দ্বিতীয় পর্বের জন্য: Click This Link
পাক্কা দুই ঘন্টা ধরে 'চ্যাট' চলতে থাকে।
সময় দেখে জাহিদকে বললাম দোস্ত তাড়াতাড়ি শেষ কর্, নিজাম ভাই আসার সময় হইছে। তখন আবার প্যাঁচাল শুনতে হবে....এমনিতে তার কম্পিউটারে বসে আছি। তারপর আবার বলবে সারাদিন খালি চ্যাট করো কাজ পাবা কেমনে....(এইটা হলো নিত্যদিনের কথা)।
মেঘলা'কে আজকের জন্য বাই' বলে দে, আগামীকাল আসতে বল্....।
হুমম...
সো, আগামীকাল কাজের জন্য কই যামু?
'মার্বল আর্চ' এর ম্যাকডোনাল্ডে ট্রাই মারতে পারস্....
ঠিক..।
আগামীকাল ক্লাসে যাবি না?
জানিনা।
এনিওয়ে, খাইতে চল্ এখন.... অলরেডি দশটা বাজ্তেছে।
তারপর ডিনার পর্ব শেষ করে সেদিনের জন্য জাহিদকে বাই বললাম।
পরের দিন।
সকাল আটটা'র দিকে চলে গেলাম বড় বড় সব স্টেশনে। লিভারপুল স্ট্রীট, ভিক্টোরিয়া, কিংস ক্রস, প্যাডিংটন কোনটাই বাদ যায়নি।
প্রত্যকটা স্টেশনে খালি জিগায়ছি....'ডু ইউ হ্যাভ এ ভেকেনসি'...আর যত পারছি CV দিয়ে আসা।
তারপর, চোখে মুখে রাজ্যের হতাশা নিয়ে সন্ধ্যা সাত'টার দিকে সন্ধ্যা পাখির মত ঘরে ফেরা।
বাসায় শফি, তৌফিক, মুন্না ভাই ছিল। কিরে কি অবস্থা মুন্না ভাইয়ের জিগ্গাসা...
এইতো...
কাজের কিছু একটা হইছে...আর তুমি নাকি আজকে কলেজে যাওনি।
হুমম যায়নি...কাজের জন্য বের হয়েছিলাম। দেখি কি হয়।
তৌফিক বসে আছে নিজাম ভাইয়ের কম্পিউটারে....তৌফিক কি অবস্থা কেমন চলতেসে সব কিছু..?
চলতেসে ভালই...
আচ্ছা... তৌফিক আমি কি একটু মেইল'টা দেখতে পারি...
হুমম...একশোবার পারো, শুধু একটা মিনিট ওয়েট কর। আমার ফিজিক্সের কোয়েশ্চন'গুলো ডাউনলোড করে নেয়।
সিউর...। তারপর তোমার গার্লফ্রেন্ড'র খবর কি?
দুর ব্যাটা কিসের গার্লফ্রেন্ড.....এসবের টাইম নাই এখন, সামনে এক্সামস।
তৌফিকের গার্লফ্রেন্ড থাকে আসামে(ভারত)...।বোর্ডিং স্কুলে থাকতে তার (সুনিতা) সাথে পরিচয় হয়েছিল। ওর কাছে সুনিতার অনেক গল্প শুনেছি।
সুনিতার সাথে কত ঘুরাঘুরি সে করেছে এমনকি বোর্ডিং স্কুলের এত সব স্ট্রীক্ট নিয়ম কানুন থাকা স্বত্ত্বেও। স্কুলের সব স্টুডেন্টসরা ওদের চিনত।
তারপর কোন একদিন সে যখন ছুটিতে দেশে ছিল ওর মা বিষয়টি আঁচ করতে পেরেছিলো। সুনিতা হিন্দু ছিল বলে তৌফিকের বাবা-মা ওদের বিষয়টা মেনে নিবে না বলেও দিছে। সে এসবের খুব একটা পাত্তা দেয়নি।
ইমন...বসো। 'আই এ্যাম ডান'।
থ্যাংকস ম্যান।
শালার মেসেন্জার এতো স্লো কেন্....যাক্ বাবা সাইন ইন হলো। নিশা তখন অনলাইনে ছিলো...তারপর কথা বলা শুরু করলাম।
হ্যালো নিশা.....আছ?
হুমম্....
কি খবর তোমার?
চলে যাইতেছে। তোমার কি অবস্থা....
আমার ও থেমে থেমে চলতেছে....মাঝে মাঝে ধাক্কা দিতে হয় এই যা...হি হি।
কেন?
হুমম্.....এখনো একটা কাজ খোঁজে বের করতে পারতেছিনা। তাই মন মেজাজ খুব একটা ভালো নেই।
ওহহ্....পেয়ে যাবা ট্রাই করতে থাকো...।
তারপর তুমি কি করো...?
তেমন কিছুনা গান শুনি...
ওকে...তারপর তোমার বয়ফ্রেন্ডের খবর কি??
(এটার মানে হলো বয়ফ্রেন্ড আছে কিনা যাচাই করা...হি হি)
না আমি এসবে নাই...
হুমম্...গুড, তাহলে দেখা যাচ্ছে আমরা দুজন একই পথের পথিক...।
মানে ?
মানে আবার কি....বললাম আমিও এসবে নাই।
হুমম..সো তোমার দেশের বাড়ি কই?
চিটাগাং।
ওকে...।
আচ্ছা তুমি সেলফোন ইউজ কর?
করি বাট দেয়া যাবেনা...।
ওকে... নেভার মাইন্ড এন্ড বাই দ্যা ওয়ে আমি কিনতু তোমার নাম্বার চাইনি...
ওহহ আচ্ছা....তা আপনি শুধু শুধু জানতে চাইলেন আমি সেলফোন ইউজ করি কি না...?
না মানে সেলফোন ইউজ না করলে বলতাম....করার দরকার নাই শুধু শুধু পয়সা খরচ.....তাইনা?
ওকে..
আর যদি করো তাইলে নাম্বারটা চাইতাম...হে হে
ভেরি ফানি
ইয়াহ আই নো...
আচ্ছা নাম্বারটা দিলে কি হয়...?
দিলে অনেক প্যাঁচাল শুনতে হবে যে...
সো দিবা না?
না, এখন তো পাবে না....।
ওকে...ঠিক আছে। আমাকে এখন যেতে হবে...তুমি আগামীকাল আসবে?
আসতে পারি।
তাইলে টুমরো দেহা হবে...এখন বাই, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো....হে হে
হি হি.. তুমিও....বাই
তারপর সিটিং রুমে গিয়ে তৌফিক, শফিদের সাথে জয়েন করলাম। টিভিতে কি দেখাচ্ছে সেটার চাইতে আপাতত ওরা কোথায় কোন মেয়ে দেখছে সেটা নিয়েই গল্প করতেসে....
শফি বলে বেটা আজকে কি হয়ছে জানস্.....একটা মেয়ে দেখতে গিয়ে পনেরো'টা গ্লাস (ওয়াইন গ্লাস)ভেঙ্গে ফেলছি
সে কাজ করে 'Hogs Head' নামের কোন একটা ওয়াইন বারে।
তারপর পরে দেখুন....।
প্রচন্ড ঘুম পাইতেসে....আর এসব কাহিনী লেখা আমারে দিয়ে হবেও না... আসলেই আজাইরা।
চলবে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

