সেন্টমার্টিনস যাচ্ছি। ঘুড়ি উৎসব করতে। বাসে এক দল বন্ধুবান্ধব। রাত একটার কাছাকাছি। আমরা ফেনী পার হচ্ছি। মোবাইলে কল এল। অপরিচিত নাম্বার। আল্লাদী গলায় মেয়েটি বললো- হ্যালো, আপনি কোথায়?
আমি বাসে, কিন্তু আপনি কে?
আমি কে সেটা জানার দরকার নেই। আপনি দয়া করে মজিব কে দেন।
মজিব কে দেব মানে? মজিব তো নেই।
নেই মানেটা কি ? দেখুন, ফাজলামো করবেন না।
একটুসময় ভেবে বললো-
ওহ..হো, আই ম স্যরি। ওর আরেকটা নাম হচ্ছে জিয়া। প্লিজ জিয়াকে দেন না।
আমি খুব শক্ত গলায় বললাম- আল্লার কসম করে বলছি,
মজিব এবঙ জিয়া দুজনেই বেশ কবছর আগে মারা গেছে....
বলেই কানেকশনশন কেটে দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



