আমার প্রিয় পোস্ট

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

একটি প্রিয় কবিতা // পূর্ণেন্দু পত্রী (ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও??)

২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৩

শেয়ারঃ
0 1 0

-- তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভন্কর।
-- এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি...
কিন্তু তার বদলে??
--বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো?
-- খেয়েছি।
কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি।
কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি,
আকাশটাকে ওমলেটের মতো চিরে চিরে,
নক্ষত্রগুলোকে চিনেবাদামের মতো টুকটাক করে,
পাহাড়গুলোকে পাঁপর ভাজার মতো মড়মড়িয়ে,
আর গঙ্গা?
সে তো এক গ্লাস সরবত।
--থাক। খুব বীরপুরুষ।
--সত্যি তাই...
পৃথিবীর কাছে আমি এই রকমই ভয়ন্কর বিস্ফোরণ।
কেবল তোমার কাছে এলেই দুধের বালক,
কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলো ভিখারি,
এক পয়সা, আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশী আর কিছু চিনিয়ে নিতে পারিনা।
--মিথ্যুক..।
--কেন?
--সেদিন আমার সর্বাঙ্গের শাড়ি ধরে টান মারনি?
-- হতে পারে।
ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও??

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৮
নিবেদীতা বলেছেন: পৃথিবীর কাছে আমি এই রকমই ভয়ন্কর বিস্ফোরণ।
কেবল তোমার কাছে এলেই দুধের বালক,
কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলো ভিখারি,
এক পয়সা, আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশী আর কিছু চিনিয়ে নিতে পারিনা।

ভাল লাগলো।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০২

লেখক বলেছেন: হুমম....পূর্ণন্দু পত্রী'র কবিতা আমার অনেক ভাল লাগে...

২. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৯
শাওন বলেছেন: আমার কাছে ভালো লেগেছে ।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: কি খবর শাওন ভাই...কেমন চলতেসে সব কিছু..?

৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৭
প্রিয়তি বলেছেন: আমার প্রিয় কবি। উনার সবগুলো কবিতা কি আপনার কাছে আছে?

প্রিয় তে এড করলাম।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:২৯

লেখক বলেছেন: হ্যালো প্রিয়তি....সব নেই তবে বেশ কিছু আছে। ধন্যবাদ প্রিয় তে এড করার জন্যে...আমি করতে পারলাম না, কিভাবে করতে হয় জানা নেই। যাইহোক, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর কবিতা কেমন লাগে??

৪. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৮
শাওন বলেছেন: চলে যাচ্ছে তো । থেমে নেই তো । থেমে গেলে ভালো হইত ।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৩

লেখক বলেছেন: ভালই তো....আপনার তো তাও চলে যাইতেসে 'চলছে গাড়ি যাত্রাবাড়ী' টাইপ, আমার মাঝে মাঝে চলেনা...খাদের খিনারায় পড়ে যায় ধাক্কা দিয়ে তুলি....হে হে হে।

৫. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৯
আশরাফ মাহমুদ বলেছেন: ভালো লেগেছে.....
ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও??

লাইনটা কি চমৎকার, তাই না?
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৫

লেখক বলেছেন: আসলেই....

৬. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৯
মৃদুল মাহবুব বলেছেন: ভালোবাসা মোরে করেছে ভিখারী তোমারে করেছে রাণী.........এই যুগে বসে যারা এই ভাবকল্পের রাজ্যে বসত করে তাদের জন্য কবিতাটি খুবই সুন্দর।

প্রেম ফকিরাদের কবিতা।

আমার এককালে ভালো লাগতো, এখন আর না, অসহ্য ঠ্যাকে, হুদাই প্যানপ্যানানি টাইপ ।


২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন: ভাইজান মনে হয় খুব চেতে গেলেন....স্যরি। আসলে কি জানেন, আমরা মানুষের চাহিদাটা অনেক তাই অল্পতেই (কিছু না পাওয়াতে)কষ্ট পায়। যাইহোক, শুভকামনা আপনার জন্য।

৮. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:১৮
মিরাজ বলেছেন: হা হা হা প্রেম ফকিরাদের কবিতা ।

মৃদুল মাহবুবের মন্তব্য পছন্দ হয়েছে । :)
৯. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:২৭
মুয়ীয মাহফুজ বলেছেন: প্রেম ফকিরাই তো!!!

