আমার প্রিয় পোস্ট

আমার সেরা ৩৬ ফায়ারফক্স অ্যাড-অন (ডাউনলোড+রিভিউ+আপডেট)

০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫০

শেয়ারঃ
0 10 2

মজিলা ফায়ারফক্স কেন ব্যবহার করব আর কেনইবা ব্যবহার করব না এ নিয়ে বেশ কয়েকজন ভালো ব্লগার চমৎকার কিছু পোস্ট দিয়েছেন। তাই এ নিয়ে কথা না বাড়িয়ে আসুন নেমে পড়ি আমার এবং অনেকের প্রিয় দরকারী কিছু অ্যাড-অন নিয়ে। আমার পছন্দের ৩৬টি অ্যাড-অনের রিভিউ এবং ডাউনলোড লিঙ্ক রইলো এখানে।
তার আগে চলুন ডাউনলোড করে ফেলি এগুলো। প্রথমে ইন্সটল করে নিন FEBE এটি মজিলার প্রোফাইল ও এক্সটেনশন ব্যাকআপ এবং ব্যাকআপ রিস্টোর অ্যাড-অন। এই অ্যাড-অনটি লাগবে বাকিগুলো ইন্সটল করতে।
FEBE ইন্সটল হয়ে গেলে এখন এ ফোল্ডারটি ডাউনলোড করুন। ১৯ মেগাবাইটের হওয়াতে একটু বিরক্ত(X(X(X() লাগতে পারে। কিন্তু কি করা?/:)/:)/:)
ফোল্ডারটি জিপ ফরম্যাটে রাখা আছে। ডাউনলোড হয়ে গেলে আনজিপ করে নিন। দেখবেন .xpi ফরম্যাটের ছোট ছোট বেশ কয়েকটি ফাইল আছে আর Home page of the Extensions নামে একটা ফোল্ডার আছে। ভয় পাবেননা।
এবার ফায়ারফক্স ওপেন করুন। অনুসরণ করুন নিচের স্টেপগুলোঃ
tools>FEBE>Restore>Restore Extensions
এবার আনজিপ করা ফোল্ডারটি থেকে .xpi ফরম্যাটের ফাইলগুলো একবারে সিলেক্ট করে ওপেন করুন। এবার একটি পপ আপ মেনু আসবে। সেখানে ইন্সটল বাটনে ক্লিক করুন। ইন্সটল হয়ে গেলে ফায়ারফক্স রিস্টার্ট করুন।
এবার দেখুন অ্যাড-অনগুলো ইন্সটল হয়ে গেছে। Home page of the Extensions ফোল্ডারে যে ওয়েবপেজটা আছে ওপেন করুন। লিস্ট মিলিয়ে নিন সব ঠিকঠাক আছে কি না?

বিঃদ্রঃ সব অ্যাড-অন একসাথে ইন্সটল করলে স্লো হয়ে যাবে যদি মনে করেন তাহলে আলাদা আলাদাভাবে .xpi ফরম্যাটের ফাইলগুলো ব্রাউজারের উপর ড্র্যাগ করলেই হবে। তাহলে আর FEBE ইন্সটল করার দরকার নেই।

খেয়াল করে দেখুন কিছু অ্যাড-অনের পাশে ক্রস আঁকা আছে। এর মানে হচ্ছে এই অ্যাড-অনগুলো ইন্সটল হয়েছে ঠিকই কিন্তু আপাতত ডিজঅ্যাবল করা আছে। ডিজঅ্যাবল করার কারণ হচ্ছে এগুলো আমার মাঝে মাঝে কাজে লাগে। আপনি আপনার পছন্দ অপছন্দের অ্যাড-অন যেকোন সময় এনাবল বা ডিজঅ্যাবল করতে পারেন tools>add-ons অপশনে গিয়ে।

এখন চলুন দেখি অ্যাড-অনগুলোর একটা ছোট্ট রিভিউ দেখে নেই।

১।AdblockPlus এবং AdblockPlusElementHidingHelper : AdblockPlus নিয়ে নতুন কিছু বলার নেই। সামুতে বেশ কিছু চমৎকার রিভিউ আছে এটা নিয়ে। এই অ্যাড-অনটির মূল কাজই হচ্ছে অযাচিত বিজ্ঞাপন থেকে আপনাকে দূরে রাখা। অন্যদিকে ফ্ল্যাশে করা যে কন্টেন্টগুলি ব্লক করা যায় না সেগুলি ব্লক করা যায় AdblockPlusElementHidingHelper দিয়ে।

২।Lazarus : প্রকৃত অর্থে লাইফসেভার বলে যদি কোন অ্যাড-অনকে ডাকতে চান, তবে নির্দ্বিধায় অনেকের লিস্টে প্রথম দিকে থাকবে এটি। এই লোডশেডিং আর লো-ভোল্টেজের দেশে Lazarus বাঁচিয়ে দেবে আপনার মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম। মূলত ফর্ম রিকভারীর কাজ করা এই অ্যাড-অনটি সম্পর্কে আরো জানতে ঘুরে আসুন এখান থেকে।

৩।AutoPager : আমার জন্য বেশ কাজের জিনিস। পর পর অনেকগুলো পেজ আলাদাভাবে লোড না করেই এক পেজে ক্রমান্বয়ে পেজগুলো লোড করা যায় এটি দিয়ে। আমি ব্যক্তিগতভাবে কমিক্‌স আর এনিম-এর খুব ভক্ত। এ ধরনের ওয়েবসাইটগুলোতে AutoPager খুব কাজ দেয়। এছাড়া গুগলের সার্চ রেজাল্ট, ফোরামের পোস্ট সার্চ, ই-বুক-এগুলোতে বেশ কাজে আসে অ্যাড-অনটি।

৪।BitDefenderQuickScan : বুঝতে পারছেন না পিসিতে ভাইরাস ধরলো কি না? আবার অ্যান্টিভাইরাসের ঝামেলাও পোহাতে চাচ্ছেননা শুধু চেক করার জন্য? স্রেফ এই অ্যাড-অনটি দিয়ে মিনিট তিনেকের মাঝেই চেক করে নিতে পারবেন আপনার পিসিতে আদৌ ভাইরাস ইনফেকশন হয়েছে কি না।মনে রাখবেন, শুধু চেক করতে পারবে, ভাইরাস ক্লিন কিন্তু করা যাবে না এটি দিয়ে।

৫।BlockSite : পর্ণসাইট থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত ব্লক করে দিন মজিলা থেকে। ওয়েবসাইট তো ব্লক করবেই সাথে সাথে অন্য কোন ওয়েবসাইটে ব্লক্‌ড সাইটের লিঙ্ক পর্যন্ত দেখাবে না। কিছুদিন আগে আমার পিসিতে এক সেলিব্রেটির (জানেনই তো কার!!) পর্ণ নামানোর জন্য সবার অত্যাচার শুরু হয়ে গিয়েছিলো। বেঁচে গেছিলাম এই অ্যাড-অনটি দিয়ে।

৬।BugMeNot : টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এমন সাইটগুলোতে (যেমন-rapidshare) লগইন করতে এটির বিকল্প নেই। আগে এটাতে বেশ কাজ হতো। কিন্তু ইদানীং সাফল্যের হার খুবই কম।/:)/:) তবুও আপডেটের জন্য অপেক্ষা করছি।

(এই রে! তাড়াহুড়া লাইগা গেলোরে ভাই। পরেরগুলা ছোট করে লিখে দিচ্ছি। পরে আপডেট করে দেবো দরকার হলে।)
৭।CoolPreviews : ছোট্ট করে দেখে নিন যে লিঙ্কে ক্লিক করতে যাচ্ছেন তাতে কি আছে?

