তখন অনেক ছোট ছিলাম, আব্বুর চাকরীর সুবাদে প্রথম শহরে আসলাম এবং কোয়ার্টারে উঠলাম । তখন প্রথম বারের মত বিদ্যুৎ এর সংস্পর্শে আসলাম । তাই নতুন জিনিস দেখার পর সাধারনত ছোট মানুষ যা করে তাই পুরদ্যেমে করতে লাগলাম, মানে লাইট অন/অফ করতাম ঘনঘন । দাদীকেউ অনেক কষ্টে নিয়ে আসা হল । মানে তিনি শহরে আসতে চাচ্ছিলেন না ।
তো একদিন দাদী ঘুমিয়ে ছিলেন, ইলেক্ট্রিসিটি লাইন এর সমস্যার জন্য বিদ্যুৎ ঘনঘন আসা যাওয়া করতে লাগল । দাদীর যথারিতী ঘুম ভেঙ্গে গেল এবং মনে করল এটা আমার কাজ । তখন তিনি আমাকে বললেন "ও মিরাজ আমার সাথে এত ইয়ার্কি মারতেছিস ক্যান, আলো এত বার বার জালাচ্ছিস নিভাচ্ছিস ক্যান ? তাড়াতাড়ি ঠিক করে দে ।"
তখন আমি আর কি বলব, দাদিকে বুঝাই বলার চেষ্টা করলাম কিন্তু তিনি আমাকে বিশ্বাস করলেন বলে মনে হল না ।
দাদি অনেক আগেই পরলোকগত হয়েছেন কিন্তু তার ওই কথা আজ অনেকবার মনে পড়ল এবং বলতে ইচ্ছা করল "ও হাসিনা বুবু আমাদের সাথে এত ইয়ার্কি মারতেছো ক্যান, আলো এত বার বার জালাচ্ছো নিভাচ্ছো ক্যান ? তাড়াতাড়ি ঠিক করে দেও ।"
জানি উনি আমার এ কথা শুনবেন না এবং শুনলেও বিশ্বাস করবেন না । আর বিশ্বাস করলেও কিছু একটা বলে আমাদের বুঝানোর চেষ্টা করবেন । এবং প্রতিবার নির্বাচনের আগে আমাদের বিদ্যুৎ মুলাটা ধরে রাখবেন । আর আমরা সেই টোপ টুপ করে গিলে ফেলব । আর প্রতিবার একই প্রশ্ন বার বার করে ফলাফল শুন্য পাব । জানি না এভাবেই জীবন চলবে কিনা ।
[বিঃ দ্রঃ হাসিনা পড়ার আগে "মাননীয় ডঃ শেখ" নিজ দায়ীত্বে যোগ করে নেবেন । নতুবা জেলে যাওয়ার অপার সম্ভাবনা রয়েছে ।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


