আমার প্রিয় পোস্ট

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

মুভি রিভিউ :: ব্রাজিলের অসাধারণ ৫ টি , আর্জেন্টিনার অনন্য ২ টি

২৯ শে মে, ২০১০ বিকাল ৪:৫২

শেয়ারঃ
0 2 0

মুভি রিভিউ দেয়ার বিশ্বকাপের ঠিক আগের এই সময়টার চেয়ে বাজে সময় আর বোধকরি নেই । ব্রাজিল আর্জেন্টিনা নাম দু'টি ক্ষণে ক্ষণে উচ্চারিত না হলে লোকে এখন কথাই কানে তোলে না , সবুজ , হলুদ , নীল আর আকাশী রং ছাড়া অন্য রঙের দিকে মানুষ যেন ফিরেও তাকায় না । সে কথা মাথায় রেখেই ল্যাটিন ফ্লেভার সহযোগে এই মুভি রিভিউয়ের (অপ)প্রয়াস।

ব্রাজিলের অসাধারণ ৫ টি:

City of God

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ব্রাজিলের সিনেমাকে নিয়ে গেছে অন্য রকম উচ্চতায় । বিশ্বের সর্বকালের সেরা সিনেমাগুলোর অন্যতম এই মুভিটি আবর্তিত হয়েছে রিও ডি জেনেইরোর শহরতলীতে অল্প বয়েসীদের অপরাধ জগতে ক্রমাগত জড়িয়ে পড়া এবং সে থেকে বিস্তৃত বিরাট অপরাধীদের জাল গড়ে ওঠার ঘটনাকে কেন্দ্র করে । মুভিটির ট্যাগলাইন "Fight and you'll never survive... Run and you'll never escape." সম্ভবত মুভিটি নিয়ে অনেককিছু বলে দেয় । অনন্য নির্মাণশৈলীর এই মুভিটি রইল আমার টপ চয়েসে।

Central Station

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বিখ্যাত তার অনন্য মানবিক আবেদনের জন্য । বর্ষীয়ান মহিলা ডোরার পেশা রিও-ডি-জেনেইরোর সেন্ট্রাল স্টেশনে বসে নিরক্ষর মানুষকে চিঠি লেখে দেয়া। ৯ বছরের বালক জোশুয়ার মা ডোরার কাছে নিয়মিত চিঠি লিখিয়ে নেয় , জোশুয়ার হারিয়ে যাওয়া বাবাকে উদ্দেশ্য করে । একদিন ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা , বাস চাপায় মারা যান মা , জোসুয়া হয়ে গৃহহীন অনাথে । ডোরা এবার জোসুয়াকে সাথে করে নিয়ে চলে বেচে দেবার উদ্দেশ্যে , কিন্তু হঠাৎ করেই ভেতর থেকে বিবেক যেন তাকে চেপে ধরে । পরের গল্পগুলো শুধুই ছুঁয়ে যাবার..

Barren Lives

উত্তর পূর্ব ব্রাজিলের বিস্তীর্ণ বিরান ভুমিতে খাদ্য , আশ্রয়ের খোঁজে দিনের পর দিন চড়ে বেড়ায় একটি দরিদ্র পরিবার । বাবা ফাবিয়ানো , মা সিনহা , তাদের দু'সন্তান আর একটি কুকুর ছানা । কিন্তু ভাগ্য বিধাতা তাদের সহায় যেন হতেই চাইছেন না । ফিল্মটির বৈশিষ্ট্য হল এর সাইক্লিক নেচার । মুভিটি শেষ হয়ে যাবার পর আবার নতুন করে দেখতে শুরু করলে মনে হবে যেন ঘটনা এগিয়ে চলছে । ১৯৬৩ সালের সিনেমাটি আমার অন্যতম ফেভারিট।

Black God, White Devil

মুক্তি পায় ১৯৬৪ সালে , তবে ঘটনার প্রেক্ষাপট ১৯৪০ এর দশককে ঘিরে। ভাড়াটে বন্দুকধারী বাহিনীর নেতৃত্বে থাকা আন্তোনিওর জবানীতে মুভির প্রধান চরিত্র দরিদ্র খামার কর্মী ম্যানুয়েল । বঞ্চনার প্রতিবাদে নিজের মালিককে হত্যা করে স্ত্রী সহ অপরাধ জগতে নাম লেখায় ম্যানুয়েল । ধীরে তারা হয়ে পড়ে আরও বৃহত্তর চক্রের অংশ।

Bus 174


২০০২ সালে মুক্তি পাওয়া ডকুমেন্টারি ফিল্ম । একদল ডাকাত ডাকাতি প্রচেষ্টার পর ঘটনাক্রমে জিম্মি করে ফেলে একটি বাসের যাত্রীদের । ৪ ঘন্টার জিম্মিদশার ঘটনাপ্রবাহে উঠে আসে রিও-ডি জেনেইরোর বস্তিবাসী জীবনের চিত্র , ব্রাজিলের বিচারব্যবস্থা ।


আর্জেন্টিনার অনন্য ২:

The Secret in Their Eyes

একেবারেই হাল সময়ের মুভি । ২০১০ এর অস্কার মঞ্চে হিসেবে জার্মানীর "দ্যা হোয়াইট রিবন" এবং ফ্রান্সের "দ্যা প্রোফেট" এর মত বাঘা বাঘা মুভিকে পরাভূত করে এটি ছিনিয়ে নেয় সেরা মুভির সম্মান ।১৯৯৯ সালে ফেডারেল জাস্টিস এজেন্ট বেঞ্জামিন এসপিতো অবসর জীবন কাটাতে উদ্যোগ নেন একটি উপন্যাস লেখার । উপন্যাসের বিষয়বস্তু হিসেবে বেছে নেন ২৫ বছর আগের তার কর্মজীবনে কাছ থেকে দেখা অনুদ্ঘাটিত এক হত্যা রহস্যকে । সঙ্গীনি হিসেবে পেয়ে যান এক সময়ের ভালবাসার মানুষ এবং সহকর্মী আইরিনকে । হঠাৎ করেই যেন কেটে যেতে থাকে দীর্ঘদিনের ধোঁয়াশা । কোনদিকে তাহলে মোড় নিতে চলেছে ঘটনাপ্রবাহ ?
অসাধারণ একটি সিনেমা ..

The Motorcycle Diaries

মোটরসাইকেল ডায়েরিজ বইটি নিয়ে নতুন করে আর কিছু বলার নেই । বিপ্লবী চে গুয়েভারাকে বিপ্লবের দীক্ষা দিয়েছিল যে দক্ষিণ আমেরিকা সফর , তাকে উপজীব্য করেই সেলুলয়েডের পাতায় এই মুভির আয়োজন । মুভির স্বল্প পরিসরে ডায়েরির খুঁটিনাটি উঠে না আসলেও , যতটা এসেছে ততটুকু আমার কাছে অসাধারণ লেগেছে ।

 

সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১০ বিকাল ৪:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে মে, ২০১০ বিকাল ৫:০৬
নুভান বলেছেন: জটিল পোষ্ট। ২ টা দেখছি, বাকিগুলো ডাউনলোড কইরা ফালামু :D
২৯ শে মে, ২০১০ বিকাল ৫:২০

লেখক বলেছেন: লিংকগুলো পারলে দিও । আমি সময় পেলে যোগ করে দেব।

অনেক ধন্যবাদ

২. ২৯ শে মে, ২০১০ বিকাল ৫:১২
ফাহাদ চৌধুরী বলেছেন: ভালু পুষ্ট!! তয় ডাউনলোড লিঙ্ক না দিলে প্লাস দিমু না!!
২৯ শে মে, ২০১০ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: সিটি অব গড :
Click This Link

Click This Link

The Secret in Their Eyes
Click This Link

Central Station
Click This Link

বাকিগুলোও খুঁজছি

৩. ২৯ শে মে, ২০১০ বিকাল ৫:১৪
রিফাত হোসেন বলেছেন: minus 5 - 2 goal a argentina bango korar jonno, mobile a likichi
২৯ শে মে, ২০১০ বিকাল ৫:২০

লেখক বলেছেন: খাইসে , ভাই , এইসব মুখের জোড়ে ফুটবল আগামী ১০০ বছরেও কাপের ছোঁয়া পাওয়া লাগবে না । আর্জেন্টিনার মুভি কম দিয়েছি কারণ আমিই দেখেছি মোটে ৪ টি আর্জেন্টাইন মুভি , তার মাঝে এ দু'টো দারুণ লেগেছে । ব্রাজিলের মুভি দেখা হয়েছে বেশি ।

যাই হোক , এখন খেলার তর্কে না যাই । আর্জেন্টিনার সাথে তর্ক জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
করা অহেতুক সময়ের অপচয় , ইটালি জার্মানি হলে বিবেচনা করতাম

৪. ২৯ শে মে, ২০১০ বিকাল ৫:৩৫
সুবিদ্ বলেছেন: কী অবস্থা আপনার?? এত অনিয়মিত হয়ে গেলেন যে.......

ধন্যবাদ, অনেকদিন পরে মুভি রিভিউ পোষ্ট পেয়ে খুবই ভালো লাগলো
৩০ শে মে, ২০১০ সকাল ১১:২৫

লেখক বলেছেন: এইতো বেঁচে আছি । আসলেই অনিয়মিত হয়ে গেছি , সম্ভবত আমাদের সময়কার প্রায় সবাই অনিয়মিত হয়ে গেছেন । নিজের দিক থেকে উৎসাহে ভাটা পড়ে গেছে এ বছরের শুরু থেকেই । তেমন কিছুই এখন টানে না ।

তার উপর , ব্লগে ইদানিং হঠাৎ যখন ঢুকি , ভাল লেখা খুঁজে পাওয়াটা বেশ দুস্কর লাগে । সবমিলিয়ে আসা হয়ে উঠে না ।

অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য

৫. ২৯ শে মে, ২০১০ বিকাল ৫:৪১
টেকিবাবা বলেছেন: এই টাইপের মুভি ভালা পাই :)
City of God, The Motorcycle Diaries দেখা। বাকিগুলার খোঁজ লাগাইতেছি, দেখা লাগবো!
৩০ শে মে, ২০১০ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: লিংক দেয়া আছে নুভানের কমেন্টে । ভাল লেগেছে জানলে ভাল লাগবে।

অনেক ধন্যবাদ

৬. ২৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৩
হাসান মাহবুব বলেছেন: প্রথম দুটা আর শেষটা দেখসি। সিটি অফ গড আমার অলটাইম ফেভারিট। এট দারুন ডাইনামিক একটা মুভি। ক্যামেরার কাজ অসাধারণ। সেন্ট্রাল স্টেশন অসম্ভব টাচি । আর মোটরসাইকেল ডায়ারিজ দেখার পর থেকে আমি চে' আমার চোখে মহাপুরুষদের সমতূল্য হয়ে গেছেন। গুড পোস্ট +++++
৩০ শে মে, ২০১০ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: সিটি অব গড সম্পর্কে বলি .... স্টানিং মুভি , বাকহারা হয়ে গিয়েছিলাম , একদমই অন্যরকম।

সিক্রেট ইন দেয়ার আয়েজ .. এবার অস্কারে এটাকে বোদ্ধারা বিবেচনায় রাখেনি । অস্কার অনুষ্ঠানের আগেই ফরেন ক্যাটেগরিতে নমিনেটেড ৫ টি মুভি যখন দেখে ফেললাম , তখন এই মুভিটিকে ফেভারিট হোয়াইট রিবন বা দ্যা প্রোফেটের চেয়ে অনেক বেশি অনবদ্য লেগেছিল । এই মুভিটির অস্কার জয়ে সত্যিকার অর্থেই ভাল লেগেছে ।

ব্রাজিলের মুভিগুলোর মূল প্রতিপাদ্য মাফিয়া আর অপরাধী চক্র নিয়ে । হলিউডের চেয়ে এই বিষয়বস্তু নিয়ে ব্রাজিলীয়ান মুভিগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগে ।হলিউডে যেমন হৈ হৈ রৈ রৈ অ্যাকশন নিয়ে খুনোখুনি দেখানো হয় , সেটা তো দেখতে ভাল , কিন্তু বাস্তবে অসম্ভব । ব্রাজিলীয়ান মুভিগুলো সেক্ষেত্রে বাস্তবতার আলোকে বানানো।

৭. ২৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
নাজেহাল নাগরিক বলেছেন: প্রথমটা আর শেষের ২টা দেখেছি।লাতিন আমেরিকার মাস্টারপিস মুভিগুলো আমার মতে।

৩০ শে মে, ২০১০ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: সম্ভবত তাই ই । মেক্সিকান মুভি নিয়ে আরেকটা পোস্ট দিলে সম্পূর্ণ হত মনে হয়

৮. ২৯ শে মে, ২০১০ রাত ৯:০৬
ফাহাদ চৌধুরী বলেছেন: থেঙ্কস!! প্লাস আগেই দিছিলাম!!

প্রথম আর শেষের টা আগেই দেখা!!
৩১ শে মে, ২০১০ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: আরেকবার ধন্যবাদ

৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: আমি কিন্তু কিছু জানি না :-p

১০. ২৯ শে মে, ২০১০ রাত ১১:৩৭
মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ।

প্রিয়তে নিয়ে রাখছি।
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: দেখার জন্য আগাম ধন্যবাদ

৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা নুভান ,
পোস্টে অ্যাড করে দিচ্ছি লিংকগুলো

১২. ৩০ শে মে, ২০১০ রাত ১:১৮
টেকিবাবা বলেছেন: নুভান ভাইরে ধইন্যা বাকী লিংকগুলা সাপ্লাই দেওনের লাইগা।
১৩. ৩০ শে মে, ২০১০ দুপুর ১:০০
আদনান০৫০৫ বলেছেন: ধন্যবাদ, মুভি নিয়ে এরকম একটা পোস্ট দেয়ার জন্য, প্রথমটা আর শেষেরটা বাদে ১টাও দেখিনাই, নামাচ্ছি।
০২ রা জুন, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৪. ০২ রা জুন, ২০১০ বিকাল ৩:১৩
রেজোওয়ানা বলেছেন: Central Station টা দেখতে ইচ্ছা করছে.......
০৭ ই জুন, ২০১০ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: এই মুভিটা আপনার জন্য পারফেক্ট , ভাল লাগার কথা
আপনার ব্লগ পড়ে অন্তত আমার তাই ধারণা ।

ভাল লাগলে জানিয়ে যাবেন

১৫. ০২ রা জুন, ২০১০ রাত ৯:২৬
ইফতেখার বাশার মাহমুদ(পলাশ) বলেছেন: আপনার লিষ্ট থেকে তিনটি দেখেছি(আর্জেন্টিনার-১টি,ব্রাজিলীয়ান-২টি), দুটি দেখা হয়নি সময় করে দেখে নেব..........।
০৭ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: ভাল লাগবে আশা করি

১৬. ০৯ ই জুন, ২০১০ দুপুর ২:০৮
রন্টি চৌধুরী বলেছেন: মটরসাইকেল ডায়রিজকে কি আর্জেন্টাইন মুভি বলা যায়? এর ডিরেক্টর কিন্তু ব্রাজিলিয়ান।
সিটি অফ গড মনে হয় ২০০১ বা ০২ এর মুভি। ০৬ এর না।
০৯ ই জুন, ২০১০ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: ওয়াল্টার সালেস ব্রাজিলিয়ান । পর্তুগীজ ভাষার বাইরে এটা তার প্রথম মুভি । তবে , এটা কিন্তু আর্জেন্টাইন মুভি হিসেবেই স্বীকৃত । আর্জেন্টিনায় জাতীয় পর্যায়ে পুরস্কারের জন্য মুভিটি প্রতিদ্বন্দ্বীতা করে । গোল্ডেন গ্লোবেও এটি আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করেছিল ।