"ভালোবাসলে নারীরা হয় নরম নদী
পুরুষেরা হয় জ্বলন্ত কাঠ"-পুর্ণেন্দ পত্রীর এইসব কবিতার লাইন কত পড়েছি আর অনুভব করতাম যখন পড়তাম ক্লাস টেনে,চোখে সানগ্লাস লাগিয়ে অপেক্ষা প্রেমিকার জন্য...
এখন,হাঃহাঃ
মনে পড়লেই হাসি:):)
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৪০

লেখক বলেছেন: সেই সেই....

১০. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৬
আড্ডাবাজ আশিক বলেছেন: ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও??
+++ দিলাম।
চালাইতে থাকেন
১১. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৪১
ধ্রুব বলেছেন: আমার অন্যতম প্রিয় ৫+
১২. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৪৫
মৃদুল মাহবুব বলেছেন: @শফিউল আলম ইমন ভাই,

আমি চটি নাই। আমি আমার মনের কথা বলছি। বলতে নিশ্চয়ই না করবেন না। তবে পত্রীর আরও পোষ্ট দিয়েন। আমি কিন্তু আপনার পোষ্টে + রেটিং করেছি। আমিও কবিতা ভালোবাসি, হয়তো আপনার মতো, হয়তো বা আপনার চেয়ে কম।

মনে দুঃখ দিলে সরি।

ভালো থাকুন।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৬

লেখক বলেছেন: মাহবুব ভাই, স্যরি বলতে হবেনা। আপনি আমাকে মনে দুঃখ দেন নাই....ভাই আমি একটু সময় পাইলে এসব করি কবিতা পড়ি, লিখি। আসলে আমি লিখি সেটা আমি বলিও না কারণ নিজেও জানি আমি তেমন আহামরি লিখিনা...কষ্ট নিয়ে লিখতে বসি মন ভাল করার জন্য, লেখালেখি আমাকে আনন্দ দেই। আপনার হয়ত দুঃস্বপ্নের অতীত আছে যে কারনে এখন ভাল লাগেনা....আমিও শেষ হতে হতে বেঁচে আছি। একজনের জন্য আমার জীবন শেষ হতে যাবে কেন??? তাই এসবের চিন্তা মাথা থেকে মুছে দিয়েছি.....ভালো থাকবেন।

১৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৮
প্রিয়তি বলেছেন: লেখক বলেছেন: হ্যালো প্রিয়তি....সব নেই তবে বেশ কিছু আছে। ধন্যবাদ প্রিয় তে এড করার জন্যে...আমি করতে পারলাম না, কিভাবে করতে হয় জানা নেই। যাইহোক, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর কবিতা কেমন লাগে??
+++++++++++++্

আচ্ছা আমাকে কি পাঠানো যেতে পারে?
তাহলে এখানে পাঠালে চলবে।

আমার সবার কবিতাই ভাল লাগে যদি সেটা পড়ার মত হয়।

থেংকস আপনাকে ।
১৪. ২২ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:০৩
সোনার বাংলা বলেছেন: ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও??

জানি না!

হয়তো হবে.....
১৫. ২২ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৭
বিহংগ বলেছেন:
ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও??
বাহঃ!!!!!!!!!!!!
১৬. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৮:২৮
ফাহমিম বলেছেন: এইডা কথপোকথন-১ এর ১১ নাম্বার কবিতা না?

পত্রী সাবরে ভালা পাই।

কোবতে ভালা হইসে।পেলাচ।
১৮. ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৯
আইসিস বলেছেন: ভিখেরিদের কি ডাকাত হতে ইচ্ছে করে না এক দিন ও ...... অসাধারণ ।

 

মোট সময় লেগেছে ০.৯৮৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবনের দৈর্ঘ্য নয় তীব্রতাই হচ্ছে জীবনের সবকিছু। ধুকে ধুকে বেঁচে থাকা নয়, প্রচন্ড উত্তাপে ছারখার করে দেয়ায় হচ্ছে জীবন।
খুবই সাধারন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