আমার প্রিয় পোস্ট

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা

২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৪

শেয়ারঃ
0 60 0

((ছোট্টমানুষগুলোর দৃষ্টিজুড়ে "বড় হওয়ার" স্বপ্নের বুননটা অন্যদের মত ছোট্ট আমার কাছেও অচেনা ছিলনা । জীবনে বড় হওয়া নয় বরং লম্বায় বড় হওয়ার স্বপ্ন দেখার বয়েসটা শুরু হতেই কাঁদতে ভুলে গেলাম । চারপাশের লম্বা মানুষগুলোকে কখনও কাঁদতে দেখি না , ছেলেমানুষগুলোকে অশ্রু ফেলতে দেখি না। বড় হওয়ার দুর্নিবার নেশায় অশ্রু বিসর্জন দেয়াটা তখন থেকেই আমার কাছে ভীষণ বিব্রতকর ব্যাপার। কষ্টে , ব্যথায় অশ্রগুলো জমে পাথর হয়ে যায় , তবুও এক ফোঁটা জল বিসর্জন দিই না । অথচ হাতে গোনা কিছু সিনেমার যখন সেই আমার পাষাণ হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় , অঝোর ধারায় যখন কেঁদে ফেলি তখন নিজেই অবাক হই))

ডিপার্চারস(জাপান)

মৃত্যুকে কেন্দ্র করে আমার দেখা সবচেয়ে হৃদয়স্পর্শী মুভির নাম ডিপার্চারস। এপ্রিলের কোন এক গভীর রাতে ডিপার্চারস দেখার সূচনা মুহূর্তে মুভিটি নিয়ে কোন ধারণাই ছিল না আমার । হঠাৎ করে চাকরি হারানো প্রতিভাবান যন্ত্রী-বাদক দাইগোর টোকিও ছেড়ে পিতৃভিটায় আশ্রয় নেয়া , পেশা বদলে মৃত মানুষের শেষকৃত্যের আগে সাজ-সজ্জার নতুন পেশা গ্রহনকে কেন্দ্র করে মুভির ঘটনা এগিয়ে যেতে থাকে । আবহসংগীতের অভিনবত্ব আর ছোটবেলায় পিতাকে হারিয়ে ফেলা দাইগোর মনস্তত্ব আমাকে মোহাবিষ্ট করে তোলে । নিজের অজান্তেই বুকের ভেতর চাপ চাপ কষ্ট জমা হয় । শেষ দিকে এসে দাইগো খুঁজে পায় নিজের জন্মদাতা বাবাকে । বাবাকে নিয়ে অনেক অভিমান দাইগোর , বাবার হাত থেকে যখন স্মৃতিময় নুড়ি গড়িয়ে পড়ে , আমার বাঁধ ভেঙে যায় । অস্থির কান্নায় ভেঙে পড়ি । ডিপার্চারস আমাকে কাঁদিয়েছে বারবার , নিজের কোন আপনজনের মুখ যখন দাইগোর বাবার মুখে ভেসে ওঠে হৃদয় ভেঙে চুরমার করে দিয়ে যায়।

ব্রাদারহুড (কোরিয়া)

ব্রাদারহুড (তায়েগুকজি) দেখার আগেই জানা ছিল মুভির মাঝে কান্নার সম্ভাবনার কথা , এমনটা জানার কারণেই নিশ্চিত ছিলাম মুভিটা আমায় হয়ত তেমন নাড়া দেবে না । কোরিয় যুদ্ধের পটভূমিতে নির্মিত ব্রাদারহুডের ঘটনা আবর্তিত হয়েছে দু'ভাইয়ের মাঝে চিরস্থায়ী ভ্রাতৃত্ববন্ধনকে কেন্দ্র করে । পঞ্চাশ বছর পর ছোটভাইটি যখন বড় ভাইয়ের দেহাবশেষের পাশে কান্নায় ভেঙে পড়ে , নিজেকে ধরে রাখা আমার কাছে অসম্ভব হয়ে পড়ে । যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত মুভিগুলোর মাঝে তুলনামূলক বিচারে আমার দৃষ্টিতে ব্রাদারহুড সব মুভিকেই ছাড়িয়ে যায়

ব্যালাড অফ অ্যা সোলজার(রাশিয়া)

ছোট শিশুর মত কেঁদেছি রুশ মুভি ব্যালাড অফ অ্যা সোলজার দেখে । তরুণ সৈনিক আলিয়োশা যখন পাঁচদিনের ক্লান্তিকর যাত্রা শেষে মায়ের বুকে কেবল একটি বার মাথা রাখার সুযোগ পায় , অশ্রু ধরে রাখা কার সাধ্য ?

চিলড্রেন অফ হেভেন(ইরান)

বাঁধভাঙা কান্না কেঁদেছিলাম "চিলড্রেন অফ হেভেন" দেখে । আলি নামের ছোট্ট ছেলেটি যখন দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় হতে পারে না , কষ্টে ভেতরটা চুরমার হয়ে যায় । প্রথম হয়ে ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্যে এমন স্বপ্নভঙ্গের উপাখ্যান আর কোথাও কি কখনও দেখেছি ?

কালার অফ প্যারাডাইস (ইরান)

কাঁদিয়েছিল মুহম্মদ । ইরানী সিনেমা "কালার অফ প্যারাডাইস" এর অন্ধ সেই স্বর্গীয় শিশুটি , অভিমান করে যখন মুহম্মদ বলে ওঠে "আমাকে কেউ ভালবাসে না" , কপোলজুড়ে অশ্রুর অবিরাম ধারা কেবল অনুভব করি । মুহম্মদ কাঁদায় একদম শেষ অবধি , স্বর্গের আলো যখন মৃত শিশুটির হাতে প্রাণের শেষ ছোঁয়া এনে দেয় , মুভির সমাপ্ত হয় , রেখে যায় অব্যক্ত ব্যাথা।

ফরেস্ট গাম্প

ফরেস্ট গাম্প মুভিতে ভালবাসার মানুষটিকে হারানোর কথা বলে যখন ফরেস্ট কান্নায় ভেঙে পড়ে , নিজেকে ধরে রাখা আমার দুঃসাধ্য হয়ে পড়ে । হৃদয়ের সবটুকু নিঙরে দিয়ে ফরেস্টের আকুলতাকে অনুভব করি ।

শিন্ডলার্স লিস্ট

সারাটা মুভি জুড়ে পিতার মত হাজারো মানুষকে পিতার মত আগলে রেখে , জীবনের আলো দেখায় যে অস্কার শিন্ডলার , শেষ দৃশ্যে তার প্রস্থান ভীষণ হয়ে বাজে । শিন্ডলারের বিদায়বেলা ভাষাহীন করে দেয় বারবার ।

বাইসাইকেল থিফ(ইটালি)

দারিদ্রের কাছে অসহায় পিতা অ্যান্টোনিওকে চৌর্যবৃত্তির দায়ে অভিযুক্ত দেখে ছোট্ট ছেলে ব্রুনোর নিষ্পাপ অশ্রুসজল মুখচ্ছবি আমাকে অসহায় করে তোলে । অভাবের তাড়না আর আত্মসম্মানবোধের দ্বন্দ্বে নিস্পৃহতা ভেঙে দিয়ে দর্শক আমাকে ভীষণ তাড়িত করে ।

লাইফ ইজ বিউটিফুল(ইটালি)

লাইফ ইজ বিউটিফুল সিনেমায় রবার্টো বেনিনির পিতৃত্ব সত্ত্বা হৃদয়ে গভীর দাগ কেটে যায় । বুকের ভেতর জমাট বাঁধা কষ্টটা এখনও অনুভব করি । জীবনের শেষ ক'টি ক্ষণ যখন ছেলে ভুলানো কমেডিতে মেতে ওঠে , ঠোঁটে আমার হাসি দেখি , ভেতরটা দুমড়ে যায়

*বিয়োন্ড দ্যা গেটস
*হোটেল রুয়ান্ডা

নৃশংসতা , আর যুদ্ধের ভয়াবহতা চিরাচরিত বীরত্বের বার্তা ছাড়িয়ে থুবড়ে পড়া মানবতার অবক্ষয়ের ছবি আঁকে হোটেল রুয়ান্ডা আর শুটিং ডগস মুভিতে । চোখ বেয়ে হয়ত জল গড়িয়ে পড়েনি , কিন্তু বিষন্ন মনে চোখের কোণে কয়েকফোঁটা জল চিকচিক করে ওঠে ।

লাভ লেটার(জাপান)

স্কি করতে গিয়ে পর্বতের বুকে হারিয়ে যাওয়া বন্ধুকে কিছুতেই ভুলতে পারে না হিরোকো নামের মেয়েটি ।ভীষণ কষ্ট হয় যখন বরফ ঘেরা পর্বতে হারিয়ে যাওয়া বন্ধুকে চিৎকার করে ডেকে ওঠে হিরোকো ।রোমান্টিক মুভিতে কষ্টের পর্বগুলো ফিকে হয়ে যায় একটা সময় , লাভ লেটার তার ব্যতিক্রম ।

ইনোসেন্ট ভয়েসেস(মেক্সিকো)

মধ্য আমেরিকান প্রজাতন্ত্র এল সালভাদরে গৃহযুদ্ধে যে নির্মমতা আর নৃশংসতার শিকার হয়েছিল শিশুরা ,কত হাজার শিশু হারিয়েছে তাদের শৈশব সেটা হয়ত বিশ্বের খুব কম লোকেরই জানা । ১১ বছরের ছোট্ট ছেলে শাভা'র জবানীতে যখন যুদ্ধ দানা বাঁধে , অন্যরকম খারাপ লাগা অনুভূতিতে ভেতরটা ছেয়ে যায় ।

 

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৯
রিসাত বলেছেন: একটাও দেখি নাই,,, এইটা কেমনে পসিবল!!X(( X((


:-/ :-/
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: আমিও অবাক হচ্ছি , কিভাবে সম্ভব ? মুভিগুলোর কয়েকটি তো খুবই কমন

২. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৪
শওকত হোসেন মাসুম বলেছেন: লাভ লেটারটা দেখা হয় নাই। দেথতে হবে। ব্রাদারহুড শুরু করেছিলাম। বেশিদূর যাইনি।আবার শুরু এবং শেষ করতে হবে। আমার কাছে কিন্তু হোটেল রোয়ান্ডার চেয়ে শুটিং দ্য ডগস বেশি আদ্র করেছে। পারস্যুট অব হ্যাপিনেস কান্না আনেনি? ফরেস্ট গাম্প আমার তেমন পছন্দের ছবি না। কেন জানি?
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: লাভ লেটার বিষয়ে বলি , এটা সবার ভাল লাগবে কিনা শিওরিটি দিতে পারছি না । একদমই অন্য রকম রোমান্টিক মুভি । আমার একটা অভ্যাস আছে , সবকিছুর মাঝেই বাস্তবতার ছোঁয়া খুঁজি , লাভ লেটারে যে ভালবাসা দেখেছি সেরকম ভালবাসা অনেক বাস্তব মনে হয়েছিল । মুভিটা দেখে কাঁদিনি , তবে মন খারাপ হয়েছিল । জাপানি মুভির দিকে আমার আলাদা একটা টান আছে ।

পিউর কান্নার মুভির তালিকা করতে গেলে সম্ভবত ইরানের উপর কেউ নেই । এই মুহুর্তেই অন্তত ৯ টি ইরানী মুভির কথা মনে পড়ছে যার প্রতিটিতে আমি রীতিমত কেঁদেছি , কিন্তু মুভিগুলোর নাম মনে নেই :( ।হাসানোর চেয়ে কাঁদানোটা হাজারগুণ কঠিন , ইরানিদের এই দক্ষতায় আমি রীতিমত মুগ্ধ

হোটেল রুয়ান্ডা আর শুটিং ডগস ------------- একবার মনে হয়েছিল যে মুভিটা দর্শক আগে দেখবে সেটা তার মাঝে অধিকতর গভীর দাগ কাটবে । আমি হোটেল রুয়ান্ডা আগে দেখেছি বলে হয়ত খানিক এগিয়ে রেখেছি । কিন্তু শুটিং ডগস/বিয়োন্ড গেটস ও নিঃসন্দেহে অতুলনীয়

পারস্যুট অফ হ্যাপিনেস দেখে আমার থমকে গিয়েছিলাম , শক এন্ড অ' । তবে আমার অনুভূতিটা কষ্টের ছিল না মনে হয় , তাই ওটার কথা লিখিনি ।

ফরেস্ট গাম্প ?? কি বলেন মাসুম ভাই , ফরেস্ট গাম্প তো আমাকে একদম শেষ করে দিয়েছিল । মুভিটা দেখার আগে আমার কোন আইডিয়াই ছিল না , দেখার পর নড়ার শক্তি ছিল না

২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: ব্রাদারহুড বেশ লেংথি মুভি ,শেষদিকে আসল টুইস্ট । লংগেস্ট ডে আর সেভিং প্রাইভেট রায়ানের তুলনায় এই মুভির ক্ষুদ্র বাজেট দেখে সত্যি অবাক হয়েছিলাম । হলিউডের মত বাজেট আর পাবলিসিটি থাকলে কে জানে কি বানায় ফেলত !!

সত্যি কথা বলতে কি , ওয়ার মুভি ক্যাটগরিতে কোরিয়াতে এমন মুভি হয়েছে দেখে মুগ্ধ হয়েছিলাম

৩. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৬
অদ্রোহ বলেছেন: অনেকগুলোই দেখা,আর এসবের মাঝে কোন একটা বিশেষ ম্যুভি বেছে নেওয়া আসলেই দুষ্কর।

এখন একটি কম্পলিমেন্ট ঃ অনেকদিন পর ম্যুভি নিয়ে পোস্ট দেওয়ায় আপনাকে ধন্যবাদ।অতি অবশ্যই প্রিয়তে।

অনুরোধঃ আমাদের মত পাঁড় সিনেমাখোরদের চাহিদা মেটাতে এরকম আরো পোস্ট চাই।আর ম্যুভিগুলোর ডাউনলোড লিঙ্ক দিলে আরো কৃতার্থ হতাম।
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: তোমাকেও ধন্যবাদ । সবার পক্ষে সব মুভি কাভার করা সম্ভব না , তাই তোমার কাছেও পোস্ট চাই , সেটা কমপ্লিমেন্ট হিসেবে কাউন্ট হবে :)

টরেন্ট লিংক পাবে আশা করি । না পেলে জানাবে কোনটা পাওনি

৪. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৬
বৈকুনঠ বলেছেন: এর মইধ্যে খালি ফরেস্ট গাম্প, লাইফ ইজ বিউটিফুল ব্যালাড ফর এ সোলজার আর হোটেল রুয়ান্ডা আমার দেখা ছবি। জাপানিজ আর ইরানী ছবিগুলা কৈ পাওয়া যাইতে পারে? সাইকেল চোর ফিল্মটা ম্যানেজ করতে পারমু এইখানেই
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: আমি তো ভাই টরেন্ট দিয়ে নামাই । আমি মন খারাপ করা মুভির প্রবল ফ্যান । লাক খারাপ যে ইরানি মুভিগুলোর খুব বেশি ইন্টারন্যাশনাল রেকগনিশন না থাকলে টরেন্টে পাওয়া যায় না , সেটা না হলে ইরানি মুভি ডাউনলোড করে সাফ করে দিতাম ।

জাপানি মুভিগুলোও টরেন্টে পাবেন । টোকিও স্টোরি নামে আরেকটা মুভি আছে , সেটাও তালিকায় রাখবেন

২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: ডিভিডি চাইলে শওকত হোসেন মাসুম ভাই হয়ত খোঁজ দিতে পারবেন

৫. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৬
কালাপাহাড়ী বলেছেন: wow ! what a review it is ! thanks for this superb review.
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: থ্যাংকস

৬. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৬
সহেলী বলেছেন: বেশীরভাগই দেখা হয় নাই । শেয়ার করায় ধন্যবাদ ।
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে

৭. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৬
লেখাজোকা শামীম বলেছেন: চিড্রেন অফ হেভেন, কালার অফ প্যারাডাইস, শিন্ডলার্স লিস্ট ও বাইসাইকেল থিফ দেখা । বাকিগুলি দেখা হয় নাই।
চমৎকার একটি লিস্ট দেয়ার জন্য ধন্যবাদ।
২০ শে জুন, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: নেক্সটে ডিপার্চারস দেখেন । একটানা আর একা একা দেখতে পারলে ভাল । আপনাকেও ধন্যবাদ

৮. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৭
তায়েফ আহমাদ বলেছেন: ডিপার্চার্স সম্ভবত একেবারে নতুন ফিল্ম।
ব্রাদারহুড,লাভ লেটার- দেখা হয় নাই!
লিষ্টটা আসলেই ভালো হয়েছে!
২০ শে জুন, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: হ্যাঁ , ডিপার্চারস নতুন । ইউএসএ তে রিলিজ হয়েছে মে মাসে , আমি অবশ্য আন্দাজেই এপ্রিলে ডাউনলোড করসিলাম