সিটি অফ গড ২০০২ এর । অনেক ধন্যবাদ অনিচ্ছাকৃত ভুলটি ধরিয়ে দেবার জন্য

১৭. ০৯ ই জুন, ২০১০ দুপুর ২:২০
আহমেদ রাকিব বলেছেন: সিটি অব গড আর মোটরসাইকেল ডায়রীস দেখেছি। বাকি গুলো দেখতে হবে।
০৯ ই জুন, ২০১০ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: বাকিগুলো সেভাবে মিডিয়ায় আসেনি । দেখলে ভাল লাগবে আশা করি

১৮. ১৮ ই জুন, ২০১০ বিকাল ৪:৩৮
দীপান্বিতা বলেছেন: হুম্‌! দেখতে হবে তো!... কি খবর! আছেন কেমন!
১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: এইতো আছি :)

কেমন আছেন আপনি । আপনিও কি অনিয়মিত হয়ে গেলেন ? পুরো একটা ব্লগ জেনারেশন হারিয়ে গেল বলে মনে হচ্ছে :(

১৯. ০৫ ই জুলাই, ২০১০ রাত ১১:৪৯
অপরিচিত_আবির বলেছেন: অ-অ-অনেকদিন পর ব্লগে ঢুকে আপনার পোস্টটা দেখলাম। মাঝখানে ব্লগের পাশাপাশি মুভিকেও ডিভোর্স দিসিলাম। এই জন্যই মনে হয় কালেকশনে ছয়টা থাকা সত্ত্বেও মাত্র চারটাই দেখা হয়েছে। তবে আর্জেন্টিনার সাপোর্টার কিনা, আর্জেন্টিনার দুইখানই আমার দারুণ পছন্দের!
১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: আবির , আমিও ডিভোর্স দিয়ে রাখসি । বলতে পারো , যা যা করতাম , সবকিছু থেকেই ডিভোর্সড । আর্জেন্টিনার আরও মুভি পাইলে দিও । আমি তো রেকমেন্ডেশন ছাড়া মুভি কম দেখি

১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০২

লেখক বলেছেন: অবাক অবাক অবাক হলাম !! ভাল্লাগলো আপনাকে অনেকদিন পর দেখে

কোথা থেকে উদয় হলেন ? মুভি দেখেন নাই প্রোবলেম নাই , দেখে ফেলবেন ।

২১. ০২ রা আগস্ট, ২০১০ সকাল ৯:৫২
সহেলী বলেছেন: অনেক দিন লেখা নেই !
শুভকামনা তোমার জন্য !
ভাল থেকো ।
২৪. ৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৮
তানজিলা হক বলেছেন: শুভ জনমদিন :)

ভাই এত কিছী যে কান পরযনত এল না :O
২৫. ৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪১
তানজিলা হক বলেছেন: শুভ জনম দিন :)

ভাই এত কিছু ঘটে গেল আর কিছুই জানতে পারলাম না :O
২৬. ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩৫
কাঊসার রুশো বলেছেন: City of God অসাধারন এক মুভি
আমার অনেক ফেভারিট :)
+++
দি সিক্রেট ইন দেয়ার আইজ নিয়ে আমার একটা রিভিউ আছে। সময় পেলে পড়ে দেখবেন প্লিজ।
অসাধারন পোস্ট তাই প্রিয়তে :)
২৮. ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২৪
সৃজনশীল বলেছেন: City of God ,The Motorcycle Diaries আর The secret in their eyes দেখা হয়েছে...অন্যগুলো দেখা হয়নি, দেখব নিশ্চয়ই...ভিন্ন ভাষার সিনেমা'র প্রতি আমার আকর্ষন এমনিতেই বেশী। পোষ্ট এ +++
২৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:২৬
গুরু ভাই বলেছেন: মেহরাব, 'ব্রাজিল' নামেই ১৯৮৫ এর একটা মুভি আছে। মুভিটা বেশ ভালো। দেখেছেন কি?
৩০. ১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:২৩
বাদ দেন বলেছেন: এর মধ্যে ৪টা মুভি দেখসি, প্রতিটাই অসাধারন

 

মোট সময় লেগেছে ১.০২৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