স্পেনের ফুটবলে ব্রাজিলীয়ান ছন্দ..........................
১০ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রাজিলের ছন্দময় ফুটবলের ভক্ত বিশ্বজুড়ে। যারা ফুটবল খেলাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে জেগো বনিতার সেই দেশের ফুটবল ডুন্গার হাত ধরে যাত্রা শুরু করেছে ইতালির মত ইউরোপের বিরক্তিকর ফুটবলের দিকে। আমরা যারা ফুটবল খেলায় ব্যক্তি পুজার বাইরে গিয়ে ভাল ফুটবলের সমর্থন করতাম তারা ব্রাজিলের এই উল্টা যাত্রায় চরম হতাশ , সন্দেহ নেই। তবে স্পেন চমকে দিয়েছে। সেই পুরান দশক গুলোর ব্রাজিল যেন। দারুন ফুটবলে মন ভরে দিয়েছে তারা। ডুংগা ব্রাজিলীয়ান খেলাটা বদলে দিতে যুক্তি দিয়েছিল সুন্দর ফুটবল খেলে হেরে লাভ নেই, খারাপ ফুটবল খেলে যদি জেতা যায় সেটাই ভাল। স্পেনের সুন্দর ফুটবলের জয় ডুংগার জন্য একটা চমৎকার জবাব। বার্সেলোনা থেকেই মূলত: এই সুন্দর ফুটবলটার পূর্নজন্ম। এক দল চমৎকার ফুটবলার ছোট ছোট পাসের ওয়ানটাচ ফুটবলে মুগ্ধ করে দিয়েছিল বিশ্বকে। তাদের একটা বড় অংশ স্পেন ফুটবল দলের প্রাণ।
ঐ দিকে হল্যান্ড তার চিরচারিত সুন্দর ফুটবল বাদ দিয়ে খেলছে ইউরোপিয়ান কার্যকারী ফুটবল। আশাকরছি জাভি ইনিয়াস্তা ভিয়ার কারিশমায় সুন্দর ফুটবলের জয় হবে, ফুটবলে জেগো বনিতা ফিরিয়ে আনার জন্য সেটার ভীষন দরকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন