চোখ জুড়ানো ফুল এন্থুরিয়াম
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এন্থুরিয়াম একটি কচু গ্রোত্রীয় উদ্ভিদ। আলঙ্কারিক উদ্ভিদ হিসাবেই অধিকাংশ এন্থুরিয়ামের চাষ হয়। তবে কিছু কিছু এন্থুরিয়াম ফুলের জন্য বেশ জনপ্রিয়। কয়েক বছর পূর্বেও আমাদের দেশে ফুলের এন্থুরিয়াম দেখা যায়নি। কিন্তু অতি সম্প্রতি একটি নার্সারী এন্থুরিয়ামের চাষ শুরু করেছে। এন্থুরিয়ামের ফুল খুবই আকর্ষণীয়। লাভ আকৃতির এন্থুরিয়াম বাংলাদেশের বাজারে সচারচর দেখা না গেলেও অর্ডার দিয়ে সরবরাহ করা যায়। এর বাজার দরও বেশ চড়া। একটি এন্থুরিয়াম ফুল বর্তমান বাজারে ৩০-৪০ টাকা বা তার চেয়েও বেশী দামে বিক্রয় হয়। ছায়াপ্রিয় এসব এন্থুরিয়াম ছাদেও চাষ সম্ভব। তবে এর জন্য বাড়তি শেড বানাতে হয়। সেই সাথে এন্থুরিয়াম গাছের খাবার তালিকাও অন্যান্য গাছ থেকে আলাদা। আসছে ভালবাসা দিবসে একটি এন্থুরিয়াম ফুল দিয়ে শুভেচ্ছা জানান আপনার প্রিয়জনকে। নিচে কয়েকটি এন্থুরিয়ামের ছবি দেখুন। ফুলগুলো নেট থেকে নেয়া তবে বাগানটি আমার দেখা ময়মনসিংহের একটি নার্সারীর।
ক্রিম কালারের একটি এন্থুরিয়াম
গোলাপী এন্থুরিয়াম
মেরুণ কালারের এন্থুরিয়াম ফুল
ময়মনসিংহের ত্রিশালে একটি এন্থুরিয়াম বাগান
এন্থুরিয়াম বাগানের একটি অংশ
এন্থুরিয়াম বাগানে দুই রুফ গার্ডেনার
এমন একটি ফুল দেখলে দুচোখ কি না জুড়িয়ে পারবে
এ জাতীয় আরও অন্যান্য পোষ্ট
১।
চোখ কিংবা মনের প্রশান্তির জন্য অর্কিড
২।
একটি ব্যতিক্রমধর্মী কৃষি শিক্ষা সফর
৩।
ষ্ট্রবেরি চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে
আমার ওয়েব সাইট
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন