আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- আরেকটা একইরকম দিন: কিছু ব্যাতিত্রুমী মুভির কালেকশন - বিডি আইডল
- দুনিয়ার সুর- সুরের দুনিয়া - কিষান
- কফিহাউজে আড্ডার অনুলিখন - স্বদেশ হাসনাইন
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- রসু খাঁ, তার খুনসমূহ এবং ক্রসফায়ারচিন্তা - সুমন রহমান
- কক্সবাজারঃ সমুদ্রে নামতে না চাইলেই, বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দিবে... - মুনশিয়ানা
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজার মধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই-২! - উদাসী স্বপ্ন
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রসঙ্গে।। - মাশা
- নিমন্ত্রণ - লেফাফাদুরস্ত
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল - আবদুর রাজ্জাক শিপন
- কবিতা সংকলন - জ্বিনের বাদশা
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- দুঃস্বপ্নের যাত্রী (গল্প).......//ইমন - শফিউল আলম ইমন
- গল্পঃ দেয়ালের ওপাশে - মোস্তাফিজ রিপন
- আমার কবিতারা না হয় ঘুমিয়ে পড়ুক। - রাতিফ
- On Fakir Lalon Shah by Farhad Mazhar - সেলিম তাহের
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বধ্যভূমি...... - ফেরারী পথিক
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
- বিহংগের বয়কট - বিহংগ
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- বলে দাও তবে·····সর্ম্পকটা কী ? - ভাস্কর চৌধুরী
- আমি যেভাবে ভালোবাসি - সন্ধ্যাবাতি
- নরাধমের কালজয়ী উপন্যাসঃ সে এক অমর প্রেম কাহানী - পর্ব ১ - নরাধম
- দহন - সুলতানা শিরীন সাজি
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- ভালোবাসা নিলাম হয়ে গেছে/বিহংগ - বিহংগ
- একটি ফুল খুনের গল্প। প্লিজ পড়ুন, হয়তোবা আপনার দুমিনিট সময় আমার জন্য দিলেন। - বিহংগ
- নিঃসঙ্গতা তোমায় ভালবাসি - বিবর্তনবাদী
- খুঁজি সেই ছেলেবেলা - কৃষ্ণকলি
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
কমলা রঙের শৈশবে ফিরে যেতে চাই!
০৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৫
তেরো বাই তেরো মাপকাঠিতে ফুলস্টপ জীবন;
দরজা খুললে কৃষ্ণচুড়ার গন্ধ পায় না;
বন্ধ জানালায় বসন্তের মাতাল করা হিমেল বাতাস আসে না;
বব মার্লে কিংবা নির্ভানার পোস্টার সাঁটানো
তৃষ্ণার্ত দেয়ালে মাঝে মাঝে নিজের প্রতিবিম্ব দেখতে পায়!
শাদা রঙের সিলিংয়ের ওপারের আকাশে
নীল নক্ষত্র আগের মতোই জেগে উঠে, ডুবে যায়;
দূর্বাঘাসের চাদরে আমার শোয়া হয় না!
জাগতিক পড়ালেখা এখন আর বইয়ের পাতায় নেই,
দেওয়ালে উঠে গেছে।
ধূসর স্বপ্নের দেশে এসে;
কর্পোরেট ভবিষ্যতের খোরাক মেটাতে;
দেওয়ালের স্টিকি করা স্ট্র্যাটেজি কিংবা এ্যনালাইসিস টুলস' এ
আটকে থাকা এইসব দিনরাত্রি।
জীবনানন্দের মতো করে,
'কোথাও জীবন আছে- জীবনের স্বাদ রহিয়াছে'
উপলব্ধি করা হয়ে উঠেনা।
ক্ষ্যাপাচোখে দেয়ালের 'পরে
অস্পষ্ট অক্ষরে ব্যর্থতা দেখে ভাবি;
রাতের তিনটি তারার মতো,
পৃথিবীতে মানুষের উজ্জ্বল আলোর দিনও একদিন শেষ হয়!
অনেক ক্লান্ত হলে 'পরে
লীন নীরবতায় যখন সময় কাটে;
আমার কর্পোরেট মন কমলা রঙের শৈশবে
ফিরে যেতে চাই!
