somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইডিয়া চুরি !!!

২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে বছর তিন বা তার চেয়ে কিছু বেশি সময় আগের ঘটনা। নতুন একটি টেলিভিশন চ্যানেল অন ইয়ারে আসছি আসছি করছে। কী করে যেনো তাদের মনে হলো, আমাকে এবং আরেকজন সাংবাদিক বন্ধু (তার নাম বলতে চাই না। বর্তমানে তিনি দেশ টিভিতে কাজ করছেন। সামুর ব্লগার) কে তাদের চ্যানেলের জন্য প্রয়োজন। ইতোমধ্যে সেই টেলি কর্তৃপক্ষ বিভিন্নভাবে আমাদের খোঁজ খবর নিয়েছেন। আমাদের অজান্তে প্রাথমিক পরীক্ষায় পাশ করে যাই আমরা দু’জন।

এর পর কোনো এক রোজার সময় ইফতারের পরে আমাদের ডাক পড়ে তাদের অফিসে। বেশ কিছু সময় অপেক্ষার পর আমাদের ডাক পড়ে টেলিভিশনের কর্তা ব্যক্তিটির খাশ কামরায়। সেখানে ছিলেন মহা প্রভাবশালী কর্তা, তার ইয়া মোটা বন্ধু এবং রুপবতী এক মহিলা (পরবর্তীতে জেনেছি, ইনি কর্তার বান্ধবী)। মহিলাকে দেখে এক নজরেই চিনে ফেলি। কিছুদিন আগেও তিনি অন্য এক টিভিতে কাজ করতেন। এখন এই টিভির প্রোগ্রামের দ্বিতীয় প্রধান। আমাদের সাথে কথা বলতে দেরি হবার কারনে কর্তা ক্ষমা চাইলেন। আমাদের নাস্তা দিয়ে আপ্যায়িত করলেন। টুক টাক কথা হলো। তিনি যা বললেন, তার সার কথা হচ্ছে- আমাদের দিয়ে তিনি তার নতুন চ্যানেলটির প্রোগ্রাম সাজাতে চান। তার বিশ্বাস, আমরা সেটা খুব সফলভাবেই করতে পারবো। টাকা পয়সা (আমাদের বেতন-ভাতা) কোনো সমস্যা না। আপাতত: অর্ধ লক্ষ টাকা করে দেয়া হবে। গাড়ি থাকবে...ইত্যাদি ইত্যাদি। আমরা যেনো সম্ভব হলে কালকেই জয়েন করে ফেলি। আর টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে কী কী করা যেতে পারে সে সম্পর্কে একটা লিখিত প্রপোজল ২/১ দিনের মধ্যে নিয়ে আসার জন্যও বললেন তিনি। এখন থেকে আমরা যেনো যে কোনো প্রয়োজনে রুপবতীর সাথে দেখা করি।

বাইরে বেরিয়ে টেনশনে দুটো সিগারেট শেষ করলাম, দু’জনে। সব্বোনাশ ! অর্ধ লাখ টাকা বেতন ? আবার গাড়ি...। যাই হোক, দু’জনে মিলে আলাপ করে ঠিক করলাম, এক দিন পর আবার আসবো, প্রপোজলসহ। যথাসময়ে আবার গেলাম। এবার আর বেশিক্ষণ বসতে হয়নি। ৪/৫ মিনিটের মধ্যেই রুপবতীর রুমে ডাক পড়লো। তিনি আমাদের লিখিত প্রস্তাবনাগুলো খুব মনোযোগ দিয়ে পড়লেন। দু’একটি ব্যাপার নিয়ে আলোচনা করলেন। আমাদের বেশিরভাগ প্রস্তাবনার সাথে একমত হলেন। আমাদের কফি খাওয়ালেন। আসার সময় যা বললেন...‘আপনারা আপাতত: মাসখানেক আমাদের সাথে কাজ করুন। স্টেশন চালু হোক। তারপর আপনাদের পারফরম্যান্স দেখে ফাইনাল এপয়েন্টমেন্ট লেটার দেয়া হবে...।’

রুপবতী বলে কী ? মেজাজ খারাপ করে সেই যে বেরিয়ে এসেছি, আর কোন দিন সেই অফিসমুখো হইনি। ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু হয়নি। মাসখানেক পর মহা জাকজমকের সাথে সেই টিভি চালু হলো। উদ্বোধনী অনুষ্ঠান দেখে তাকিয়ে আছি টিভির পর্দায়। খুব চেনা চেনা মনে হচ্ছে সব কিছু...। আরে তাইতো, এই প্রস্তাবনাগুলোইতো আমরা দিয়েছিলাম সেই রুপবতী মহিলাকে। যার পুরোটাই তিনি মেরে দিয়েছেন এবং হয়তো বাহবাও কুড়িয়েছেন....

X(:|:((/:):-*X((
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৭
২০টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×