আমার প্রিয় পোস্ট
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অসাধারন কিছু ছবি - সু-শান্ত
- হচ্ছে কী এ সব ?? - মেসবাহ য়াযাদ
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১১৩ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- নরম নরম তেলাপোকা ভোর - কৌশিক
- য়াজাদ আর টুটুলের কারণে হারিয়ে গেল ব্লগারদের মহৎ একটি অর্জন - ক্যামেরাম্যান
- শাশ্বত'র জন্য রাজশাহী যাওয়া অত:পর আমার দালাল উপাধি... - মেসবাহ য়াযাদ
- একজন শ্বাশ্বত সত্যর জন্য এক রাজশাহী বিশ্ববিদ্যালয়ই যথেষ্ট - রাহা
- আমাদের আত্মপরায়নতা এবং মানবিকতার মৃত্যু - রাসেল ( ........)
- শাশ্বত সাহায্য বিষয়ক আমার স্পস্ট কথা (মতামতের জন্য লেখক দায়ী) - মেসবাহ য়াযাদ
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
- শাশ্বত'র জন্য আমাদের বসা, কতিপয় আলোচনা এবং প্রাথমিক সংগ্রহ... - মেসবাহ য়াযাদ
- জারিফ ডিজাইনার হতে চেয়েছিল - হাসান বিপুল
- কাকতালীয় কিঙবা অবিশ্বাস্য ঘটনা ???? - মেসবাহ য়াযাদ
- আমার যন্ত্রণা-১ - মেসবাহ য়াযাদ
- আমার ছেলে, তার বাবা এবঙ তার বাবা - মেসবাহ য়াযাদ
- জ=জুলাই, ঝ=ঝামেলা - মেসবাহ য়াযাদ
- নারী এবঙ পুরুষের দুষ্টামি... - মেসবাহ য়াযাদ
- সবার এইডস হবে... - মেসবাহ য়াযাদ
- ভাঙগা আর গড়ার খেলা ?! - মেসবাহ য়াযাদ
- আমাদের ঠাকুরগাঁও ভ্রমন বৃত্তান্ত... - মেসবাহ য়াযাদ
- পুলিশ নিয়ে রসিকতা... - মেসবাহ য়াযাদ
- আগামীকাল যা যা ঘটবে... - মেসবাহ য়াযাদ
- চলে গেলেন সেলিম আল দীন... - মেসবাহ য়াযাদ
- মা দিবসে এলেবেলে উপাখ্যান- ২ - মেসবাহ য়াযাদ
- পাবনা ভ্রমন এবং মানসিক হাসপাতাল সমাচার... - মেসবাহ য়াযাদ
- আমি , আমরা সবাই হিপোক্র্যাট - সু-শান্ত
ঢাকা থিয়েটারের ৩৫ বছর পূর্তি, মন্চে আবার শমী কায়সার : শাশ্বত সত্য'র জন্য যৈবতী কন্যার মন
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩২
সাত বছর পর আবার মন্চে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার ৷ ৩০ জুলাই সন্ধায় জাতীয় নাট্যশালায় (শিল্পকলা একাডেমি)ঢাকা থিয়েটারের যৈবতী কন্যার মন নাটকে তিনি অভিনয় করবেন৷ মন্চের দর্শকপ্রিয় এ নাটকটি লিখেছেন সেলিম আল দীন৷ নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ৷
দীর্ঘদিন পর অভিনয় করা প্রসঙ্গে শমী বলেন, আমি শেষ কাজ করেছিলাম ২০০১ সালে যৈবতী কন্যার মন নাটকে ৷ গত সাত বছরে টিভি নাটক আর নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় মন্চে কাজ করা হয়ে ওঠেনি৷
তিনি আরও বলেন, নাট্যকার সেলিম আল দীন জীবিত থাকাকালে কোথাও আমার সাথে দেখা হলেই দুঃখ করে বলতেন, তুমি মন্চ ছাড়লে কেন? আবার কাজ শুরু করো ৷
