আমার প্রিয় পোস্ট
- চলুন দেখে নেই সিগারেটের কিছু প্রাচীন বিজ্ঞাপন , যেখানে আপনার চিকিৎসক আপনাকে ধূমপান করতে উৎসাহী করছে - কল্পবিলাসী স্বপ্ন
- ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন - নোবেলবিজয়ী_টিপু
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- [ফিরে দেখা] স্বর্নযুগের ঢাকা ফুটবল লীগকে নিয়ে আসুন কুইজ খেলি - আপনি খেলোয়াড়, আপনিই কুইজ মাস্টার - রাইসুল জুহালা
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- একটি অতীব কার্যকর ওয়েবসাইট । বুকমার্ক করে রাখেন । সারাজীবন কামে দিবে - আসিফ মুভি পাগলা
- পুরো ২০১০ জুড়ে যে গানগুলো শুনলাম (ডাউনলোড লিংক সহ)। (একটি মাথার ঘাম গলায় ঝরানো পোস্ট) - আলিম আল রাজি
- আরো এক গাদা বাংলিশে আলাপন - সাঈফ শেরিফ
- মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় : অবশেষে ভুল স্বীকার এবং কিছু কথা - ফিউশন ফাইভ
- স্বপ্নরাজ্যে ~স্বপ্নজয়~ (পর্ব - ১) - ~স্বপ্নজয়~
- অনিগিরির ‘আবালীয়’ ৬০ টি প্রশ্নের উত্তর - বাবুকস
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- বিশ্বকাপের ৩২ দলের পোস্টার (সংগ্রহে রাখার মতন) - কার্টুন
- ফুটবল আর মুভি :ফুটবলের মুভি------[পর্ব - ১] - স্নিগ
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- ইতিহাসের সেইসব খাদ্য আবিস্কারক যারা পৃথিবীর খাদ্যরুচি পরিবর্তন করেছিল (ছবি ব্লগ) - সাপ্নিক
- ছবিতে মুসলমানদের সবচেয়ে পবিত্র তিন মসজিদ এবং ইসলামি শিল্পকলার শ্রেষ্ঠ ১০ টি নিদর্শন - তালহা তিতুমির
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি - নুভান
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- অতঃপর, মানুষের রক্তে দিনলিপি সই হয় ? ঘামে ভেজা জীবন ...... রক্তেই শেষ হয় ! - সোহায়লা রিদওয়ান
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- অপার্থিব কাঠমুণ্ডু - আকাশ অম্বর
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- পেরুই যখন তোর বাড়ীটা - বরুণা
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা......... - সুলতানা শিরীন সাজি
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- ৩০ রোযার দোয়া - ইবনে সালাম
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- সবাই কি আর লিখতে পারে! জলে? - শিমুল সালাহ্উদ্দিন
- ছায়া ছায়া মায়া আপা - হাসান মাহবুব
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- প্রিয় ব্লগার মেহরাব শাহরিয়ার এর জন্মদিন
হেপি বাড্ডে মেহরাব ভাই! - শামছু
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ও যুগের আমি - রুখসানা তাজীন
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- তুমি কি ভাল আছ অলোক , সত্যি করে বলতো আজ কতদূর তোমার ভাল থাকা - সহেলী
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- ছাত্রলীগের গান
- বিবেক সত্যি
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- জগার্স পার্ক - রোডায়া
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১ - দুরের পাখি
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন? - হাসান
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- ২০০৮ এর সেরা কিছু একশান + থ্রিলার মুভি ও ডাউনলোড লিংক (১) - আমড়া কাঠের ঢেকি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- মুভি ডাটাবেজ - মেহরাব শাহরিয়ার
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- ব্লগার সীমান্ত আহমেদের আম্মা... - তানিম হুমায়ুন
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- 'মেহরাব শাহরিয়ার' এর শুভজন্মদিন - মিলটন
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- চলচ্চিত্র ও ইহুদীবাদ - জাগারণ
- বারবণিতার জবানবন্দী - মানব মানিক
- মিনি স্কার্ট, হিজাব এবং এক অর্বাচিনের ব্যক্তিগত ভাবনা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- নিজে কানা পথ চিনেনা, পরকে ডাকে বারংবার..!!! - মানবী
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নবীনদের জন্য - নাদান
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- দ্যা এ টিম - কালপুরুষ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- গল্পঃ একজন অতিমানবের গল্প - মোস্তাফিজ রিপন
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- স্টেরিওটাইপের কথকতা - রাগিব
- কানাডিয়ান আদিবাসী এবং আমেরিকা আবিষ্কারের অজানা কাহিনী - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমাদের মুক্তির নিরীহ, অসামরিক অসীম সাহসী যোদ্ধারাঃ কি করেছিলেন আর কি পেয়েছেন? ঝুলন্ত প্রশ্নটি থেকে আমি অশ্রু পতনের শব্দ শুনতে পাই । - সিহাব চৌধুরী
- কপিরাইট মাজেজা আমি যেমনে বুঝি - অন্যমনস্ক শরৎ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'! - এই আমি মীরা
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- টুকুনের জন্য । - নরাধম
- আমার প্রিয় চলচিত্র....... - আশেক ইব্রাহীম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো - হযবরল
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- সেই আত্মসমর্পনের দলিল... 16 ডিসেম্বর, 1971 - অমি রহমান পিয়াল
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ৩ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৯ - মিরাজ
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- বৃষ্টির জলে হাত ভিজাই ( দ্বিতীয় পর্ব ) - ইরতেজা
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- রুশদেশের সত্যিকথা ১৩ - তিমুর
- নতুন জাতীয় কি-বোর্ড লে-আউট - তারিফএজাজ
- এক সানকির ইয়ার - শিলা
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
আড্ডা রিভিউ : বুয়েটিয়ান ব্লগারদের স্মরণী্য় একটি সন্ধ্যা
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৩
২৮/২৯ তারিখের দিক অদ্রোহের মেইল , বুয়েটের ব্লগারদের নিয়ে একটা গেট টুগেদার করার প্ল্যানের কথা জানালো । ঝটপট সায় দিলাম , আগে কখনও ব্লগার আড্ডায় যাওয়া হয়নি । এমনকি বুয়েটের ব্লগারদের মাঝে বন্ধু সীমান্ত আহমেদ , ফারহান আর জুনিয়র শিটসুজি ছাড়া কাউকে চিনিও না । বেশ অবাক ব্যাপার
, ব্লগেও কোন পোস্ট দেয়া হয়নি । ফেসবুকে মাত্র তিনটা মেইল চালাচালির পরেই খুব ঝটপট দু'দিনের মাঝেই ২২ জন ব্লগার সম্মতি দিয়ে ফেলল , ভেন্যু ঠিক হল বুয়েট ক্যাফে , ২ রা সেপ্টেম্বর সন্ধ্যায় ইফতার +আড্ডা ।
আমি আর সীমান্ত গুলশান থেকে সিএনজি নিয়ে ডিরেক্ট বুয়েট ক্যাফেতে যখন পৌঁছেছি , তখন ৪:৪৫ । তখন ক্যাফেতে ৩/৪ টা গ্রুপ বসে আছে , যেহেতু আগে থেকে কাউকে চিনি না , তাই দু'জন মিলে ঘুরে ঘুরে মনযোগ দিয়ে একটু নিরীক্ষা করে বুঝলাম এদের কেউই ব্লগার সম্প্রদায়ের না । একবার মনে হল , কাউকে ফোন দিই , কোন ফোন নাম্বারও নেই কারও শেষে ঠিক করলাম রশীদ হলে আমাদের ফ্লোর থেকে ঘুরে আসি , অনেকদিন যাওয়া হয় না । ফ্লোরে গিয়ে চমৎকার ১ টা ঘন্টা কাটলো ।
হঠাৎ সীমান্ত স্মরণ করিয়ে দিল , হায় হায় আমরা তো কেউ চাঁদা দিই নাই । এমনকি কত চাঁদা , কখন দিতে হবে তাও জানি না ।পড়িমরি করে
ক্যাফের দিকে ছুটলাম ৫:৪০ এর দিকে । আসলেই ..... অদ্রোহ আর আবীর কারও কাছ থেকে আগে থেকে চাঁদা না নিয়েই যেভাবে ম্যানেজ করে ফেলেছে , তাতে আমি মুগ্ধ । ২৪ জন ব্লগার ২৪ দিকে ছড়িয়ে
ছিটিয়ে , ওরা ম্যানেজ না করলে আয়োজনটাই সম্পন্ন করা যেত না ।
ক্যাফেতে যাবার পথে শেরে বাংলা হল থেকে আমাদের সঙ্গী হল শিটসুজি আর হিমালয়৭৭৭ ....
ক্যাফের সামনে গিয়ে দেখি অডিটোরিয়ামের সামনে কয়েকজন বসে আছে , একটা মেয়ে আছে তাদের মাঝে । আমি যথারীতি সবার মাইন্ড রিড করে বুঝে গেলাম এরাই সেই স্বজন , ওরাও যেন অপেক্ষা করছে কারও জন্য। আর নাহিন যে একটা মেয়ে সেটা জানা ছিল , তাই একটা মেয়ে দেখে নিশ্চিত হয়ে গেলাম ।
সবার লেখা পড়ার সাথে সাথে একটা ছবি কল্পনা করে নিতাম মনে মনে । ওখানে গিয়ে অবাক হয়ে খেয়াল করলাম কোন ছবিই মিলছে না । তবে , সাদাত ভাইয়ের টা মিলে গেল একদম পারফেক্ট : নিপাট ভদ্রলোক , নূরানী চেহারা । হাতটা বাড়িয়ে দিয়েই বললাম ...."সাদাত ভাই ?" । আবিরকে কেন যেন কার্টুন কার্টুন ভাবতাম , দেখি এই ছেলে বেশ রাশভারী , ভদ্রছেলে (দাড়ির কারণে ??) । মুক্তবয়ান দেখেই চিনে ফেললাম , এই ফেস আমার খুবই চেনা , বুয়েটেই দেখেছি অনেক । পরে কারণটা বুঝলাম , মুক্ত রশীদ হলে আমার ঠিক ওপরের ফ্লোরেই থাকে ....... হলেই তাহলে অনেকবার দেখেছি । অদ্রোহের আউটওয়ার্ড অ্যাপায়ারেন্সও মিলল না , ওকে কেন যেন আমার সেমিনার করে এমন বুদ্ধিজীবি মনে হত (ওর লেখার দারুণ ফ্যান কিনা) , কিন্তু ওর হাসি দেখেই মনটা ভাল হয়ে গেল , দারুণ আন্তরিক আর লাজুক একটা ছেলে বলেই মনে হল । হিমালয়৭৭৭ কথা বলে খুবই কম , এই চুপচাপ ছেলেটা লেখা নিয়ে অনেক এক্সপিরিমেন্ট করে , দেখে বুঝার একদমই অবকাশ নেই । ওর সাথে কথা বলে অসম্ভব ভাল লেগেছে (এত কম কথা বলে , তারপরও যে ৪/৫ টা কথা হয়েছে তাতেই ভাল লেগে গেল) । রুমমেট শিটসুজি তো এমনিতেও হ্যান্ডসাম , পাঞ্জাবী পড়ে তো আরও মাঞ্জা । ফোন করে ডেকে আনল ক্ষুরধার লেখনী দিয়ে একটা সময় ব্লগে বহুল পরিচিত আরিফুল হোসেন তুহিনকে । তুহিনের সুদর্শন চেহারায় ওর লেখনীর একটা ছাপ আছে , একটু রিজার্ভ মনে হল (হয়ত হঠাৎ দেখা বলেই) ।
অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়েই আড্ডা শুরু হল । গরমে সবারই খারাপ লাগছে , কিন্তু কোন এক বিচিত্র কারণে কেউ বসছে না । নাহিনের সাথে কথা হল , তখন পর্যন্ত যারা এসেছে তাদের মাঝে কেবল নাহিনই কবিতা লেখে , এটা ধরিয়ে দেয়ার পর মনে হল নাহিন খানিক বিব্রত । কিন্তু সবাই যখন রায় দিল যে আমরা তাহার কবিতা ভাল পাই , তখন ওর সংকোচ খানিক কাটল । সাদাত ভাইয়ের সাথে ততক্ষণে পুটপুট করে আলাপ জুড়ে দিয়েছি । সবাই অপেক্ষা করছে সেলিব্রিটি ফারহান দাউদের (মাফ চাই, আমি কিন্তু এই ট্যাগিং করি নাই , অন্যদের কথা শুনে বুঝা যাচ্ছিল ফারহানই সবচেয়ে জনপ্রিয় ব্লগার
)
এর মাঝে রিকশায় করে আসল টোনা(শুভ) । শুভ , তোমাকে দেখে আমার প্রথমে কি মনে হইসে জানো ? মনে হইসে , একটু বেশি করে খাওয়া দাওয়া করা উচিত তোমার
। কল্পনায় তোমার যে চেহারা ছিল , সেটার সাথে তোমারটাও মিলল না একদম । আমি গম্ভীর রাগী টাইপ কাউকে ভাবতাম , এই ছেলে দেখি মহা হাসি খুশি , পাতলা একটা পাঞ্জাবি পড়ে জামাই সেজে এসেছে
।
খানিক পর ক্যাপ মাথায় দিয়ে যখন ফারহানের আগমন ঘটল , সবাই হাততালি দিয়ে ওকে স্বাগত জানাল (আফসোস , আমরা কেউ হাততালি পাই নাই
) । সবাই এগিয়ে এসে ফারহানের সাথে হ্যান্ডশেক করল (মনে মনে বলছিলাম , সোয়াইন ফ্লুর কালে এত হ্যান্ডশেক ভাল না) । তো ফারহান শুরুতে কি কারণে যেন খানিক ঝিম মেরে বসে থাকল , কথা বার্তা বিশেষ বলছিল না । একবার বলতে চাইলাম "ওই , সেলিব্রিটি ভাব ধরলা নাকি ?" । কিন্তু বললাম না , অপেক্ষা করছিলাম কখন ফারহান তার কথার ফোয়ারা ছোটাবে ।
সিউল রায়হান আসল প্রায় একই সময় । ব্লগের লেখা পড়ে সিউলকেও রুদ্রমূর্তির মোটাসোটা কেউ ভেবেছিলাম (কুংফু পান্ডা প্রোফাইল পিক দেখেই হয়ত) । কিন্তু দেখা গেল , সে তার ধারে কাছেও নেই , একদম নরমাল ।
একটু পরেই আসল গুহামানব , আকাশনীল (আরে , এই ছেলেকেও তো অনেক দেখেছি , আমাদের বাসে করেই বুয়েট থেকে বাসায় ফিরত) , বোহেমিয়ান কতকথা , ভীষণ চুপচাপ চুপচাপ অঞ্জন সানি , ব্লগীয় বিচারে সবার সিনিয়র হাজ্জাজ বিন ইউসুফ । কেউ মনে করিয়ে দিল ইফতারের সময় হয়েছে , ক্যাফেতে গিয়ে সবাই বসলাম । আমি ত্খনও বুঝতে পারছিলাম না , কিভাবে আয়োজন করা হয়েছে । কারণ কেউই চাঁদা দিই নাই , ইফতারের মাত্র কয়েক মিনিট বাকি । গিয়ে দেখি আবির অদ্রোহ সব ব্যবস্থা করে রেখেছে । ক্যাফের জুস , কেনা জুস , ফল , চিকেন গ্রিল , পরোটাও রেডি । আর রেগুলার আইটেম তো আছেই ।
খাওয়া দাওয়ার সময় গ্রুপ গ্রুপ করে আড্ডা চলছিল । আরাফাত ভাই আসলেন , সবাইকে পরিচয় করিয়ে দিলাম আরাফাত ভাইয়ের সাথে । আরাফাত ভাই , সাদাত ভাইয়ের জুনিয়র জেনে সাদাত ভাইয়ের সে কি আহাজারি !! সাদাত ভাইয়ের সাথে সিএসই বিষয়ক আলাপ করলাম বেশ কিছুক্ষণ ।
ইফতারের শেষ দিকে হঠাৎ একটা জিনিস খেয়াল করেছি , দেখে একটু মন খারাপ হয়ে গেছে । আবির , অদ্রোহ ....... তোমরা মনে হয় নিজেরা স্যাক্রিফাইস করে আমাদের খাওয়াইসো
..........(কৃতজ্ঞ আমরা সবাই অনেক) । আকাশনীলের সাথে বেশ কিছুক্ষণ কথা হল জব , ফিউচার প্ল্যান নিয়ে । বোহেমিয়ান জানাল সামহোয়্যারের বুয়েটিয়ান গ্রুপে ৪ দিন আগে অ্যাপ্লাই করেছে , এখনও সাড়া মেলেনি । ওর কথা শুনে সবার মুখ ফ্যাকাশে হয়ে যাবার জোগাড় , কারণ অনেকেই আছে দু'মাস অপেক্ষার পর অ্যাপ্রুভাল পেয়েছে , আর ও কিনা ৪ দিনেই ?? ওকে সান্ত্বনা দিয়ে জানানো হল , ব্লগের বুয়েটিয়ান গ্রুপে কোন কার্যক্রম নেই । ছেলেটা এখনও ফার্স্ট পেইজে আসতে পারেনি , ওর পেইজে আমন্ত্রণ জানিয়ে রাখল ।
হঠাৎ মনে হল হাট ভাঙতে চলেছে । হিমালয়ের গেস্ট আছে , তাই চলে যাবে । সিউলও চলে যাবে , ওর তাড়াহুড়া দেখে নাহিন সন্দেহ প্রকাশ করল সিউল নোয়াখাইল্যা কিনা । এর মাঝে আমরা সাদাত ভাইয়ের সৌজন্যে জুস খেলাম । স্মার্ট ছেলে নকীবুল বারীকে দেখা গেল ডিপার্টমেন্টের সিনিয়র ভাই ফারহানের সাথে আড্ডা দিতে । বলাবাহুল্য নকীব আমাদের মাঝে সবচেয়ে স্মার্ট সেজে এসেছিল , কাজেই স্মার্টনেসের অভাবে ওকে একটা ফার্মের রিসিপশনিস্ট বের করে দিয়েছে বলে যে পোস্টটা দিয়েছিল , সেটার কথা ভেবে নিজের জন্য আতঙ্কিত হলাম (একবার মনে হল , নকীব চাপা মেরেছে নাকি ? )
এরপর শুরু হল ফুটবল পর্ব । ম্যানচেস্টারের সমর্থকদের ভীড়ে টেকা দায় হয়ে পড়ল , আর্সেনালের সহযোদ্ধা আবীরকে পেলাম । সাদাত ভাই যখন জানাল উনি ম্যানচেস্টারের রেজিস্টার্ড ফ্যান , তখন আর যায় কোথায় ? চেলসির উপর ম্যানচেস্টারিয়ানদের মহাক্ষ্যাপা বলে মনে হল , আমাদের রেহাই দিল , ফাঁকে জানিয়ে দিলাম যে ম্যানচেস্টার বধের জন্য চেলসিকে মোরাল সাপোর্ট দিই মাঝে মাঝে । পরিস্থিতি প্রতিকুল দেখে সোজা মোহামেডান-আবাহনীর কথা তুললাম । এবার সাপোর্টে খানিক সাম্য আসল । কথায় কথায় বাড্ডা জাগরণী , ইয়ংমেন্স ফকিরেরপুল , আরামবাগ ক্লাবের কথাও আলোচনা হল । জীবন্ত এনসাইক্লোপেডিয়া সীমান্ত আহমেদ একের পর এক ঢাকা লীগের ইনফো দেয়া শুরু করল । ব্যাপারটায় সবাই মজা পাচ্ছিলাম । কলুর বলদ আর সুহান ততক্ষণে বিদায় নিল । ব্রাজিল আর্জেন্টিনার ব্যাপারটা খানিক আলোচনা হল , তবে সিরিয়াস কোন মারামারির দিকে যায়নি ।
হঠাৎ নাহিন জানাল , গরমে সে সেদ্ধ হয়ে যাচ্ছে । সবাই বের হয়ে আসলাম । আড্ডার মেইন আইটেম যে বাইরে , সেটা তখনও বুঝিনি । দেয়ালের উপর বসা জনৈক আরাফাত ভাই , স্বল্পভাষী ফসিল ব্লগার হাজ্জাজ ভাই , নাহিন , আর সাদাত ভাই ।
সীমান্ত তো বাংলা সিনেমার যুগান্তকারী তিনটা ঘটনা বলে হাসির রোল ফেলে দিল । ব্লগ প্রসংগ উঠে এল বারবার , ব্লগের ঘটনা , ব্যক্তিগত অভিজ্ঞতা , ব্যান-ব্যানানি , এটা কার নিক , ওটা কার নিক ? বুয়েটিয়ান আর কে কে আছে , লুল , এ-টিম সব নিয়েই অল্প বিস্তর কথা হল । মিথিলা প্রসঙ্গ উঠতেই আমি জানালাম ব্লগে আমার পড়া প্রথম পোস্ট ছিল মিথিলার লেখা একটা পোস্ট । মিথিলার শোকে ব্লগবাসীরা কিভাবে সব বিভেদ ভুলে একাট্টা হয়ে শোকাভিভূত হয়েছিলেন , আর ব্ল্যাকমেইলিংয়ের শিকার হওয়ার পর ব্লগারদের সংহারমূর্তির সেসব কথাও বাদ থাকল না। সবাই খুব আগ্রহ নিয়ে শ্বাসরুদ্ধকর মিথিলা কাহিনী
শুনে গেল । সিএসই এর ব্লগারদের প্রাধান্য ছিল একটু বেশি , সে কারণেই হয়ত সিএসই ডিপার্টমেন্ট নিয়ে আলাদা করে আলোচনা হল । মুভি
নিয়ে কথা হল আবীর , অদ্রোহের সাথে । সময়ের অভাবে ওদের কাছ থেকে মুভি আনার কথা ভেবেও আনা হলো না । মুক্ত ১ বছর আগে ছাপা বুয়েটের সিএসই ডে'র স্যুভেনির এগিয়ে দিল , যেখানে আমার একটা লেখা ছাপা হয়েছে । ছাপার অক্ষরে এই প্রথম নিজের কোন বড় লেখা পেয়ে ভাল্লাগলো অনেক ।ব্লগের কারও নিক উচ্চারণ করার সাথে সাথে কেউ একজন তার সম্পর্কে ডিটেলস ইনফো যখন দিয়ে দিচ্ছিল , সাদাত ভাইয়ের বিস্ময়ের সীমা তখন আর কাটে না ...। তার কথা ..."একেকজন দেখি ব্লগিপিডিয়া" । ফারহানের তাড়া খেয়ে বিদায় জানালাম , তারপর নাহিন , মুক্ত , টোনা , আবির , আরাফাত ভাই , সীমান্ত , হাজ্জাজ ভাই , অদ্রোহের সাথে আবার আড্ডায় মেতে উঠলাম । এমন বিদায় পর্ব চলল তিনবার , শেষমেশ যখন বিদায় নিলাম , ১০ টা বাজতে চলেছে ।
সবাই ফোন নাম্বার শেয়ার করার কথা বলছিলাম , কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খেয়াল করলাম , আমার মোবাইলে চার্জ নেই
(জরুরী প্রয়োজনের সময় সবসময় এমনটা ঘটে)
একটা অসাধারণ সন্ধ্যার অভিজ্ঞতা নিয়ে বুয়েট ছেড়ে রওনা হলাম ...
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আমরা নিজেরা একদম ম্যাংগো-পিপল ।
বিশ্বাস না হলে দেখে যেতে , দুইবার ম্যাংগো জুস খেয়েছি ইফতারে । একবার ব্লেন্ড করে বানানো , পরেরবার প্যাকেট জুস ![]()
আর সবাইকে নিয়ে অর্গানাইজ করে ফেল কেউ একজন , দেখ , বুয়েট থেকে সবচেয়ে বেশি যাবে ![]()
অদ্রোহ বলেছেন:
"অদ্রোহের আউটওয়ার্ড অ্যাপায়ারেন্সও মিলল না , ওকে কেন যেন আমার সেমিনার করে এমন বুদ্ধিজীবি মনে হত (ওর লেখার দারুণ ফ্যান কিনা) "আমার ক্ষুদ্র ব্লগীয় জীবনের বাঁধিয়ে রাখার মত কম্পলিমেন্ট (নিরতিশয় লজ্জিত হবার ইমো) ।
লেখক বলেছেন: বিনয় মজুমদার ![]()
নাহ , যা বলেছি অক্ষরে অক্ষরে সত্যিই
ম্যাভেরিক বলেছেন:
মনোরম অপরাহ্ন, কুয়াশার হালকা চাদর, ম্লান পূর্ণিমার চাঁদ, বৈচির ঝোঁপে ঝিঁঝিঁর ডাক...আড্ডাটা জীবনানন্দের কবিতার মতো লাগল পড়তে...:-)
লেখক বলেছেন: আপনার কমেন্টটা বরং পুরো লেখাকেই ছাড়িয়ে গেল ।
ম্যাভেরিকদা , কথার ফাঁকে অনেক ব্লগারের কথাই উঠল । একটা জায়গায় সবাই এক বিন্দুতে মিলে গেল , সবাই আপনার ভক্ত । ভাল লাগছে আড্ডার পোস্টে আপনার কমেন্ট পেয়ে
আবিরের টা মিলে নাই, ওর আজিজি মার্কা দাড়ির কারণে। তবে সে সিরিয়াস লোক মনে হইলো, ব্লগের বাইরে। বাকিদের কয়েকজনকে আগেই চিনতাম, নকীবকেও আগে ডিপার্টমেন্টে দেখসি। কিন্তু কালকে তার চেহারা আর মান্ঞ্জা দেইখা মনে হইলো, এই হ্যান্ডসাম পোলারে যদি বিটিআই এর রিসিপশনিস্ট ঢুকতে না দেয়, আমি তো দারোয়ানরেই পার করতে পারবো না।
লেখক বলেছেন: কেন , কেন ?
আমি কিন্তু সেদিন নিজে থেকে তোমার নামে একটা স্তুতি বাক্যও বলি নাই । সব বলছিল অন্যরা , পিটাইলে জনগণকে ধরে মারো ![]()
আবির দাড়ি কাটুক , তারপর আরেকবার ওকে দেখতে হবে । সেটা হবে ওর চতুর্থ সত্ত্বা
ভাঙা চাঁদ বলেছেন:
বুয়েটিয়ান হইতে মন্চায়....।
লেখক বলেছেন: আমারও মন্চায় ![]()
ক্যাম্পাস মিস করি
লেখক বলেছেন:
নেক্সটে দাওয়াত পাবেন ইনশাল্লাহ
লেখক বলেছেন: ফটো নাই যে ভাই আমার কাছে
ফিউশন ফাইভ বলেছেন:
সবাই মিলে অনেক মজা করলেন তাইলে? ফটুক কৈ?
লেখক বলেছেন:
মনে থাকবে অনেকদিন
রনি রাজশাহী বলেছেন:
ভাল লাগল আপনাদের আড্ডার বর্ননা শুনে। ফারহান ভাই বুয়েটিয়ান জানতাম না। আমি তার একজন ফ্যান।
লেখক বলেছেন: ধন্যবাদ
সাঈফ শেরিফ বলেছেন:
হুমম...মিথিলা বিতর্ক! মিথিলা রহস্য! মাসুদ রানাকে ভাড়া করে এনে রহস্যের কিনারা করার মত রোমাঞ্চ ছিল সে দিন গুলোর ব্লগে। আর আজ! সব পোলা পান বৈদেশ চইলা যাইতাছে, আড্ডা জমবো কার সাথে! কোন এক অপরাহ্নের কথা মনে পড়ে গেল। ১৯৮৯ ব্যাচের পুনর্মিলনী ক্যাম্পাসে। গোটা ক্যাম্পাস রঙিন কাপলে ভরে গিয়েছে, ছোট ছোট বাচ্চাদের আনা গোনা সেই সাথে!আহ্ কত দিন পরেই না তাদের আবার দেখা! পাঁচ বছরের ছোট্ট সময়টিতে একান্ত করে পাওয়া বন্ধু ও সহপাঠীর বিস্মৃত প্রায় মুখ গুলো দেখে পুরনো দিনে ফিরে যাওয়া।
টেন অর টুয়েন্টি ইয়ার্স লেইটার উই উইল বি ব্যাক এ্যাট ক্যাম্পাস, এ্যাট লিস্ট সাঈফ শেরিফ ওয়ান্টস টু বি ব্যাক টু রিভাইভ দ্যা ফরগোটেন পাস্ট।
লেখক বলেছেন: মিথিলা রহস্যের অন্যতম বড় ভিকটিম আমি , একদম ইমোশনালি ব্ল্যাকমেইলড হয়ে গিয়েছিলাম ।
ব্লগে এসেই কাকতালীয়ভাবে প্রথমে মিথিলার একটা পোস্ট পড়ি , পড়ার পর মনে হতে থাকে ... মেয়েটার কিছু একটা হয়েছে । একে একে পুরনো সব পোস্ট পড়ে ফেলি সেদিনই । অন্য সবার মত খুব মায়া হয় । আমার ব্লগে সাইন আপের ১০ দিনের মাথায় মিথিলার তথাকথিত মৃত্যু সংবাদ আসে । খুব খারাপ লাগছিল সেদিন ।
যাই হোক , সে কান্ডের পেছনে যে ছিল তাকে কোনদিনই ক্ষমা করতে পারব না , ইমোশন নিয়ে এমন ছিনিমিনি খেলার জন্য সে কোনদিন ক্ষমা পেতে পারে না ।
১৯৮৯ ব্যাচ কেন বলেন তো ?
শেষ লাইনটা যেন আমার কথারই প্রতিধ্বনি
টোনা বলেছেন:
ভাই তো আমারে জামাই বানায়া দিলেন .. ( আচ্ছা , লজ্জা পাওয়ার ইমোটা জানি কেমনে দেয় ... )অফটপিক : এইবার বলেন , জামাই হিসেবে কেমন লাগে দেখতে ??
লেখক বলেছেন: জামাই হিসেবে :
১। মনে হয় যে , এখনও ঢের সময় বাকি আছে , তারপর হাত তুলতে পারো ।
২। খেতে হবে আরও বেশি , নয়ত ৫ বছর পরও ডিসকোয়ালিফায়েড ।
লেখক বলেছেন: হু , দেখলাম
আকাশনীলের কথাটা ঠিক , কিন্তু আড্ডায় মশগুল হয়ে তো সেদিন কথাটা তোলার কথাও মনে হল না । আমারও মনে হচ্ছিল , করলা কি তোমরা ?
লেখক বলেছেন: না পড়েই ভাল করেছ ইমন । লন্ডন থেকে আড্ডা দিতে আসলে কত খরচ হত , একটাবার ভাবো
সুলতানা শিরীন সাজি বলেছেন:
টোনার মজার পোষ্ট টা পড়ে তোমাদের আড্ডা উপভোগ করলাম।
তোমার টাও ভালো লাগলো......
সেলব্রিটি ফারহানের কথা ভালো বলছো......তুমিও কিন্তু একই দলেরই। (আমাদের কাছে।)
হিমালয়টা এত চুপচাপ থাকে।লেখার বাহিরে ওকে নিয়ে বেশী কথা শোনা হয়না।
ও আমাকে বলেছিলো আড্ডাটা মজার হয়েছে।
মুক্ত বান্দরটার লাফালাফিও কিছু বুঝলাম না।
তোমাদের সামনে চুপ ছিলো মনে হয়।
মুনিয়া আসেনি?
সবাই ভালো থাকো।
সুন্দর আড্ডা হোক আরো।
মিস করি প্রানবন্ত আড্ডাগুলো।
লেখক বলেছেন: টোনা আসলেই অনেক মজা করে লিখেছে । ওর পোস্টে কমেন্ট করার পর কয়েকজন বলল সবগুলো কমেন্ট একসাথে করে আমি যেন একটা পোস্ট দিই । আমার পোস্টটা টোনার পোস্টে লেখা আমার কমেন্ট সংকলন ![]()
হিমালয় একটু বেশিই চুপচাপ .......
মুক্ত তো বেশ ভদ্র সেজেই ছিল , শান্তশিষ্ট লেজবিশি.... নাকি ?
অনেক ধন্যবাদ আপু ।
আপনার জন্য শুভকামনা
অ্যামাটার বলেছেন:
হুমম...কয়েকটা ভার্চুয়াল ক্যারেকটারের সাথে বর্ণনা মিলিয়ে পরিচিত হওয়ার চেষ্টা করলাম। আমার প্রিয় ব্লগারদের তালিকা'র একটা বড় অংশই দেখছি বুয়েটিয়ান।লেখক বলেছেন: জেনে ভাল লাগল ![]()
ধন্যবাদ
হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন:
আমারে মিয়া পুরা ফসিলই বানায়া দিলা । তয় আড্ডাটা অসাধারন হইসে । বিশেষ করে তুমি বা সীমান্ত কোন একজনের আরেকজন ব্লগারকে ফোন করে লেখা শিখতে যাওয়ার কথা শুনে ত পুরা হা হা প গে ।
লেখক বলেছেন:
,
হাজ্জাজ ভাই , অনেক পুরনো ব্লগার আপনি , কিন্তু পোস্ট দেন না , তাই ফসিল ব্লগার উপাধিটা জনৈক আরাফাত ভাইয়ের দেয়া ![]()
হু , জার্নালিজমের স্টুডেন্ট আমরা
, লিখতে পারি না , তাই ফোন করা ![]()
নাহিন বলেছেন:
আমি মোটামুটি সবাইকে দেখেই অবাক হইসিলাম। তবে,আপনি ভাইয়া লেখার মতই গুছায় কথা বলেন। আর ফারহান ভাইকে সেলিব্রিটি না বলার কি কারণ? এসেই খালি সেলেব দের মত ডানে-বামের লোক জনের সাথে ফিসফাস করলে আর কি বলবো?
তবে সন্ধ্যার আড্ডাটাই বেশি মজার ছিলো। ক্যাফের ভেতরে এবং বাইরে। ভুলবো না কোনদিন।
আদ্রোহ, আবীর আর মুক্ত কাজের কাজের করসে একটা
লেখক বলেছেন: ওহ তাই ?
সাতিশয় প্রীত হইলাম ।
ফারহানের ওটা নিয়ে দ্বিমত নাই , পপুলার লোক ।
হ্যাঁ , সন্ধ্যার আড্ডাটা ভুলব না কখনও । তোমাকে ধন্যবাদ , প্রাণবন্ত ছিলে বলে ।
নুশেরা বলেছেন:
দারুণ উপভোগ্য বর্ণনা! ফারহান তো মনে হচ্ছে ইচ্ছে করেই প্রধান অতিথি স্টাইলে সবার পরে হাজির হয়ে হাততালি পেয়ে গেছেন লেখক বলেছেন: আপু , আড্ডায় সবার মাঝে আপনার ছিল সরব উপস্থিতি , বারবার আপনার কথা বলে উদাহরণ টেনে আনছিলাম সবাই ![]()
ফারহান গার্ড অব অনার নেয়ার পাঁয়তারা করছিল , এটা তো আগে ভেবে দেখি নাই । এতক্ষণে বুঝলাম !!
অদ্রোহ বলেছেন:
@ নুশেরাপু ।যথার্থ বলেছেন ,ফারহান ভাই পরে আসিয়া একটু সেলিব্রিটি সেলিব্রিটি ভাব নেওনের কোশেশ করসিল আর কি লেখক বলেছেন: ![]()
রাশেদ বলেছেন:
আহা! এই জায়গার কথা কোথাও দেখলেই কেমন জানি লাগে। মেলাদিন হয়ে গেলো! আমাদের ব্যাচের পোলাপাইনের অ্যালবাম ঘেটে র্যাগের ফটুক বাইর করলাম।
লেখক বলেছেন: মনটা খারাপ অনেক রাশেদ ভাই ।
আপনার কথাগুলো ভেবে মনটা বিষাদে ছেয়ে গেল আরও । সবাই হারিয়ে যাচ্ছে ......
লেখক বলেছেন: কেন শিপন ভাই , আমার কাছে তো মনে হয় আমার লাইফটাই মাসকলাই এর ডাল।
দেশে আসলে আওয়াজ দেবেন , চলে আসব
মুক্ত বয়ান বলেছেন:
সাজি আপু আমারে বান্দর কইলো, আর আফনেও উনার সাথে তাল মিলাইলেন?? আপনে মানুষ নাকি বুয়েটিয়ান মাস্টার??
খুব খ্রাপ।
আবির আর অদ্রোহ অনেক কষ্ট করছে। এই দুইটারে ধইন্যা দিয়া লাভ নাই.. বিয়া করে নাই, কাজেই ধইন্যাপাতাগুলা রান্তে পারবো না। নষ্ট কইরা ফেলবো!!!
আপনাদের সাথে ঐদিন অনেক মজা হইছে।
আরেকটা মজার ঘটনা কইলেন না ক্যান??
ফারহান ভাই আর আপনের কথোপকথন শুইনা আমার বৈবাহিক অবস্থা নিয়া করা মন্তব্যটা??
সবাইকে আবারও ধন্যবাদ আসার জন্য। এত চমৎকার একটা সময় একসাথে কাটানোর জন্য।
লেখক বলেছেন: নাহ , তোমরা আসলেই যে বান্দর সেটা বুঝতে বাকি থাকল না ,
তাইত বলি সব টিচার ক্ষেপসে কেন ...... হমম ![]()
আমরা কিন্তু মহাভদ্র ছিলাম , ডিসক্রিট ম্যাথের টিচার আমাদের ভাল বিহেভের জন্য বোনাস ২০ দিয়েছিলেন কুইজে ![]()
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
দারুন লাগলো। বর্ণনায় মনে হল আমিও চলে গিয়েছিলাম আপনাদের আড্ডায়।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা
ভাল থাকবেন
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আইহায় মুক্ত বান্দরটা এখানেও?
তোমরা সবাই এত মজা করছো.........এখানে বারবার ঘুরে ঘুরে আসি সেকথা জানতে।
ফেয়ার এ্যান্ড ক্যামন মাখছো মুক্ত?
ইফতার এ কি কি খাইলা সে কথা একটু বলো।
ফারহান তোমার আর টোনার মজার বর্ণনা শুনে আড্ডার রেশ লাগলো।
ভালো থেকো তোমরা।
ঈদ উত্তর কিছু করো আবার.......।
লেখক বলেছেন: ওহ , আপু , আমি সেলিব্রিটি না ![]()
ফারহানও মনে হয় না , কারণ সেলিব্রিটি হতে হলে বেশ নাক উঁচু হতে হতে হয় , আমরা তো এই জায়গায় পুরোই ব্যর্থ
ইফতার আইটেম দেখুন এই লিংকে : (যদিও আসল আইটেমগুলোর ছবি নেই)
Click This Link
দেখি , সবার সময় হয়ে উঠে না , কিছু করার ইচ্ছা তো সবসময় থাকেই
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
ব্লগে রেগুলার আসি না। কাল একজনের ব্লগে যেয়ে প্রথম জানলাম যে ০২ তারিখ আপনাদের আড্ডা ছিল। জানেন, আমিও সেদিন বুয়েট গিয়েছিলাম হিহি! আম্মু বলছিল, দাঁড়াও একটু ঘুরে দেখি। আমি বললাম, না না চল!
আমি বুয়েটে পড়ি না তো, তাই আমি জানতাম না।
লেখক বলেছেন: আশে পাশে ঘুরে গেল অনেকে , ছুঁয়ে দিয়ে গেল না
ভীষণ গরম ছিল সেদিন , এক পশলা বৃষ্টি মন্দ হত না
লেখক বলেছেন: কিছু বলবেন না ?
মুক্ত বয়ান বলেছেন:
@সাজিপু: এই পোস্টটা দেখেন.. খানা-পিনার বর্ণনা আছে। ফেয়ার লাগাবো ক্যামনে?? এখনো কিনাই হয় নাই!!!
আবারও বান্দর বলার জন্য মাইনাস!!!
কালপুরুষ বলেছেন:
আগে খবর পেলে বুয়েটের খন্ডকালীন ছাত্র হিসেবে সান্ধ্যকালীন আড্ডায় যোগ দেয়া যেত।
লেখক বলেছেন: আগে বলবেন না ??
দারুণ হত আপনাকে পেলে
কালপুরুষ বলেছেন:
আড্ডার বর্ণনা চমৎকার লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
আইহায় আমি নাকি সুদর্শন!!!!একটা কাহিনী কই ,একবার মাইলাইনে বইসা আছি,পাশে সীট খালি। এমন সময় জনৈকা ললনা উঠল, আমি দেখলাম আমার পিছনে আরেকটা সীট খালি যেখানে একজন বইসা পান চিবাইতাছে। মনে মনে ভাবলাম কম্পিটিশন এ জিতে যাব পানচিবাইন্যা চাচার কাছ থেকে।কিন্তু অন্তরে সুলেমানী তলোয়ার ঢুকিয়ে ললনা পান-মানব কেই বেছে নিল।সেদিন ভাবছিলাম প্লাস্টিক সার্জারী করুম।
লেখক বলেছেন: তুহিন , তুমি যদি সুদর্শন না হও ........ ![]()
তবে শুধু সুদর্শন হলেই চলে না , সাথে সাথে পার্সোনালিটিও লাগে । অল্প সময়ের মাঝে হয়ত বুঝে উঠতে পারিনি পুরোটা , তবে যতটা পরিচয় পেলাম , খারাপ কিছু তো পাইনি ।
আর যে ঘটনাটা লিখেছ , সেটা প্রসঙ্গে বলি । মেয়েরা মনে হয় ছেলেদের মত এক্সপ্রেস করে না । অনেক ছেলে হলেই ধুম করে সুন্দরী মেয়ের পাশে বসে পড়ত , মেয়েরা হয়ত ইচ্ছা হলেও উল্টোটাই করবে , যে দেখ তোমাকে বেইল দেই না ![]()
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
তবে আপনাকে যেমন ভাবছিলাম আপনি সেরকমই। আদর্শ ভালো ছেলে।
লেখক বলেছেন: হাহা , ঠিক আছে থ্যাংকু
কিন্তু কথা হল , শিওর হলে কিভাবে ?
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
মেহরাব, দারুণ! অনেক ধন্যবাদ ভাই।এটাও আমার প্রিয়তে নিয়ে নিলাম। প্রবাস জীবনে কোনদিন যদি খুব অসাধারণ কোন স্মৃতি রোমন্থন করতে চাই, ব্লগের পাতা খুলে এই আড্ডার পোস্টগুলো দেখবো।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সাদাত ভাই , ভীষণ ভাল একটা সময় উপহার দেবার জন্য ।
আমিও জানি , বাইরে চলে গেলে এই পোস্টগুলো খুব কষ্ট দেবে , সান্ত্বনাও দেবে
সীমান্ত আহমেদ বলেছেন:
ওরে আমি তো দেখি। লেইট।আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে কালকে সারারাত আর আজকে সকাল আট টা পর্যন্ত জাইগা আবিষ্কার করলাম খেলা কালকে। তাই ঘুমায়া ছিলাম। আর কালকে আড়েক আড্ডায় গেছিলাম। ভার্চুয়াল জগতের আড্ডার কথা শুনলে আমার মেরুদণ্ডের তলদেশে যে ভয়ের শীতল ধারা বয়ে যেত তা বেশ কেটেছে।
আড্ডাটা সিরাম মজা পাইছি।
সাদাত ভাইয়ের সাথে কথা বলে ভালো লেগেছে।
ভালো ল;েগেছে সবার সাথে কথা বলেই কিন্তু ঐ যে সাদাত ভাইকে দেখলে বুঝা যায় এটা সাদাত ভাই।
এরকম নাকি আরেকজনকে দেখলে বুঝা যায়, আমারে একজন বলছে কানে কানে, সেটা হইলো ফারহান দাউদ।
লেখক বলেছেন: আগে থেকে খবর টবর নিয়ে রাখবা না ? সাউথ আম্রিকান বাছাইয়ে সবসময় সময় নিয়ে গোলমাল হয় , তাই এবার ভাল করে খোঁজ খবর নিয়ে রেখেছিলাম । কাল সকাল সকাল অফিসে যেতে বলেছে , মেজাজ খারাপ ![]()
সিসিবির আড্ডা চরম হল তাহলে ? দেখি ঐ ব্লগে ঢুঁ মারতে হবে , যদিও কাউকে তো চিনি না ।
একটা ব্যাপারে ফয়সালা কর , অনেকে আমাকে সেলিব্রিটি বলে দাবী করছে । আমি ব্যাপারটা প্রত্যাখ্যান করছি । ফারহানের ধারে কাছেও আমি নাই , এই ব্যাপারে তোমার ভোট চাই ![]()
আকাশনীল বলেছেন:
মেহরাব ভাই প্রিয়তে নিয়ে গেলাম লেখাটা। আপনাদের সবার সাথে আড্ডা দিয়ে খুব খুব ভাল লেগেছে সেদিন।
লেখক বলেছেন: তোমাকে অনেকদিনের চেনা , কিছু ফেস খুব মনে থাকে । তুমিও তাদের মাঝে একজন , কথা হল , ভাল লাগল অনেক
রিমি (স. ম.) বলেছেন:
যদিও অনেকেই আসতে পারেননি তারপরও এত ব্লগার বুয়েটের? যন্ত্র ঘেঁটে ঘেঁটেও দেখি তোমাদের কারোরই হাতের বারোটা বাজেনি যার প্রমাণ ব্লগে তোমাদের নিয়মিত এত চমৎকার চলাচল। যারা আড্ডায় ছিল বা ছিল না সবাইকে শুভেচ্ছা। লেখক বলেছেন: সত্যি কথা বলতে কি , আমরা মনে হয় একটা সময় যন্ত্রই হয়ে যাই , নিজের অজান্তেই ।
এই যেমন , বাঁধাই করা সাজানো কোন খাতা ছিল না বলে কোনদিনও একটা পংক্তি তুলিনি কোথাও । কোনদিনও জানতাম না , স্মৃতিগুলো বিন্দু বিন্দু জমিয়ে বরফ কুচি হিসেবে সংরক্ষণ করে ফেলতে পারব । ব্লগ সম্ভবত সে রঙিন খাতা , যেটা পেয়ে যন্ত্রের ভেতরের প্রাণটা জেগে উঠল ।
ভাল থেকো
লেখক বলেছেন: ওহহ , আমি বেঁচে গেছি তাহলে
আমারটা আমের ছিল ![]()
হিমালয়৭৭৭ বলেছেন:
আমি খণ্ড খণ্ড অংশগুলো স্মৃতিতে রাখলাম আরকি.....জনারণ্যে আমি একদমই কতা খুজে পাইনা, বা কিভাবে চালিয়ে যেতে হয় সেটাও জানিনা।। তবে ওয়ান টু ওয়ানে ভালই মানিয়ে নিতে পারি মনে হয়।। শিমুল ভাই সার্টিফিকেট দিতে পারবে।।। আপনার লেখার সঙ্গে বাস্তব জীবনের যথেষ্টই মিল পেলাম, ইনফ্যাক্ট শুরুতে আমার আসার তেমন ইচ্ছা ছিলনা, এই নিশ্চুপতার দোষে। কিন্তু রাজীর মুখে আপনার আর শিমুল ভাইযের আসার কথা শুনে চলে আসলাম...যদিও আপনার সঙ্গে খুবই কম কথা হল এই ইপিসোডে, নেক্সটে সেটা আরও বৃদ্ধি পাওয়ার আশা রইল।।
লেখক বলেছেন: ধন্যবাদ হিমেল
জুনিয়র হলেও তোমার লেখালেখি , চিন্তাধারাকে সমীহ করি সবসময় । বুয়েটিয়ানদের সবসময় একান্ত আপনজন মনে করি । সেদিন হলে গিয়ে হলের পরিস্থিতি দেখে প্রচন্ড কষ্ট পেয়েছিলাম , আমাদের উইংটা ছিল ছাত্রলীগ উইং , আমাদের ৬ টা রুমের মাঝে ব্যাসিকালি কোন প্রাচীর ছিল না , নতুন ব্যাচ আসত যেত , কিন্তু ট্রেডিশনের চেইনজ হত না । উইংয়ের বিদায় অনুষ্ঠানে কমপক্ষে ১১/১২ টা ব্যাচের সিনিয়র জুনিয়ররা থাকত । এবার গিয়ে দেখলাম ০৫ এর নেতৃত্বে আমাদের সেই ছাত্রলীগের তান্ডবলীলা । কষ্ট থেকে কথাগুলো বললাম , তোমাকে আর রাজী কে চেনা না থাকলে হয়ত অসম্ভব কষ্ট নিয়েই ফিরতে হত ।
অনেক অফটপিক কথা বলে ফেললাম .... আসলে কথাগুলো মাথায় ঘুরছে খুব করে
অপরিচিত_আবির বলেছেন:
আমার চেহারা লেখার সাথে না মিললেও আপনার আর ফাহান ভাইয়ের চেহারা কিন্তু যেরকম কল্পনা করেছিলাম(মানে ফেসবুক ঘাটার আগেইআর মেহরাব ভাই, আমাদের কাছে কিন্তু ফারহান ভাই আর আপনার সেলিব্রেটি স্ট্যাটাস সমান। উনি কেবল লেইট করে এবং একা আসায় স্পটলাইট কেড়ে নিয়েছিলেন!
