনা সরকার এ ঘটনাকে বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অসামান্য বিজয় বলে অভিহিত করে । কিন্তু , সবাইকে অবাক করে দিয়ে রাষ্ট্রীয় পিকিং রেডিও ঘোষণা করে বসে যে বর্বোরচিত কায়দায় হাজার হাজার নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে । চীনা সরকার কিছু সময় পরেই রেডিওর নিয়ন্ত্রণ ।
ঘোষনা করা হয় যে বিক্ষোভে একজনও নিহত হয়নি ।
![]()
(৫ জুন , বেইজিংয়ের শূন্য রাজপথে ট্যাংকের বহর থামিয়ে দিল এক অকুতোভয় তরুণ, ১৯৮৯ আন্দোলনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ছবি)
![]()
(৭ জুনের ছবি, রাস্তায় কিছু সাইকেলারোহী)
হাজারের গন্ডি ছাড়িয়ে ঠিক কতজন মানুষ এ বিদ্রোহে প্রাণ হারিয়েছে , আর কতজন চীনা সরকারের রোষানলে পতিত হয় , সে সংখ্যাটি আজ ২০ বছর পরেও অজানাই রয়ে গেছে। অজানা নয় কেবল তিয়ানমেনের ১০ লক্ষাধিক মানুষের বিক্ষোভ।
সেই বিখ্যাত দৃশ্য:
সূত্র: রাশিয়া টুডে , ফ্রান্স২৪, বিবিসি
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বুঝতে পারছি নুশেরা আপু , ঐ লেখাগুলি আসে একদম স্বতঃস্ফূর্ত থাকলে , একটানে লিখলে । অনেক অনেকদিন খুব অস্থির হয়ে আছি , মন বসছে না একদম
কথা দিলাম , জোর করে হলেও কিছু একটা লেখার চেষ্টা করব
শয়তান বলেছেন:
প্রতিটা স্বতস্ফুর্ত গনআন্দোলন এমনি করেই সাবোটাজ হয় ।
লেখক বলেছেন: আসলেই তাই ![]()
দুরের পাখি বলেছেন:
চমৎকার পোস্ট । অল্পস্বল্প কিছু নতুন জিনিসও জানলাম ।
লেখক বলেছেন: হুমম
সুবিদ্ বলেছেন:
ধন্যবাদ.......গুছিয়ে এত বিশাল একটা ব্যাপারকে তুলে ধরার জন্য.....মনে পড়ছে, ক্লিনটন প্রেসিডেন্ট থাকার সময় চীন সফরে এসে তিয়েন আনমেন স্কয়ারে শহীদদের স্মরণ করে চীন কর্তৃক সমালোচনার মুখে পড়েছিলেন......
লেখক বলেছেন: আমি এই বিক্ষোভের প্রতি সহানুভূতিশীল , কিন্তু মার্কিনীদের ঘোলা পানিতে মাছ শিকারের তীব্র বিরোধী । মার্কিন সরকারের হাত ছিল এসবের পেছনে , এটা ওপেন সিক্রেট।
নব্বই দশকের শেষ দিকে চীন একটি মার্কিন গোয়েন্দা বিমান আটক করেছিল , সেটা নিয়ে মার্কিনিদের নোংরামি ভুলবার মত না
লেখক বলেছেন: আপাতত বলে রাখি , আমি সহানুভূতিশীল ছাত্রদের সাথে , অনেক দিনের জমে থাকা ক্ষোভ থেকেই তো এর বিস্ফোরণ ।
এরপর বলি , তিয়ান'আনমেন এর বিপ্লব কিন্তু আমি সফল মনে করি । দেখো , চীন এর থেকে শিক্ষা নিয়ে কত বদলে গেছে ।আমার শ্রদ্ধা তাই বিপ্লবের সাথে রয়ে গেছে
দূরন্ত বলেছেন:
দারুন। অনেক কিছু জানতে পারলাম। প্রিয় পোস্টে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: কৃতজ্ঞতা
শয়তান বলেছেন:
5 June এর ফটোটা নিয়ে সম্ভবত একটা বিতর্ক চালু হয়েছিলো ।
লেখক বলেছেন: কি ধরণের ? শেয়ার করবেন ?
