ছোটবেলা স্কুলে মাঝে মাঝে যাদু প্রদশর্নী হতো , সেই থেকে যাদু কিভাবে করে, কৌশলগুলো খুব জানতে ইচ্ছে করতো । ছোটবেলা থেকেই দেখেছি কিছু কৌশল খুব সহজেই বোঝা যেত। কিন্তু ডেভিড কপারফিল্ড আর আমাদের জুয়েল আইচ দারুন সব জাদু দেখান শুরু করলে যেগুলোর কৌশল বোঝাটা খুব কঠিন হত। সবার চোখের সামনে আকাশে উড়ে বেড়ান অথবা দুম করে একটা ট্রেন উধাও করে দেয়া সত্যিই বিস্ময়কর। আমার এক উচ্চ শিক্ষিত বন্ধুর স্থির বিশ্বাস সত্যিই এরা কিছু অলৌকিক ক্ষমতা দেখায় ... হিপনোটাইজ তো করেই।
ইদানিং প্রতি বৃহ:স্পতিবার রাত ১১.৩০টায় এ এক্স এন চ্যনেলে একটা অনুস্ঠান দেখাচ্ছে Breaking the Magicians Code । সব যাদুর কৌশল ফাঁস করে দেয়া একটা অনুস্ঠান।
কিভাবে যাদুকর আকাশে উড়ে বেড়ায়, কিভাবে সবার সামনে একটা হাতি উধাও করে দেয়া হয়, একটা সুন্দরীকে দুইখন্ড করে ফেলানো আবার স্ট্রিট জাদুকরে চট করে যে সব যাদু দেখায় সেগুলোর সব রহস্য ফাঁস। এরপর ডেভিড কপারফিল্ড বা জুয়েল আইচের যাদু দেখেও আর মজা পাওয়া যাবেনা ....
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৭