ধন্যবাদ আপনাকে

৯. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৯
অদ্রোহ বলেছেন: এগুলোর মধ্যে শুধু একটিকে বেছে নিতে বললে আমি বোধহয় ফরেস্ট গাম্পই বেছে নেব।
২০ শে জুন, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: ফরেস্ট গাম্পের পক্ষে বিপক্ষে অনেক মতামত পাওয়া যাচ্ছে । আমি পক্ষে :)

তবে একটা বেছে নিতে বললে অনেক কষ্টে ফষ্টে আমি চিলড্রেন অফ হ্যাভেনকেই বেছে নিতাম

১০. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
মইন বলেছেন: চিলড্রেন অফ হেভেন আর হোটেল রুয়ান্ডা দেখা।
চিলড্রেন অফ হেভেন দেখে কাদিনি, কিন্তু ছবির একদম শেষের দৃশ্যে যখন বাড়ি ফিরে ছেলেটি দেখে তার বাবা নতুন জোড়া জুতা এনেছে, তখন ছেলেটির আনন্দটি মনে হয়েছে নিজের।
আর হোটেল রুয়ান্ডা দেখেছিলাম পরিবারের সবার সাথে। সবার সামনে কাদতে পারিনি, কিন্তু অশ্রু টলমলিয়ে পড়েছিলো অনেকগুলো দৃশ্যে।
১১. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
নীলতারা বলেছেন: অচেনা দেশের অচেনা মুভি...
২০ শে জুন, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: দুই একটা ট্রাই করেন , ভাল লাগবে

১২. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
অ রণ্য বলেছেন: আমার কাছে ৮টা আছে, বাকিগুলো ডাউনলোড করা হয়নি এখনও। তবে সবগুলো ছবি দেখে যে কান্না আসবে, তা ঠিক নয়। বিশেষ করে চিল্ড্রেন অব হেভেন কিংবা ফরেস্ট গাম্প দেখে তো নযই।


আর লাইফ ইজ বিউটিফুল ছবিটা আমার কাছে অসাধারণ লেগেছে। অসাধারণ লেগেছে চিল্ড্রেন অব হেভেন এর ক্যামেরার কাজ। যাই হোক তখ্যগুলোর জন্য ধন্যবাদ।
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: আপনার কথাটি ঠিক । কোন মুভিতে কার কান্না আসবে সেটা খুবই আপেক্ষিক , যেমন এই কয়টির বাইরে আমি সম্ভবত আর কোন মুভিতেই অশ্রু ফেলিনি (ইরানী নাম ভুলে যাওয়া মুভি বাদে) । হোটেল রুয়ান্ডা দেখে ভেতরে ভেতরে কেঁদেছি , তবে চিলড্রেন অফ হেভেন আর ফরেস্ট গাম্প দেখে সত্যিই কেঁদেছিলাম ।

আমাদের মুভি ফ্রেন্ড সার্কেলটা অনেক বড় । কান্নাকাটির বেলায় সবচেয়ে কমন হল "ডিপার্চার" । এটা দেখে আমার জানা সবাই কেঁদেছে , কিন্তু যার বেলায় আমি সবচেয়ে বেশি আশা করেছিলাম , কেবল তাকেই মুভিটা ছুঁতে পারেনি :(

কান্নার মুভির বদলে তাই মন খারাপ করা মুভি হলে হয়ত শিরোনামটা আরও যুতসই হত

১৩. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
রোডায়া বলেছেন: লাইফ ইজ বিউটিফুল ছাড়া একটাও দেখা হয় নাই৷ এতো কম ছবি দেখা হয়! এখন অন্য ছবিগুলা সংগ্রহ করতে হবে৷
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: আমারও দেখার ফ্রিকোয়েন্সি অনেক কমে গেছে । এই পোস্টটা এপ্রিলে দেয়ার কথা ছিল ।

মন এত খারাপ যে মুভি দেখতে ইচ্ছে করে না

১৪. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ফরেস্ট গাম্প কেন জানি আমার ভাল লাগেনাই...

অনেক গুলো দেখেছি, হোটেল রুয়ান্ডা শেষ করতে পারিনাই, এতটা নৃশনহসতা সহ্য করতে পারিনাই, সিনেমা নিয়ে কিছু পোস্ট বহুদিন ধরে ড্রাফটেই রয়ে গেছে, ইনশাল্লাহ সামনেই পোস্ট করব...

অনেক ধন্যবাদ, প্রিয়তে...
২০ শে জুন, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: হমমম , পোস্ট দেন
ধন্যবাদ আপনাকে

১৫. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
মানুষ বলেছেন: হোটেল রুয়ান্ডা ছাড়া আর একটাও দেখা হয়নি :|
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: আমি তো পুরা ডজ খাইলাম । লোকালটকের ডিপি নিলেন যে ?

১৬. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
শওকত হোসেন মাসুম বলেছেন: হোটেল রোয়ান্ডা সত্য ঘটনা হলেও শেষ পর্যন্ত এক ধরণের ফিলগুড অনুভূতি হয়। শুটিং ডগস দেথে সেটা হয় না। এক ধরণের ফিলগুড অনুভূতি কিন্তু লাইফ ইজ বিউটিফুল দেখেও হয়, বাচ্চাটা বেঁচে আছে দেখে। কিন্তু যুদ্ধ আসলেই কাউকেউ ছাড়ে না, বাচ্চাদেরও রেহাই দেয় না যুদ্ধের নৃশংসতা, এ কারণেই লাইফ ইজ গুড সমালোচকরা পছন্দ করে নাই।
আর ইরানিরা আসলেই জিনিস।
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: একমত আপনার সাথে ।

১৭. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
সজল শর্মা বলেছেন: একটাও দেখিনি। বুকমার্ক করে রাখলাম- দেখব।
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১৮. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
অ রণ্য বলেছেন: আসলে, ব্যাপারটা একেক জনের কাছে একেক রকম। আমি অনায়াসেই সব কিছু দেখতে পারি এবং সেই ক্ষমতা রাখি, এমনটা বিশ্বাস করি বা করতাম। কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছিল, পিয়ার পাওলো পাসোলিনির" - ''১২০ ডেইজ অব সোডামা'-দেখতে গিয়ে। আমি জানিনা কারা কারা এই ছবিটি পুরো দেখতে পেরেছে এবং যারা পেরেছে তাদের নিজের কাছ থেকে খুব শুনতে ইচ্ছে হয়, আসলেই কি তারা পেরেছিল ছবিটা শেষ পর্যন্ত দেখতে ?

ছবি ব্যাপারটা তাই আমি এখন আর ভেতরের আবেগটাকে জাগানোর জন্য দেখিনা বরং ছবি দেখি সেখান থেকে ব্যতিক্রমী কিছু পাবার আশায়। অবশ্য সেটাও যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে এটা ঠিক কান্নাটা অবশ্যই একটা ভাল জিনিস, ক'জন পারে আর সেভাবে কাঁদতে ? পৃথিবী এখন প্রকৃত কান্না শুন্য।
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: আমিও সম্ভবত নতুন কিছুর আশায় সিনেমা দেখি , খুব বৈচিত্র রাখার চেষ্টা করি , সব ধরণের সিনেমা দেখি । তবে কিছু জায়গায় হয়ত পিছিয়ে আছি , এইট এন্ড হাফ , রাশোমন , সিটিজেন কেইনের মত সিনেমাগুলো ভাল লেগেছে , কিন্তু দাগ কাটেনি ।

ইদানিং আরেকটা ব্যাপার খেয়াল করেছি , আগে সম্প্রতি রিলিজ হওয়া ধুম ধারাক্কা মুভি খুব দেখতাম , এখন উৎসাহ হারিয়েছি । ঐ মুভিগুলোতে একটা ফিল গুড ফিলিংস হয় , কিন্তু মুভি শেষ হওয়ার পর কিছুই অবশিষ্ট থাকে না । ১০ টা মুভি দেখলেও হয়ত পরের দিন একটা রিভিউ লিখতে পারব না , তাই চেষ্টা করি এমন মুভি দেখতে যেগুলো অনেকদিন মনে থাকে ।


আপনার সাজেস্ট করা "দ্যা রিটার্ন" ডাউনলোড করেছি । আরও রিভিউয়ের অপেক্ষায় থাকলাম

২০ শে জুন, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
এ. এস. এম. রাহাত খান বলেছেন: আমি মুভি পাগল!তার পরেও বেশির ভাগই এখানে দেখি নাইক্কাই :( যাক ২৫ তারিখ থেকে ছুটি ১৫ দিনের আশা রাখি ডিভিডি পাওয়া গেলে সব কটাই দেখমু! প্রিয়তে
২১ শে জুন, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: Okhondo oboshor chara movie dekhar perfect mentality thake na. Irsha holo apnar kotha shune

