somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

একটি লাল গোলাপ আর হারিয়ে যাওয়া একজন - ।। পর্ব - ০১ ।।

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাসান সাহেব মানে জনাব হাসান চৌধুরী বসে আছেন ডাক্তারের চেম্বারে । ডাক্তার মানে ডাঃ হান্নান তার ছোটবেলার বন্ধু । শহরের বেশ নামকরা মেডিসিন বিশেষজ্ঞ । হাসান সাহেব ডাঃ হান্নানের চেম্বারে এসেছেন তার স্ত্রীর জন্য । ডাঃ হান্নানের চেম্বারও শহরের বেশ নামকরা হাসপাতালে । হাসপাতালের তৃতীয় তলার সিঁড়ি দিয়ে উপরে উঠে করিডর পেরিয়ে এক কোনার দিকে ডাঃ হান্নানের চেম্বার । অন্যদিন বেশ ভিড় থাকলেও আজ কেন জানি ডাঃ হান্নানের চেম্বারের বাইরে রোগীদের বেশি ভিড় নেই । ডাঃ হান্নান অবশ্য এই হাসপাতালের অনেক সিনিয়র একজন ডাক্তার । তাই তাকে চেম্বারের বাইরেও আরেকটা রুম দেওয়া হয়েছে । রুমটি অবশ্য তৃতীয় তলাতেই কিন্তু করিডরের বিপরীত প্রান্তে । রুমটি রোগী দেখার জন্য না, তার বিশ্রামের জন্য বরাদ্দ করা হয়েছে । সেই রুমেই আজকেও বেশ অনেকক্ষণ ধরেই চেকআপ করলেন সিসেস হাসানকে, হাজার হলেও বন্ধুর স্ত্রী বলে কথা, এতটুকু তো বন্ধুর জন্য করতেই হয় ।

মিসেস হাসানের তথা মিসেস সুমনা চৌধুরীর এই ধরে বেশ কয়েকবার আসতে হলো এই হাসপাতালে । চেকআপ করার পর মিসেস সুমনা চৌধুরীকে রুমটিতে রাখা বিছানায় শুয়ে বিশ্রাম নিতে বললেন ডাঃ হান্নান । এরপর নিজের চেম্বারে এসে বসলেন, সাথে হাসান সাহেবও এসে বসলেন । রুমে ঢুকেই বন্ধুর স্ত্রীর রিপোর্টগুলোর দিকে মনোযোগী হলেন ডাঃ হান্নান ।

রুমটিতে বেশ অনেকক্ষণ ধরেই নীরবতা বজায় আছে । হাসান সাহেব মাথা নিচু করে বসে আছেন, কেন জানি তার মন বলছে খারাপ একটি সংবাদ শুনতে যাচ্ছেন তিনি । আর ডাঃ হান্নান টেস্ট রিপোর্টগুলো বারবার উল্টে-পাল্টে দেখছেন । তার মন বারবার বলছে যেন এই রিপোর্টগুলো ভুল হয় । কিন্তু তার বিশেষ অনুরোধেই বারবার করা পরীক্ষার পর প্রাপ্ত টেস্টগুলোর রিপোর্ট ভুল হওয়ার কোনই সম্ভাবনা নেই । বেশ অনেকক্ষণ পর মুখ খুললেন হাসান সাহেবই ।

- কি দেখলি ? (হাসান সাহেব এবং ডাঃ হান্নান একজন আরেকজনকে তুই করেই সম্বোধন করেন)

- আচ্ছা, ভাবীর শরীর গত তিন মাস ধরেই খারাপ, প্রস্রাব-পায়খানার সময় সাথে রক্ত আসে, শরীরের সকল গিঁড়ায় ব্যাথা, আর প্রায় সময় বিছানায় শুয়ে থাকার পর উঠতে গেলে মারাত্মক আকারে মাথা ঘুরায়, তাছারা শরীরে মারাত্মক অবসাদ আর দুর্বলতা কাজ করে, এই লক্ষণগুলো যে তুই আমাকে বলেছিলি প্রথম দিন, এগুলো তুই নিজে কবে থেকে খেয়াল করলি প্রথম ?

- আমি তো ভাল করে খেয়াল করিনি প্রথমে । তোর ভাবী একদিন আমাকে এরকম সমস্যা বলার পর খেয়াল করতে শুরু করি । আসলেই তার বলা কথাগুলো তো সত্যিই, তা বুঝতে পারি তখন । কি যে সমস্যা, এখন তো ও টয়লেটে যেতেও ভয় পায় । আর বাড়ির অবস্থা তো জঘন্য, বাড়ির কত্রি ছাড়া কি আর বাড়ি চলে, তুইও তো বুঝবি...

- হুম, বুঝতেছি । তা ভাবীরে যে টেস্টগুলো করতে দিছিলাম গত সপ্তাহে, সেগুলোর রিপোর্ট তো তুই কাল দিয়ে গেলি । এরপর বাড়িতে বসেই আমি দেখছিলাম রিপোর্টগুলো । আবার এখন তোর সামনে অনেকক্ষণ ধরেই দেখলাম ।

- ওহ, তা কি দেখলি ?

- সমস্যা তো আছে, এটা অস্বীকার করার উপায় নেই । আসলে মেডিকেলের ভাষায় বলতে গেলে বলতে হয় ভাবীর শরীরে হোয়াইট ব্লাড সেলের অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে, শরীরে যে ক্ষতিকর ভাইরাসগুলো অনুপ্রবেশ করার চেষ্ঠা করে সাধারণত, সেগুলো শরীরের এই হোয়াইট ব্লাড সেল বাধা দেয় কিন্তু অতিরিক্ত আকারে বৃদ্ধির ফলে এরা এদের স্বাভাবিক কাজ করতে পারছে না । তাছাড়া প্যাথজেনগুলো অস্বাভাবিক আকারে ইনভেইড করার চেষ্ঠা করছে, যার ফলে ভাবীর শরীরে কোথাও কেটে গেলে সেই রক্ত ক্লটিং করতে বাধাগ্রস্থ হচ্ছে । মেডিকেল টার্মে এই রোগের আরেকটি সুন্দর নাম আছে, যাকে বলে "লিউকিমিয়া" ।

- না, আমি তো কিছুই বুঝছি না । তুই একবারে বল সমস্যা কি ? মেডিকেল টার্ম নিজের কাছে রাখ, ও হাজার বললেও আমি বুঝবো না ।

- বন্ধু, তোমাকে শক্ত হতে হবে আরও । তুমি ভেঙ্গে পড়লে কিন্তু ভাবীও বেশ ভেঙ্গে পড়বে । তখন এই সমস্যার স্বাভাবিক চিকিৎসা বাধাগ্রস্ত হবে । সমস্যাটা যদিও ইনিশিয়াল স্টেজ ছাড়িয়ে গেছে, তবে আশার কথা খুব একটা তীব্রতর পর্যায়ে পৌঁছায়নি । তাই চিকিৎসা সম্ভব ।

- (বন্ধুর কথা শুনে হালকামত ধাক্কা খেল হাসান সাহেব, তবু নিজেকে বহু কষ্টে সামলে নিয়ে জিজ্ঞেস করলো) কি হয়েছে তোর ভাবীর ?

- বন্ধু, ভাবীর ব্লাড ক্যান্সার ।

এই কথা শুনেই মাথা ঘুরে চেয়ারেই কাত হয়ে পড়ে গেল হাসান সাহেব । ডাঃ হান্নান সাহেব ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন । তবু কোনমতে নিজেকে সামলে নিয়ে একজন নার্সকে ডাক দিলেন এবং তাকে হাসান সাহেবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জ্ঞান ফেরানোর জন্য বললেন । বেশ অনেকক্ষণ মুখে পানি দিয়েই জ্ঞান ফেরানো হল হাসান সাহেবের । জ্ঞান ফিরে পেয়ে স্বাভাবিক অবস্থায় এসেই কাঁদতে লাগলেন হাসান সাহেব । ডাঃ হান্নান বন্ধুকে সান্ত্বনা দিতে লাগলেন এবং বললেন দেড় মাস অন্তর অন্তর কেমোথেরাপি দিলে সুস্থ হওয়ার বেশ সম্ভাবনা আছে । কিন্তু যদি না হয়......... এই বলেই ক্রমাগত কাঁদতে লাগলেন হাসান সাহেব ।

(বাকীটা আগামী পর্বে)
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না৷পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হুমকিতে কাপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে... ...বাকিটুকু পড়ুন

×