লেখক বলেছেন: আমি কিন্তু ব্যাটন ফারহানের হাতে সমর্পন করলাম , আমি ওকে বস মানি । কাজেই ঐকমত্যের ভিত্তিতে ফারহান সেলিব্রিটি ![]()
আবিরের ব্যাপারে একটা কথা হচ্ছিল সেদিন , দাড়ি কাটালে আবিরের চতুর্থ সত্ত্বা বের হয়ে আসবে ![]()
মুভি নিতে যাবো একদিন তোমাদের রুমে । আড্ডা নিয়ে তো সবই বলে দিল সবাই , এই পোস্টগুলোতেও কিন্তু টুকরো টুকরো আড্ডা হয়ে গেল ![]()
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আড্ডা মিস করার লাইগা এখন হিংসা হৈতাছে....... প্লাস দিয়া ভাগলাম! কমেন্ট পড়ুম না, পোস্ট পইড়াই হিংসিত! লেখক বলেছেন: তুমি না থাকায় , সেটা নিয়ে আমরা যথেষ্ট বিচলিত ছিলাম । মারাত্মক মিস করে ফেললে ।
কমেন্টগুলো পড়ো , ভাল্লাগবে
লেখক বলেছেন: ধন্যবাদ মুক্ত । তোমার ম্যাগাজিনের জন্যও থ্যাংকস
ঘুম নাই বলেছেন:
দারুন
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
রিমি (স. ম.) বলেছেন:
আচ্ছা তুমি কি একবার আমাকে ফেসবুকে নক করতে পারবে? তোমাকে ওখানে পাওয়া যায় না। ভাল হয় যদি নক করতে পার।
লেখক বলেছেন: রিমি , তোমাকে তো পাওয়া যায় না । তোমার নাম ভুলে গেলাম , নাকি তোমার প্রোফাইল প্রাইভেট করা ?
মেসেনজারে পারলে চেষ্টা করো , আইডি দিয়েছি তোমার পোস্টে
লেখক বলেছেন: এই তো সাইফুর ভাই ,
কেমন আছেন ?
আমি আছি ... মোটামুটি
লেখেন না ইদানিং ?
ঘুম নাই বলেছেন:
শুভ আমাকে যাইতে বলছিল। অসামাজিক প্রাণী বলে যাইনি। আফসোস!
লেখক বলেছেন: আমিও কম অসামাজিক না । এতগুলো ব্লগার আড্ডা হল , সবসময় গরহাজির । তবে , আমি যেহেতু এটায় যেতে পারলাম , অন্যদেরও আসা উচিৎ ছিল , নেক্সটে উপস্থিতি আশা করছি
লেখক বলেছেন: আপনাদের না দাওয়াত দিলাম !!
আসলেন না কেন ? এক প্লেট ইফতারি নষ্ট হল ![]()
লেখক বলেছেন: হু ![]()
লেখক বলেছেন: মুড তো আমিও পাই না সাইফুর ভাই ......
কিছু লিখে অন্তত পথ তো দেখান
জেরী বলেছেন:
বেশ মজা করলেন
লেখক বলেছেন: হ্যাঁ , অনেক ।
মাঝে মনে হত মজা করার বয়েস বুঝি ফুরিয়েই গেছে । এবার গিয়ে বুঝলাম এখনও বুড়ো হতে ঢের বাকি
সহেলী বলেছেন:
এই পোষ্ট পড়ে ভাল লাগল , কিন্তু ...
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৮
................. তোমার এই পোষ্টের কিছু বুঝতে পারলাম না ।
লেখক বলেছেন: কেমন আছো ?
অনেক অনেকদিন পর দেখছি , আমার ব্লগে দেখে ভাল্লাগছে ।
নিয়মিত লেখা চাই আবার ....শুভকামনা থাকল
অফ-টপিক : মাঝে মাঝে মনে হতে থাকে , আর বোধহয় কিছু লিখতে পারব না , অনেক কিছু বলতে ইচ্ছা করছে , কিন্তু ভাষা খুঁজে পাচ্ছি না । ওটা ভাষা হারানোর একটা পোস্ট ।
রাগ ইমন বলেছেন:
দারুন আড্ডার দারুন বর্ননা আর আমাদের নিদারুণ শোক ! আমিও আড্ডায় যাওয়া বন্ধ করলাম আর ব্লগারদের আড্ডার ম্যারাথন শুরু হইলো । অবশ্য , বুয়েটিয়ান তো না , সুতরাং এই আড্ডার বর্ননা ছাড়া কিছু পেতাম না , তাই খুশি আছি । আবীর এবং অদ্রোহ প্রতিভাবান প্রকৌশলীর পাশাপাশি দুর্দান্ত ম্যানেজার হবে বোঝা গেলো । এইটা আজকের দুনিয়ার জন্য সবচেয়ে জরুরী গুণ ।
পোস্টে প্লাস
লেখক বলেছেন: এই প্রথম কোন আড্ডায় গেলাম ...
"আমার হল শুরু আর আপনার হল সারা" ।
অদ্রোহ, আবীরের সিভিতে ৫ বছর পর ব্লগাড্ডার সফল আয়োজক হওয়ার কথাটা মনে হয় লেখা যাবে ![]()
মানবী বলেছেন:
চমৎকার সময় কাটিয়েছেন সকলে মিলে! আমি ব্লগে খুব নিয়মিত নই বলেই হয়তো বেশ কিছু নতুন নিকের সাথে এখানে পরিচয় হলো।
সেলিব্রিটি সিন্ড্রোম মুক্ত সেলিব্রিটি ফারহান ভাইয়ের শুভ আগমনে যে প্রাণঢালা সংবর্ধনা দেয়া হয়েছে তা জেনে মজা পেলাম :-)
এমন আড্ডা আরো অনেক অনেক হোক, আমাদেরও এমন মজার পোস্ট পড়ার সুযোগ হবে। ভালো লেগেছে বর্ণনা পড়ে, ধন্যবাদ ভাইয়া।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু , লেখাটা পড়ে ভার্চুয়াল আড্ডায় শরীক হওয়ার জন্য।
অনেক কৃতজ্ঞতা , আপনার শুভকামনার জন্য ।
লেখক বলেছেন: দেশে আসলে খবর দেবেন তো ?
বুয়েটেই আড্ডা আয়োজন করে ফেলব প্রয়োজনে
আফসুস কেটে যাবে ![]()
লেখক বলেছেন: আমার পোস্ট আমার পোস্টেই পেস্টিং ... ?
কেমন আছেন ?
নিহন বলেছেন:
এর আগের পোস্ট জাক্কাচ হইছে বলতে হই ।
লেখক বলেছেন: ঐ যে ডট ডট ?
প্রিয়তে নিয়েছেন ?
লেখক বলেছেন: আমার করা কয়েকটা বড় কমেন্ট জোড়া দিয়ে পোস্টটা দাঁড় করানো ।
বুঝলাম যে আড্ডা পোস্ট তাহলে আড্ডার মেজাজেই লিখতে হয় ,
আগে থেকে প্ল্যান করে লিখলে ভাল হত না তাহলে ![]()
রোবোট বলেছেন:
"১৯৮৯ ব্যাচ কেন বলেন তো ?" (সাইফ শেরিফকে)ঐটা প্রাগৈতিহাসিক ব্যাচ। (আমাদের ব্যাচ)
"আমার পোস্ট আমার পোস্টেই পেস্টিং ... ?" (আমাকে)
কপিপেস্ট।
লেখক বলেছেন: রোবোট ভাই , আপনি যে ফসিল হয়ে গেছেন , সেটা কি আর অজানা ?
আফসোসের ব্যাপার হল , সেদিন ০০ ব্যাচের সাদাত ভাইকে আরেকটু হলে সবাই নানা ডেকে ফেলত ![]()
ঐ পোস্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ![]()
শিট সুজি বলেছেন:
প্রিয়তে নিলাম।সিনিয়র ভাইদের প্রত্যেককে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
অসাধারন আড্ডা হয়েছে সেদিন।
লেখক বলেছেন: ধন্যবাদ রাজী , আজও বুয়েট যাচ্ছি ইফতারে ।
বাইরে জ্যাম দেখে আসলাম , জ্বর এসে গেছে । এখন রওনা দিলে সন্ধ্যার আগে যেতে পারব কিনা শিওর না ![]()
মাহবুবা আখতার বলেছেন:
ব্লগারস মিট তবে একটা বিষয়ে পুরো একমত, ব্লগের চেহারা আর বাস্তবের চেহারা বেশিরভাগ সময়ই মেলে না। যে কয়জন ব্লগারকে দেখেছি, এটাই মনে হয়েছে।
আমার অবশ্য তেমন বেশি ব্লগারের সাথে যোগাযোগ নেই, যে দু'একজনের সাথে ক্লোজ পরিচয় আছে, এদের সাথে দেখা হলেই একচোট নিক সংক্রান্ত আলাপ এবং ইন্টার-ব্লগার প্রেম নিয়ে একচোট আলোচনা হয়।
যাই হোক, আসল কথা হল আপনার ইফতার পার্টির সাদাসিধা বর্ণনাটা পড়তে ভালো লেগেছে।
+ দিয়ে গেলাম।
লেখক বলেছেন: অনেকদিন পর দেখছি আপনাকে
দেরিতে হলেও আড্ডায় শরীক হলেন তবে !!
ইন্টার-ব্লগার প্রেম ? খুবই কিউরিয়াস ফিল করছি , এ বিষয়ক জানা শুন্যের কোঠায় আমার । একটু খোলাসা করবেন ??
*পাগলা জগাই* বলেছেন:
বুয়েটে নাকি তাবলিগের প্রকোপ হইসে?
লেখক বলেছেন: বুয়েটে হলে অনেক ছেলেই দেখতাম তাবলীগের সাথে জড়িত , টিচারদের মাঝেও সংখ্যাটা অনেক ।
কিন্তু "প্রকোপ" বলার কারণ কি হতে পারে ? অন্তত এতটুকু দেখেছি যে আমাদের মাঝে কথায় কথায় দুই নম্বরি থাকলেও এই ছেলেগুলো অনেস্ট । ভাল মানুষ দেখলে আমাদের চুলকানি শুরু হয় ।
লেখক বলেছেন: নাহ , কেন যেন লেখায় মন বসে না ।
চিরন্তন সমস্যা
হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন:
তাবলিগের ব্যাপারে একমত মেহরাবের সাথে, মাঝে মাঝে দাওয়াত দিতে এসে বিরক্ত করা ছাড়া র কোন সমস্যা পাই নাই ওদের মধ্যে।এমনিতে মানুষ হিসেবে বেশ সৎ ওরা।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
ইয়াহ!!! ভাইয়া আমি কমেণ্ট একসেস পাইছি এইটা আমার প্রথম কমেণ্ট
আপনার লিখাটা ইন ডিটেইলস হইছে
"""সোয়াইন ফ্লুর কালে এত হ্যান্ডশেক ভাল না""
এই লাইন টা বেশি ভালো লাগছে
লেখক বলেছেন: তোমার লেখাগুলোর ভক্ত হয়ে গেছি এর মাঝেই
তুমিই কি বাপ্পী ?
জুমানজি১১ বলেছেন:
আহারে! কএকদিন ব্লগে না ঢুকলে কত কিছু মিস হয়। জানলে তো আইসা পড়তাম।আমি যদিও ব্লগার বল্লে অত্তুক্তি করা হবে, কিন্তু এই সুযোগে সেল্ব্রিটি দের দেখা যেত।লেখাটা জীবন্ত হয়েছে। আবার সেই অডিটরিয়াম এর স্লোপ আর র্যাগ কর্নার এর আড্ডার কথা মনে পড়ে গেল।
নেক্সট টাইম ধরতে হবে।
লেখক বলেছেন: কোন ব্যাচ বস ?
দেখা হবে কোন একসময় , অপেক্ষায় থাকলাম
নকীবুল বারী বলেছেন:
আড্ডাটা অনেক প্রানবন্ত ছিলো। যদিও আমি খুব তাড়াতাড়ি চলে আসি।
লেখক বলেছেন: ব্লগেও তোমার দেখা মেলে না
পতত্রী বলেছেন:
মিসড্
লেখক বলেছেন: বিরাট মিস !!
কে জানে , আবার আসবে কবে সেদিন !
নীরো ইমাম বলেছেন:
চট্টগ্রামে থাকা কি আমার অপরাধ হইয়া গেলো।দাওয়াত পাইলাম না। আমি মেকানিকেল ৯৭ ব্যাচ। আউলায় ছিলাম।
লেখক বলেছেন: কি যে বলেন বস , চিটাগাংয়ে দাওয়াত পাঠানো হয়েছে তো
অদ্রোহ তো চিটাগাংয়ের । আপনি কেন আসলেন না ? আমরা ওয়েট করে ছিলাম ।
আউলা কত নম্বর ?
কোলাহল বলেছেন:
ভালই আড্ডা হয়েছে তাহলে। আপনার ছবিটা যখন প্রথম দেখি তখন কিন্তু আমিও কল্পনার সাথে মিলাতে পারিনি।
লেখক বলেছেন: কেমন আছেন কোলাহল ? ওহ আমাকে দেখেছেন ? কোথায় বলুন তো ...
আপনি এত এত দিন পরপর আসেন , মনে হয় আপনাকে দেখলেও ভুলে যেতাম বারবার
মুনিয়া বলেছেন:
আমি মিস করেছিমাইনাস
ঐদিন তো সারাদিন বুয়েটে ছিলাম। রাতে ইন্ডিয়া রওয়ানা হয়েছি বুয়েট থেকে। আমাকে জানালেন না কেন? ধ্যাৎ!
ক্যাফেতেও ঘুরে গেছি। শুনছিলাম লীগের ইফতার পার্টি- আর ঢুকিনি
লেখক বলেছেন: ইশশ !!
আমি দু'একজন কে জিজ্ঞেস করেছি তোমাকে জানিয়েছে কিনা ? কে যেন বলল জানানো হয়েছে । নাহিনকে জিজ্ঞেস করেছিলাম , ও মনে হয় কিছু বলতে পারেনি ।
অনেক বড় মিস হয়ে গেল আসলেই , আমি সহ অনেক চেনা , কিন্তু বাস্তবে অচেনা মানুষগুলোকে চেনার সুযোগ মিলত ।
নেক্সটে ভুল হবে না ...
ইন্ডিয়ায় কেন ? আর্কি ট্যুর ?
মুনিয়া বলেছেন:
হ্যাঁ ভাইয়া। ৩৩ দিনের ট্যুর দিয়ে মাত্র ফিরলাম। আপনি ভাল আছেন?আসলে ফোনে জানালে বেস্ট হত। মেইল চেক করেছি দেশে ফিরে
কল্পনাতে শুভ্র বলেছেন:
ভাইয়া , লেখাটা খুব ভালো হইছে | এরকম একটা আড্ডায় থাকতে পারলে খুব মজা লাগত | মিস করছি | পরের আড্ডা কবে হবে সেই প্রত্যাশায় আছি |
রেজোওয়ানা বলেছেন:
ভাল লাগলো অনেক.........
আসিফ মুভি পাগলা বলেছেন:
ভাইয়া । এখন বুয়েটিয়ান কে কে আছেন ব্লগে জানালে ভাল লাগবে । আমি বুয়েটিয়ান এবং ব্লগে নতুন ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















ডেমোক্রেসীর মত ! দেয়ার উইল বি এক্সেস অফ পিপল বাট নো এন্ট্রান্স অফ পিপল !!!