চারুকলার ছবির হাটে প্রায়ই আড্ডা হয় আমাদের। সেদিনও যথারীতি আড্ডায় সবাই। হঠাৎ কোকিলের কু...কু.....। এদিক সেদিক তাকাই সবাই। এই অসময়ে কোকিল ? শুধু নির্বিকার আমাদের বুইড়া স্বপন (তিন প্রজাতির পুরুষ। বিবাহিত, অবিবাহিত আর অতিবাহিত। আমাদের স্বপন ইতিমধ্যে অতিবাহিত)। পকেট থেকে মোবাইল বের করে চলে গেল কোনার দিকে। আধ ঘন্টাখানেক গেজানোর পর এলো আড্ডায়। নিত্যদিন তার মোবাইলের যন্ত্রণায় আমরা অস্থির। এটি স্বপনের লেটেস্ট মডেল। নাম পাখি। ও মাশাল্লাহ প্রতি তিন মাস পর পর মডেল বদলায়।
কদিন বাদে শুনি পাখি অসুস্থ। স্বপন দেখতে গেছে। সাথে নিয়ে গেছে কনক, শান্তা আর সাব্বিরকে। রাতে ফিরে আসার পর কনকের কাছে আসল ঘটনা শুনে আমাদের আক্কেল গুড়ুম।
পাখির নতুন বাচ্চা হয়েছে, আর সে বাচ্চা দেখতে গেছে ওরা।
বলাবাহুল্য, এ সন্তানের বাবা আমাদের স্বপন নয়, অন্য কেউ ?!
বুইড়া স্বপনকে ধরা হল, ও নির্বিকার...
সম্প্রতি অতিবাহিত স্বপন আবার মডেল বদলেছে। বদলেছে ওর মোবাইলের রিংটোন। এখন আর কোকিল ডাকে না। শুধু একরত্বি বদলায়নি ওর মোবাইলের যন্ত্রণা !?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



