somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গিটার গদ্যের সেরা বাদকেরা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিউজিক নিয়ে আমার শখ অনেকদিনের। সেই সূত্রে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়েও । আমিও কিছুটা গিটার বাজাতে পাড়ি। তাই মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের কথা বললে সবার আগে মনে আসে গিটারের কথা, যা আজকের যেকোন সংগীত বা সুরে অপরিহার্য। পৃথিবীতে এমন কোন সুর নেই যা গিটারের স্ট্রিং দিয়ে ফুটিয়ে তোলা যায় না। গিটারের এ উত্থানটা হঠাৎ করে হয়নি, সত্তরের দশক থেকে ধীরে ধীরে অনেক মানুষের চেষ্টায় গিটার মিউজিক জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানটি দখল করে নিয়েছে। বিশ্বসেরা কয়েকজন গিটার হিরোকে নিয়ে আমার এ পোস্ট, সাথে তাঁদের আমার পছন্দের কোন পারফরম্যান্সের ভিডিও।

আমার পছন্দের গিটারিস্টদের মধ্যে এক জন হচ্ছেন স্টিভ ভাই। ইন্সট্রুমেন্টাল রকে তাঁর সমতুল্য কোন গিটারিস্ট পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। হেভি মেটাল এবং হার্ড রকের সাথে মেলোডির নিপূণ মিশ্রণ তাঁকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। ডাবল নেক ও ট্রিপল নেক গিটারে তাঁর পারদর্শীতা অসাধারণ। এছাড়া গিটারের স্ট্রিং-এর মাধ্যমে মানুষের কণ্ঠের মতো সুর ফুটিয়ে তোলা তাঁর অনন্য এক ক্ষমতা।

বিলি শিহান এর সহযোগিতায় তাঁর মনোমুগ্ধকর একটি পারফর্ম্যান্সের ভিডিও দিলাম।


Click This Link

পৃথিবীর সর্বকালের সেরা গিটারিস্টের কথা বললে বেশিরভাগই জিমি হেন্ড্রিক্স নাম বলবেন। অসাধারণ প্রতিভাবান এই শিল্পীর মাত্র ২৭ বছর বয়সেই অকালমৃত্যু ঘটে। তাঁর ক্ষুদ্র, বর্ণিল জীবনেই তিনি মিউজিক জগতে যে নতুন দিনের সূচনা করেছিলেন, তার রেশ আজও চলছে। হার্ড রক, ব্লুজ রক, মেলোডি রক ইত্যাদি ক্ষেত্রে তাঁর কম্পোজিশনগুলো এখনো তুলনাহীন। অ্যাক্রোবেটিকালি গিটার প্লেয়িং তাঁর অন্যতম একটি বৈশিষ্ট্য। তাঁর অনেক কনসার্টেই দেখা যায় বাজানোর শেষে তিনি তাঁর গিটারটিকে পুড়িয়ে ফেলছেন, কিংবা ভেঙে ফেলছেন।

http://www.youtube.com/watch?v=fiFCNprqkB8

ইন্সট্রুমেন্টাল রকের আরেক কিংবদন্তী জো স্যাট্রিয়ানি। তাঁরই ছাত্র পৃথিবীর অন্যতম সেরা গিটারিস্ট স্টিভ ভাই। স্টিভ ভাই ছাড়াও পল জিলবার্ট, জন পেত্রুচিদের সাথে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। অত্যন্ত দ্রুতলয়ে স্ট্রোকিং, অল্টারনেট স্ট্রোকিং, টু-হ্যান্ডেড ট্যাপিং, সুইপ পিকিং, লিগাটো ইত্যাদি কাজে তাঁর সমদক্ষ কেউ বর্তমানে নেই বললেই চলে।

