চিয়ারলিডার্স.......... আমাদের সংস্কৃতির সঙ্গে কতটুকু যায়?..........
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুঁজিবাদের করাল গ্রাসে আজ সমগ্র বিশ্ব। পুঁজিবাদের গুরুত্বপুর্ণ অনুষঙ্গ ভোগবাদটাও ছড়িয়ে পড়েছে মহামারীর মতো। একে একে গ্রাস করছে সকল মুল্যবোধ, নৈতিকতা আর ক্ষুদ্রগন্ডির সংস্কৃতিগুলোকে। আমাদের দেশে নানাভাবেই আমরা আক্রান্ত হয়েছি। সম্প্রতি যোগ হয়েছে খেলাধুলার সংস্করনে মেয়েদের উদ্বাহু নৃত্যের মাধ্যমে দর্শকদের মনোরন্জনের ব্যবস্থা।
দেশে ঘরোয়া টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট চলছে । বাংলাদেশী কিছু ললনাদের দেখা যাচ্ছে নেচে আর নানা অঙ্গভঙ্গি করে দর্শকদের মনোরনন্জন করতে। বলার অপেক্ষা রাখে না এই চিয়ারলিডার্স ধারনাটা পশ্চিমা সেক্স সিম্বল সংস্কৃতির একটা অংশ। খেলার মাঠে দর্শকদের জন্য বাড়তি আকর্ষন হিসাবে তারা মাঠে রাখে চিয়ার গার্ল(চিয়ারলিডার্স)। সংক্ষিপ্ত বসনের মেয়েরা নানা শারিরীক কসরৎ করে দর্শকদের আনন্দ দেয়ার চেস্টা করে।
পশ্চিমা বিশ্ব যা খুশী করুক। তারা তাদের মেয়েদের যেভাবে খুশী নাচিয়ে মনোরন্জন লাভ করুক তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের সংস্কৃতিতে এটা কিভাবে গ্রহনযোগ্য হবে? আমাদের মূল্যবোধের সঙ্গে এটা কতটুকু যায়? পশ্চিমারা আজকাল সবকিছুতেই সেক্সকে ব্যবহার করে এবং তার অনুষঙ্গ হিসাবে ব্যবহার করে মেয়েদের। কিন্তু আমরা কি এই জন্য তৈরি আছি? মেয়েদের এইভাবে উপস্থাপন করা কি তাদের সম্মানহানী করছে না? নারীবাদি সংগঠন গুলো নিশ্চুপ কেন?
অগ্রাসী পুঁজিবাদের যথেচ্ছ ভোগবাদীতার দিকে দৌড়ে না গিয়ে নিজেদের মূল্যবোধকে একটু লালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি অনুরোধ করব।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন