somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন আনিসের গল্প এবং আমার একটি ছোট্ট স্বপ্ন.....।

২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আনিস আমার ভাইয়ের বন্ধু।
ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত প্রতি ক্লাসেই সে ছিল ফতেয়াবাদ স্কুলের ফার্স্টবয়। আনিসের বাবা বেচেঁ নেই। কোন বড় ভাইও ছিল না তাই আর্থিক অবস্থা খুব একটা অনুকুলে ছিলনা।
যার কারনে নিজের পড়ালেখার খরচ নিজেকে উপার্জন করতে হতো। ভাইয়ের কাছে যতটুকু শুনেছি ক্লাস সেভেন থেকেই সে টিউশনি করে উপার্জনের কাজটা চালায়। আমার ছোট ভাই ও বোনের জন্য যখন টিউটর খোঁজা হচ্ছিল আনিস'কে অনুরোধ করেছিলাম। সে নিরাশ করেনি।
এরপর থেকে বাসায় আসলে ওর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম, পড়ালেখার খবরাখবর জানতে চাইতাম।
সে আমার দেখা অসম্ভব মেধাবী ও বিনয়ী ছেলে (একটি উদাহরণ; দশম শ্রেণী'র ছাত্র হয়ে সে একাদশ শ্রেণী'র উচ্চতর গণিত টিউশনি দিত)। একদিন জানতে চেয়েছিলাম কলেজ পাশ করে সে কোথায় কিংবা কি বিষয় নিয়ে পড়তে চাই...
তার মেডিক্যাল' পড়ার অভিপ্রায় শুনে সেদিন আমি উৎসাহ দিয়েছিলাম।

পরের কথা: আনিস তার কথামত মেডিক্যাল' এর ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিল কিন্তু সে ভর্তি হয়নি। ভাইয়ের কাছে শুনেছি মেডিক্যাল পড়ার খরচ বহন করা তার পক্ষে সম্ভব হবে না বলে সে ভর্তি হতে পারেনি।
এটা শোনার পরে সেদিন আমি নির্বাক হয়ে গিয়েছিলাম, বুকের ভিতরটায় এক ধরনের চাপা কষ্ট অনুভব করেছিলাম।
বাস্তবতা আনিস'দের জন্য কতটুকু কঠিন হতে পারে সেদিন বুঝতে পেরেছিলাম।
আনিস আর স্বপ্ন দেখেনা।
এভাবে আরো কত আনিস অকালেই ঝরে যায় শুধুমাত্র অর্থের অভাবে।

সেদিন পর থেকে আমি একটি স্বপ্ন দেখতে শুরু করি। গরীব মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দিতে একটি 'ফান্ড' গড়ে তোলার স্বপ্ন।
কলেজে থাকাকালীন সময়ে পাড়ার বন্ধুদের নিয়ে 'স্টুডেন্টস ওয়ালফেয়ার কাউন্সিল' নামে একটি সংগঠন করেছিলাম।
গরীব ছাত্রছাত্রীদের ফ্রি'তে টিউশন দিতে কোচিং সেন্টার ও করেছিলাম।
কিন্তু, প্রবল ইচ্ছা থাকা স্বত্ত্বেও সংগঠন নিয়ে আর বেশিদুর এগোতে পারিনি। কারণ, আমি লন্ডনে আসার পরে সব কিছুই থমকে গেছে।

পাঁচ বছর পরে ও আমি ভুলে যায়নি আমার ছোট্ট ইচ্ছা কিংবা স্বপ্নের কথা।
এ স্বপ্নের কথা বলেছি দেশ-বিদেশের সকল বন্ধুদের।
সবাই আমাকে দিয়েছে সহযোগীতা করার আশ্বাস।
এই স্বপ্ন বাস্তবায়নে আমি দৃঢ় প্রতীগ্গ।

(বি:দ্র: আমার লেখার হাত ব্লগের অন্যান্য লেখকদের মত অসাধারন না মোটেও। আমার সাধারন মনের সাধারন ইচ্ছাটুকু সাধারন ভাষায় শেয়ার করলাম। তাই ভুলত্রুটিগুলো আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। )
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×