২১. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১০
কাঙাল মামা বলেছেন: ফরেস্ট, শিন্ডলার্স, লাইফ বিউটিফুল, রুয়ান্ডা দেখছি। এগুলা যেহেতু চরম লাগছে বাকিগুলাও লাগার কথা। সমস্যা হইলো ইংলিশের বাইরের দেশের মুভিগুলা নেটে খুজে পাওয়া যায় না কোথাও। কোনো সাজেশন আছে?
২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: বসুন্ধরা সিটিতে ডিভিডি খুঁজলে পাওয়া যাবে কিছু কিছু ।

আর আমি তো সবই নেট থেকে নামিয়ে দেখেছি , ইংরেজি ভাষার বাইরে কমপক্ষে ১২০ টা মুভি নামিয়েছি ।

২২. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
কালপুরুষ বলেছেন: চমৱকার পোস্ট। অনেকগুলো ছবিই আমার দেখা। বাকিগুলো দেখতে হবে। আপাতত প্রিয়তে রেখে দিলাম।
২১ শে জুন, ২০০৯ রাত ১:৫১

লেখক বলেছেন: Onek dhonnobad kalpurushda. Konta kemon feelings jagalo janar opekkhay...

২৩. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
দারাশিকো বলেছেন: জাপান, রাশিয়া, মেক্সিকো আর কোরিয়ার মুভিগুলো এখনো দেখা হয় নাই।
যেগুলো দেখেছি সেগুলো সম্পর্কে আমার একটা মন্তব্য আছে, মুভিগুলো দেখে কাদিনি, তবে ভীষন মন খারাপ হয়েছে - অনুভূতিটা এরকম "চিৎকার করে কাদতে ইচ্ছে করে, কিন্তু কাদতে পারি না, কারন ভেতর থেকে একটা বাধা আসে, এটাতো চিৎকার করে কান্না করার মুভি নয়, আবার কাদছি না বলে একটা অপরাধবোধও ভেতরে জমাট বাধতে থাকে।" তখন চাই নৈঃশব্দ, চাই একান্তু কিছু সময়ের নীরবতা।

শাহরিয়ার ভাই, হলিউডের বাইরের মুভিগুলো নিয়া কি একটা পোস্ট দেয়া যায়। আমিও ডাউনলোড করে মুভি দেখি। হলিউডের বাইরে মুভির ল্সিট নাই বললেই চলে। আবার লিস্ট পাইলেও বুঝি না কোনটা ভালো, কোনটা নয়। সো একটা গাইডলাইন দরকার।
২২ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: আপনার ফিলিংসের সাথে আমার পুরোপুরি মিল পেলাম।

আমার মুভি কালেকশন এর লিংকটা দিই :
http://www.cmdb.tk

username : guest
password :guest

ওখানে রেটিং সহ অনেক বিদেশি মুভির নাম পাবেন

২২ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: থ্যাংকস

২৫. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
আমি এ যাবৎ যত সিনেমা দেখেছি- আমার সবচেয়ে পক্ষপাতিত্ব লাইফ ইজ বিউটিফুল।

বাইসাইকেল থিফ ও অসাধারন।
শিন্ডলারস লিস্ট ও।

আর ইরানি সব উল্লেখিত সব ছবিগুলোই অসাধারন।

জাপানি ছবি দেখা হয় নাই-
আপনার ও মাসুম ভাইয়ের অনুপ্রেরনায় দেখা শুরু করার ইচ্ছে আছে।
একবার কিনতে গিয়ে ফিরে এসেছিলাম- ইংলিশ সাব টাইটেল না থাকার কারনে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, শেয়ার করার জন্য।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: জাপানিজ সিনেমা নেটে পাবেন , যদি ডাউনলোড করতে পারেন ভাল ।

সাবটাইটেলও নেটে পাওয়া যায়

অনেক ধন্যবাদ আপনাকে

২৬. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
অ রণ্য বলেছেন: আপনি ঠিক বলেছেন। আসলে একটা ভাল মুভি অনেক কিছু। পারলে পিয়ার পাওলো পাসোলিনি, বার্গম্যান, ফেলিনি এবং লুইস ব্রুনোয়েলের (সালভাদর ডালির বন্ধু ছিলেন) কিছু ছবি ডাউনলোড করুন।

''১২০ ডেইজ অব সোডামা'-এটা দেখার চেষ্টা করবেননা। এই ছবি সবার জন্য না। অনেক শক্ত মানুষও শিউরে উঠবে মানুষের বিকৃতির সেলুলয়েড চিত্রায়ণ দেখে। আমি একবার চেষ্টা করে পারিনি, ভাবছি আরেকবার চেষ্টা করব, পারব কিনা জানিনা। কিছু ব্যাপার আছে যেগুলো দেখা বাস্তবিক খুব শক্ত। ছবিটা নিয়ে রিভিউ লিখব বলে ভাবছি, কিন্তু মজার ব্যাপার হল ছবিটার রিভিউ রেখার ভাষাই খুঁজে পাচ্ছিনা, হা হা !

আরেকটা কথা, পেডরো আলমোদাভারের কিছু ছবি দেখতে পারেন। সত্যিই ভাল ছবি বানান উনি।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: দেখসেন ?

২৮. ২০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
যুদ্ধবাজ বলেছেন: প্রায় সবগুলো ম্যুভি সংগ্রহে আছে আমার, বেশ ভালো ম্যুভি গুলো, অসাধারন।
৩০. ২০ শে জুন, ২০০৯ রাত ৯:১৪
সার্কিট বলেছেন: চমৎকার পোস্ট, অনেকগুলো দেখা, তবে হ্যাপিনেস অব পারসুইট তালিকায় থাকতে পারতো।
পোস্টে ++
৩১. ২০ শে জুন, ২০০৯ রাত ৯:২৯
আসফাকুল আমিন বলেছেন: ৩ টা দিকছি । :((বাকি গুলা আ জকে থেকেই ডাউনলোড চালু:D + + + + +
পোস্টে হলুদ বাত্তি :D
৩২. ২০ শে জুন, ২০০৯ রাত ১০:৫৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অসাধারণ লিস্টি। জাপানিজ আর কোরিয়ান মুভিগুলো বাদে বাকিগুলো দেখেছি। আমার সেরা লিস্টে "ইনোসেন্ট ভয়েসেস" একেবারে প্রথম দিকে থাকে। "ব্যালে অব এ সোলজার" বুয়েটে পড়ার সময় এক বন্ধুর রুমে বসে একসাথে দেখেছিলাম। এরপর থেকে খুঁজছি আর খুঁজছি। নামটাই ভুলে গিয়েছিলাম। আসলে এমন অনেক মুভি আছে যেগুলো দেখে চোখের পানি আটকাতে পারিনি। মুভি দেখবার সময় মনের অবস্থা কেমন, সেটাও একটা ফ্যাক্টর। "আ ব্রিজ অন দ্যা রিভার কাওয়াই" কিংবা "ওয়ান ফ্লিউ ওভার দ্যা কুক্কুস নেট"- এগুলো দেখেও চোখ ভিজেছে। তবে আপনার লিস্টের সবগুলোই (মানে যেগুলো দেখেছি আর কি) দেখে সত্যিই অশ্রু নিবারণ করা কঠিন। বাকিগুলো দেখতে হবে। ইরানিরা আসলেই বস।


আপনার পোস্টের প্রথম প্যারাটিতে একেবারে মনের কথাটি বলে দিলেন।
৩৩. ২০ শে জুন, ২০০৯ রাত ১১:০৭
অকাটমুর্খ বলেছেন: আমার সর্বকালের সেরা ছবির তালিকায় এক নম্বরে লাইফ ইজ বিউটিফুল। আপনার তালিকাটা দারুন। আর হ্যাঁ, ওপরের তলিকায় স্যাভিওর ছবিটা যোগ করে দিতে পারেন দেখে থাকলে, না দেখে থাকলে আজই দেখুন।
৩৪. ২১ শে জুন, ২০০৯ রাত ১২:৫৩
মনুমনু বলেছেন: প্রিয়তে রাখলাম।

ধন্যবাদ লিস্ট দেয়ার জন্য। সময় নিয়ে খোজার সময়টা বেচে গেল।
২১ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: Apnakeo dhonnobad

৩৫. ২১ শে জুন, ২০০৯ রাত ২:১৫
লুথা বলেছেন:
ভাই আমারে একটু হেল্প করেন...আমি মুভি যেখান থেকেই কিনি না কেন, মুভি দেখে সন্তুষ্ট হতে পারি না... ভালো ডিভিডি কোথায় পাওয়া যাবে ?? শপিং সেন্টারের নাম না বলে দোকানের নাম বললে খুব ভালো হয়...তাইলে সব মুভি এক সাথে কিনে ফেলতাম...শুধু ফরেস্ট গাম্প দেখছি...
৩৬. ২১ শে জুন, ২০০৯ রাত ২:৪০
নতুন বলেছেন: আমার প্রথম কান্না পেয়েছিলো..

১) লাভ স্টোরি ছবিটি দেখে...
http://www.imdb.com/title/tt0066011/
২) প্রথমবার ব্রেভ হাট` ছবি দেখও.. ( শেষ দৃশ্যে যখন নায়কের কাছে.. রাজার ছেলের বউ ক্ষমা চাওয়ার প্রস্তাব দেয়..নায়ক তখন বলে... আমার দেশ স্বাধিন হবে তো.... আর যখন নায়ক বিশ্বাসঘাতকতার সিকার কয়.. )

৩৭. ২১ শে জুন, ২০০৯ রাত ৩:৫২
বকুল০৮ বলেছেন: "ফরেস্ট গাম্প" অনেক কাঁদিয়েছে।
হোটেল রুয়ান্ডায় মানুষের বিভৎসতা দেখে আতংক গ্রাস করেছিল।
ব্যালাড অফ দ্য সোলজার কিশোর বয়সে দেখেছিলাম-কাঁদায়নি তবে দারুন ভালো লেগেছিলো।
আমার চক্ষু-হৃদয় আর্দ্র করা আরেকটি মুভি হলো "গ্ল্যাডিয়েটর"।
৩৮. ২১ শে জুন, ২০০৯ রাত ৩:৫৫
আরিফুর রহমান বলেছেন: প্রিয় পো্স্টে নিলাম.. টাইম কৈরা দেখমু..
৩৯. ২১ শে জুন, ২০০৯ রাত ৩:৫৮
লুথা বলেছেন:
কেও পারলে ডাউন লোড লিঙ্ক দেন
৪০. ২১ শে জুন, ২০০৯ রাত ৩:৫৯
লুথা বলেছেন:

কেও পারলে ডাউন লোড লিঙ্ক দেন
৪১. ২১ শে জুন, ২০০৯ ভোর ৪:৩১
ফারহান দাউদ বলেছেন: লুথা, টরেন্টে সার্চ দিলে সব কয়টাই পাওয়া যাবে।
৪২. ২১ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৯
নাজিম উদদীন বলেছেন: হায় হায় কয় কি, কান্দা আসছে ক্যান?
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: সবারই তো আসল .... :(

৪৩. ২১ শে জুন, ২০০৯ সকাল ৯:৫১
শ।মসীর বলেছেন: লাইফ ইজ বিউটিফুল ---সিনেমা যখন শেষ হয় তখন দেখি চোখ গড়িয়ে পানি পড়ছেই। বেঁচে থাকা যে কত আনন্দের।

বাবা দিবসের জন্য একটা আদৃশ মুভি হতে পারে।
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: পুরোপুরি একমত ।

বাবা দিবসের সিনেমার তালিকায় আর কি কি আসতে পারে ?

........ আই অ্যাম স্যাম .....

২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: পুরোপুরি একমত ।

বাবা দিবসের সিনেমার তালিকায় আর কি কি আসতে পারে ?

........ আই অ্যাম স্যাম .....
.... ক্রেমার ভার্সাস ক্রেমার ...
.. পারস্যুট অব হ্যাপিনেস ....

৪৪. ২১ শে জুন, ২০০৯ সকাল ১০:১৭
আহমেদ রাকিব বলেছেন: ডিপারচারস,বিয়ন্ড দি গেইট,লাভ লেটার। এই তিনটা ছাড়া বাকী গুলো দেখেছি।
০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:৪০

লেখক বলেছেন: আপনার দেখা মুভি নিয়ে একটা রিভিউ কবে পাচ্ছি ?

৪৫. ২১ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৮
আহাসান বলেছেন: আপনাকে অশেষ এবং আন্তরিক ধন্যবাদ।
দু একটা দেখেছি। সবগুলোই দেখতে চেষ্টা করব...
৪৮. ২১ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৯
ইচ্ছে বলেছেন: +++

৪ টা দেখা

সরাসরি প্রিয়তে

বাকি গুলো ডাওনলোড দিব এখনই
৪৯. ২১ শে জুন, ২০০৯ দুপুর ১:১১
পাকন বলেছেন: ২য় বিশ্বযুদ্ধের উপর গত বছর রিলিজ পাওয়া দি বয় ইন দি স্ট্রাইপড পাজামাস এবং জাপানী মুভি বি উইথ মি দেখতে পারেন। এ দুটি মুভিও আপনাকে কাদাতে পারে।

ধন্যবাদ শেয়ার করার জন্য।
৫০. ২১ শে জুন, ২০০৯ দুপুর ২:১১
রাক্ষস বলেছেন: ভাই torrent এর link টা দেন।
৫১. ২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
কাল্‌বেলা বলেছেন:

দেখতে হবে তো!! একটা কমন পড়সে। ফরেস্ট গাম্প!!
৫২. ২৪ শে জুন, ২০০৯ রাত ২:৩৩
সোহায়লা রিদওয়ান বলেছেন: সবগুলো দেখেছি , হোটেল রোয়ান্ডা বাদে সব গুলোতেই কেঁদেছি! আরো ... পারসুইট অফ হ্যাপিনেস , সেভিং প্রাইভেট রায়ান, দ্য গ্রিন মাইল ......... খুব কষ্ট হয় "বারান" দেখলে, ইরানী... কিংবা দ্য মেসেজ ... যখন দূত কে ফেলে দেয়া হয় অনেক উপর থেকে ......
২৪ শে জুন, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: চমৎকৃত হলাম , নাহ সত্যিই গুরু মানতে হবে , একটাও মিস না ???(পাম টাম না)

সাজেশন চাই অবশ্যই অবশ্যই

দ্য মেসেজ ......... ইশশশ!!

৫৫. ২৭ শে জুন, ২০০৯ রাত ১:১২
জনৈক আরাফাত বলেছেন: ৬ টা দেখা হয়নি।

'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' বাদ গেলো কেন?
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: আরাফাত ভাই , ওটা দেখে মন খারাপ হয়েছে , কিন্তু কাঁদি নাই , তাই বাদ গেল

৫৬. ২৭ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৮
আকাশচুরি বলেছেন: মেহরাব ভাই কেমন আছেন?

দারুন দারুন সব মুভির কথা লিখেছেন।
"চিলড্রেন অফ হেভেন" দেখে কাঁদেনি এমন মানুষ কম আছে
০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: স্বপন ভাই , চিলড্রেন অফ হেভেন প্রথমবার দেখেছিলাম ৪/৫ জন মিলে । পরে দেখলাম সবাই আড়চোখে তাকাচ্ছে । অন্যদের সামনে কান্না সামলাতে সবাই খুব ব্যস্ত

চলছে কোনরকম , আপনি হারিয়ে গেলেন কোথায় ?

৫৭. ৩০ শে জুন, ২০০৯ ভোর ৬:৪৮
শফিউল আলম ইমন বলেছেন: সাত আটটার মতো দেখেছি। দুমাস কোন পড়া নাই, সো অন্যগুলো দেখে ফেলবো।
তোমার সাথে আমার ম্যুভি চয়েস মিলে যায়।:)
কেমন আছো তুমি?
অনেকদিন কথা হয় না?
৫৮. ৩০ শে জুন, ২০০৯ ভোর ৬:৫২
টুশকি বলেছেন: চিলড্রেন অফ হেভেন অনেক আগে দেখসিলাম
ছেলেটা যখন বোনের কাছে ফিরে আসে, দ্বিতীয় হতে না পারে, এত করুন একটা দৃশ্য। অসাধারণ একটা মুভি।
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সিনেমা

৫৯. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:৪৪
পাপী বলেছেন: প্রিয়তে নিলাম, এখান থেকে শুধু মাত্র চিলড্রেন অফ হেভেনটাই দেখেছি, বাকিগুলো দেখে ফেলবো।
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩১

লেখক বলেছেন: নতুন নিকেও চেনা গেল আপনাকে :)
দেখে ভাল লাগলে জানাবেন

৬০. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: লাভ লেটার ছাড়া সবগুলোই দেখা ।
০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:৪৭

লেখক বলেছেন: এই দফায় দেখি সবার সাথে ব্যাপকভাবে কমন পড়ে যাচ্ছে

৬১. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: হিন্দি সিনেমা নিয়েও এমন একটা লিস্ট বানানো যাইতে পারে । আমার আপাতত এক্টার নাম মনে পড়তাছে । নাসিরুদ্দিন শাহ'র 'মাসুম'
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: আর তো আপডেট করলেন না .... :(

২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: তাহলে তো আরও অনেকগুলো দেখেছেন , যেগুলো আমরা দেখিনি ।

শেয়ার করে ফেলুন

৬৩. ০৩ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০০
অপরিচিত_আবির বলেছেন: কাঁদা প্রায় ভুলে গিয়েছিলাম, তখনি আবার নতুন করে কাঁদতে শেখাল চিলড্রেন অফ হেভেন, শিন্ডলার্স লিস্ট, লাইফ ইজ বিউটিফুল, ব্যালাড অফ এ সোলজার, বাইসাইকেল থীফ আর ফরেস্ট গাম্প। অন্যগুলো দেখা হয়ে ওঠেনি তবে আশা করি দেখা হয়ে যাবে।
আরো র্কেদেছি যা দেখে
প্যানস ল্যাবিরিন্থ
বয় ইন স্ট্রাইপড পায়জামাস
মিস্টিক রিভার
ক্র্যাশ
৬৪. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫১
সৌরদীপ্ত বলেছেন: ভাল লিস্ট , একদম প্রিয়তে ;)
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ

৬৫. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২১
মুক্ত বয়ান বলেছেন: এতদিনে ক্লাস শেষ হইল।
ভাবছি একদিন রাইফেলস-এ যাব। আপনার লিস্টটা নিয়ে ভাইয়া।

বাইসাইকেল থিফ
ফরেস্ট গাম্প

এই দুইটা ছাড়া আর দেখা হয় নাই। :(

আরেকটা দেখে কান্না কর্ছিলাম..
লাইফ ইজ বিউটিফুল।

ভাল থাকুন, ভাইয়া। :)
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: মুক্ত , অনেক কম হয়ে গেছে

শিগগির দেখে ফেল

৬৬. ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ৭:০৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: **চিলড্রেন অফ হেভেন-চমৎকার একটা ছবি। এতটুকুন দুটা বাচ্চা কত্ত সুন্দর করে ছবিটা করলো। ছবি দেখতে দেখতে কেঁদেছিলাম অনেক

**কালার অফ প্যারাডাইস
** ফরেস্ট গাম্প
**বাইসাইকেল থিফ

এই লিষ্ট থেকে মাত্র চারটা ছবি দেখা হয়েছে :( বাকিগুলোও দেখা লাগবে।
এই চারটা ছবি অসাধারন। অনেক টাচি, মনের মাঝে দাগ কেটে যাওয়ার মত ছবি।
৬৭. ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৫৯
নুশেরা বলেছেন: দারুণ পোস্ট। ডিপারচারস দেখা হয়নি। অনেকদিন মুভিই দেখা হয়না। ব্যালাড অফ আ সোলজার অনেক আগে বিটিভিতে মুভি অফ দ্য উইকে বেশ কয়েকবার দেখিয়েছিলো। এখন বোধহয় এমন ভালো ছবি দেশের টিভিতে দেখায় না।

অস্ট্রেলিয়ায় একটা সরকারী টিভি চ্যানেল আছে; মাল্টিকালচারাল প্রোগ্রাম দেখানোর জন্য, সেখানে মাঝে মাঝেই চিলড্রেন অফ হেভেন দেখায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রতিবার এই মুভি শেষ হবার পর ঘোষককে দেখা যায় চোখের পানি সামলে অনুষ্ঠান ঘোষণা করছে। এই ঘটনাটা আর কখনো দেখিনা।
৬৮. ০৭ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২৪
পোড়া মরিচ বলেছেন: ডাউনলোড লিংক নাই কেন?
০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: আমারও জানা নেই , টরেন্ট লিংক চাইলে দিতে পারি

৬৯. ০৭ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩০
সৌম্য বলেছেন: চিলড্রেন অফ হ্যাভেন, ব্রাদারহুড, ফরেস্ট গাম্প আর হোটেল রুয়ান্ডা দেখছিলাম। বস, অবিশ্বাস্য হইলেও ফরেস্ট গাম্প দেখে আমি আগা মাথা কিছুই বুঝি নাই।
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: হাহা , আসলেই অবিশ্বাস্য ।
ফরেস্ট গাম্প আপনার মতই প্রাক্তন সেনা , কাজেই আরেকবার দেখেন

৭০. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:০২
শয়তান বলেছেন: Tears of the Sun (2003)

এই পর্যন্ত অনেকবার দেখছি । যতবারই দেখি ততই খারাপ লাগে বেশী ।
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ,
কি মুভি নামানো যায় ভাবছিলাম , পেয়ে গেলাম

৭১. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৪
জানজাবিদ বলেছেন: লিস্টের মধ্যে শুধু ফরেস্ট গাম্প দেখেছি, এবং মুগ্ধ হয়েছি।

প্রিয় পোস্টের তালিকায় যোগ হলো। পরে যদি আরো মুভি খুঁজে পান তাহলে আপডেট করার অনুরোধ থাকলো।
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: আলাদা একটা পোস্ট তো তখনই মাথায় ছিল ,

কিন্তু , আলসেমি করে আর দেয়া হয়ে ওঠে না

২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: মুভিটা নামিয়েছি , কিন্তু আমার নিজেরই এখনও দেখা হয়নি

৭৩. ০৯ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
মুনিয়া বলেছেন: তিনটা মুভি দেখা হয়েছে। ইরানি দুটা আর ফরেস্ট গাম্প। এমনিতে মুভি দেখা হয় না তেমন। ভাই বোনেরা কোনটা দেখে তার গল্প করতে করতে পাগল বানিয়ে ফেললে বাধ্য হয়ে দেখি।

তারপরও রিভিউ পড়ে মনে হচ্ছে কোন না কোন সময় দেখতে হবে মুভিগুলো। ভাইয়া কেমন আছেন?
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: দেখা হয়েছে আর কোনটা ?

দেখার পর ধন্যবাদ দিটে ভুলবেন না কিন্তু

৭৪. ১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৬
পলাশ ভাই বলেছেন: amar ekhono mone pore ar chokh chol chole kore uthe jokhon forest gump e meyeti bole :: "Run forest run...." really amazing...ami onno guli dekhini but forest gump is really encouraging and fantastic movie I ever seen.
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০

লেখক বলেছেন: দৃশ্যটা সত্যিই হৃদয়বিদারক

অন্যগুলোও অনেক ভাল লাগবে , নিশ্চিত আমি

৭৫. ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫১
চিটি (হামিদা রহমান) বলেছেন: সবক'টি ছবি দেখা হয়নি। কিছু দেখা। নোটবুক ছবিটা দেখতে পারেন, যদি না দেখে থাকেন।
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: নোটবুক দেখেছি । তুমুল প্রেমের ছবি , শেষটা ছুঁয়ে যাবার মত ।

অনেক ধন্যবাদ আপু

৭৬. ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২১
হেমায়েতপুরী বলেছেন: Forest Gump is my fav movie. The Terminal is also heart touching one...
৭৭. ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৭
_এহসান বলেছেন: আমার মতে ফরেষ্ট গাম্প এর মত ইনসপিরিশনাল মুভি খুব কমই আছে। টম হ্যাংকস এর প্রায় সব মুভিই ভালো। শিন্ডলারস লিস্ট ভালো লেগেছে। লিয়াম নেসন এর ভক্ত হয়ে গেছি।



আপনার লিস্ট টা ভালো হয়েছে।

এই বিদেশী ভাষার ছবিগুলো দেখুন:

দ্য সি ইনসাইড
ব্যারব্যারিয়ান ইনভেসন
সোৎসি
দ্য লাস্ট এমপেরর
দ্য কাউন্টারফেইটার

(সবগুলি মুভি ১টি ডিভিডি তে পাওয়া যায়)

কিছুদিন আগে বর্তমান বন্ড ড্যানিয়েল ক্রেগ এর ১টা মুভি দেখলাম, নাম -ফ্ল্যাশব্যাকস অফ এ ফুল। কেউ দেখেছেন কিনা জানাবেন।
৭৮. ১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০৩
বাবুনি সুপ্তি বলেছেন: আমি শুধু ২টা দেখেছি। বাকি গুলা দেখতে পারব কিনা জানিনা !!!!!!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: কেন পারবেন না ? যোগাড় করে বসে পড়ুন না , ঠকবেন না

৭৯. ২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১০
ঠান্ডা মানুষ বলেছেন: কিছু ভালো ছবির লিঙ্ক পেলাম, +++
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: সাহায্য করতে পেরে ভাল লাগছে

৮০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫২
রুদমী বলেছেন: আজকে ভাবলাম এই লিস্ট থেকে একটা মুভি দেখবো। কিন্তু আমি যেসব website থেকে মুভি দেখি ওই গুলোর একটাতেও খুঁজে পেলাম না :(...তুমি কোন website থেকে download করো?
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: কোন মুভিটা ?