http://www.youtube.com/watch?v=C3tGS9VlqLw

"গিটারওয়ান" ম্যাগাজিনের মতে পৃথিবীর চতুর্থ সেরা গিটারিস্টের নাম পল জিলবার্ট। ২০০৭ সালের বিখ্যাত জি৩ ট্যুরে জো স্যাট্রিয়ানি ও জন পেত্রুচির সাথে তিনিও ছিলেন। রেসার এক্স এবং মি.বিগ নামক জনপ্রিয় ব্যাণ্ডদুটির সাফল্যের কারণ তিনিই বলা যায়। বিশ্বখ্যাত সাউন্ড ইঞ্জিয়ারিং কোম্পানী 'বোস-এর অ্যাম্বাসাডর হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্বপালন করেছেন।

Click This Link


ইংভাই মামস্টিন হচ্ছেন সুইডিশ মিউজিশিয়ান, যিনি আধুনিক হেভি মেটাল মিউজিকে স্টিভ ভাইয়ের পাশাপাশি অনন্য অবদান রেখেছেন। শ্রেড গিটারে তিনি সন্দাহতীতভাবে শ্রেষ্ঠ। যদিও মেলোডির ক্ষেত্রে তিনি তেমন ভূমিকা রাখতে পারেননি, স্পীড মেটাল এবং নিও-ক্লাসিক্যাল মেটাল দিয়ে তা পূর্ণ করেছেন।

Click This Link

প্রোগ্রেসিভ মেটাল এবং ইন্সট্রুমেন্টাল রকের আরেক অগ্রদূত জন পেত্রুচি-র সেরা কীর্তি তাঁর বিশ্বখ্যাত ব্যাণ্ড 'ড্রিম থিয়েটার'। জন ম্যাকাইভার তাঁকে জিমি হেন্ড্রিক্সের পর পৃথিবীর সেরা গিটারিস্ট বলে উল্লেখ করেছেন। মেটালিকা ব্যাণ্ডের প্রতিষ্ঠার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।

Click This Link

আরেকজন অত্যন্ত প্রতিভাবান গিটারিস্টের কথা এখানে না বললেই নয়। তিনি হলেন আমাদের আইয়ুব বাচ্চু। যদিও তিনি নিজেকে গিটারিস্টের চেয়ে মিউজিশিয়ান হিসেবে পরিচয় দিতেই বেশি ভালবাসেন, এশিয়ার সেরা গিটারিস্টদের নাম বললে তাঁ রনাম অবশ্যই আসবে বলে আমার মনে হয়। হাওয়াই, স্প্যানিশ, মেক্সিকান, ক্ল্যাসিক, রাশান ইত্যাদি গিটারে তাঁর দক্ষতা প্রশংসনীয়। বাংলাদেশের রক মিউজিকের জনক বলা হয় তাঁকে। লাইভ পারফর্ম্যান্সে তিনি অনেক বিশ্বখ্যাত গিটারিস্টের চেয়ে কম যান না। জো স্যাট্রিয়ানী এবং জিমি হেন্ড্রিক্স তাঁর আদর্শ। ঢাকার মগবাজারে 'AB Kitchen' নামে তাঁর নিজস্ব একটি মিউজিক স্টুডিও রয়েছে।

Click This Link

এছাড়াও বর্তমানের আরো কয়েকজন সেরা গিটারিস্টের নাম বললে DIMEBAG DARRELL , DAVE MUSTAINE , ALEXI LAIHO , ERIC JOHNSON, KIRK HAMMET .

এবং বাংলাদেশে কমল ভাই , অনি ভাই , মাহের ভাই , এরশাদ ভাই , নাহিয়ান ভাই এর কথা তো বলতে ই হবে ।
(((( আমার সব চেয়ে প্রিয় গিটারিস্ট DIMEBAG DARRELL ..)))

((( আপনাদের প্রিয় গিটারিস্ট এর নাম এখানে না থাকলে রাগ করবেন না।। এবং অবশ্যই কমেন্ট শেয়ার করবেন ।)))

ধন্যবাদ ..........................................।
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×