somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকিৎসার জন্য রোগীদের বিদেশ যাওয়ার কারণ এবং তা রোধে কিছু প্রস্তাবনা

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পাঁচ বছরে বেসরকারী চিকিৎসা ক্ষেত্রে নিঃসন্দেহে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বেশ কয়েকটি হাসপাতাল বেসরকারী খাতে ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। তুলনামূলক কম খরচ আর বিশ্বমানের সেবার অঙ্গীকার নিয়ে ল্যাবএইড, এপোলো, স্কয়ার, ইউনাইটেড-এর মত হাসপাতাল চিকিৎসাসেবা দিয়ে আসছে।

কিছুদিন আগেও প্রতি বছর হাজার হাজার রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে যেত চিকিৎসাসেবা নেয়ার জন্য। বেসরকারি পর্যায়ে দেশে তেমন কোন উন্নতমানের হাসপাতাল ছিলো না বললেই চলে। বিশেষ করে হৃদরোগ আক্রান্ত রোগীরা বাইপাস বা ওপেন হার্ট সার্জারি করার জন্য ভারত বা ব্যাংকক কে বেছে নিত। কিডনি, হিপ ও নি রিপ্লেসমেন্ট, গাইনি ও অবস্সহ নানাবিধ সমস্যা নিয়েও বহু রোগী দেশের বাইরে যেত চিকিৎসাসেবা নিতে।

কোন ধরণের রোগী বিদেশ যাচ্ছে

এক পরিসংখ্যানে জানা যায়, একশ জনের মধ্যে হৃদরোগ সমস্যায় ১৫ জন, লিভার ১০ জন, নিউরোলজি, ক্যান্সার এবং হিপ ও নি রিপ্লেসমেন্ট ৯ জন, কিডনি ৮ জন, চোখ, গাইনি ও অবস্ ৭ জন, নাক-কান-গলা ৫ জন, স্কিন ৪ জন। এছাড়াও অন্যান্য সমস্যার কারণে ১৭ জন রোগী বিদেশ যাচ্ছেন।

অথচ লক্ষ্য করলে দেখা যাবে, হৃদরোগ, নিউরোলজি, ক্যান্সার এবং হিপ ও নি রিপ্লেসমেন্টসহ বাংলাদেশে এখন অনেক জটিল ও কঠিন রোগের চিকিৎসা হচ্ছে। শুধু তাই নয়, এই সব চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে রোগী বাড়ীতে ফিরে যাচ্ছে এবং স্বাভাবিক কাজকর্ম করতে পারছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- রোগী বিদেশি মানের চিকিৎসা পাচ্ছেন অনেক অল্প খরচে। অথচ এই একই চিকিৎসা নিতে বিদেশ গেলে তাকে ব্যয় করতে হচ্ছে ৩ থেকে ৪ গুন বেশি টাকা।

পার্শ্ববর্তী দেশসমূহের সাথে বাংলাদেশের কিছু চিকিৎসা খরচের তুলনামূলক চিত্র :

হাসপাতালের নাম বাইপাস সার্জারি এনজিওগ্রাম
মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর ২৫ হাজার ডলার ১,৬০০ ডলার
বুমরুনগ্রাদ, ব্যাংকক ১০ হাজার ডলার ১ হাজার ডলার
এপোলো, কলকাতা ৫ হাজার ডলার ৩ শত ডলার
এসকর্টস্, দিল্লী ৫ হাজার ডলার ৩ শত ৬০ ডলার
বাংলাদেশের হাসপাতাল ৩ হাজার ডলার ২ শত ২৫ ডলার

হৃদরোগ ছাড়াও হিপ ও নি রিপ্লেসমেন্টের কথাই ধরা যাক। যেখানে বাংলাদেশে সব মিলিয়ে খরচ হয় হিপ দেড় লাখ এবং নি ২ লাখ টাকা। অথচ ব্যাংককে হিপ বা নি রিপ্লেসমেন্টের খরচই শুধু ৩ লাখ টাকা। এ হিসেব যাওয়া আসার ভাড়া, থাকা এবং খাওয়ার খরচ ছাড়া। তা ছাড়া রোগীর আসা যাওয়ার কষ্ট, আতœীয়-স্বজনের মধ্যে অনিশ্চয়তা- এতোসব ঝামেলা তো রয়েছেই।

কেন বিদেশ যাচ্ছে

ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১০০ জন রোগী ও তাদের আতœীয় স্বজনদের সাথে কথা বলে জানা গেছে- কী কী কারণে তারা চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। এমন ১০টি কারণ হচ্ছে :
১. দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট হতে না পারা
২. রোগী বা তার আতœীয় স্বজনের সাথে ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের ঠিক মত কাউন্সেলিং না হওয়া
৩. ডাক্তাররা রোগ সম্পর্কে রোগী বা তার আতœীয়দের সুস্পষ্টভাবে কিছু না বলা
৪. একই রোগ সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিন্ন ভিন্ন মতামত
৫. ডাক্তার / হাসপাতাল কর্তৃপক্ষের অজ্ঞতা বা অবহেলার কারণে চিকিৎসারত অবস্থায় সামান্য অসুখ থেকেও রোগীর শারীরিক অবস্থা জটিল হয়ে পড়া
৬. রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা- এই ভাবে ডাক্তারদের না দেখা
৭. ভুল করে ভুল রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসলেও রোগীকে সঠিক ডাক্তারের কাছে না পাঠানো বা সঠিক গাইড লাইন না দেয়া
৮. প্রয়োজন না থাকলেও এক গাদা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়া এবং পরবর্তীতে সে সব রিপোর্ট ভালো ভাবে পর্যবেক্ষণ না করা
৯. রোগীর প্রতি ডাক্তারের পর্যাপ্ত মনোযোগ না দেয়া বা তার সমস্যার কথা
বিস্তারিতভাবে না শুনেই প্রেসক্রিপসন লিখতে শুরু করা
১০.দেশিয় চিকিৎসা ব্যবস্থা তথা বেশিরভাগ হাসপাতালের অব্যবস্থাপনা,
সন্তোষজনক সার্ভিস না পাওয়া এবং ডাক্তারদের প্রতি আস্থাহীনতা

বিদেশে চিকিৎসা / চিকিৎসকের খোঁজ কীভাবে পাচ্ছে

এ ছাড়াও উল্লেখিত ১০০ জন রোগী ও তাদের আতœীয় স্বজনদের সাথে আলাপ করে জানা গেছে, কীভাবে তারা বিদেশি ডাক্তার এবং হাসপাতালের খোঁজ পায়। এর মধ্যে :
০ বন্ধু বান্ধব ও আতœীয় স্বজনদের কাছ থেকে জেনে ৩৯ জন
০ সামাজিক বিভিন্ন অনুষ্ঠানাদি ও অন্য রোগীদের কাছ থেকে শুনে ২৩ জন
০ বিদেশি হাসপাতালের দেশিয় লিয়াঁজো অফিস ও তাদের এজেন্ট এবং স্থানীয় ডাক্তারদের মারফত ২১ জন
০ একান্তই নিজের সিদ্ধান্তে ১৭ জন

বিদেশ যাওয়া রোধে কিছু প্রস্তাবনা

রোগীদের কথা থেকে সুস্পষ্টভাবে জানা গেল- ডাক্তারদের অবহেলা, রোগীদের পর্যাপ্ত সময় না দেয়া, সঠিক ভাবে রোগের ডায়াগনসিস না হওয়া, ভুল চিকিৎসা, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ইত্যাকার কারণে রোগীদের মধ্যে দিন দিন দেশিয় চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। রোগীদের বিদেশমুখী হতে সাহায্য করছে। যদিও প্রায় সবাই অভিন্ন ভাবে বলেছেন, দেশের চাইতে বিদেশের চিকিৎসা ব্যয় ৩/৪ গুন বেশি। এটি জেনেও তারা নিরুপায় হয়েই বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। অর্থনৈতিকভাবে অনেকে দেউলিয়া হয়ে যাচ্ছেন। তবু সান্তনা পাচ্ছেন এই ভেবে যে, সঠিক চিকিৎসা পাচ্ছেন তারা।

এ ক্ষেত্রে রোগীদের দোষ না দিয়ে, এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের পাশাপাশি বেসরকারি হাসপাতাল উদ্যোক্তাদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। ডাক্তারদের প্রতি রোগীর আস্থা আর নির্ভরতা ফিরিয়ে আনতে হবে। রোগীদের সাথে ডাক্তারদের আন্তরিক ব্যবহার, একটু সময় নিয়ে রোগী দেখা, অপ্রয়োজনীয় টেস্ট না করতে দেয়া, সর্বোপরি রোগ সম্পর্কে রোগী বা তার আতœীয় স্বজনকে সঠিক ধারণা দিতে হবে। রোগীর প্রতি ডাক্তারের দায়বদ্ধতা থাকতে হবে।

স্বাস্থ্য খাতে সরকারের তরফ থেকে সুস্পষ্ট কিছু নীতিমালা তৈরি করতে হবে। ভুল চিকিৎসা বা রোগীর প্রতি কোনো ধরণের অবহেলায় হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যে সকল চিকিৎসা আগে বাংলাদেশে সম্ভব ছিলো না, কিন্তু বর্তমানে হচ্ছে- সে সকল চিকিৎসার ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে হবে। বিদেশি হাসপাতালের স্থানীয় লিয়াঁজো অফিসের মাধ্যমে রোগীদের বিদেশে পাঠানো বন্ধ করতে হবে। বিদেশি হাসপাতালগুলো জাতীয় দৈনিক পত্রিকায় বিদেশে চিকিৎসা নিতে রোগীদের উদ্বুদ্ধ করে যে সব বিজ্ঞাপণ দেয়- এ ব্যপারেও সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। পাশাপাশি এ ব্যাপারে বিভিন্ন গণ মাধ্যমেরও বিশাল ভূমিকা রয়েছে।

মোদ্দা কথা হচ্ছে - সরকারী পৃষ্ঠপোষকতা, সাহায্য সহযোগিতা, চিকিৎসা খাতে সুস্পষ্ট কিছু নীতিমালা, রোগীর প্রতি ডাক্তারের দায়বদ্ধতা, আন্তরিকতা, মিডিয়ার গঠণমূলক সমালোচনার মাধ্যমেই কেবল মাত্র রোগীদের বিদেশমূখীতা কমানো যাবে। দেশিয় চিকিৎসার প্রতি রোগীদের আস্থা ফিরে আসবে। প্রতি বছর দেশের বাইরে শুধু চিকিৎসা খাতে যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তা বন্ধ হবে। দেশের টাকা দেশেই থেকে যাবে। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যখাতে আরো অনেক উদ্যোক্তাই এগিয়ে আসবেন- এ কথা নিঃসন্দেহে বলা যায়।



সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×