৮।Cooliris : 3D সিমুলেশনে করে সার্চ করুন যে কোন ইমেজ। এমনকি ফেসবুকে ছবির অ্যালবাম অথবা গুগলের ছবিগুলোও দেখতে পারবেন 3D করে।

৯।DownloadStatusbar : ফায়ারফক্স ব্রাউজার দিয়ে কোন কিছু ডাউনলোড দিলে পপ-আপ উঠে আসার ঝামেলা দূর করে দেবে এই অ্যাড-অনটি।

১০।ExtendedStatusbar : অপেরার একটা অন্যতম সুবিধা হলো এটি পেজ লোড হবার সময় লোডিং স্ট্যাটাস শো করে। ফায়ারফক্সেও একই সুবিধা দেবে ExtendedStatusbar নামের এই অ্যাড-অন।

১১।FlashGot: : মজিলা থেকে কন্ট্রোল করুন এক্সটারনাল ডাউনলোড ম্যানেজারগুলো। যেমন - এর একটি প্রধান ব্যবহার হচ্ছে rapid8.com-এ

১২।FoxyProxyStandard : ম্যানুয়ালি প্রক্সি কন্ট্রোল করার অসাধারণ একটি অ্যাড-অন।

১৩।Ghostery : গুগল থেকে শুরু করে সকল ঝামেলা প্রস্তুতকারকদের আঁড়ি পাতা বন্ধ করুন।

১৪। Glue : কিছুটা টুইটার আদলের এই অ্যাড-অনটি আপনাকে বিভিন্ন বই,গান অথবা মুভি রিকমেন্ড করবে।

১৫। GmailNotifier : Gmail accounts ম্যানেজার।(বিশ্বাস করেন, আর কিছু বলার নাই)

১৬। Greasemonkey এবং Greasefire : ফায়ারফক্সের এই যুগান্তকারী দু'টি অ্যাড-অন নিয়ে বলতে গেলে দিন শেষ হয়ে যাবার সম্ভাবনা আছে। অনেকেই হয়তো ব্যবহার করেছেন। যারা করেননি খুব দ্রুত এ দু'টি টিউটোরিয়াল থেকে ঘুরে আসতে পারেন। (Click This Link এবং Click This Link) না বুঝলে পরে ব্যাখ্যা।

১৭।PDFDownload : HTML ফাইল থেকে PDF করার একটি শর্টকাট অ্যাড-অন।(এই কাজে এর চেয়ে ভালো অ্যাড-অন থাকতে পারে। তবে আমি এটাই ব্যবহার করি)

১৮। ReadItLater এবং Taboo : বুকমার্কিং-এর ঝামেলা থেকে বাঁচুন। একটা ক্লিকই যেখানে যথেষ্ট সেখানে অত যন্ত্রণা কেন সহ্য করবেন? দু'টি একই কাজের অ্যাড-অন। যেটা ভালো লাগে রেখে দিন।

১৯।ReminderFox : পিসিতে বসে অসংখ্যবার ভাত পুড়িয়েছি। ঠিক রাত বারোটায় উইশ করতে পারিনি অথবা ভুলে গেছি কাল পরীক্ষা আছে-এখন সামুতে না বসে উইকিপিডিয়া ঘাঁটতে হবে। এই ঝামেলাগুলো অনেকের জন্যই কমন। দেরী না করে এখনই ব্যবহার শুরু করুন এই অ্যাড-অনটি।

২০।Screengrab : স্ক্রিণশট রেখে দিন ওয়েবপেজের ইচ্ছেমত ফ্রেমিং করে।

২১।Shareaholic : লিঙ্ক শেয়ার করার বাতিক আছে যাদের আমার মত তাদের জন্য এই অ্যাড-অনটি।

২২। ShowIP : খুঁজে বের করতে চান ওয়েবসাইটের মালিককে? ShowIP দিয়ে সহজেই টুকে নিন IP Address-টি। বাকি কাজ whois.com অথবা গুগল আর্থের হাতে ছেড়ে দিন।

২৩। SimilarWeb এবং WOT(Web of trust) : এ দু'টি ভিন্ন ভিন্ন কাজের জন্য কিন্তু বিশেষ কারণে এদের কম্বিনেশন অসাধারণ। প্রথমটি একই ধরনের ওয়েবসাইট খুঁজে বের করার জন্য। যেমন ধরুন মুভি ডাউনলোডের জন্য আপনার একটা পছন্দের ওয়েবসাইট আছে। কিন্তু কোন কারনে আপনার পছন্দের মুভিটি সেখানে নেই-এক্ষেত্রে কাজে আসবে SimilarWeb. ব্রাউজের সাথে সাথে আপনাকে পাশে দেখিয়ে দেবে একই ঘরানার বিখ্যাত ওয়েবসাইটগুলো। আর পরেরটা আসবে যে ওয়েবসাইটগুলো আপনি ব্রাউজ করছেন সেগুলোর বিশ্বস্ততা কতটুকু সেটা দেখানোর কাজে। rapidshare এর প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর থেকে শুরু করে আমার রিসার্চ-অ্যাসাইনমেন্টের কাজে এসেছে এই দু'টি অ্যাড-অন।

২৪। SkipScreen : rapidshare থেকে শুরু করে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটের অযাচিত বসিয়ে রাখা থেকে মুক্তি দেবে এই অ্যাড-অনটি।

২৫। TinEyeReverseImageSearch : কোন ছবিকে যদি ব্যাকট্র্যাক করতে কাজে আসবে এটি। যেমন ক'দিন আগে শুনলাম আমার প্রোফাইল পিক দিয়ে অন্য নামে ফেক অ্যাকাউন্ট খুলেছে কেউ। সমস্যা হলো নামটা কেউ মনে করতে পারছেনা। তখন খুঁজে বের করলাম এই অ্যাড-অনটা। আমার প্রোফাইল পিক দিয়ে (নাম দিয়ে না কিন্তু) সার্চ দিলাম অ্যাড-অনটি দিয়ে। পেয়ে গেলাম হারাধনকে। আর যায় কই? রিপোর্ট :):)
তবে একটু সমস্যা আছে এটার। অ্যাড-অনটি একেবারেই নতুন এবং এখনও পুরো ওয়েবের সব ছবি এদের ডাটাবেজে এনে সারতে পারেনি। আমার ছবিটা মনে হয় পেয়ে গেছি সৌভাগ্যক্রমে।(বিশ্বাস করেন আমার কোন দোষ নাই) তবুও রেখে দিতে পারেন। এদের ডাটাবেজ উন্নয়নের অগ্রগতি ভালোই।

২৬। Ubiquity : Greasemonkey, Greasefire এবং SimilarWeb,WOT- এর পরে আমার পছন্দের সেরা অ্যাড-অন। নাফিস ইফতেখার অসাধারণ একটি পোস্ট দিয়েছেন এটি নিয়ে। পড়ে দেখুন-আমি যা বলবো তা অনেক আগেই আরো ভালোভাবে লেখা আছে।

২৭।YouTubemp3 : কিছুদিন আগে ওস্তাদ বিসমিল্লাহ্‌ খানের সানাইয়ের অডিও খুঁজছিলাম নেটে। YouTube ছাড়া কোথাও নাই। কিন্তু আমার তো ভিডিও দরকার নাই। ভিডিও নামিয়ে আবার অডিও কনভার্ট করার ঝামেলা নাই বললাম। এই অ্যাড-অনটি এলো মুক্তি হয়ে। YouTube ভিডিও-র একটু উপরেই দেখলাম downloadmp3 নামে একটা আইকন এসেছে। ব্যস! আর কি লাগে!

২৮। FoxyTunes : ফায়ারফক্সে বসে থেকে কন্ট্রোল করুন আপনার এক্সটারনাল মিউজিক প্লেয়ার। গান শুনুন ফায়ারফক্সে বসে থেকেই। এছাড়াও অনলাইনে গান শোনার সুবিধাও আছে এটিতে।

২৯। selectivecookiedelete : ম্যানুয়ালি ডিলিট করুন অযাচিত কুকিগুলো। আমি অবশ্য একটু অন্যভাবে ব্যবহার করি এটাকে। অনেকগুলো সাইট থেকে একবারে লগআউট করে ফেলি remove all cookies দিয়ে। এছাড়া ব্রাউজার ক্লোজ করে দিলেও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে (মানে কুকি ডিলিট হয়ে যাবে) অপশন সেট করে দিলে।

৩০। Zoodles : সবার শেষে রইলো সম্প্রতি আমার সবচেয়ে প্রিয় অ্যাড-অনটি। আমার ছোট্ট বোনটা মাউস ধরে খেলতে শিখেছে। ওর জন্য নেটটাই বা বন্ধ থাকবে কেন? কিন্তু নেট আবার কুৎসিত ঝামেলারও আড্ডাখানা। কি করি? তখনই পেলাম এই অ্যাড-অনটি। Zoodles আপনার ব্রাউজারকে বানিয়ে ফেলবে পরিবারের ছোট্ট জিনিয়াসটির প্লে-গ্রাউন্ডে। ছোট ছোট খেলা দিয়ে গুণতে শেখাবে Zoodles. কোন খেলাটা আপনি খেলতে দিতে চাচ্ছেন বা চাচ্ছেন না সেটাও ঠিক করে দিতে পারবেন। উপরি হিসেবে আপনি পাচ্ছেন শেখার অগ্রগতি চেক করে নেবার সুযোগ।

হাহ্‌! শেষ হলো। এর মধ্যে অনেকগুলোর কথা হয়তো অনেকেই নিজেদের পোস্টে লিখে দিয়েছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পুনরাবৃত্তি করে ফেলার জন্য। একটা কাজ করতে পারেন। আমাকে লিঙ্কগুলো দিয়ে দিলে পোস্টের শেষে সংযোগ করে দেবো। এছাড়া যদি মনে হয় কিছু বাদ পড়ে গেছে ; আওয়াজ দেবেন। জোড়া লাগিয়ে দেবো পোস্টের সাথে। অথবা যদি কোনটার আরো ব্যাখ্যা বা টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে নতুন পোস্ট বা এই পোস্টেই আপডেট করে দেয়া হবে। আর প্রত্যেকটা অ্যাড-অনের হোম পেজের লিঙ্ক Home page of the Extensions ফোল্ডারে যে ওয়েবপেজটা আছে ওখানেই আছে। ওখানেও টিউটোরিয়ালগুলো আলাদা আলাদাভাবে খুঁজে পাবেন।

ভালো কথাঃ সবগুলো অ্যাড-অন Firefox 3.6.10 কম্প্যাটিবল। মানে আজকে ১৭ই সেপ্টেম্বরের হিসেবে আপডেট করা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অ্যাড-অনadd-onফায়ারফক্সমজিলা ;
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
গোধুলী রঙ বলেছেন: ধন্যবাদ। এর অনেকগুলোই ব্যবহার করি। যেগুলো করি না ট্রাই করে দেখবো। আপাতত শোকেসে রইলো।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: এগুলো প্রায় সবগুলোই খুব বিখ্যাত। এ জন্য কমন পড়ে যায়।
বাকিগুলো দেখবেন মনে করে।

২. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০১
যোগী বলেছেন: প্রিয়তে বাইন্ধা রাখলাম +++
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: বান্ধন খুইলা দিয়েননা কিন্তু...

৩. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০১
রনি রাজশাহী বলেছেন: ফেভারিটে থাকলো।
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: থ্যাংকু।

৪. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৬
শামীম শরীফ সুষম বলেছেন: প্রিয়তে সরাসরি
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪১

লেখক বলেছেন: থ্যাংকু।

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪১

লেখক বলেছেন: থ্যাংকু।

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪১

লেখক বলেছেন: থ্যাংকু।

৭. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
মাসুদুল হক বলেছেন: দারুন কাজের পোষ্ট...+++
ধন্যবাদসহ প্রিয়তে
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪২

লেখক বলেছেন: থ্যাংকু।

৮. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
মাসুদুল হক বলেছেন: scrapbook টা বোধহয় দেননি, ওইটা আমার খুব কাজে লাগে...আর ফায়ারফক্স নতুনকরে ইন্সটল করলে আমি সর্বপ্রথম যেটা ইন্সটল করি সেইটা হল delicious এর অ্যাডঅন...ওইটা ছাড়া আমি অচল
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: scrapbook টা অবশ্য আমি ব্যবহার করিনি। তবে delicious এ শেয়ার করার জন্য shareaholic ব্যবহার করি আমি।

৯. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৩
হাশেম বলেছেন: ২৭। YouTubemp3 কাজ করছেনা...
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: সমস্যাটা কোথায় একটু ডিটেলস বললে সমাধান করার চেষ্টা করতাম।

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: থ্যাংকু।

১১. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১১
শাকিউল রানা বলেছেন: যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য একটা চমৎকার অ্যাড-অন হল Facepad. এটি দিয়ে যেকোনো এ্যালবামের সব ছবি একবারে সেভ করে রাখতে পারবেন পিসিতে। আলাদা আলাদাভাবে সেভ করার ঝামেলাক্সকমে যাবে।

কয়েকটি নতুন অ্যাড-অনের কথা জানতে পারলাম, লেখককে ধণ্যবাদ, ট্রায় করে দেখবো কয়েকটা

১২ আর ১৩ নং নিয়ে আরো বিস্তারিত জানতে চাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১১

লেখক বলেছেন: Facepad এর কাজ greasemonkey দিয়েই করা যায়। গুগলে ফ্রি প্রক্সি লিস্ট লেখে সার্চ দিলে কিছু ফ্রি প্রক্সিবহুল ওয়েবপেজ পাবেন।যেকোন একটা কপি করে নিন। foxyproxystandard>option>add new proxy
এরপর বক্সে পেস্ট করে দিন। এখন প্রক্সি এনাবল করা থাকলে ব্রাউজার ওই প্রক্সি ব্যবহার করবে। একইভাবে বেশ কয়েকটা প্রক্সি লিস্টে রাখা সম্ভব।
আর ghostery ইন্সটল করলে নিচে এর একটা আইকন আসবে। লেখা থাকবে 1 tracker 2 trackers
এখন অপশনে যান সবগুলো চেক করে ব্লক করে দিন। এখন আমি আমার পিসিতে নেই। না করতে পারলে আওয়াজ দিয়েন। পরে বিস্তারিত টিউটোরিয়াল দিয়ে দিব।

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১১

লেখক বলেছেন: থ্যাংকু।

১৩. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৬
শাকিউল রানা বলেছেন: Greasefire নিয়ে জানতে চাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: greasemonkey-র স্ক্রিপ্ট এর একটা ইজি সোর্স হচ্ছে Greasefire. ইন্সটল করলে নিচে দেখবেন বানরের ছবি সম্বলিত আইকন :):) পাবেন। কোন ওয়েবপেজে যান। ধরুন ফেসবুক। Greasefire আইকনে রাইট ক্লিক করুন। দেখেন কিছু script available আছে। ক্লিক করুন। স্ক্রিপ্টগুলোর একটা লিস্ট পাবেন। ডিটেলস দেখে একটা ইন্সটল করুন। যেমন Facebook Large Images. পেজটা রিফ্রেশ করুন। এখন যে কোন একটা ছবির উপর মাউস নিলে স্বয়ংক্রিয়ভাবে বড় হয়ে আসবে ছবিটি।
আমি ফেসবুকে মাফিয়া ওয়ার খেলেছিলাম কয়দিন। autoplay-র একটা স্ক্রিপ্ট দিয়ে ক্লাসের সব বন্ধুকে পিছে ফেলে দিয়েছিলাম এক সপ্তাহে।(শয়তানী হাসি)

