হাসপাতালে কাজ করার সুবাদে(মাফ করবেন,আমি ডাক্তার নই)
ডাক্তার আর রোগীদের মজার কিছু কথোপকথনের স্বাক্ষী
আমি। মনে পড়লে একা একা হাসি।
কিন্তু হাসি জিনিসটা শেয়ার করতে হয়।
সে কারনে লিখা...
ক) গ্রাম থেকে আসা রোগীকে ডাক্তার বাবু বললেন :
আপনার পায়খানা কেমন ?
কি যে কন ডাক্তার সাব, আমরা গরীব মানুষ
আমগো পায়খানা আপনাগো মতন ঘরের ভিতর
না। বাইরে, তাও কাঁচা পায়খানা...
খ) রোগীকে ডাক্তারের পরামর্শ : পায়খানার রাস্তায়
প্রতিদিন মলম লাগাবেন।
রোগীর উত্তর: কন কি ডাক্তার সাব ? আমি এত টেকা
পামু কই ? আমার ঘর থেইক্কা পায়খানা কম কইরা
৫০/৬০ ফুট দুরে। কততো টেকার মলম লাগবো
জানেন ?!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



