রাজাকারের প্রবেশ নিষিদ্ধ...
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে হাসপাতালে কাজ করি, গত ১২ নভেম্বর সেখানে জনৈক পাতি রাজাকার বুকে চিন চিন ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। ১২ তারিখ থেকে আছে সে...।
আজ খুব সকাল বেলা পাতি রাজাকারকে দেখতে এসেছে বড় রাজাকার। অফিসে ঢুকেই গোআ আসার খবরটা পাই। ক্ষাণিকপর আসে এক ফটো সাংবাদিক। বেটা গলায় ক্যামেরা ঝুলিয়ে লিফটে উঠার আগেই সিকিউরিটির লোকজন তাকে বাধা দেয়। ক্যামেরা নিয়ে উপরে উঠা যাবে না- বলার পরই শুরু হয় সেই সাংবাদিক নামের রাজাকারটির লাফালাফি। হেন করেঙ্গা, তেন করেঙ্গা... ইত্যাদি ম্যালা ধমক দিলো সিকিউরিটির লোক জনদের। আমি একটু দুরে দাঁড়িয়ে দেখছিলাম আর শুনছিলাম সব।
ঘটনা আস্তে আস্তে বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছিল। অবশেষে আমাকে যেতেই হলো। গিয়ে সাংবাদিকের পরিচয় জানতে চাইলাম। বেটা খুব ভাব নিয়ে বললো,
আমি.........পত্রিকার ফটো সাংবাদিক...। আমাদের হুজুরের নিউজ কাভার করতে এসেছি আমি। তার উত্তেজনাকে বাড়িয়ে দেবার জন্য আমি শুধু বললাম-
মাফ করবেন, আমাদের এখানে রাজাকারের প্রবেশ নিষিদ্ধ...। কিছু বলতে গিয়ে আমার দিকে তাকিয়ে- আমাকে দৃষ্টিতে পোড়াতে পোড়াতে মাথা নিচু করে হাসপাতাল থেকে বেরিয়ে গেলো সাংবাদিক নামধারী এক রাজাকার...!!! সেই থেকে মনটা ভীষন ভালো...।





এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন