somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে মানুষ...হায়রে ষ্টেশন ম্যানেজার...হায়রে বাংগালী...

২৭ শে মে, ২০০৭ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাএ ৪ দিন আগের ঘটনা...রাত ১১.৩৫ আমি আর ২ জন সহপাঠী মিলে আড্ডা দিচ্ছিলাম... এমন সময় এক জুনিয়র ফোন করে জানালো ভাইয়া, আপনার রুমে আসেন কারন আমাদের এক ভাইয়ার আম্মা মারা গেছেন (ইন্নালিল্লাহ...) । যার আম্মা মারা গেছে সে আবার আমার রুমে মেট...তাই খুব দ্রুত রুমে চলে এলাম...প্রচন্ড মন খারাপ হলো আমার বন্দ্বর জন্য...আর ২ মাস পরে ওর দেশে যাবার কথা ছিলো...

ও বললো, আমি এখন দেশে যেতে চাই...গভীর রাত...টিকেট কিভাবে ম্যানেজ করবো একটু হিমশিম খেলাম... পরে এক আপু কে ফোন করে জানলাম আজ সকালে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট আছে...তারপরে ওকে নিয়ে সরাসরি বিমানবন্দরে...কাউন্টরে খোজ নিয়ে কনফাম হলাম, সকাল সাড়ে ৭ টায় ফ্লাইট, আর ষ্টেশন ম্যানেজার আসবেন সকাল ৫ টায়... কি আর করার? অপেক্ষা করতে লাগলাম... ঠিক ৫ টায় গিয়ে ষ্টেশন ম্যানেজার কে বিস্তারিত বললাম...উনি বললেন, আমরা তো টিকটে বেচী না... আমি বললাম, সেটা তো বুঝলাম...আপনার কাছে কি ইমারজেন্সী কোন টিকেট থকে না...???অনেকক্ষন পরে উনি বললেন, আপনারা ছাএ মানুষ...আমি একটা টিকেটের ব্যবস্হা করতে পারি কিন্তু আমি শিওর না যে টিকেট পাবোই..."আই ক্যান ট্রাই ফর ইও"...আমি বললাম ওকে আপনি ট্রাই করেন...সাথে সাথেই বললেন, বাইরে এক ছেলে আছে (ওকে ফোন করলে ও এসে টিকেট দিয়ে যাবে, ৪০ মিনিট লাগবে), ওর কাছে মাঝে মাঝে টিকেট থাকে কিন্তূ আপনাকে টিকেটের যা দাম তার চেয়ে প্রায় ৮০০০ টাকা বেশী দিতে হবে...অনেক কষ্টে ৬০০০ টাকা বেশী দিবো বলে রাজী করালাম... কিছুক্ষন পরে পাসপোট আর টাকা ষ্টেশন ম্যানেজার কে দিলাম...৫ মিনিট পরে এসে ষ্টেশন ম্যানেজার আমাকে বলে, টিকেট কিন্তু আমি এখন ইস্যু করবো...পরে বলতে পারবেন না যে আমি যাবো না... আমি সাথে সাথেই বললাম, আমি তো আপনাকে পুরো টাকাই দিয়ে দিয়েছি... কিছু বুঝার আগেই উনি একটু থতমতো খেল... ৫ মিনিট পরে এসে উনি টিকেট দিয়ে গেল... (উনি যে কিভাবে মিথ্যা কথা আমাদের কে বলেছিলেন এখনও ভাবলে অবাক হই)...
আমার বন্দ্বর সাথে যে লাগেজ ছিলো, সেটা হাত ব্যাগ হিসাবে ক্যারি করা যাবে না, সাইজে একটু বড় ছিলো...যদিও ভিতরে মোবাইলের চাজার , একটা সাট আর একটা প্যান্ট ছাড়া কিছুই ছিলো না...যদি ওর লাগেজ বুকিং দেই তাহলে এয়ার পোটে একটু দেরী হবে...তাই যে কোন ধরনের একটা ব্যাগ খুজতে লাগলাম...আমাদের এক বাংলাদেশী দেখলাম উনার একটা প্লাষ্টিকের ব্যাগ ডাস্টবিনে ফেলানোর জন্য এগিয়ে যাচ্ছে...উনাকে বলার পর উনি ব্যাগটা আমাদের দিয়ে দিলেন এবং এগিয়ে এলেন (সবকিছু শুনলেন)... উনি দেখলেন আমার বন্দ্বর সাথে কোন মালামাল নেই তাই বললেন, ভাই আমার কিছু মাল বেশী হইছে আপনি যদি একটু নিতেন...এমনিতেই মন খারাপ...পরে বললাম, সরি ভাই...ও নিতে পারবে না... ২ মিনিট পরে এসে বললো আমার ব্যাগ টি দেন...দিয়ে দিলাম...আর ভাবলাম, হায়রে মানুষ...হায়রে ষ্টেশন ম্যানেজার...হায়রে বাংগালী...
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৭ বিকাল ৫:২৭
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×