somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজার ঈদে আমার কোরবানী...

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর রোজার ঈদে ম্যালা টেকার কেনাকাটা কৈরা ওয়াদা করছিলাম, এইবারের রোজার ঈদে কিসু কিনুম না। রোজা ১৫ টা যাওনের পর বৌরে কৈলাম, এইবার কারোর লাইগা কিসু কিনতে পরুম না। নো অনুরোধ ! বৌ অন্যদিকে মুখ ঘুরাইয়া মিটমিট কৈরা হাসে। পোলা কৈলো, বাবা, মা হাসে কেনো ?
আমিও জিগাইলাম, হাসো ক্যান ?
কৈলো, প্রতি ঈদেই তুমি ইরাম কও। শেষে দেখা যাইবো, সবার লাইগাই কিনছো- হেল্লাইগাই হাসতেছি...
আমার গলার স্বর এট্টু নরম হয়। কৈলাম, শুধু দরকারি ২/১ জনের জন্য কিনুম। এইবার বাজে কেনাকাটা একদম না...
২০ রোজার পরে পোলারে লৈয়া একদিন ইফতারের পরে বারৈলাম। আল্পনা প্লাজায় যাইয়া পোলার লাইগা- ২ টা গেঞ্জি, ১ টা হাফ শার্ট, ২ টা থ্রি কোয়াটার পেন্ট আর এক জোড়া সেন্ডেল কিনলাম। ব্যস, আমার ঈদের কিনাকাটা শেষ।
২১, ২২, ২৩, ২৪ রোজা শেষ। আমিও আর মার্কেটে যাইনা। বৌ এট্টুখানি কনফিউশনে পৈড়া গেছে। সত্যই কি তাইলে এইবার কিনাকাটা হৈবো না ? আমিও চুপচাপ।
২৫ রোজার দিন শাহবাগ আজিজে এক বন্ধুর দোকানে ইফতারের দাওয়াত খাইতে গেলাম। ইফতার শেষে চা-চু খাইয়া ঘুরতে ঘুরতে দেশাল-এ ঢুকলাম। ছোডো ভাই আর ছোডো বৈনের জামাইয়ের জন্য ২ টা ফতুয়া কিনলাম।
পাশে নতুন একটা শার্টের দোকান হৈছে। কী সোন্দর শার্ট ! বড়ভাই আর ছোডো আরেক ভাইয়ের লাইগা ২ টা শার্ট কিনলাম। নিজের লাইগা কিনলাম নিত্যউপহার থেইকা একটা হাফশার্ট ।
২৮ রোজার দিন গেলাম সাদাকালোতে। বৌয়ের লাইগা ১ টা শাড়ি, ১ টা থ্রি পিস, কান আর গলার মালা, ছোডো বৈনের লাইগা একই রকমের একটা শাড়ি, নিজের জন্য ১ টা পাঞ্জাবী, পোলার লাইগা ১ টা পাঞ্জাবী, ভাইস্তা আর ভাইগ্নার লাইগা ২ টা শর্ট পাঞ্জাবী, ছোট আর বড় শ্যালকের জন্য ২ টা পাঞ্জাবী, শ্যালিকার জন্য ১ টা থ্রিপিস, শ্বাশুড়ির জন্য ১ টা শাড়ি কিন্যা বাসায় আসনের পর মনে হৈলো, বুকের বামপাশে চিনচিনে ব্যাথা...
শেষ রোজার দিন পোলায় কৈলো- বাবা, নানুর দেয়া আমার কাছে ১০০০ টাকা আছে। আমি কি সেই টাকা দিয়া একটা জিন্সের পেন্ট কিনবো ?
বল্লাম, যাও কিনো।

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনের ছেলেরে নিয়া বসুন্ধরায় গেলো। রাত ১০ টার দিকে ফোন করলো। বাবা, একটা জিন্সের পেন্ট পেয়েছি। যা সুন্দর না ! দাম একটু বেশি, ১৫০০ টাকা। কিনবো, বাবা ?
অধিক শোকে পাথর আমি বল্লাম, কিনো। বাসায় এসে বাকী টাকা নিয়ে যাও।
বললো, থ্যাংকু বাবা। টাকা এখন লাগবেনা। তূর্য ভাইয়ার কাছে আছে। তুমি কাল সকালে ঈদের সালামীর সাথে ভাইয়াকে দিয়ে দিও। কোনো কথা না বলে ফোনের লাইন কেটে দিলাম।

আমার বলার কিছু ছিলো না, না গো....

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫১
২৫টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×