ছবিসূত্র: এমএসএন থেকে সেভ করেছিলাম। আমার অনেক প্রিয় একটা ছবি। আমার শৈশবও অনেকটা এরকম ছিল!
[ এই লেখাটি একজন প্রিয় মানুষকে উৎসর্গ করতে ইচ্ছে হলো। সাজি আপু] ; যিনি কবিতায় জীবনকে দেখেন কিংবা জীবনকে কবিতায় দেখান।
পাদটীকা: কি লিখেছি আমি নিজেই জানিনা! ব্লগে এসেছিলাম কবিতার টানে। এখানে এতো ভালো কবিতার পোষ্ট আসে; নিজের লেখা দিতে কেন জানি আর ইচ্ছে করে না।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, শৈশব, ফুলস্টপ জীবন, আটকে থাকা জীবন ;
প্রকাশ করা হয়েছে: কোবতে বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: নুশেরাবু তোমাকে অসংখ্য ধন্যবাদ।
বানানগুলো এখুনি ঠিক করে নিচ্ছি।![]()
কেমন আছো তুমি?
লেখক বলেছেন: বানান আর কি ভুল আছে?
আমিও আছি আরকি! কবিতাতেই বলা আছে কেমন আছি।![]()
আরেকটা ভুল বানান ধরিয়ে দিতে পারলে আইসক্রিম খাওয়াবো![]()
আগে উপরেরগুলো ঠিক করে নিই।
সাদা মনের মানুষ বলেছেন:
দারুণ আপনার কবিতা, একেবারে শহুরে জীবনের প্রতিচ্ছবি যেন ......কমলা রঙের শৈশবে ফিরতে আমার ও মন চায় ।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
কঁাকন বলেছেন:
খুব বেশি ভালো লাগলো
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ কাকন আপু। কেমন আছেন আপনি? বেশ কিছুদিন দেখিনি বোধহয়?
পলাশমিঞা বলেছেন:
শাদা রঙের সিলিংয়ের ওপারের আকাশেনীল নক্ষত্র আগের মতোই জেগে উঠে, ডুবে যায়;
দূর্বাঘাসের চাদরে আমার শোয়া হয় না!
আহা কি মধুর করে লেখেছেন।
আমি ১২ বছর বয়সে দেশ ছেড়েছিলাম। তাই আমি এখন কাব্যপুরে দেশান্তরি হয়েছি।
লেখক বলেছেন: আপনি তো দেখি আমার গুরু। আমার মাত্র সাত বছর হয়েছে। দুএক বছরের মধ্যে দেশে চলে যাবো।
আচ্ছা আব্দুলহাক' নামের নিকটা কি আপনারই ছিল?
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ইমন তোমাদের কাছে ঋণী হতে হতে মনে হয় একদিন টুপ করে হারিয়ে যাবো.......একরাশ দায়ভার নিয়ে।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
এত সুন্দর একটা কবিতা আমাকে!
এত সুন্দর লেখো .........কবিতা,গদ্য সব কিছুই।
তোমার সাথে একসময় খুব দেখা হতো ব্লগে.....
তোমার মন খারাপ থাকতো।বোনের জন্য।বাবা মায়ের জন্য।
দেশের জন্য।
চেষ্টা করতাম মন খারাপ ভুলিয়ে দেবার।
তোমার লেখা একটা গল্প ,শিউলী নামের একটা মেয়েকে নিয়ে খুব আগ্রহ ভরে পড়েছিলাম।
আশাকরি দেশে ফিরে সব নিজের মন মত পাবে.......
বোনটা এতদিনে বড় হয়ে গেছে....।
নিজের একটা পৃথিবী হয়েছে।
তবু জেনে রেখো ভাইরা বোনদের জীবনে ভীষন দুর্বল একটা দিক...
কেমন যেনো অদ্ভুত একটা অনুভূতি যা অন্য কোন সম্পর্কে নেই।
তোমার জন্য শুভকামনা আর দোয়া।
ভালো হোক।
লেখক বলেছেন: আমার একটা মাত্র বোন। ও যখন পিচ্চি ছিল আমি কোলে- কাঁধে করে এখানে ওখানে নিয়ে যেতাম। বোম্বে পটেটো ক্র্যাকার্স ওর খুব প্রিয় ছিল। ওটা কিনে দিতাম। আমি যখন কলেজে পড়ছি তখন ও প্রাইমারি স্কুলের টু কিংবা থ্রিতে। আমার রুমে এসে দুটাকার জন্য আমার রুমটা গোছিয়ে দিতো, মাঝে মাঝে শুয়ে থাকলে আমার চুল টেনে দিতো। ভাবতেই জলে চোখে ভিজে যায় সে আর পিচ্চি নেই। আমার খুব ইচ্ছে করে এখনো ওকে কোলে নিয়ে পটেটো ক্র্যকার্স কিনে দিই। আমার বোন এবং মার কথা কেউ জিগেস করলে আমার খুব ভালো লাগে। ব্লগে তুমিই আমার সবসময় খোঁজখবর রাখো। অশেষ কৃতগ্গতা আপু। এই সামান্য লেখা তোমার জন্য কিছুই না।
ভালো থেকো।
লেখক বলেছেন: হা হা হা। কবি না তো ফারহান কুবি হয়েছি।![]()
নিহন বলেছেন:
সুন্দর হয়েছে খুব ।
লেখক বলেছেন: আরে নিহন কি খবর তোমার? অনেকদিন পর। তুমি এখন পুরোপুরি সুস্থ তো? ভালো থেকো ভাইটু। তোমারে ব্লগে খুব মিস করি।
আলী আরাফাত শান্ত বলেছেন:
আমাকে বললা সময় হলে কবিতাটা দেখতেআমি বলি এমুন কবিতার পড়ার জন্য দিনের পর দিন সময় দেয়া যায়!
দারুন লেখছো ইমন ভাই!
ভালো থাকো
শুভেচছার সাগর পাঠিয়ে দিলাম তোমার নামে
লেখক বলেছেন: ![]()
শান্ত কি কও? পড়ার জন্য ধইন্যপাতা। ভালো আছো তো?
বিবর্তনবাদী বলেছেন:
শততম পোস্টের আগাম শুভেচ্ছা।
লেখক বলেছেন: শততম তে আইসা ফাইসা গেছিরে......![]()
কি খবর তোর?
বিয়ে কবে খাওয়াচ্ছিস?![]()
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
চমৎকার লেখা ইমন ভাই!!আমি পড়ে বড়োই আনন্দ পেলাম। শুরুর লাইনগুলো অনেক ছাড়া, এলায়িত এবং 'আমি'র মানসিক স্থবিরতা নির্দেশ করে।
তারপরে হঠাৎ করেই জীবনানন্দ এসে পুরো আবহ বদলে দিল! (এই লোকটার কাছে মনে হয় আমরা সবাই-ই ঋণী!)
খুবই ভাল লাগছে।
লেখক বলেছেন: ভাই আপনাকে আমার ব্লগে দেখে তো আমার চক্ষু চড়কগাছ। প্রিয় কবি/লেখকের মন্তব্য কার না ভালো লাগে?
আপনি আমাকে ভাই না বললে খুশি হবো।
আপনার মন্তব্যটা শোকেসে রাখার মতো। আপনার কমেন্ট পেয়ে অনেক ভালো লাগল। ধন্যবাদ।
ভালো থাকুন।
হাসান মাহবুব বলেছেন:
আমি আগেই পেলাচ দিসি।মন্তব্য করিনাই। দারুন হৈসে। একটা ভাল গান শোনেন।Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো লাগছে। ঐ পোষ্টে কমেন্ট দিয়েছি।![]()
![]()
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
পড়ে গেলাম ভাইটু। কবিতা নিয়ে কমেন্ট করাটা আমার জন্য কষ্টকর! কবিতা যতোটা ভালো লাগার বিষয়, ততোটা ব্যাখ্যার নয়!ভালো লাগাটাই জানিয়ে গেলাম...
