আজ খুব ভোরে ঘুম ভেঙগে গেল। মোবাইলে দেখলাম-৩ টা ৩৭ মিনিট। কদিন ধরে ভালো ঘুম হচ্ছে না। অসহ্য গরম, মশারি ছাড়া ডাবল ফ্যান আর কয়েল (এ শালার সব কোম্পানীর কয়েলেই ভেজাল) দিয়ে ঘুমানোর প্রানান্তকর চেষ্টা। না,আজকের ঘুম থেকে উঠা মশা বা গরমের কারণে নয়।
অবচেতনভাবে দুটো শব্দ পাচ্ছিলাম। চোখ মেলে দেখি, রোদ্দুর জেগে বসে আছে। পাশে তার মা কোঁকাচ্ছে।
রোদ্দুরের মায়ের আজ কদিন থেকে শরীর ভালো যাচ্ছেনা।
বুক জ্বালাপোড়া আর বমি ভাব(জ্বী না, তার কোন বাচ্চা-কাচ্চা হবেনা) হচ্ছে। গ্যাসের সমস্যা। উঠে জানালা খুলে দিলাম।
বাহ ! বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। মনটা ভালো হয়ে গেল।
এদিকে রোদ্দুর মিয়া ঘুম থেকে উঠেই বলে কিনা মোবাইলে গেম
খেলবে। না বলাতে বললো-তাইলে টিভিতে কার্টুন দেখবে অথবা
কম্প্যুটারে গেম খেলবে।
আর...আমি চাচ্ছি ঘুমাতে।
বাইরে বৃষ্টি। গুরু বলে গেছেন- এমন দিনে তারে বলা যায়...
কি বলা যায় সেটা অবশ্য তিনি খোলাসা করে বলেননি(জানলেতো বলবেন ?!)।
'ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাইরে...'
এ কথাটিও গুরু বলেছেন।
অথচ...বাইরে না গেলে কি চলে ?
প্রাতঃক্রিয়াদি সম্পন্ন করে আমি অফিসের পানে ছুট (চাকর বলে কথা) ! রোদ্দুর আর তার মা তখন বেঘোরে ঘুম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



