ক:
সামহয়ার থেকে একদিন আমারে অফিসে এলেন- সারিয়া তাসনীম।
লন্ডন থেকে আমার বন্ধু ‘হাসান মোরশেদ’ আমার ফোন নম্বর দিয়ে সারিয়াকে আমার কাছে পাঠিয়েছে। সারিয়া আমার সাথে দেখা করবে এ কথা আমাকে ফোন করে আগেই বলেছিল হাসান। বিষয় ছিল : প্রাপ্তী...। অনেক দিন পর সারিয়ার সাথে আমার সামনা সামনি দেখা হয়-টিএসসিতে। ব্লগারদের পিকনিক উত্তর মিটিং এ।
খ:
আরিফ জেবতিক আমার অনেক পুরোনো বন্ধু। এক সাথে ভোরের কাগজ আর প্রথম আলোতে আমাদের অনেক সময় কেটেছে। আমাকে কী কারণে জানি ক্ষাণিক পছন্দ করে। সামহয়ার... নামে একটা বাংলা ব্লগ আছে। সেখানে আমাদের অনেক চেনা জানা বন্ধুরা আছে। ওরা সবাই লেখালেখি করে। আমিও যেন সে সাইটে গিয়ে লিখি...এই ছিল আরিফের মোদ্দা কথা। বেশ কয়েকবার বলার পরও আমি রেজিস্ট্রেশন না করাতে ও হাল ছেড়ে দিল। একদিন ওর বিয়ে বার্ষিকীতে নেমন্তন শেষে নিজের পিসিতে সামহয়ার... দেখাল আমাকে। ঠিকানাটা লিখা কাগজ গুঁজে দিল আমার হাতে। এরপর রেজিস্ট্রেশন করলাম। নাম নিয়ে ঝামেলা লাগলো। আমার নামের স্পেসের কারণে কী জানি জটিলতা দেখা দিল। সেটার সুরাহাও আরিফের মাধ্যমে হলো।
গ:
সামহয়ারে আমার নাম দেখে কয়েকজন খুশি মনে সাধুবাদ জানালো। এর মধ্যে ছিল- হাসান মোরশেদ, নাজমুল আলবাব, এহসান লেনিন, গিয়াস আহমেদ...। আমি সাহস পেলাম। একটা দুটো মন্তব্য এবং এলেবেলে দুই একটা লেখা লিখে ফেললাম। সামহয়ারে আমার প্রথম লেখাটাই প্রথম পাতা থেকে হাপিস হয়ে গেল...। যাদের ব্যক্তিগত ভাবে আগে থেকে চিনতাম- গিয়াস আহমেদ, আরিফ জেবতিক, হাসান মোরশেদ, রানা মেহের, গৌরিশ, এহসান লেনিন, নূশেরা, রফিকুল ইসলাম ফারুকী, বাবুই, রুখসানা তাজীন, অমি রহমান পিয়াল, ব্রাত্য রাইসু, একরামুল হক শামীম, মাহবুব মোরশেদ, শ.হো.মাসুম...।
ঘ:
এরপর...। কত অমাবস্যা আর পূর্ণিমা গেল। কত কত জনের সাথে আলাপ হলো। বন্ধুতা হলো। কত মিটিং, আলোচনা, খাওয়া-দাওয়া, ছবি তোলা, পোস্ট দেয়া, এসএমএস খেলা, মান-অভিমান, খুনসুটি...। আমার ছাই পাশ শতাধিক পোস্ট প্রথম পাতায় দেখা গেলো। বন্ধুরা উৎসাহিত করলো, অভিনন্দন জানালো, কেউ প্লাস আর কেউ মাইনাস দিলো...। ১৬ সেপ্টেম্বর ছিল আমার ভূমিষ্ঠ দিবস। এ নিয়ে মিলটন আর নূশেরার দুটো পোস্ট আমাকে চমকিত করলো। আমি বন্ধুদের ভালোবাসার বৃষ্টিতে ভিজলাম...। ঈদ, বন্ধু দিবস, ভালোবাসা দিবসসহ বিভিন্ন বিশেষ দিনগুলোতে আমাকে এসএমএস পাঠায়-আমার বন্ধুরা। সুখে আর দুখে খোঁজ নেয়, আপনজনের মত।
মাত্র ১৮+ বয়সের ব্লগ জীবনে এত্তো এত্তো মানুষদের ভালোবাসা পেয়েছি আমি। আমার আর কিছু চাইবার নেই...
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