লেখক বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। ঠিক বলেছেন। তবে, আপনার কবিতা নিয়ে বিশ্লষণধর্মী পোষ্ট পড়ার সুযোগ থেকে নাদান পাঠকদের বণ্চিত করবেন না!![]()
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
হায় হায়! চোখ বেশিক্ষণ চড়কে তুলে রাখবেন না! আমি খুবই নাদান মানুষ, সাথে বিশাল পরিমাণে অলস। এজন্যে আপনার ব্লগে আগে বেশি আসা হয়নি। আসলেও পড়ার পরে মন্তব্য করা হয়নি। এরকম পাপী তাপী ব্লগারের জন্যে প্রশংসা কেন? আমারও ভাল লেগেছে খুব কবিতাটা।
লেখক বলেছেন: ঠিকাছে। কোন অভিযোগ করছি না।![]()
আপনি আমার ব্লগে না আসুন তাতে কি? আমি আপনার ব্লগে তো যাবই।
ভালো থাকুন।
লেখক বলেছেন: আইচ্ছা।![]()
পড়ার জন্য ধন্যবাদ।
আশরাফ মাহমুদ বলেছেন:
আর্তনাদটুকু স্পর্শী। আমাদের সবার মাঝে কমবেশি কাজ করে ব্যাপারটা।কবিতা বিষয়ে একটু বলি- আপনাকে আগে কবিতা লিখতে দেখি নাই, তাই বলে অবাক হই নাই। জীবনদা' বলেছিলেন 'কেউ কেউ কবি,' আমি অবশ্য ভিন্ন বলি। সবাই কবি, ভিতরে একটা কবি বাস করে, তবে সবাই কবিতা লিখে না, কেউ কেউ কবিতা লিখে।
কবিতাকে আসতে দিন।
লেখক বলেছেন: তোমার মন্তব্যটা আমার কবিতার চেয়ে উত্তম।
আমি কবিতা লিখতে গেলে জীবনানন্দ চলে আসে।
কবিতা লিখতেই আমি ব্লগে এসেছিলাম। প্রথম দিকের পোষ্ট দেখলে দেখবে বেশিরভাগই কবিতার পোষ্ট। পরে তোমাদের কবিতা দেখে নিজের কবিতা ব্লগে দিতে লজ্জা পায়।![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
জীবনদা' প্রতিটি বাঙালী কবির ভিতরে গেঁথে গেছে, উপেক্ষা করার উপায় নেই; তবু-ও নতুন সৃষ্টি হবে না এটা বেমানান কথা। ভোরের পথ ধরেই দিনের সূচনা হয়।
লেখক বলেছেন: হুমম। সবার ক্ষেত্রে সবাই আলাদা।
লেখক বলেছেন: শুভ নববর্ষ আপু।
রাশেদ বলেছেন:
শুভ নববর্ষ!
লেখক বলেছেন: শুভ নববর্ষ রাশুদা।
খবর কি?
লেখক বলেছেন: শুভ নববর্ষ বস।
আলী আরাফাত শান্ত বলেছেন:
ইমন ভাইকোথাও নাই
ব্যাস্ত হইয়া গেলা তাই!!!
কেমন আছো জানিও
মাঝেসাজে খোজ নিও!
লেখক বলেছেন: শান্ত শুভ নববর্ষ। চেলসির খেলা দেখে আসলাম এই মাত্র।![]()
কি খবর তোমার?
না বলা কথা বলেছেন:
কমলা রঙের শৈশবে ফিরে যেতে চায়!এটা হবে -কমলা রঙের শৈশবে ফিরে যেতে চাই!
কবিতা ভালো হয়েছে।
চায় আর চাই, দুটো ভিন্ন অর্থ বহন করে।
লেখক বলেছেন: ধন্যবাদ 'না বলা কথা' ভাই।![]()
কেমন আছেন?
না বলা কথা বলেছেন:
আমার কর্পোরেট মন কমলা রঙের শৈশবে ফিরে যেতে চায়!
আর যদি এখান থেকে কবিতার নাম টেনে নেয়া হয়, তবে আমার ভুল হয়েছে। ধন্যবাদ।
গিফার বলেছেন:
বেশ...+
লেখক বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন গিফার?
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আহা ! ঈর্ষা হয়, এমন একটা কবিতাও কোনদিন লেখতে পারলাম না !
এমন দারুণ কবিতা এতো দেরিতে চোখে পড়া, আর দেরিতে পড়াটাও অপরাধের মতো, অন্তত নিজের কাছে ।
লেখক বলেছেন: হা হা হা....শিপন ভাই লজ্জা দিলেন।
আহা, আপনার গল্পের কাছাকাছি যদিও কিছু লিখতে পারতাম!