ভিডিওটাও দিলাম সাথে
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
সুন্দর পোস্ট। পরে পড়ে নেব। এখন + দিয়ে গেলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
আর এখনকার চীনা ছাত্র-ছাত্রীদের দেখে আমি আশ্চর্য হই ... যত আড্ডাই হয়েছে খুব কমকেই দেখেছি চীন সরকারের সমালোচনা করতে ... সমালোচনা তো দূরের কথা অন্যের মুখে সমালোচনা শুনলে দেখেছি কি আবেগের সাথে চীন সরকারকে ডিফেন্ড করে ...
বুঝিনা, তিয়ানেমেন কিলিংয়ের পর কি সরকার শিক্ষাব্যবস্থায় খুব আমুল কোন পরিবর্তন এনেছিলো কিনা!
চমৎকার পোস্ট ... ইতিহাস বর্ণনার চমৎকার স্টাইল
লেখক বলেছেন: খুবই চমৎকার একটা ব্যাপার তুলে এনেছেন ।
সেই চীন আর এই চীন !!!!
সিলি এবং সিম্পল কয়েকটা ব্যাপারই না হয় পয়েন্ট আউট করি :
চীনা নেতাদের ড্রেসআপের পরিবর্তন ... সাফারি ছেড়ে স্যুট কোট । উত্তর কোরীয় আর সাবেক চীনা নেতাদের এক রঙা সাফারি দেখলে এখনও একটা দম বন্ধ ভাব চলে আসে ।
আবার সেনাবাহিনীর ইউনিফর্মটাও খেয়াল করুন । আগের ইউনিফর্মে "গণ" শব্দটা প্রকট ছিল , একটা আধাসামরিক মিলিশিয়া ভাব ছিল । এখনকারটায় দোর্দন্ড প্রতাপের স্বাক্ষর।
এই আন্দোলন নিয়ে আমার অবস্থানটাও অদ্ভূত :
# ৮৯ এর আন্দোলন শুরু করেছিল যেসব অকুতোভয় তরুণ তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা । তাদের আন্দোলন বিফল হয়নি , অনেকগুলো প্রাণের সাথে তারা নতুন চীনও দিয়ে গেছেন , হোক সেটা পুরনো নেতৃত্বেই
# যারা আন্দোলন দমন করলেন , তারাও যেন ভুল করে অসম্ভব ঠিক একটা কাজ করে ফেলেছেন। এশিয়ার বুকে জাপান , দক্ষিণ কোরিয়া আর তাইওয়ানের পর বৃহত্তম ক্রীতদাস সৃষ্টিকে বাধা দিয়েছেন । মার্কিনীরা সোভিয়েতের পতনের পর অন্তত খালি পোস্ট পায়নি , পোস্টের বারগুলো রেখে দিয়েছে চীন
লেখক বলেছেন: চার্লি কোলের সেই ছবিটা ?? ![]()
আপনার কমেন্ট পেয়ে আমার শুরুতে মনে হয়েছিল আপনি সেটার কথাই বলছেন ।
ভিডিওটা দেখেন ,
ট্যাংক কিন্তু আসলেই অনেকগুলো ছিল
http://www.youtube.com/watch?v=qV-tk8CrqCQ
লেখক বলেছেন: জেফ ওয়াইডেনার এই দৃশ্যের একটা ছবি তুলেছিলেন , তার প্রতিক্রিয়াটা তুলে দিই :
"Suddenly this man walks out with his shopping bags. My first instinct was: "He's going to mess up my composition".
রিফাত হোসেন বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
লেখক বলেছেন: আরও বিস্তারিত লিখতে চেয়েছিলাম , কিন্তু উৎসাহ পাই না একদম ।
তবুও কারও কারও ভাল লেগেছে জেনে ভাল্লাগলো
ধন্যবাদ
লেখক বলেছেন: ভাল বলেছ
একমত
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
সোহায়লা রিদওয়ান বলেছেন:
পড়লাম... কিন্তু মাথায় অন্য চিন্তা ... ... :-(
ধন্যবাদ ভাইয়া... এগুলো জানা দরকার !
লেখক বলেছেন: পোস্ট লিখেছি চায়না নিয়ে , কিন্তু চায়না মোটেও আমার মাথায় নেই আমার মাথাতেও অন্য চিন্তা ![]()
বলে ফেলো কি চিন্তা ।
ধন্যবাদের জন্য ধন্যবাদ
সোহায়লা রিদওয়ান বলেছেন:
সে এক বিশাল ইতিহাস ...... :-)যাইহোক , গনতন্ত্রের জন্য এতো লড়াই ...
আমরাও তো লড়াই করেছিলাম... এবং সেটা এসেছেও...
কিন্তু কি হলো তাতে ?
লেখক বলেছেন: লাভ হয়নি , কোনই লাভ হয়নি ।
হতাশ , হতাশ .........
আগামি বলেছেন:
প্রিয়তে । কেউ শিক্ষা নেয় কেউ নেয়না ।
লেখক বলেছেন: ধন্যবাদ
আহসান হাবিব শিমুল বলেছেন:
প্রিয়তে রাখলাম....খুব চমৎকার ফটো ডকুমেন্টারীতবে বাদশা ভাই যেমনটা বলেছেন চীনারা কিন্তু প্রবলভাবে জাতিয়তাবাদী....চীন চলছে এক অদ্ভুত কাঠামোয়...অর্থনীতি পুরা উন্মুক্ত কিন্তু শাসনতন্ত্র পুরো একপার্টি তন্ত্র........
ব্যাক্তিগতভাবে আমি এইটাকে আমাদের দেশের প্রচলিত গনতন্ত্রের চেয়ে ভালো মনে করিনা।
চীনে গ্রাম এবং শহরের মধ্যে আলো আর অন্ধকারের মত সম্পর্ক...।তবে পরাশক্তি হওয়ার বাসনা এবং সেই বাসনা যদি কোনপ্রকারে মধ্যবিত্তের মাঝে ঢুকিয়ে দেওয়া যায় তবে বোধহয় আলো-অন্ধকারের সীমারেখাও শিক্ষিতজনে কাছে গৌন হয়ে যায়।
অবশ্য পরাশক্তির আকাংখাধারী সবজাতিগোষ্ঠীর মধ্যে এই প্রবণতা বিদ্যামান।উদাহরণ: ভারত-মার্কিন পারমানবিক চুক্তি ভারতের প্রায় সব মিডিয়া, অনলাইন গোষ্ঠি এমনকি মুক্তমনার ভারতীয় নাগরিকরাও
সমর্থন করেছে।
লেখক বলেছেন: সবচেয়ে তাৎপর্যপূর্ণ কমেন্ট , নতুন করে ভাবানোর মত
লেখক বলেছেন: থ্যাংকস সিহাব
রাশেদ বলেছেন:
আজকে বিবিসিতে দেখলাম এইটার উপরে একটা নিউজ দেখালো। আজকের ছাত্রসমাজ ব্যস্ত পশ্চিমা স্টাইলে বিনোদন, ক্লাবিং ইত্যাদি নিয়ে। রাজনীতি থেকে সরকার কৌশলেই অনেক দূরে সরিয়ে ফেলে তাদের। কাজের শেষে এইসব করেই বিনোদন নিচ্ছে তারা।
লেখক বলেছেন: খারাপ লাগে না আমার কাছে । আপনার মতামত কি ? আর আপনি কোথায় হাওয়া হয়ে গেলেন ?
শিমুলের এই কমেন্টে জাঝা ... খাঁটি কথা
লেখক বলেছেন: জুলফিকার আলী ভূট্টোর সেই কথাটা মনে পড়ে গেল :
"ঘাস খেয়ে হলেও পাকিস্তান অ্যাটম বোম্ব বানাবে" ....... জনসাধারণ নিশ্চয়ই অ্যাটম বোম্বের আশায় সত্যি সত্যিই ঘাস খেতেও প্রস্তুত ছিল ।
মানুষের মানসিকতা খুবই বিচিত্র ![]()
মনজুরুল হক বলেছেন:
তিন দিন পরে লগইন করে এই পোস্টটা দেখলাম। এ বিষয়ে কিছু ভিন্নমত আছে। পোস্ট প্রিয়তে রাখলাম। কাল সময় করে জানাব।
পোস্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: অপেক্ষায় থাকলাম , স্বাগতম
জনৈক আরাফাত বলেছেন:
প্লাস তো বটেই তথ্যবহুল পোস্টে!