আমিও বলতাম, করব৷ কিন্তু সময় করে উঠতে পারিনি৷ তিনি মারা যাওয়ার পর এ নিয়ে ভেতরে ভেতরে একটা অনুশোচনাও ছিল ৷ এবার ঢাকা থিয়েটারের ৩৫ বছর পূর্তি এবং শাশ্বত সত্যর জন্য এ নাটকের একটি বিশেষ প্রদর্শনী হবে বলে সময় বের করে নিলাম ৷
যৈবতী কন্যার মন নাটকের নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, এ নাটকের প্রদর্শনী থেকে পাওয়া অর্থ আমরা তুলে দেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী ছাত্র শাশ্বত সত্যর চিকিৎসার জন্য ৷ শাশ্বত অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৷ পাশাপাশি দলের ৩৫ বছর পূর্তিও আমরা উদযাপন করব ৷ ওই দিনের শ্লোগান হলো - নাট্যাচার্য সেলিম আল দীনের সৃষ্টির আলোয় কেটে যাক জরা-ব্যাধি ও মানুষের কষ্ট ৷ শাশ্বত সত্য'র পাশে আমরা ৷
যৈবতী কন্যার মন শিল্প-সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে ওঠা নারীর গল্প ৷ প্রথম অধ্যায়ে একজন কন্ঠশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন শিমূল ইউসুফ৷ দ্বিতীয় অধ্যায়ে দেখা যাবে পরী নামের যাত্রাপালার অভিনেত্রী হিসেবে সেই নারীর পুনর্জন্ম ৷ পরী চরিত্রে অভিনয় করছেন শমী কায়সার ।
তথ্যসূত্র : দৈনিক প্রথম আলো, ২৮ জুলাই ২০০৮, পৃষ্ঠা ১৬
কৌশিক বলেছেন:
ফাস্ট বুকিং। তিনটা টিকিট।
লেখক বলেছেন: আপনের ৩ টা। আর পুশিং সেল করে বেচে দেবেন ৭ টা। মোট ১০ টা আপনের জন্য...(সিরিয়াস)
রাতমজুর বলেছেন:
৫+
অনিশ্চিত বলেছেন:
ব্যক্তিগতভাবে শমী কায়সারের অভিনয় আমার পছন্দ না, কিন্তু তাঁদের আমলের অভিনয়শিল্পীরা যেভাবে মঞ্চের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন, সেটা এখন আর সেভাবে দেখা যায় না। কিন্তু তাঁরাও মঞ্চের প্রতি যথাযথ সময় দিতে পারলেন না। ব্যক্তিগতভাবে হয়তো তাঁরা লাভবান হলেন, কিন্তু মঞ্চের ক্ষতি হলো। শমীর আগমনে এই ক্ষতিটুকু যদি কিছুটা হলেও পোষায়!
এমিল বলেছেন:
শাশ্বত সত্য ক্যাম্পেইনে একটা গুড সংযোজন...
ইউনুস খান বলেছেন:
ভাল লাগলো খবরটা শুনে।
কৌশিক বলেছেন:
ওকে ডান
লেখক বলেছেন: থ্যাংকু বেয়াই !!!
শওকত হোসেন মাসুম বলেছেন:
ভাল উদ্যোগ
মেসবাহ য়াযাদ বলেছেন:
প্রত্যু, জামাল ভাস্কর, রাসেল...., মিলটন, সারিয়া, অরপি, রাহা, বৃত্তবন্দী, রাত মজুর, নিশাচর, শফিকুল, মিসকল, মহারাজা, উজ্জ্বলসহ সবার সহযোগিতা প্রয়োজন। আমার কাছে ১০০ টিকেট আছে, প্রত্যেকে ৫/৭ টা করে পুশিং সেল করে দিলে শাশ্বত'র জন্য একটা বড়ো ফান্ড হয়ে যাবে...প্লিজ.....
কৌশিক বলেছেন:
মিয়া টিকিটের দাম বেশী হইলে পুসিং ব্যাক হইয়া যাইবে।


















