somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু এবং এলোমেলো ভাবনা...............

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যুকে ভয় পায়নি কখনো তাই তাকে হয়ত চেয়েছিলাম প্রতিনিয়ত মনেপ্রানে । সেদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর অভিজ্ঞতা হল । সে এসেছিল ধিরে সন্তপর্নে, তার কিম্ভুতকার দর্শন নিয়ে । আমি তাকে দেখে ভীত হয়নি তবে চমকে উঠেছিলাম কিছুটা । হয়ত তার অদ্ভুতুড়ে আকৃতি কিংবা চেহারা দেখে । সে আমাকে ভড়কে দিতে চেয়েছিল কিন্তু না পেরে নিজেই কেমন জানি অপ্রস্তুত হয়ে গেল । আমাকে সে আরো অদ্ভুত ভাবে ভয় দেখাতে চেষ্টা করল । ব্যর্থ চেষ্টা বুঝতে পেরে সে স্মিত হেসে তার শেষ অস্ত্র হিসাবে বলল " আমি মৃত্যু দেবতা তোমাকে নিতে এসেছি "। আমি ভীত কিংবা অসহায় হয়ে পড়লাম না । তাকে জানিয়ে দিলাম আমি প্রস্তুত তার সাথে যাওয়ার জন্য । এ পৃথিবী আমার জন্য ক্রমে ক্রমে অসহনীয় হয়ে উঠছে আমি আর পারছিনা । আমি বললাম তাকে, আমাকে নিয়ে যেতে পার যেখানে তুমি নিয়ে যেতে চাও । আমি তোমায় বাঁধা দিবনা বরং তোমার প্রতি সন্তুষ্ট থাকব । সে আমকে নরক যন্ত্রণা সমন্ধে জানাত থাকল যেন আমি ভীত হয়ে পড়ি কিন্তু আমার ভাবান্তর না দেখে সে বলল তুমি কি চাওনা বাঁচতে সেই যন্ত্রণা থেকে । আমি বললাম আমি তো প্রতিনিয়ত সে যন্ত্রণা ভোগ করছি । তুমি কি দেখোনা আমার একাকিত্বের অসহায়ত্ব কিংবা স্বপ্ন ভঙ্গের বেদনা । নাকি তুমি দেখোনা আমার নীল কষ্টের নদীকে যেটা অনবরত বয়ে চলছে আমার ভিতর দিয়ে । নাকি তুমি বুঝতে চাওনা বাঁচার আশা হারিয়ে ফেলা আমাকে । হমম বলল চিন্তিত মৃত্যু দেবতা এবং জিজ্ঞাসা করল হতাশ এই আমাকে কেন তুমি যেতে চাও এই মায়াময় পৃথিবী ছেড়ে যা কিনা ছাড়তে কেহ চায়না । আমার হতাশাটুকু অপ্রকাশিত রাখলাম না জানালাম পৃথিবীর প্রতি আকর্ষন উঠে গেছে কেন জানি, ভাল লাগে না আর কোন কিছু । না ঐ আকাশের একফালি চাঁদ, না ঐ বিষন্ন বিকেল, ক্লান্ত দুপুর, রাতের আকাশ, অবিরাম বয়ে চলা কুলকুল ধ্বনির নদী । ভাল লাগে না আর কবিতা কিংবা গল্পের বই, ভাল লাগে না স্বপ্ন দেখতে বা হৈ হুল্লোড় করে ঘুরে বেড়াতে । ভাল লাগে না আর জীবনের চাওয়া পাওয়াকেও । তবে বল কি নিয়ে বেঁচে থাকতে চাইব, কি নিয়ে স্বপ্ন দেখব । তাই আমি ছেড়ে যেতে চাই এই নিস্ফল পৃথিবীকে । তুমি আমায় নিয়ে যাও যেথায় তোমার ইচ্ছা হয় । ইচ্ছা ঘুড়ি নিয়েও যেন দেবতা সন্তুষ্ট নয় সে যেন আমাকে ভীত করতেই চায় । তাই হয়ত টেনে আনল আমার পরিবারকে জানাল তাদের ছাড়া আমি কিভাবে থাকতে পারব, তাদের ভালবাসার স্বপ্ন কিভাবে ভাঙ্গতে পারব । দৃড় প্রতিজ্ঞ এই আমি এবার কিছুটা যেন চিন্তিত হয়ে পড়লাম তাইত কত মায়াবি এই সংসার কত স্বপ্ন কত ভালবাসা তাছাড়া কি থাকতে পারব ?
নাহ । আমি সম্বিৎ ফিরে ফেলাম দেবতাকে জানালাম তবুও আমি যেতে চাই তোমার সাথে । জানি তারা অকর্মণ্য মৃতদেহ দেখে অনেক কষ্ট পাবে, হয়তোবা আমিও তাদের কষ্ট দেখে । তবুও আমি যেতে চাই । আমি জানি তারা একদিন ভুলে যাবে আমাকে যেমন যাব আমি তাদের । আমার শুন্যস্থানে হয়ত নতুন ফুল ফুঁটবে, হয়তোবা নতুন স্বপ্ন । আমার আর দেখার বা জানার কোন কিছুই নেয় না স্বপ্ন, না ভালবাসা । আমি আর দুঃস্বপ্ন দেখতে চাই না তুমি আমায় নিয়ে চল দ্রুত অনুনয় ফুটল আমার মুখে । আমি পালাতে চাই এই দুঃস্বপ্নকে পিছনে ফেলে সাহায্য কর আমায় ।

মৃত্যু দেবতা যেন অসন্তুষ্ট আর দুঃখি হয়ে উঠল কিংবা খুশিও হতে পারে আমি বুঝতে পারিনি । তবে সে জানাল আমাকে সে নিতে পারবে না, আমি তীব্র হতাশায় বলে উঠলাম কেন । দেবতা বলল "তোমায় নিয়ে লাভ কি বল, যা নিয়ে আমি তৃপ্তি পাবনা তা আমি নিতে চায়না, আমিও যে তোমার মত তৃপ্তি খুজে বেড়ায় সবখানে । যদি তোমার ভালবাসা তীব্র থাকত এই পৃথিবীর কিংবা নিজের প্রতি তাহলে আমি তোমায় নিয়ে তৃপ্তি পেতাম । এখানেই তো তুমি বেঁচে আছ মৃত হয়ে । মৃত মানুষকে বারবার মৃত ঘোষনা করা যায়না । তাই আমি চলে যাচ্ছি তবে আসব আবার ফিরে যেদিন তুমি ভালবাসতে পারবে নিজেকে । "
আমি তার গমন পথের দিকে চেয়েছিলাম একরাশ হতাশা আর কষ্ট নিয়ে । এখন আমি চেষ্টায় আছি নিজেকে ভালবাসতে কিংবা মৃত্যু দেবতার সান্ন্যিধ্য পেতে ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১২ রাত ১২:২৩
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×