somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাইরেসি, শেয়ারিং, এমপিথ্রি

০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরেকটি বছর চলে গেল। বছর শেষে চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে গিয়ে গলদঘর্ম আমাদের অডিওবাজার। সাম্প্রতিক সময়ে এত হতাশাজনক বাজার আর আসেনি বলে জানিয়েছেন অডিও প্রযোজকেরা। কেন এই মন্দা? প্রযোজকদের সঙ্গে কথা বলে জানা যায়, সেই পুরোনো কারণ�পাইরেসি, শেয়ারিং, এমপিথ্রি ইত্যাদি।

পুলিশের সহায়তায় কয়েকটি নকল সিডির কারখানা বন্ধ করা গেলেও বন্ধ করা যায়নি পাইরেসি। এ ব্যাপারে সরকারের পূর্ণ সহযোগিতা দরকার। পাড়ায়-মহল্লায় এখন অনেকেই একটা কম্পিউটার নিয়ে বসে পড়েছেন মেমোরি কার্ডে গান ভরে দেওয়ার ব্যবসায়। এতে করে চরম ক্ষতি হচ্ছে অডিও ব্যবসার। এসব বেআইনি বিষয় দেখার যেন কেউ নেই।

এমআইবি : সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ বছরের অডিও ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পাওয়া মিউজিক ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ। সংগঠনের প্রথম নির্বাচিত সভাপতি কুমার বিশ্বজিত্ মনে করছেন, এতদিনে প্রযোজকদের কথা বলার একটা জায়গা তৈরি হয়েছে। সবাই জোট বেঁধে না এগোলে অডিও বাজারের এ দুর্দশা দূর হবে না। দুর্দশা লাঘবে এমআইবি বেশ বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সবাই।

বছরের প্রথম দিনে এসেছিল প্রিন্স মাহমুদের কথা ও সুরে প্রিন্স মাহমুদের গান। সামিনা চৌধুরী, মেহরাব ও পলাশের সঙ্গে প্রিন্স মাহমুদ নিজেও সেখানে গান গেয়েছিলেন। চলচ্চিত্রের গানের এলবামের জয়যাত্রা এ বছরও চলেছে। গত বছরের সবচেয়ে আলোচিত এলবামটি একটি চলচ্চিত্রের�থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ।

অর্ণবের সুরে জাগো, হাবিবের সুরে এই তো প্রেম এলবাম দুটিও বেশ আলোচিত। বছরের উল্লেখযোগ্য এলবামগুলোর মধ্যে ছিল আজম খানের নীল নয়না, কুমার বিশ্বজিতের রোদেলা দুপুর, বেবী নাজনীনের দুষ্টু ছেলে, আসিফের বন্ধু তোর খবর কি রে এবং পানি নাই চোখে, মিলার রিডিফাইন্ড, বালাম-জুলির স্বপ্নের পৃথিবী, রাজীব রহমানের মন ভাবে তারে, ফাহমিদা নবীর স্বপ্নগল্প, রবি চৌধুরীর রঙের বন্ধু, বারী সিদ্দিকীর প্রেমের উত্সব ও অন্তর জ্বলে, এস ডি রুবেলের এক টাকার মানুষ, কাজী শুভর সাদামাটা, বারী সিদ্দিকীর মাটির ঘর, কুমার বিশ্বজিত্-ফাহমিদা নবীর হাঁটি, সালমার বন্ধু আইলা না, রন্টির আনমনা মন, রিংকুর হাওয়ার গাড়ি, এলিটা মাহাদীর অন্তহীন, প্রীতমের স্ট্রিট সিংগার, আরফিন রুমির এসো না, তিশমার এক্স-ফ্যাক্টর, মুহিনের গোপন কথা, তপুর সে কে?

ক্ষুদে গানরাজদের ইলশেগুঁড়ি বৃষ্টি, আঁখি আলমগীরের তোমার কাছেই, আবিদের ভালোবাসার প্রহর, হায়দার হোসেনের না বলা কথা, মনির খানের শুধু একবার কথা দাও, সন্দীপনের চাঁদমুখের হাসি, সুবীর নন্দীর সোনার কন্যা, আবিদা সুলতানার অন্তরে বৈরাগী, চঞ্চল চৌধুরীর পালকি, শশীর যেও না, রাজিবের যদিও, শান্তনু বিশ্বাসের চিরকুট, জাহিদ পিন্টুর রেড সিগন্যাল, মিলন মাহমুদের গোপনে, শিরিনের মাতওয়ালি, জুয়েলের ফিচারিং সাবরিনা, অর্ণবের এন্ড ফ্রেন্ডস লাইভ, সায়ানের আবার তাকিয়ে দেখ ইত্যাদি।

ব্যান্ডপাড়া : রাজনৈতিক পরিস্থিতি অপেক্ষাকৃত স্বাভাবিক থাকায় বছরজুড়ে ব্যান্ডগুলোর কার্যক্রম বেশ বেড়েছে। তবে সেটা যথেষ্ট নয় বলে জানিয়েছে ব্যান্ড দলগুলো। এলআরবির যুদ্ধ ও সোলসের জ্যাম সারা বছর আসি আসি করে বাজারে আসেনি। তবে বছরের একদম শেষে বের হয়েছে আইয়ুব বাচ্চুর একক এলবাম বলিনি কখনো । আরও বের হয়েছে বিপ্লবের পুরুষ মানেই দেবদাস ।

এ বছর ছিল মাইলসের ৩০ বছর পূর্তি ও দলছুটের ১২ বছর পূর্তি। ব্যান্ড দুটি এ উপলক্ষে তেমন কিছু না করলেও ১০ বছরে পা দেওয়া আর্টসেল বেশ বড় করেই কনসার্টের আয়োজন করেছে। বেরিয়েছে ওয়ারফেইজের ২৫ বছর পূর্তি স্মারক এলবাম পথচলা । এর বাইরে অবসকিউরের ইচ্ছের ডাকাডাকি, শিরোনামহীনের বন্ধ জানালা, পেন্টাগনের এইট ওক্লক, মেঘ দলের শহরবন্দী, সাসটেইনের রহস্য, রক টু জিরো টু, রক থ্রি জিরো থ্রি ।

বছরের শেষদিকে এসে বামবা সজাগ হয়েছে শিল্পী, সুরকার ও গীতিকারদের কপিরাইট অধিকার নিয়ে। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে রয়্যালটিসহ তিন দফা দাবি নিয়ে বামবা আন্দোলনে যাবে বলে জানা গেছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×