টরেন্ট লিংক দিতে পারব

৮১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৯
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: লাইফ ইজ বিউটিফুল..........,ফরেস্ট গাম্প,,,চিলড্রেন অফ হ্যাভেন দেখা..........

আমি কাঁদিনি কিন্তু মনে হয় মন ছুয়ে যায়.........এরকম কিছু মুভি দেখেছি,,,,,যেমন.......বিউটিফুল মাইন্ড,,,টার্মিনাল,,,,,সিনডারেলা ম্যান,,,,ক্যাসাব্লাঙ্কা,,,রোমান হলিডে,,,,,বা 300 ইত্যাদি.....আরো অনেকগুলার নাম মাথায় আসছেনা
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: সবগুলোই দেখেছি ,

আপনার সাথে একমত , সবগুলোই কোন না কোন ভাবে মন ছুঁয়ে যায় , আপনার মতোই আমিও কাঁদিনি । কাঁদিনি এমন মন ছুঁয়ে যাওয়া মুভি নিয়ে একটা আলাদা লিস্ট করতে হবে

৮২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৪
এম আই টু বলেছেন: আমি ছবি কম দেখি। এই লিস্ট দেখে লাইফ ইজ বিউটিফুল, চিলড্রেন অফ হ্যাভেন আর ডিপারচারস ছবিগুলো দেখ্লাম। অনেক ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। +++
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: জেনে ভাল্লাগলো অনেক

বাকিগুলোও দেখবেন আশা করি

৮৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৪
দাউদ রনি বলেছেন: ইনোসেন্ট ভয়েস ছাড়া বাকিগুলা দেখা হয়েছে।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: আপনার তাহলে আরও অনেক দেখা থাকার কথা ।

শেয়ার করবেন কিছু ?

৮৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: ফরেস্ট গাম্প : আমার কাছে এক্টিং জটিল লাগছে । কিন্তু মেইন চরিত্র টা কে হতাশা বাদী মনে হয় ! বাধঁনহারা হইতে বলে না! কেমন যেন নিয়মের মধ্যে থাকতে বলে । স্লো হইতে উৎসাহিত করে...এই টাইপ মনে হইছে :(

আর বাকি মুভি গুলার মধ্যে শিন্ডার্স শিল্ড, চিল্ড্রেন অব হ্যাভেন আর কালার অব প্যারাডাইস দেখছি তিন টাই জটিল ।
১৩ টার মধ্যে চারটা :(

বাই সাইকেল থিফ আর লাইফ ইজ বিউটিফুল দেখার খুব ইচ্ছে অনেক দিন থেকেই । দেখি যোগাড় করতে পারি কিনা :)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: হমম , ফরেস্ট গাম্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করেছি আগেই । কারও কারও কাছে চরম রকম ভাল লেগেছে (যেমন আমি) , কেউ কেউ আবার বলেছে , মোটামুটি । আমার ভাল লাগার অনেকগুলো কারণ আছে , তার একটা হল , মুভিতে ঐতিহাসিক ক্লিপস বানিয়ে অ্যাড করা , এই কাজটায় আমি মুগ্ধ । আর শেষদিকে বুক ভেঙে দেয়া তো আছেই ।

বাকি ৯ টা ভাল লাগবে আশা করি । দেখার পর অবশ্যই প্রতিক্রিয়া জানিয়ে যাবে ।

হলের ল্যানে সার্চ কর , বেশির ভাগই পেয়ে যাবে

৮৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৫
রুদমী বলেছেন: চিলড্রেন অফ হেভেন আর কালার অফ প্যারাডাইস এর টরেন্ট লিংক গুলো একটু দিতে পারবা?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: চিলড্রেন অফ হেভেনের টরেন্ট লিংক :

http://www.mininova.org/get/920010


কালার অব প্যারাডাইস :

Click This Link

৮৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩
রোহান বলেছেন: ডিপার্চারস এর ডাইরেক্ট ডাউনলোড লিংক থাকলে দিয়েন।
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: খুঁজে দেখব , পেলে জানাবো

২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: হমমম

৮৮. ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫১
রোহান বলেছেন: ডিপার্চারের লিংকটার জন্য অনেক ধন্যবাদ মেহরাব ভাই।
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

৮৯. ২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: চিল্ড্রেন অফ হেভেন দেখেছি। আর বারবার শুধু নিজের জীবনের সাথে মিল পেয়েছি! অনেক ধন্যবাদ।
৯০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
হামিদ পায়োনিয়ার বলেছেন: দেখা শেষ হলে জানিয়ে যাবো।
ধন্যবাদ
৯১. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৪
সোহায়লা রিদওয়ান বলেছেন: এই লিস্ট এর আমার দেখার মত সব গুলোই দেখা ছিল ...... বাকি গুলো না... (অন্নেক বেছে বেছে দেখি যে :-( )এর জন্যই মনে হয়েছে , আররে সব ই তো দেখা !
কিন্তু দেখা হয়ে যাবে এবার......
৯২. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯
নির্বাসন বলেছেন: বড় হয়ে গেছি তাই চোখে আর পানি সহজে আসেনা...কিন্তু হোটেল রুয়ান্ডা দেখে সত্যি ই পানি এসেছে চোখে...আর সিন্ডলার্স লিস্ট দেখে হতবাক হয়েছি...এভাবেও মানুষ মারা সম্ভব? ফরেস্ট গাম্প আর কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন অনেকটা এক রকম লেগেছে...বাকীগুলা দেখা হয়নি এখন ও।
৯৩. ২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৫০
ভাবছি বসে একা বলেছেন: ৫টি দেখা হয়েছে। বাকী গুলো দেখার ইচ্ছা আছে। আরো ২টি ইরানি ছবির নাম দিচ্ছি। ১. দ্যা ফাদার ২. Throw the oliv trees.
৯৪. ০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:২১
আট আনা বলেছেন: কয়েকটা দেখসি। বাকিগুলা পরে আস্তে আস্তে দেখুম। প্রিয়তে।
৯৬. ০১ লা মে, ২০১০ রাত ১২:২২
মনপবন বলেছেন: চমতকার পোস্ট।লেখকের রুচিটা খুব সুন্দর।যাদের ভাল লাগেনি তাদের কথা ভেবে অবাক হচ্ছি।প্রিয়তে রাখলাম।
০৫ ই মে, ২০১০ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: ভাল লাগল কম্প্লিমেন্টস পেয়ে , অনেক ধন্যবাদ

৯৭. ০৮ ই মে, ২০১০ রাত ১১:৪৪
Neelpoddo বলেছেন: অনেকগুলোই দেখা হয়েছে । হোটেল রুয়ান্ডা টা খুবি মর্মস্পর্শী । ডিপার্চারস, চিলড্রেন অফ হেভেন, শিন্ডলার্স লিস্ট ,লাইফ ইজ বিউটিফুল ,বাইসাইকেল থিফ সবগুলোই দেখে অসম্ভব ভাল লেগেছে।
পেড্রো আলমোডোভার এর All about my mother মুভিটির কথাটাও মনে পড়ছে।turtles can fly দেখতে পারেন ।এটিও মন খারাপ করে দেওয়া ভাল একটি ছবি।
Requiem for a Dream টাও মন খারাপ করে দেয় অনেক।UP এর প্রথম অর্ধেক দেখেও আমার খুব খারাপ লেগেছিল ।

ভাল থাকবেন।প্রিয়তে গেল।
৯৮. ০৯ ই মে, ২০১০ রাত ১২:০১
'লেনিন' বলেছেন: অনেকগুলোই দেখা। আর ভূমিকাটাও চমৎকার লিখেছেন।
৯৯. ০৪ ঠা জুন, ২০১০ সকাল ১১:৫২
নুরুন নেসা বেগম বলেছেন: খুব ভাল, ২টা দেখা। বেশী ইংরেজী ছবি দেখা হয় না।ধন্যবাদ।
১০০. ২৩ শে জুন, ২০১০ রাত ১০:৩৪
মাহফুজ ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। কয়েকটা দেখা আছে, বাকিগুলার নামই শুনি নাই। আমি কই আছি।
আবারও ধন্যবাদ।
১০১. ২৬ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
মগজ ধোলাই বলেছেন: we are like minded. will you be my friend? come to yahoo. we will have chat . did you see salam bombay directed by meera naire. my yahoo id is l_poka_l. you can get me in cal 1. bye
১০৩. ১৩ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৪
পিশানব বলেছেন: ছয়টা দেখছি। ডিপার্চার সবার উপরে আমার কাছে।
১০৪. ১৩ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪৫
শবনম-০৫ বলেছেন: তিনটা ছবি আমি দেখছি। পোষ্টা প্রিয়তে নিলাম। আপনাকে প্লাস।
১০৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৭
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information
১০৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৮
কাঊসার রুশো বলেছেন: চরম একটা পোস্ট। আপনাকে অনেক ধন্যবাদ ++++
বেশিরভাগই দেখা। মুভিগুলো নিয়ে কমেন্ট করথে গেলে বিশাল বড় কমেন্ট হয়ে যাবে। শুধু এটুকু বলবো যারা মুভি দেখেন কিন্তু শিল্ডলার্স লিস্ট, ফরেস্ট গাম্প, লাইফ ইজ বিউটিফুল, কালার অব প্যারাডাইজের মত মুভি দেখেননি তারা এখনও কিছুই দেখেননি।
ভাই পারলে আমার ব্লগে ঘুরে আসবেন। আমিও মাঝে সাঝে মুভি নিয়ে পোস্ট দেই। ব্যালাড অফ এ সোলজার নিয়ে আমার একটা পোস্ট আছে।
ব্রাদারহুড, ইনোসেন্স ভয়েসেস, লাভ লেটার ও ডিপারচারের ডাউনলোড লিংক দেওয়া যাবে?
১০৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৫৩
রোকসানা লেইস বলেছেন: অনেক অসাধারন সব মুভি আরো একটা মুভির নাম দিলাম "দ্যা বয়েজ ইন দ্যা স্ট্রইপড পাজামা'" দেখবেন
Click This Link
১০৮. ০৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৮
মাহিন মাজেদ বলেছেন: এই পোস্ট এ পেলাস দিবো না তো কোন্‌ পোস্টে দিবো???? +++++++
১০৯. ১১ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৪
মেঘবন্ধু বলেছেন: চিলড্রেন অফ হেভেন এর ডাউনলোড লিংক চাই। রিজিউমি সহ।
১১০. ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:১৬
ডাসট ইন দা উইনড বলেছেন: অনেকগুলোই কমন পড়লো.......ধন্য আপনার পোস্ট....... কেন জানি মনে হয় আরমাগেডন মুভীটাও এগুলার মত না হলেও.... দেখলে.....কয়েকটা দৃশ্যে বার বার দেখেও চোখ ভিজে উঠে......
১১১. ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪৮
দ্যা ডক্টর বলেছেন: অনেকগুলো দেখিনি, আসলে আমার মুভি সিলেকসন একটু অন্যরকম। তাই অনেকসময় অনেক হিট মুভি আমি মিস করি। এখানকার বেশ কয়েকটা দেখা হয়নি।
"পারস্যুট অব হ্যাপিনেস", " দ্যা মেসেঞ্জার" দেখেও মন খারাপ হয়েছিল.....+
১১৩. ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪৯
হার্ট লকার বলেছেন: ফরেস্ট গাম্প আর চিল্ড্রেন অব হেভেন দেখে আমি ২রকম আর্দ্রতা পেয়েছি।
সুখের এবং দুঃখের।
আপনি ভালো ইরানী মুভি গুলো নিয়ে ১টা পোস্ট দিলে ধন্য হই।
এই পোস্ট প্রিয়তে গেলো।
০৯ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: একটা দেব বলে ঠিক করলাম

১১৪. ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২১
shapnobilash_cu বলেছেন: ভাই, এ ধরণের মুভির প্রতি আমারও দুর্বলতা, মাত্র তিনটা দেখছি। বাকি একটাও কমন পড়ে নাই। প্লিজ লিংক শেয়ার করেন.... আপনার জবাবের অপেক্ষায় রইলাম!
০৯ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: স্পেসিফিক কোন মুভিটার লিংক চান জানান

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: বলেন কি ??

আর দেরী কেন ?

১১৬. ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৩
ল্যাটিচুড বলেছেন: প্রিয়তে নিলাম ..........
০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: থ্যাংকস

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

১১৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩০
আশিক দিওয়ানা বলেছেন: ডিপারচারস সাব টাইলেট কোথায় পাব???
যদি পারেন লিংক দিবেন অথবা মেইল করতে পারেন..

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৮

লেখক বলেছেন: আপনাকে মেইল করেছি

১২০. ০৩ রা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
আশিক দিওয়ানা বলেছেন: ধন্যবাদ, মেইল করার জন্য।
ব্যালাড অফ অ্যা সোলজার এই টার লিংক টা কি দেয়া যাবে!!
গুগোল মামার হাত পা ধরে পাচ্ছি না। দয়া করে কমেন্ট করে দিলে ই হবে।
২৫ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: Click This Link

এটা টরেন্ট লিংক । খানিক স্লো হতে পারে , আমি এখান থেকেই ডাউনলোড করেছিলাম

১২১. ০৩ রা মার্চ, ২০১১ রাত ৮:০০
সাধারন কেউ বলেছেন: children of heaven, color of paradise দেখেছি। অনেক সুন্দর। মহাম্মদের তার অন্ধ শিক্ষকের সাথে কথোপকোথন আমাকে ও কাঁদিয়েছে।
২৫ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৪৮

লেখক বলেছেন: আপনার কমেন্টটা পড়ার পর আরেকবার কালার অব প্যারাডাইস দেখেছি ,আবারও সেই ফিলিংসটা হল

১২২. ২২ শে মার্চ, ২০১১ রাত ১১:০৪
শায়েরী বলেছেন: সরাসরি প্রিয়তে
১২৪. ১৮ ই মে, ২০১১ সকাল ৯:২৫
শায়েরী বলেছেন: দেখি সবগুল দেখব ইনশাল্লাহ
১২৫. ০১ লা জুন, ২০১১ দুপুর ১২:৩৯
যদি জানতে পারি বলেছেন: ধন্যবাদ আসলে মুভি থাকে কিন্তু Reference না থাকায় বুঝি না কন্তা দেখব...।
১২৭. ০৬ ই জুলাই, ২০১১ রাত ১০:০৩
শনিবারের চিঠি বলেছেন: ভালো লাগলো। এবার দেখবো। আমি ভাই খুব আনাড়ি দর্শক। ধন্যবাদ।
০৮ ই জুলাই, ২০১১ ভোর ৫:৩৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১২৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:০১
কন্কাবতী বলেছেন: Hatchiko - A dog's tale মনে হয় list এ থাকতে পারতো।
সুন্দর একটি তালিকার জন্য ধন্যবাদ।কয়েকটা দেখেছি,সময় পেলে বাকীগুলোও দেখে ফেলব :)
১২৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:২৪
লর্ড কার্জন বলেছেন: আমি আজ বিকেলে লাভ লেটার ডাউনলোড শেষ করে কিছুক্ষণ আগে দেখে শেষ করলাম। আমি যে টরেন্ট লিঙ্ক দিয়ে ডাউনলোড করলাম তার সীড মাত্র ২। তাই বাধ্য হয়ে টরিফিকের সাহায্য নিলাম। যারা এখনও দেখেননি তাদের জন্য লিঙ্কগুলো শেয়ার করলাম। কাজে লাগলে মনে মনে ধন্যবাদ দিয়ে দেবেন।
cd-1
cd-2
subtitles
১৩০. ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৩
সেজুতি_শিপু বলেছেন: ব্যালাড অফ অ্যা সোলজার ছাড়া কোনটিই তো দেখা হয়নি ।
ধন্যবাদ পোষ্টের জন্য ।
৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:৪০

লেখক বলেছেন: সময় নিয়ে হলেও সবগুলো দেখে ফেলুন , ভাল লাগবেই

১৩১. ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ২:০৯
ইল্যুশনিস্ট বলেছেন: অনেকগুলোই দেখা এবং খুবই প্রিয়..........+++++++++
৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:৩৮

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১৩২. ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৮
ভ্রামক বলেছেন: The boy in stripped payjama থাকতে পারে
৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:৩৮

লেখক বলেছেন: ঠিক বলেছেন

অনেকদিন থেকেই ইচ্ছা বাদ পড়ে যাওয়া মুভিগুলো নিয়ে আরেকটা পোস্ট দেব

 

মোট সময় লেগেছে ০.১৯৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