লেখক বলেছেন: থ্যাংকস
সচল আমি বলেছেন:
প্রিয়তে রাখলাম!
লেখক বলেছেন: Dhonnobad
কৌশিক বলেছেন:
সোজা প্রিয়তে
লেখক বলেছেন: থ্যাংকস
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু , অনেকদিন পর দেখছি আপনাকে । কেমন আছেন ?
গায়ত্রী সান্যাল বলেছেন:
প্রিয়
লেখক বলেছেন: ধন্যবাদ
সহেলী বলেছেন:
বিষয়টা জানতাম , তবে তোমার পোষ্টে বিস্তারিত জানতে পারলাম । আর ইচ্ছে নেই এমন কিছু জানবার , যেন না ঘটে আর ।
লেখক বলেছেন: হমমম
কেমন আছেন ?
আশরাফ মাহমুদ বলেছেন:
অনেক কিছু জানলাম। কিছু চৈনিক বন্ধু আছে, কিন্তু তারা কেন জানি তাদের সমাজব্যবস্থা, সরকারকে সমর্থন করে; কয়েকবার তর্ক হয়েছিল।
লেখক বলেছেন: অন্য সবার কাছেও একই রকম ধারণা পেয়েছি । চীনাদের যে অংশটাকে আমরা দেখি অন্তত তাদের মাঝে অসন্তুষ্টি খুব কম ।
বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের কতটুকু দিল বলে আপনার ধারণা ?
ধন্যবাদ কমেন্টের জন্য
আজ না পারলেও ২ দিনে শেষ করবই।
লেখক বলেছেন: সত্যিকার অর্থেই সম্মানিত বোধ করছি , সাথে লজ্জিতও হলাম
, আমন্ত্রণ থাকল
ভাল থাকবেন
রুদমী বলেছেন:
অনেক কিছু জানলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
সাদা ছায়া বলেছেন:
+++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
দুর্জনউবাচ বলেছেন:
আপনার লিখাটা চমতকার হয়েছে।আমি সাথে কিছু যোগ করতে চাই-
লি পেং মুলত মাওবাদী দর্শন থেকে বেশ দূরে ছিলেন।আর উনার ইচ্ছাতেই এই ভয়ংকর ও নির্মম গনহত্যা চালায় সেনাবাহিনী।
মুলত এই ঘটনা ঘটার পর থেকেই পুজিবাদি চিনের জন্ম।
লেখক বলেছেন: মাওবাদী দর্শনের কাছাকাছি ছিলেন যারা , তারা কি বিরোধিতা করেছিলেন ?
কাঊসার রুশো বলেছেন:
5 June এর ফটোটা নিয়ে একটা বিতর্ক চালু হয়েছিলো । তবে ভিডিওটা দেখার পর সব ক্লিয়ার হয়ে গেছে।আপনাকে ধন্যবাদ।
অসাধারন একটা পোস্ট। + ও প্রিয়তে
লেখক বলেছেন: বিতর্ক সম্ভবত সেভাবে ছিল না । তবে , এই ছবিটাকে নিয়ে কম গবেষণা হয়নি । এর মাঝে একটা ছিল , ছবিটা তোলার অ্যাংগেল । বেশ কয়েকটি পশ্চিমা পত্রিকার সাংবাদিক ছবিটি তুলেছিলেন । কিন্তু ছবি তোলার গুণে বিখ্যাত হয়েছিল ২/৩ টি ছবি
অ্যাডলফ বলেছেন:
একটি রাষ্ট্র ব্যবস্হা তখনই স্হায়ী হয় যখন সে পরিবর্তিত পরিস্হিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, আর যে পারে না তার পতন অনিবার্য,তাতে সে গনতন্ত্র,সমাজতন্ত্র যাই হোক না কেন - যার বড় প্রমাণ চীন ও সোভিয়েত ইউনিয়ন।গনতন্ত্রের জনপ্রিয়তার ও অন্যতম কারন কিন্তু এই পরিবর্তনশীলতাই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















মেহরাবের মেহরাবীয় লেখা আসছেনা অনেকদিন। সেগুলোও চাই।