কেমন আছেন?
আলী আরাফাত শান্ত বলেছেন:
ইমন ভাই কি খবর?ভালো আছো তো?
মেলাদিন মেসেন্জারে আলাপ নাই
তোমার কথাও সত্যি হইলো না
এভারটন জিতলো না এফ এ কাপে জিতলো চেলসি
চেলসি জয়ের খুশি ছড়িয়ে পড়ুক তোমার মনে!!!
লেখক বলেছেন: বাসা বদল করেছি যার কারণে ইন্টারনেট ছিলনা কিছুদিন। এখন আছে কিন্তু পরীক্ষা চলতেছে তাই আসা হয় না।
তোমার খবর কি শান্ত?
হ চেলসি এফ এ জিতসে। আমার একটা কথা সত্যি হইছে সেইটা হইল আমি চ্যাম্পিয়নস লীগের শুরুতে কইছিলাম বার্সা জিতব, হেরা জিতসে। মেলা খুশি হইছি। আমি ইনিয়েস্তা, ইতো'র অটোগ্রাফ নিসি।![]()
![]()
![]()
লেখক বলেছেন: হুমম। এখন একটু ব্যস্ত আছি। সপ্তাহ পরে দিমু নে।![]()
আবু সালেহ বলেছেন:
অনেক ক্লান্ত হলে 'পরেলীন নীরবতায় যখন সময় কাটে;
আমার কর্পোরেট মন কমলা রঙের শৈশবে
ফিরে যেতে চাই!
জটিল বলেছেন.....................
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আবু সালেহ ভাই।
ভালো থাকুন।
আলী আরাফাত শান্ত বলেছেন:
তুমি তো দেখি অনেক বড় স্টার হইয়া গেলাঅমিতাভের লগে হ্যান্ড শেক করো
ইতো ইনেসতার অটোগ্রাফ লও
দোয়া করি আরো বড় স্টার হও
আমাদের মুখ উজ্জল করো
লেখক বলেছেন: হা হা হা....ধুর কি কও? স্টারের অটোগ্রাফ নিলে কি স্টার হওয়া যায়?
১৫জুন এ টুয়েন্টি টুয়েন্টি দেখতে 'ওভাল' এ যাচ্ছি। আশা করছি বাংলাদেশ হতাশ করবে না কি বলো?
শালার দেশের একটা জার্সি নাই কি করি বলো তো?
আলী আরাফাত শান্ত বলেছেন:
১৫ জুন কার কার খেলা??তোমার ক্রিকেট প্রীতি দেইখা ভালো লাগলো।আগে যখন কথা বলতাম তখন তোমার ক্রিকেটের প্রতি একটা নাক ছিটকানো ভাব ছিলো ফুটবলের প্রতি ভালোবাসায়!এখন দেখি দিন বদলায়ছে!বাংলাদেশ আশা করি আশা হত করবেনা আর যদি করেও তবে নিজের দেশ মনে কইরা ক্ষমা কইরা দিও!
লেখক বলেছেন: ধুর মিয়া কি কও। দেশের হার দেইখা টিকেট বেইচা দিছি। আয়ারল্যান্ডের খেলা দেখতে যাওয়ার কোন মানে হয় না।![]()
![]()
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
ভালো লাগা রেখে গেলাম
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
বড় হতে ইচ্ছে করে না
লেখক বলেছেন: হা হা হা...একটা পোষ্ট দিছি।![]()
হাসান মাহবুব বলেছেন:
আর কবিতা ল্যাহেননা ক্যা?
লেখক বলেছেন: লিখতে পারলে তো লিখতাম ই!![]()
কেমন আছেন?
লেখক বলেছেন: পড়ার জন্য অশেষ ধন্যবাদ।
ভালো থাকুন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















এবার আমার ডিউটি। "টাইপো" বের করার। জায়গামতো এগুলো হবে।
প্রতিবিম্ব (ব-ফলা)
দূর্বা (দীর্ঘ ঊ-কার)
স্টিকি
স্ট্র্যাটেজি (বিদেশী শব্দে দন্ত্য স)
উপলব্ধি (ধ)