১৪. ০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৮
শুভ্র নামের ছেলে বলেছেন: মার্ক করে রাখলাম, সময় নিয়ে পড়ব।

কিন্তু আপনি কি আসলেই এই সবগুলা একসাথে ব্যাবহার করেন? হেহেহেহেহে আপনি হয়ত টের পান নাই নেট আরো বেশী ফাস্ট।
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪০

লেখক বলেছেন: না রে ভাই! একসাথে ব্যবহার করি না। যেগুলা ব্যান্ডউইথ টানে(যেমন-similarweb) সেগুলা কাজ ছাড়া এনাবল করি না। আর কিছু কিছু আছে যেগুলো ব্যান্ডউইথ সেভ করে(যেমন-adblock plus)-এগুলা সবসময় ব্যবহার করি।(পাল্টা হেহেহেহেহে)
থ্যাংকু।

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪০

লেখক বলেছেন: থ্যাংকু।

১৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩০
মুনতা বলেছেন: হুমম,কাজের পুস্ট মনে হইতেছে.......... B:-) B:-)
আপাতত প্রিয়তে নিলাম,পরে পইরা নিমু।
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৬

লেখক বলেছেন: ওক্কে।
থ্যাংকু।

১৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩৮
পাতলা খান বলেছেন: জ্যা দেখলাম
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৯

লেখক বলেছেন: আইচ্ছা।
ধইন্যা।

১৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩২
লনলি নয়ন বলেছেন: +++++++++++++++++........কয়েক্টা ইউজ করি...
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: থ্যাংকু।
বাকিগুলোও ট্রাই করে দেখতে পারেন। ভালোই কাজে দেয়।

১৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৫
জনৈক আরাফাত বলেছেন: ধন্যবাদ। ডেলিশাস ইউজ করেন না? ল্যাজারাস?
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫২

লেখক বলেছেন: ডেলিশাসের কাজ শেয়ারোহোলিক দিয়ে সারি। ল্যাজারাস ইউজ করেছি কয়দিন। এখন ল্যাপটপ আছে। আবার ফায়ারফক্স ক্র্যাশ করলেও ফর্ম রয়ে যায়। এজন্য এখন আর লাগে না। তবে ভালো কথা মনে করেছেন। ল্যাজারাসটা লিস্টে রাখতে হবে। নেক্সট আপডেটের সময় জুড়ে দেব।

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: welcome

২১. ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৩
প্যাঁচনাই বলেছেন: ভালাই তো মনে হচ্চে !!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: ভালাই ভালাই।

২২. ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: অনেকগুলা এড-অন লাগাইলাম। তয় পিসি বেশি স্লো হইলে আপ্নেরে খাইছি‍! পোস্টে প্লাস আর অবশ্যই প্রিয়তে... :)
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২২

লেখক বলেছেন: ভাই বিশ্বাস করেন, স্লো হইবো না।
আমি দোয়া পইড়া দিসি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: ওয়েলকাম.... :-B :-B. :-B :-B

২৪. ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৫
মুভি পাগল বলেছেন: পোস্টটা প্রিয়তে পাঠাতে মুঞ্জায়
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: মুনের কতা হুইন্না ফালান...:-B :-B. :-B :-B

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৯

লেখক বলেছেন: ওয়েলকাম....

২৬. ২৯ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৯
বিবেক সত্যি বলেছেন: ২৫। TinEyeReverseImageSearch : এটা ইন্সটল করলাম । কিন্তু এটা দিয়ে কিভাবে কাজ করে বুঝতে পারছিনা । ছবি সার্চ করার পদ্ধতি কি ? সম্ভব হলে একটা স্ক্রীনশট দিবেন ।
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৪৪

লেখক বলেছেন: ঠিক আছে ভাই। TinEyeReverseImageSearch-নিয়ে একটা টিউটোরিয়াল পোস্ট দিচ্ছি। আজকে রাতে খুব সম্ভবত পেয়ে যাবেন। এতদিন পিসি নষ্ট ছিলো। তাই দেরী হয়ে গেছে।

২৭. ২৯ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৯
বিবেক সত্যি বলেছেন: ২৫। TinEyeReverseImageSearch : এটা ইন্সটল করলাম । কিন্তু এটা দিয়ে কিভাবে কাজ করে বুঝতে পারছিনা । ছবি সার্চ করার পদ্ধতি কি ? সম্ভব হলে একটা স্ক্রীনশট দিবেন ।
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: ঠিক আছে ভাই। TinEyeReverseImageSearch-নিয়ে একটা টিউটোরিয়াল পোস্ট দিচ্ছি। আজকে রাতে খুব সম্ভবত পেয়ে যাবেন। এতদিন পিসি নষ্ট ছিলো। তাই দেরী হয়ে গেছে।

২৮. ০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৮
ফজলুল করিম বলেছেন: febe-6.3.3.2-fx.xpi

এটা ডাউনলোড করেছি ৮৭২ কিবা
এই ফাইলে কোন ইএক্সই না থাকায় সেটাপ হচ্ছে না,

febe ইন্সটল করবো কিভাবে??

febeseptember17 ডাউনলোড করেছি। ১৯.৫ মেগা
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৫১

লেখক বলেছেন: ফোল্ডারটা জিপ করা আছে। আনজিপ করে নেন। মজিলা ফায়ারফক্স ওপেন করেন। তারপর .xpi ফরম্যাটের যা যা ফাইল আছে একটা একটা করে মাউস দিয়ে টেনে এনে ফায়ারফক্সের উপর ছেড়ে দিন। কয়েক সেকেন্ড পরে লেখা install লেখা আসবে। তাতে ক্লিক করে দিলেই হবে। এরপর ফায়ারফক্স একবার বন্ধ করে চালু করলেই অ্যাড-অনগুলো পেয়ে যাবেন।

২৯. ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০১
তাপস চন্দ্র বর্মন বলেছেন:
ভাইয়ারা আমি নতুন কম্পিউটার কিনেছি জরুরি হেল্প চাই। একটু দেখুন প্লিজ।





ভাইয়ারা আমি আজ কম্পিউটার কিনলাম তাই কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের জগতে একদম নতুন। ইন্টারনেট কম্পিউটার সম্প্রকে কিছূই জানিনা, এমনকি কোন সফট্যয়ার কিভাবে ইনস্টল করতে হয় তাও জানিনা। তাই কম্পিটার ভাল রাখার সফট্যয়ার ও কম্পিউটারের বিভিন্ন প্রয়োজনিয় সফট্যয়ারের ডাউনলোড লিংঙ্ক চাই এবং কিভাবে সফট্যয়ার ইনষ্টল করতে হয় সে সম্প্রকে বিস্তারিত জানতে চাই। অনুগ্রহ করে তাড়াতাড়ি হেল্প করুন। সবাইকৈ অগ্রিম ধন্যবাদ।
১৪ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:০৮

লেখক বলেছেন: নাফিস ইফতেখার-এর বেশ কয়টা ভালো পোস্ট আছে। এছাড়াও আরো বেশ ভালো কিছু পোস্ট খুঁজলে পাওয়া যাবে।
একটু ট্রাই দিয়ে দেখেন। না পাইলে লিঙ্কু বের করে দিচ্ছি।

৩০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৩৫
বাবুই চড়ুই বলেছেন: ভালো পোস্ট।
ধন্যবাদ :)

 

মোট সময় লেগেছে ১.০৬০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উত্তরসূরি হিসেবে পাওয়া নামের প্রথম অংশ বলে-
আমি সৃষ্টিকর্তাকে পেয়েছি।
দ্বিতীয় অংশ বলে-
আমি শাসক।
প্রবাদ বলে-শাসক তার সৃষ্টিকর্তাকে পাবে না।
ব্যকরণ বলে-আমার নাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই